< হিতোপদেশ 19 >

1 যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।
Ndi wabwino munthu wosauka amene amayenda mu ungwiro, aposa munthu wopusa woyankhula zokhota.
2 জ্ঞানবিহীন বাসনা ভালো নয়— হঠকারী পদযুগল আরও কত না বেশি পথ হারাবে!
Si bwino kuti munthu akhale wopanda nzeru; ndipo munthu woyenda mofulumira amaphonya njira.
3 মানুষের নিজেদের মূর্খামিই তাদের সর্বনাশের দিকে ঠেলে দেয়, অথচ তাদের অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে।
Uchitsiru wa munthu umamubweretsera zovuta, mtima wake umakwiyira Yehova.
4 ধনসম্পদ অনেক বন্ধু আকর্ষণ করে, কিন্তু দরিদ্র লোকজনের বন্ধুরাও তাদের পরিত্যাগ করে।
Chuma chimachulukitsa abwenzi; koma munthu wosauka bwenzi lake limamuthawa.
5 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না, ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় সে নিষ্কৃতি পাবে না।
Mboni yonama sidzalephera kulangidwa; ndipo iye amene amanena mabodza sadzapulumuka.
6 অনেকেই শাসকের তোষামুদি করে, ও যিনি উপহার দান করেন সবাই তাঁর বন্ধু হয়।
Anthu ambiri amafuna munthu wopatsa kuti awakomere mtima, ndipo munthu amene amapereka mphatso ndi bwenzi la munthu aliyense.
7 দরিদ্রদের সব আত্মীয়স্বজন যখন তাদের এড়িয়ে চলে— তখন তাদের বন্ধুরাও তো আরও বেশি করে তাদের কাছ থেকে দূরে সরে যাবে! যদিও দরিদ্রেরা অনুনয়-বিনয় করে তাদের পশ্চাদ্ধাবন করে, তাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না।
Ngati munthu wosauka abale ake omwe amadana naye, nanji abwenzi ake tsono! Iwo adzamuthawa kupita kutali. Amayesa kuwatsatira mowapembedza koma iwo samapezeka konse.
8 যে জ্ঞানার্জন করে সে জীবন ভালোবাসে; যে বিচক্ষণতা পোষণ করে সে অচিরেই উন্নতি লাভ করবে।
Iye amene amapeza nzeru ndiye kuti amakonda moyo wake. Wosamalitsa kukhala wanzeru, zinthu zimamuyendera bwino.
9 মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকবে না, ও যে মিথ্যা কথার স্রোত বইয়ে দেয় তার সর্বনাশ হবে।
Mboni yonama sidzalephera kulangidwa, ndipo iye amene amanena mabodza adzawonongeka.
10 মূর্খের পক্ষে যখন বিলাসিতার জীবনযাপন করা বাঞ্ছনীয় নয়— তখন ক্রীতদাসের পক্ষে অধিপতিদের উপরে প্রভুত্ব করা আরও কত না মন্দ বিষয়।
Nʼkosayenera kuti chitsiru chizikhala ndi moyo wamanyado, nanjinso kuti kapolo azilamulira akalonga!
11 মানুষের প্রজ্ঞা ধৈর্য উৎপন্ন করে; অপরাধ মার্জনা করা তার পক্ষে গৌরবের বিষয়।
Nzeru zimapangitsa munthu kukhala wosakwiya msanga; ulemerero wake uli posalabadira kuchitiridwa zoyipa.
12 রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো, কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের উপরে পড়া শিশিরের মতো।
Mkwiyo wa mfumu uli ngati kubangula kwa mkango, koma kukoma mtima kwake kuli ngati mame pa udzu.
13 মূর্খ সন্তান বাবার সর্বনাশের কারণ, ও কলহপ্রিয়া স্ত্রী ফাটা ছাদ থেকে একটানা পড়তে থাকা জলের সমতুল্য।
Mwana wopusa ndiye tsoka la abambo ake ndipo mkazi wolongolola ndi wotopetsa ngati mvula yamvumbi.
14 বাড়িঘর ও ধনসম্পদ মা-বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যায়, কিন্তু বিচক্ষণ স্ত্রী সদাপ্রভুর কাছ থেকেই পাওয়া যায়।
Nyumba ndi chuma ndiye cholowa chochokera kwa makolo; koma mkazi wanzeru ndi wochokera kwa Yehova.
15 অলসতা অগাধ ঘুম নিয়ে আসে, ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়।
Ulesi umagonetsa tulo tofa nato ndipo munthu wosatakataka amakhala ndi njala.
16 যারা আজ্ঞা পালন করে তারা তাদের প্রাণরক্ষা করে, কিন্তু যারা তাদের জীবনযাত্রার ধরনকে উপেক্ষা করে তারা মারা যাবে।
Amene amamvera malangizo amasunga moyo wake, koma amene sasamala malamulo a Yehova adzafa.
17 যারা দরিদ্রদের প্রতি দয়া দেখায় তারা সদাপ্রভুকেই ঋণ দেয়, ও তারা যা করেছে সেজন্য সদাপ্রভু তাদের পুরস্কৃত করবেন।
Amene amakomera mtima osauka amachita ngati wakongoletsa Yehova, ndipo Yehovayo ndiye adzamubwezere.
18 তোমার সন্তানদের শাসন করো, কারণ এতে আশা আছে, তাদের মৃত্যুর জন্য দায়ী হোয়ো না।
Langa mwana wako, chiyembekezo chikanalipo; ngati sutero udzawononga moyo wake.
19 উগ্রস্বভাব বিশিষ্ট মানুষকে অবশ্যই দণ্ড পেতে হবে; তাদের উদ্ধার করো, ও তোমাকে আবার তা করতে হবে।
Munthu waukali woopsa ayenera kulandira chilango; pakuti akamulekelera ndiye zidzayipa kuposa kale.
20 পরামর্শ শোনো ও শৃঙ্খলা গ্রহণ করো, ও শেষ পর্যন্ত তুমি জ্ঞানবানদের মধ্যে গণ্য হবে।
Mvera uphungu ndipo landira malangizo; pa mapeto pake udzakhala wanzeru.
21 মানুষের অন্তরে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু সদাপ্রভুর অভীষ্টই প্রবল হয়।
Munthu amakonzekera zambiri mu mtima mwake, koma cholinga cha Yehova ndiye chidzachitike.
22 একজন মানুষ যা চায় তা হল অফুরান ভালোবাসা; মিথ্যাবাদী হওয়ার চেয়ে দরিদ্র হওয়া ভালো।
Chimene munthu amafuna ndi chikondi chosatha; nʼkwabwino kukhala wosauka kusiyana ndi kukhala wabodza.
23 সদাপ্রভুর ভয় জীবনের দিকে নিয়ে যায়; তখন একজন মানুষ সন্তুষ্ট থাকে, আকস্মিক দুর্দশা তাকে স্পর্শ করতে পারে না।
Kuopa Yehova kumabweretsa moyo; wotereyo amakhala mu mtendere; ndiye kuti choyipa sichidzamugwera.
24 অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে; সে এতই অলস যে তা মুখেও তোলে না।
Munthu waulesi amapisa dzanja lake mʼmbale; koma sangathe kufikitsa dzanja lakelo pakamwa pake.
25 বিদ্রুপকারীকে কশাঘাত করো, ও অনভিজ্ঞ লোকেরা বিচক্ষণতার শিক্ষা পাবে; বিচক্ষণদের ভর্ৎসনা করো, ও তারা জ্ঞানার্জন করবে।
Menya munthu wonyoza, ndipo anthu opanda nzeru adzachenjererapo; dzudzula munthu wozindikira zinthu, ndipo iye adzapezapo chidziwitso.
26 যারা তাদের বাবার সম্পদ লুট করে ও তাদের মাকে তাড়িয়ে দেয় তারা এমন এক সন্তান যে লজ্জা ও অপমান বয়ে আনে।
Mwana wochita ndewu ndi abambo ake ndi kuthamangitsa amayi ake, ndi mwana wochititsa manyazi ndi wonyozetsa.
27 হে আমার বাছা, তুমি যদি শিক্ষা নেওয়া বন্ধ করে দাও, তবে তুমি জ্ঞানের বাক্য থেকে দূরে সরে যাবে।
Mwana wanga, ukaleka kumvera malangizo, udzapatukana ndi mawu opatsa nzeru.
28 বিকৃতমনা সাক্ষী ন্যায়বিচারকে বিদ্রুপ করে, ও দুষ্টদের মুখ অমঙ্গল গ্রাস করে নেয়।
Mboni yopanda pake imanyoza cholungama, ndipo pakamwa pa anthu oyipa pamameza zoyipa.
29 বিদ্রুপকারীদের জন্য শাস্তিবিধান তৈরি হয়, ও মূর্খদের পিঠের জন্য তৈরি হয় মারধর।
Chilango chakonzedwa kale kuti chigwere anthu oyipa, ndipo mkwapulo wakonzedwa kale kuti ukwapule misana ya anthu opusa.

< হিতোপদেশ 19 >