< হিতোপদেশ 29 >

1 বহুবার ভর্ৎসিত হওয়ার পরও যে ঘাড় শক্ত করে রাখে সে হঠাৎ করে বিনষ্ট হয়ে যাবে—এর কোনও প্রতিকার নেই।
Munthu amene amawumitsabe khosi lake atadzudzulidwa kwambiri, adzawonongeka mwadzidzidzi popanda chomuchiritsa.
2 ধার্মিকেরা যখন সমৃদ্ধশালী হয়, জনগণ তখন আনন্দ করে; দুষ্টেরা যখন শাসন করে, জনগণ তখন গভীর আর্তনাদ করে।
Anthu olungama akamalamulira mʼdziko anthu amakondwa, koma ngati dziko lilamulidwa ndi anthu oyipa mtima anthu amadandaula.
3 যে মানুষ প্রজ্ঞাকে ভালোবাসে সে তার বাবাকে আনন্দিত করে, কিন্তু বেশ্যাদের দোসর তার ধনসম্পত্তি অপচয় করে ফেলে।
Munthu amene amakonda nzeru amasangalatsa abambo ake, koma woyenda ndi akazi achiwerewere amasakaza chuma chake.
4 ন্যায়বিচার দ্বারা রাজা দেশকে স্থিরতা দেন, কিন্তু যারা ঘুষের প্রতি প্রলুব্ধ তারা দেশ লণ্ডভণ্ড করে ফেলে।
Mfumu imalimbitsa dziko poweruza mwachilungamo, koma mfumu imene imawumiriza anthu kuti ayipatse mphatso imawononga dziko.
5 যারা তাদের প্রতিবেশীদের স্তাবকতা করে তারা নিজেদের পায়ের জন্যই ফাঁদ পাতে।
Munthu woshashalika mnzake, akudziyalira ukonde mapazi ake.
6 অনিষ্টকারীরা তাদের নিজেদের পাপ দ্বারাই ফাঁদে পড়ে, কিন্তু ধার্মিকেরা আনন্দে চিৎকার করে ও খুশি থাকে।
Munthu woyipa amakodwa ndi machimo ake, koma wochita chilungamo amayimba lokoma.
7 ধার্মিকেরা দরিদ্রদের ন্যায়বিচার দেওয়ার কথা ভাবে, কিন্তু দুষ্টদের এই ধরনের কোনও উদ্বেগ নেই।
Munthu wolungama amasamalira anthu osauka, koma woyipa salabadira zimenezi.
8 বিদ্রুপকারীরা নগরে উত্তেজনা ছড়ায়, কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ প্রশমিত করে।
Anthu onyoza atha kuwutsa ziwawa mu mzinda, koma anthu anzeru amaletsa ukali.
9 জ্ঞানবান মানুষ যদি মূর্খকে দরবারে নিয়ে যায়, তবে মূর্খ তর্জনগর্জন ও উপহাস করে, ও সেখানে শান্তি বজায় থাকে না।
Ngati munthu wanzeru atsutsana ndi chitsiru, chitsirucho chimachita phokoso ndi kumangoseka ndipo sipakhala mtendere.
10 রক্তপিপাসু লোকেরা সৎলোককে ঘৃণা করে ও ন্যায়পরায়ণ মানুষদের হত্যা করতে চায়।
Anthu okhetsa magazi amadana ndi munthu wangwiro koma anthu olungama amasamalira moyo wake.
11 মূর্খেরা তাদের সব ক্রোধ প্রকাশ করে ফেলে, কিন্তু জ্ঞানবানেরা শেষ পর্যন্ত তা প্রশমিত করে।
Munthu wopusa amaonetsa mkwiyo wake, koma munthu wanzeru amadzigwira.
12 শাসক যদি মিথ্যা কথা শোনেন, তবে তাঁর কর্মকর্তারা দুষ্ট হয়ে পড়ে।
Ngati wolamulira amvera zabodza, akuluakulu ake onse adzakhala oyipa.
13 দরিদ্রদের ও অত্যাচারীদের মধ্যে এই সাদৃশ্য আছে: সদাপ্রভুই উভয়ের চোখে দৃষ্টিশক্তি দিয়েছেন।
Munthu wosauka ndi munthu wopondereza anzake amafanana pa kuti: Yehova ndiye anawapatsa maso onsewa.
14 রাজা যদি দরিদ্রদের প্রতি সুবিচার করেন, তবে তাঁর সিংহাসন চিরকালের জন্য স্থির থাকবে।
Ngati mfumu iweruza osauka moyenera, mpando wake waufumu udzakhazikika nthawi zonse.
15 লাঠি ও তীব্র ভর্ৎসনা প্রজ্ঞা দান করে, কিন্তু সন্তানকে যদি শাসন না করে ছেড়ে দেওয়া হয় তবে সে তার মায়ের মর্যাদাহানি ঘটায়।
Ndodo ndi chidzudzulo zimapatsa nzeru koma mwana womulekerera amachititsa amayi ake manyazi.
16 দুষ্টেরা যখন সমৃদ্ধশালী হয়, তখন পাপও বৃদ্ধি পায়, কিন্তু ধার্মিকেরা তাদের সর্বনাশ দেখতে পাবে।
Oyipa akamalamulira zoyipa zimachuluka, koma anthu olungama adzaona kugwa kwa anthu oyipawo.
17 তোমার সন্তানদের শাসন করো, ও তারা তোমাকে শান্তি দেবে; তারা তোমার জীবনে প্রত্যাশিত আনন্দ নিয়ে আসবে।
Umulange mwana wako ndipo adzakupatsa mtendere ndi kusangalatsa mtima wako.
18 যেখানে কোনও প্রত্যাদেশ নেই, সেখানে জনগণ নিয়ন্ত্রণহীন হয়ে যায়; কিন্তু ধন্য তারাই যারা প্রজ্ঞার শিক্ষায় মনোযোগ দেয়।
Ngati uthenga wochokera kwa Yehova supezeka anthu amangochita zofuna zawo; koma wodala ndi amene amasunga malamulo.
19 শুধু কথা বলে দাসেদের সংশোধন করা যায় না; যদিও তারা বোঝে, তবুও তারা মনোযোগ দেয় না।
Munthu wantchito sangalangizidwe ndi mawu okha basi; ngakhale awamvetse mawuwo sadzatha kuchitapo kanthu.
20 এমন কাউকে কি দেখেছ যে তাড়াহুড়ো করে কথা বলে? তাদের চেয়ে বরং একজন মূর্খের বেশি আশা আছে।
Ngakhale munthu wa uchitsiru nʼkuti ndiponi popeza chikhulupiriro chilipo kuposa munthu wodziyesa yekha kuti ndi wanzeru poyankhula.
21 যে দাসকে ছেলেবেলা থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে সে শেষ সময় শোক নিয়ে আসবে।
Ngati munthu asasatitsa wantchito wake kuyambira ali mwana, potsirizira adzapeza kuti wantchitoyo wasanduka mlowachuma wake.
22 ক্রুদ্ধ লোক বিবাদ বাধায়, উগ্রস্বভাব বিশিষ্ট লোক প্রচুর পাপ করে বসে।
Munthu wamkwiyo amayambitsa mikangano, ndipo munthu waukali amachita zolakwa zambiri.
23 অহংকার একজন লোককে নিচে নামিয়ে আনে, কিন্তু নম্রাত্মা মানুষ সম্মান লাভ করে।
Kunyada kwa munthu kudzamutsitsa, koma munthu wodzichepetsa amalandira ulemu.
24 চোরেদের সহযোগীরা তাদের নিজেদেরই শত্রু; তাদের শপথ করতে বলা হয় ও তারা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার সাহস পায় না।
Woyenda ndi munthu wakuba ndi mdani wa moyo wake womwe; amalumbira koma osawulula kanthu.
25 মানুষের ভয় ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে সদাপ্রভুতে নির্ভর করে সে নিরাপদ থাকে।
Kuopa munthu kudzakhala ngati msampha, koma aliyense amene amadalira Yehova adzatetezedwa.
26 অনেকেই শাসকের প্রিয়পাত্র হয়ে থাকতে চায়, কিন্তু সদাপ্রভুর কাছেই মানুষ ন্যায়বিচার পায়।
Anthu ambiri amafunitsitsa kuti wolamulira awakomere mtima, koma munthu amaweruzidwa mwachilungamo ndi thandizo la Yehova basi.
27 ধার্মিকেরা অসাধুদের ঘৃণা করে; দুষ্টেরা ন্যায়পরায়ণদের ঘৃণা করে।
Anthu olungama amanyansidwa ndi anthu achinyengo; koma anthu oyipa amanyansidwa ndi anthu a mtima wowongoka.

< হিতোপদেশ 29 >