< হিতোপদেশ 27 >
1 আগামীকালের বিষয়ে গর্ব কোরো না, কারণ একদিন কী নিয়ে আসবে তা তুমি জানো না।
Usijisifu kwa ajili ya kesho, maana hujui siku italeta nini.
2 অন্য কেউ তোমার প্রশংসা করুক, ও তোমার নিজের মুখ তা না করুক; একজন বহিরাগত মানুষই করুক, ও তোমার নিজের ঠোঁট তা না করুক।
Mtu mwingine akusifu na wala si kinywa chako mwenyewe, mgeni na wala si midomo yako mwenyewe.
3 পাথর ভারী ও বালি এক বোঝা, কিন্তু মূর্খের প্ররোচনা উভয়ের চেয়েও বেশি ভারী।
Fikiria uzito wa jiwe na uzito wa mchanga- uchokozi wa mpumbavu ni mzito zaidi kuliko hivyo vyote.
4 ক্রোধ নিষ্ঠুর ও ক্ষিপ্ততা অপ্রতিরোধ্য, কিন্তু ঈর্ষার সামনে কে দাঁড়াতে পারে?
Kuna ukatili wenye ghadhabu kali na mafuriko ya hasira, lakini ni nani anayeweza kusimama mbele ya wivu?
5 গুপ্ত ভালোবাসার চেয়ে প্রকাশ্য ভর্ৎসনা ভালো।
Ni bora karipio la wazi kuliko upendo uliofichwa.
6 বন্ধুর আঘাতকে বিশ্বাস করা যায়, কিন্তু শত্রু চুমুর সংখ্যা বৃদ্ধি করে।
Mwaminifu ni jeraha zilizosababishwa na rafiki, lakini adui anaweza kukubusu kwa kuomba radhi mno.
7 যার পেট ভরা আছে সে মৌচাকের মধু ঘৃণা করে, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তেতো জিনিসও মিষ্টি লাগে।
Mtu aliyekula na kushiba hulikataa hata sega la asali, bali kwa mtu mwenye njaa, kila kitu kichungu ni kitamu.
8 যে ঘর ছেড়ে পালায় তার দশা নীড় ছেড়ে উড়ে যাওয়া পাখির মতো।
Ndege anayezurura kutoka kwenye kiota chake ni kama mtu anayepotea sehemu ambayo anaishi.
9 সুগন্ধি ও ধূপ হৃদয়ে আনন্দ নিয়ে আসে, ও বন্ধুর মধুরতা তাদের আন্তরিক পরামর্শ থেকে উৎপন্ন হয়।
Pafumu na manukato huufanya moyo ufurahi, lakini utamu wa rafiki ni bora kuliko ushauri wake.
10 তোমার নিজের বন্ধুকে বা তোমার পারিবারিক বন্ধুকে পরিত্যাগ কোরো না, ও যখন দুর্যোগ ঘনিয়ে আসে তখন তোমার আত্মীয়স্বজনের বাড়িতে যেয়ো না— দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভালো।
Usimwache rafiki yako na rafiki wa baba yako, na usiende kwenye nyumba ya ndugu yako katika siku ya msiba wako. Ni bora rafiki ambaye yupo karibu kuliko ndugu ambaye yupo mbali.
11 হে আমার বাছা, জ্ঞানবান হও, ও আমার হৃদয়কে আনন্দিত করে তোলো; তবেই তো আমি তাকে উত্তর দিতে পারব যে আমাকে অবজ্ঞা করেছে।
Mwanangu, uwe na busara, moyo wangu ufurahi; kisha nitamjibu yule anayenidhihaki.
12 বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়, কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়।
Mtu mwenye busara huiona taabu na kujificha mwenyewe, lakini mjinga huendelea mbele na kuteseka kwa ajili ya taabu.
13 যে আগন্তুকের হয়ে জামিন রাখে তার কাপড়চোপড় নিয়ে নাও; যদি কোনও বহিরাগতের জন্য তা করা হয়েছে তবে তা বন্ধক রেখে নাও।
vazi kama mwenyewe anaweka pesa kama dhamana kwa deni la mgeni; lichukue kama anaweka dhamana kwa malaya.
14 যদি কেউ ভোরবেলায় তাদের প্রতিবেশীকে জোর গলায় আশীর্বাদ করে, তবে তা অভিশাপরূপেই গণ্য হবে।
Anayempa jirani yake baraka kwa sauti ya juu mapema asubuhi, baraka hiyo itafikiriwa kuwa laana!
15 কলহপ্রিয়া স্ত্রী ঝড়বৃষ্টির দিনে ফুটো ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়া জলের মতো;
Mke mgomvi ni kama siku ya manyunyu ya mvua ya daima;
16 তাকে সংযত করার অর্থ বাতাসকে সংযত করা বা হাতের মুঠোয় তেল ধরে রাখা।
kumzuia ni kama kuuzuia upepo, au kujaribu kushika mafuta kwa mkono wako wa kulia.
17 লোহা যেভাবে লোহাকে শান দেয়, মানুষও সেভাবে অন্যজনকে শান দেয়।
Chuma hunoa chuma; kwa njia ile ile; mtu humnoa rafiki yake.
18 যে ডুমুর গাছ পাহারা দেয় সে তার ফল খাবে, যারা তাদের প্রভুকে রক্ষা করে তারা সম্মানিত হবে।
Yule anayeutunza mtini atakula matunda yake, na yule mwenye kumlinda bwana wake ataheshimiwa.
19 জল যেভাবে মুখমণ্ডল প্রতিফলিত করে, মানুষের জীবনও সেভাবে অন্তর প্রতিফলিত করে।
Kama maji yanavyoakisi taswira ya sura ya mtu, ndivyo hivyo moyo wa mtu humwaksi mtu.
20 মৃত্যু ও বিনাশ কখনোই তৃপ্ত হয় না, ও মানুষের চোখও হয় না। (Sheol )
Kama kuzimu na Uharibifu havitosheki, ndivyo yalivyo macho ya mtu hayawezi kutosheka. (Sheol )
21 রুপোর জন্য গলনপাত্র ও সোনার জন্য হাপর, কিন্তু মানুষ তাদের প্রশংসা দ্বারাই প্রমাণিত হয়।
Kalibu ni kwa fedha na tanuru ni kwa dhahabu; na mtu hujaribiwa anaposifiwa.
22 তুমি যতই মূর্খকে হামানদিস্তায় ফেলে পেষাই করো, মুষল দিয়ে শস্যমর্দন করার মতো তাদের পেষাই করো, তুমি তাদের জীবন থেকে মূর্খতা দূর করতে পারবে না।
Hata kama utamponda mpumbavu kwa mchI- pamoja na nafaka- bado upumbavu wake hautatoka.
23 তোমার মেষপালের দশা জানার বিষয়ে নিশ্চিত থেকো, যত্নসহকারে তোমার পশুপালের প্রতি মনোযোগ দিয়ো;
Hakikisha unajua hali ya makundi yako na ujishughulishe juu ya makundi yako,
24 কারণ ধনসম্পত্তি চিরকাল স্থায়ী হয় না, ও মুকুটও পুরুষানুক্রমে নিরাপদ থাকে না।
maana utajiri haudumu daima. Je taji hudumu kwa vizazi vyote?
25 যখন খড় সরিয়ে নেওয়া হবে ও নতুন চারা আবির্ভূত হবে এবং পাহাড়ের গা থেকে ঘাস সংগ্রহ করা হবে,
Majani huondoka na ukuaji mpya huonekana na milima ya chakula cha mifugo hukusanywa ndani.
26 তখন মেষশাবকেরা তোমার পোশাকের জোগান দেবে, ও ছাগলেরা ক্ষেতের দাম চোকাবে।
Wanakondoo watakupatia mavazi yako na mbuzi watakupatia gharama ya shamba.
27 তোমার পরিবারের লোকজনকে খাওয়ানোর জন্য ও তোমার দাসীদের পুষ্টি জোগানোর জন্য তুমি যথেষ্ট পরিমাণ ছাগলের দুধ পাবে।
Kutakuwa na maziwa ya mbuzi kwa chakula chako- chakula kwa kaya yako- na chakula kwa watumishi wako wasichana.