< হিতোপদেশ 22 >
1 প্রচুর ধনসম্পদের চেয়ে সুনাম বেশি কাম্য; রুপো ও সোনার চেয়ে সম্মান পাওয়া ভালো।
An fi son suna mai kyau fiye da wadata mai yawa; tagomashi kuma ya fi azurfa ko zinariya.
2 ধনবান ও দরিদ্রের মধ্যে একটিই মিল আছে; সদাপ্রভু তাদের উভয়েরই নির্মাতা।
Mawadaci da matalauci suna da abu guda. Ubangiji ne Mahaliccinsu duka.
3 বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়, কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়।
Mai basira kan ga damuwa tana zuwa yă nemi mafaka, amma marar azanci kan yi ta tafiya yă kuma sha wahala.
4 নম্রতাই সদাপ্রভুর ভয়; এর বেতন হল ধনসম্পদ ও সম্মান ও জীবন।
Sauƙinkai da tsoron Ubangiji sukan kawo wadata da girmamawa da kuma rai.
5 দুষ্টদের চলার পথে ফাঁদ ও চোরা খাদ থাকে, কিন্তু যারা নিজেদের জীবন রক্ষা করে তারা সেগুলি থেকে দূরে সরে থাকে।
A hanyoyin mugu akwai kaya da tarko, amma duk wanda ya kiyaye ransa kan kauce musu.
6 সন্তানদের এমন এক পথে চলার শিক্ষা দাও যে পথে তাদের চলা উচিত, ও তারা বৃদ্ধ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবে না।
Ka hori yaro a hanyar da ya kamata yă bi, kuma sa’ad da ya tsufa ba zai bar ta ba.
7 ধনবানেরা দরিদ্রদের উপর কর্তৃত্ব করে, ও যারা ধার করে তারা মহাজনের দাস হয়।
Mawadaci yakan yi mulki a kan matalauci, mai cin bashi kuwa bawan mai ba da bashi ne.
8 যারা অধর্মের বীজ বোনে তাদের চরম দুর্দশারূপী ফসল কাটতে হয়, ও তারা রাগের বশে যে লাঠি চালায় তা ভেঙে যাবে।
Duk wanda ya shuka mugunta yakan girbe wahala, za a kuma hallaka sandar fushinsa.
9 উদার প্রকৃতির মানুষেরা স্বয়ং আশীর্বাদধন্য হবে, কারণ তারা তাদের খাদ্য দরিদ্রদের সঙ্গে ভাগ করে নেয়।
Mai bayarwa hannu sake shi kansa zai sami albarka, gama yakan raba abincinsa da matalauta.
10 বিদ্রুপকারীদের তাড়িয়ে দাও, আর বিবাদও দূর হয়ে যাবে; বিবাদ ও অপমানও মিটে যাবে।
Ka hori mai ba’a, hatsaniya kuwa za tă yi waje; fitina da zargi kuma za su ƙare.
11 যে বিশুদ্ধ হৃদয় ভালোবাসে ও যে অনুগ্রহকারী কথাবার্তা বলে সে রাজাকে বন্ধু রূপে পায়।
Duk mai son tsabtar zuciya wanda kuma jawabinsa mai alheri ne zai zama aminin sarki.
12 সদাপ্রভুর চোখ জ্ঞান পাহারা দেয়, কিন্তু বিশ্বাসঘাতকদের কথা তিনি বিফল করে দেন।
Idanun Ubangiji na lura da sani, amma yakan ƙi kalmomin marar aminci.
13 অলস বলে, “বাইরে সিংহ আছে! নগরের চকে গেলেই আমি নিহত হব!”
Rago kan ce, “Akwai zaki a waje!” Ko kuma “Za a kashe ni a tituna!”
14 ব্যভিচারী মহিলার মুখ এক গভীর খাত; যে সদাপ্রভুর ক্রোধের অধীন সে সেই খাদে গিয়ে পড়ে।
Bakin mazinaciya rami ne mai zurfi; duk wanda yake a ƙarƙashin fushin Ubangiji zai fāɗa a ciki.
15 শিশুর অন্তরে মূর্খতা বাঁধা থাকে, কিন্তু শৃঙ্খলাপরায়ণতার লাঠি তা বহুদূরে সরিয়ে দেয়।
Wauta tana da yawa a zuciyar yara, amma sandar horo zai kore ta nesa da su.
16 যে নিজের ধনসম্পত্তি বাড়িয়ে তোলার জন্য দরিদ্রদের উপরে অত্যাচার করে ও যে ধনবানদের উপহার দেয়—উভয়েই দারিদ্রের সম্মুখীন হবে।
Duk wanda yake danne matalauta don yă azurta kuma duk wanda yake kyauta ga mawadata, dukansu kan talauta.
17 মনোযোগ দাও ও জ্ঞানবানদের নীতিবচনে কর্ণপাত করো; আমার শিক্ষায় মনোনিবেশ করো,
Ka kasa kunne ka kuma saurara ga maganganu masu hikima; ka yi amfani da abin da nake koyarwa,
18 কারণ তুমি যখন এগুলি অন্তরে রাখবে তখন তা আনন্দদায়ক হবে ও সবকটি তোমার ঠোঁটে প্রস্তুত হয়ে থাকবে।
gama yana da daɗi sa’ad da ka kiyaye su a zuciyarka ka kuma kasance da su a shirye a leɓunanka.
19 যেন সদাপ্রভুতে তোমার নির্ভরতা স্থির হয়, তাই আজ আমি তোমাকে, তোমাকেই শিক্ষা দিচ্ছি।
Domin dogarawarka ta kasance ga Ubangiji, ina koya maka yau, har kai ma.
20 তোমার জন্য আমি কি সেই ত্রিশটি নীতিবচন লিখিনি, যেগুলি পরামর্শ ও জ্ঞানমূলক নীতিবচন,
Ban rubuta maka maganganu talatin ba, maganganun shawara da sani,
21 যা তোমাকে সৎ হতে ও সত্যিকথা বলতে শিক্ষা দেবে, যেন তুমি যাদের সেবা করছ তাদের কাছে তুমি সত্যনিষ্ঠ খবর নিয়ে আসতে পারো?
ina koya maka gaskiya da kalmomin da za ka dogara a kai, saboda ka iya ba da amsa daidai ga duk wanda ya aike ka?
22 দরিদ্রদের এজন্যই শোষণ কোরো না যেহেতু তারা দরিদ্র ও অভাবগ্রস্তদের দরবারে পিষে মেরো না,
Kada ka zalunci matalauta a kan suna matalauta kada kuma ka ƙwari wanda ba shi da mai taimako a gaban shari’a,
23 কারণ সদাপ্রভু তাদের হয়ে মামলা লড়বেন ও প্রাণের পরিবর্তে প্রাণ দাবি করবেন।
gama Ubangiji zai yi magana dominsu zai kuwa washe waɗanda suka washe su.
24 উগ্রস্বভাব বিশিষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব কোরো না, এমন কোনও লোকের সহযোগী হোয়ো না যে সহজেই ক্রুদ্ধ হয়,
Kada ka yi abokantaka da mai zafin rai, kada ka haɗa kai da wanda ba shi da wuya ya yi fushi,
25 পাছে তুমিও তাদের জীবনযাত্রার ধরন শিখে ফেলো ও নিজেই ফাঁদে জড়িয়ে পড়ো।
in ba haka ba za ka koyi hanyoyinsa ka kuma sa kanka a tarko.
26 এমন কোনও মানুষের মতো হোয়ো না যে বন্ধক রেখেছে বা যে ঋণগ্রহীতার হয়ে জামিনদার হয়েছে;
Kada ka zama mai ɗaukar lamuni ko ka ba da jingina saboda bashi;
27 যদি তুমি ঋণ শোধ করতে না পারো, তবে তোমার গায়ের তলা থেকে তোমার বিছানাটিও কেড়ে নেওয়া হবে।
gama in ka kāsa biya za a ƙwace gadon da kake kwanciya a kai ma.
28 সীমানার যে প্রাচীন পাথরটি তোমার পূর্বপুরুষেরা প্রতিষ্ঠিত করেছিলেন সেটি স্থানান্তরিত কোরো না।
Kada ka matsar da shaidar kan iyakar da kakanninka suka kafa.
29 কাউকে কি তাদের কাজে সুদক্ষ দেখছ? তারা রাজাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে; তারা কোনও নিম্নস্তরীয় কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে না।
Kana ganin mutumin da yake da gwaninta a cikin aikinsa? Zai yi wa sarakuna hidima; ba zai yi hidima wa mutanen da ba su iya ba.