< হিতোপদেশ 21 >

1 রাজার হৃদয় সদাপ্রভুর হাতে ধরা এমন এক জলপ্রবাহ যা তিনি তাদের সবার দিকে প্রবাহিত হতে দেন যারা তাঁকে সন্তুষ্ট করে।
A hannun Ubangiji zuciyar sarki kamar ruwan rafi ne wanda yake bi da shi duk inda ya so.
2 মানুষ মনে করতে পারে যে তাদের পথই ঠিক, কিন্তু সদাপ্রভুই অন্তর মাপেন।
Mutum zai yi tunani hanyoyinsa daidai suke, amma Ubangiji yakan auna zuciya.
3 বলিদানের পরিবর্তে যা যথার্থ ও ন্যায্য, তা করাই সদাপ্রভুর কাছে বেশি গ্রহণযোগ্য।
Yin abin da yake daidai da kuma nagari Ubangiji ya fi yarda da shi fiye da hadaya.
4 উদ্ধত দৃষ্টি ও গর্বিত হৃদয়— দুষ্টদের অকর্ষিত জমি—পাপ উৎপন্ন করে।
Girmankai da fariya, su ne fitilar mugaye, wannan kuwa zunubi ne!
5 পরিশ্রমীদের পরিকল্পনা লাভের মুখ দেখে ঠিক যেভাবে হঠকারিতা দারিদ্র নিয়ে আসে।
Shirye-shiryen mai aiki tuƙuru kan kai ga riba in kuwa ka cika gaggawa zai kai ga talauci.
6 মিথ্যাবাদী জিভ দ্বারা যে প্রচুর ধন অর্জিত হয় তা অস্থায়ী বাষ্প ও সাংঘাতিক ফাঁদবিশেষ।
Dukiyar da aka samu ta wurin harshe mai yin ƙarya tarin tururi ne da kuma mugun tarko.
7 দুষ্টদের হিংস্রতা তাদেরই টেনে নিয়ে যাবে, কারণ তারা যা ন্যায্য তা করতে অস্বীকার করে।
Rikicin mugaye zai yi gāba da su, gama sun ƙi su yi abin da yake daidai.
8 অপরাধীদের পথ সর্পিল, কিন্তু নিরপরাধ মানুষের আচরণ ন্যায়নিষ্ঠ।
Hanyar mai laifi karkatacciya ce, amma halin marar laifi sukan aikata gaskiya.
9 কলহপ্রিয়া স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকার চেয়ে ছাদের এক কোনায় বসবাস করা ভালো।
Gara a zauna a kusurwar rufin ɗaki da a zauna a gida ɗaya da mace mai fitina.
10 দুষ্টেরা অনিষ্টের আকাঙ্ক্ষা করে; তাদের প্রতিবেশীরা তাদের কাছ থেকে কোনও দয়া পায় না।
Mugun mutum yakan zaƙu ya aikata mugunta; maƙwabcinsa ba ya samun jinƙai daga gare shi.
11 যখন বিদ্রুপকারী শাস্তি পায়, অনভিজ্ঞ লোকেরা জ্ঞানার্জন করে; জ্ঞানবানদের প্রতি মনোযোগ দিয়ে তারা জ্ঞান লাভ করে।
Sa’ad da aka hukunta mai ba’a marasa azanci suka yi wayo; sa’ad da aka yi wa mai hikima umarni yakan sami sani.
12 ধর্মময় জন দুষ্টদের বাড়ির দিকে নজর রাখেন ও দুষ্টদের সর্বনাশ করেন।
Mai Adalci kan lura da gidan mugu kan kuma zama sanadin lalacin mugu.
13 যারা দরিদ্রদের কান্না শুনেও কান বন্ধ করে রাখে তারাও কাঁদবে ও কোনও উত্তর পাবে না।
In mutum ya toshe kunnuwansa ga kukan matalauci, shi ma zai yi kukan neman taimako ba kuwa zai sami amsa ba.
14 গোপনে দত্ত উপহার ক্রোধ প্রশমিত করে, ও আলখাল্লার নিচে লুকিয়ে রাখা ঘুস প্রচণ্ড ক্রোধ শান্ত করে।
Kyautar da aka yi a asirce takan kwantar da fushi, kuma cin hancin da aka rufe a cikin riga kan tā da fushi mai tsanani.
15 যখন ন্যায়বিচার করা হয়, তা ধার্মিকদের জীবনে আনন্দ এনে দেয় কিন্তু অনিষ্টকারীদের জীবনে আতঙ্ক জাগায়।
Sa’ad da aka yi adalci, yakan kawo farin ciki ga mai adalci amma fargaba ga masu aikata mugunta.
16 যে দূরদর্শিতার পথ থেকে দূরে সরে যায় সে মৃত মানুষদের সমাজে এসে বিশ্রাম নেয়।
Mutumin da ya kauce daga hanyar fahimi kan zo ga hutu a ƙungiyar matattu.
17 যে তুচ্ছ আমোদ-প্রমোদ ভালোবাসে সে দরিদ্র হয়ে যাবে; যে দ্রাক্ষারস ও জলপাই তেল ভালোবাসে সে কখনও ধনবান হবে না।
Duk mai son jin daɗi zai zama matalauci; duk mai son ruwan inabi da mai ba zai taɓa zama mai arziki ba.
18 দুষ্টেরা ধার্মিকদের জন্য, ও বিশ্বাসঘাতকেরা ন্যায়পরায়ণদের জন্য মুক্তিপণ হবে।
Mugu kan zama abin fansa don adali, marar aminci kuma don mai aikata gaskiya.
19 কলহপ্রিয়া ও খুঁতখুঁতে স্ত্রীর সঙ্গে বসবাস করার চেয়ে বরং মরুভূমিতে বসবাস করা ভালো।
Gara a zauna a hamada da a zauna da mace mai fitina da kuma mugun hali.
20 জ্ঞানবানেরা পছন্দসই খাদ্যদ্রব্য ও জলপাই তেল সঞ্চয় করে রাখে, কিন্তু মূর্খেরা তাদের কাছে যা কিছু থাকে সেসব গ্রাস করে ফেলে।
A gidan mai hikima akwai wuraren ajiya na abinci da mai masu kyau, amma wawa kan cinye duk abin da yake da shi.
21 যে ধার্মিকতা ও ভালোবাসার পশ্চাদ্ধাবন করে সে জীবন, সমৃদ্ধি ও সম্মান পায়।
Duk wanda ya nemi adalci da ƙauna kan sami rai, wadata da girmamawa.
22 যে জ্ঞানবান সে বলশালীদের নগর আক্রমণ করতে পারে ও সেই বলশালীরা যে দুর্গের উপরে নির্ভর করে থাকে, সেগুলিও চূর্ণ করে দিতে পারে।
Mutum mai hikima kan fāɗa wa birnin jarumawa ya kuma rushe katangar da suka dogara a kai.
23 যারা তাদের মুখ ও জিভ সংযত রাখে তারা নিজেদেরকে চরম দুর্দশা থেকে রক্ষা করে।
Duk wanda yake lura da bakinsa da kuma harshensa kan kiyaye kansa daga masifa.
24 অহংকারী ও দাম্ভিক মানুষ—তার নাম “বিদ্রুপকারী”— অশিষ্ট উন্মত্ততাপূর্ণ আচরণ করে।
Mai girmankai da kuma mai fariya, “Mai ba’a” ne sunansa; yana yin abubuwa da girmankai ainun.
25 অলসের তীব্র আকাঙ্ক্ষা তার মৃত্যু ডেকে আনে, কারণ তার হাত দুটি কাজ করতে অস্বীকার করে।
Marmarin rago zai zama mutuwarsa, domin hannuwansa sun ƙi su yi aiki.
26 সারাটি দিন ধরে সে আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে, কিন্তু ধার্মিকেরা অকাতরে দান করে।
Dukan yini yana marmari ya sami ƙari, amma mai adalci yakan bayar hannu sake.
27 দুষ্টদের বলিদান ঘৃণার্হ— মন্দ উদ্দেশ্য নিয়ে যখন তা আনা হয় তখন তা আরও কত না বেশি ঘৃণার্হ হয়ে যায়!
Hadayar mugaye abin ƙyama ne, balle ma in aka kawo da mugun nufi!
28 মিথ্যাসাক্ষী ধ্বংস হয়ে যাবে, কিন্তু মনোযোগী শ্রোতা সফলতাপূর্বক সাক্ষ্য দেবে।
Mai ba da shaidar ƙarya zai hallaka, kuma duk wanda ya saurare shi zai hallaka har abada.
29 দুষ্টেরা দুঃসাহসিক ধৃষ্টতা খাড়া করে, কিন্তু ন্যায়পরায়ণরা তাদের জীবনযাত্রার ধরনের কথা ভেবে চলে।
Mugun mutum kan yi tsayin daka, amma mai aikata gaskiya kan yi tunani a kan abin da yake yi.
30 এমন কোনও প্রজ্ঞা, দূরদর্শিতা বা পরিকল্পনা নেই যা সদাপ্রভুর বিরুদ্ধে সফল হতে পারে।
Babu hikima, babu tunani, babu shirin da zai yi nasara a kan Ubangiji.
31 ঘোড়াকে যুদ্ধের দিনের জন্য তৈরি করে রাখা হয়। কিন্তু বিজয় নির্ভর করে সদাপ্রভুর উপরে।
Akan shirya doki domin ranar yaƙi, amma nasara tana ga Ubangiji ne.

< হিতোপদেশ 21 >