< হিতোপদেশ 17 >

1 যে ভোজবাড়িতে শত্রুতার পরিবেশ আছে সেখানকার চেয়ে শান্তি ও নিরূপদ্রব পরিবেশে এক মুঠি শুকনো খাবার ও ভালো।
Gara ka ci busasshen burodi da kwanciyar rai kuma shiru da ka je cin abinci a gidan da ke cike da biki amma da ɓacin rai.
2 বিচক্ষণ দাস মর্যাদাহানিকর ছেলের উপরে কর্তৃত্ব করবে ও পরিবারভুক্ত একজনের মতো সেও উত্তরাধিকারের অংশীদার হবে।
Bawa mai hikima zai yi mulki a kan da mai rashin kunya, kuma zai raba gādo kamar ɗaya daga cikin’yan’uwansa.
3 রুপোর জন্য গলনপাত্র ও সোনার জন্য হাপর, কিন্তু সদাপ্রভুই অন্তরের পরীক্ষা করেন।
Ana gwajin azurfa da kuma zinariya da wuta, amma Ubangiji ne mai gwajin zuciya.
4 দুষ্টলোক প্রতারণাপূর্ণ ঠোঁটের কথাই শোনে; মিথ্যাবাদী মানুষ ধ্বংসাত্মক জিভের কথায় মনোযোগ দেয়।
Mugun mutum kan mai da hankali ga mugayen leɓuna; maƙaryaci yakan kasa kunne ga harshen ƙarairayi.
5 যে দরিদ্রদের উপহাস করে সে তাদের নির্মাতার প্রতিই অসম্মান দেখায়; যে বিপর্যয় দেখে আনন্দ পায় সে অদণ্ডিত থাকবে না।
Duk wanda yake wa matalauta ba’a yana zagin Mahaliccinsu ne; duk wanda ya yi murna akan masifar da ta sami wani za a hukunta shi.
6 নাতিপুতিরা বয়স্ক মানুষদের মুকুট, ও মা-বাবারা তাদের সন্তানদের গৌরব।
Jikoki rawanin tsofaffi ne, kuma iyaye su ne abin taƙamar’ya’yansu.
7 বাক্‌পটু ঠোঁট যদি মূর্খের পক্ষে অনুপযোগী— তবে একজন শাসকের পক্ষে মিথ্যাবাদী ঠোঁট কতই না বেশি মন্দ!
Leɓunan basira ba su dace da wawa ba, ya ma fi muni a ce mai mulki yana da leɓunan ƙarya!
8 যারা ঘুস দেয় তাদের দৃষ্টিতে তা এক দামি মণিবিশেষ; তারা মনে করে প্রত্যেকটি বাঁক ধরেই সাফল্য আসবে।
Cin hanci kamar sihiri yake ga wanda yake ba da shi; ko’ina ya juye, yakan yi nasara.
9 যে ভালোবাসা লালনপালন করে সে অপরাধ ঢেকে রাখে, কিন্তু যে বারবার সেকথার পুনরাবৃত্তি করে সে ঘনিষ্ঠ বন্ধুদের বিচ্ছিন্ন করে দেয়।
Duk wanda ya rufe laifi yana inganta ƙauna ne, amma duk wanda ya yi ta maimaita batu yakan raba abokai na kusa.
10 একশো কশাঘাত মূর্খকে যত না প্রভাবিত করে ভর্ৎসনা বিচক্ষণ মানুষকে তার চেয়েও অনেক বেশি প্রভাবিত করে।
Tsawata kan sa mutum ya koyi basira fiye da abin da wawa zai koya ko da an dūke shi sau ɗari.
11 অনিষ্টকারীরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ লালনপালন করে; তাদের বিরুদ্ধে মৃত্যুদূত পাঠানো হবে।
Mugayen mutane sukan kuta tawaye da Allah; za a aika manzo mutuwa a kansu.
12 মূর্খতার ভারে ন্যুব্জ মূর্খের সাথে দেখা হওয়ার চেয়ে বরং শাবক হারানো মাদি ভালুকের সম্মুখীন হওয়া ভালো।
Gara a haɗu da beyar da aka ƙwace wa’ya’ya fiye da a sadu da wawa cikin wautarsa.
13 যে মঙ্গলের প্রতিদানে অমঙ্গল ফিরিয়ে দেয় অমঙ্গল কখনোই তার বাড়িছাড়া হবে না।
In mutum ya sāka alheri da mugunta, mugunta ba za tă taɓa barin gidansa ba.
14 বিবাদের সূত্রপাত হল বাঁধে ফাটল ধরার মতো বিষয়; অতএব বিতর্ক দানা বাঁধার আগেই বিষয়টিতে ইতি টানো।
Farawar faɗa tana kamar ɓarkewa madatsar ruwa ne, saboda haka ka bar batun kafin faɗa ta ɓarke.
15 দোষীকে বেকসুর খালাস করে দেওয়া ও নির্দোষকে দোষী সাব্যস্ত করা— দুটি বিষয়কেই সদাপ্রভু ঘৃণা করেন।
Baratar da mai laifi a kuma hukunta mai adalci, Ubangiji ya ƙi su biyu.
16 প্রজ্ঞা কেনার জন্য মূর্খদের হাতে অর্থ থাকবে কেন, যখন তা বোঝার ক্ষমতাই তাদের নেই?
Mene ne amfanin kuɗi a hannun wawa, da yake ba shi da sha’awar samun hikima?
17 বন্ধু সবসময় ভালোবেসে যায়, ও দুর্দশা কালের জন্যই ভাই জন্ম নেয়।
Aboki yakan yi ƙauna a koyaushe, ɗan’uwa kuma, ai, don ɗaukar nawayar juna ne aka haife shi.
18 বুদ্ধি-বিবেচনাহীন মানুষ জামিনদার হয়ে হাতে হাত মিলায় ও প্রতিবেশীর হয়ে বন্ধক রাখে।
Mutumin da ba shi da azanci yakan ɗauki lamunin wani ya kuma ɗauki nauyin biyan basusuwan maƙwabci.
19 যে বিবাদ ভালোবাসে সে পাপও ভালোবাসে; যে উঁচু দরজা নির্মাণ করে সে সর্বনাশ ডেকে আনে।
Duk mai son faɗa yana son zunubi, duk wanda ya gina ƙofar shiga mai tsawo yana gayyatar hallaka.
20 যার অন্তর দুর্নীতিগ্রস্ত সে উন্নতি লাভ করে না; যার জিভ কলুষিত সে বিপদে পড়ে।
Mutum mai muguwar zuciya ba ya cin gaba; duk wanda yake da harshen ruɗu kan shiga wahala.
21 মূর্খকে সন্তানরূপে লাভ করার অর্থ জীবনে বিষাদ নেমে আসা; মূর্খের মা-বাবার মনে আনন্দ থাকে না।
Kasance da wawa kamar ɗa yakan kawo baƙin ciki babu farin ciki ga mahaifin wawa.
22 আনন্দিত হৃদয় ভালো ওষুধ, কিন্তু ভগ্নচূর্ণ আত্মা অস্থি শুকনো করে দেয়।
Zuciya mai farin ciki magani ne mai kyau, amma bakin rai kan busar da ƙasusuwa.
23 বিচারের গতিপথ বিকৃত করার জন্য দুষ্টেরা গোপনে ঘুস নেয়।
Mugun mutum yakan karɓa cin hanci a asirce don yă lalace yin adalci.
24 বিচক্ষণ মানুষ প্রজ্ঞাকে সামনে রেখে চলে, কিন্তু মূর্খের দৃষ্টি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়।
Mutum mai basira kan kafa idonsa a kan hikima, amma idanun wawa suna a kan ƙarshen duniya.
25 মূর্খ ছেলে তার বাবার জীবনে বিষাদ ও যে মা তাকে জন্ম দিয়েছে তার জীবনে তিক্ততা উৎপন্ন করে।
Da yake wawa yakan kawo baƙin ciki ga mahaifinsa da ɓacin rai ga wanda ya haife shi.
26 নির্দোষ লোকের জরিমানা করা যদি ভালো কাজ না হয়, তবে সৎ কর্মকর্তাদের কশাঘাত করাও নিশ্চয় ঠিক নয়।
Ba shi da kyau a hukunta marar laifi, ko a bulale shugaba saboda mutuncinsu.
27 যার জ্ঞান আছে সে সংযমী হয়ে শব্দ ব্যবহার করে, ও যার বুদ্ধি-বিবেচনা আছে সে মেজাজের রাশ নিয়ন্ত্রণে রাখে।
Mutum mai sani yakan yi la’akari da amfani da kalmomi, mutum mai basira kuma natsattse ne.
28 মূর্খরাও যদি নীরবতা বজায় রাখে তবে তাদের জ্ঞানবান বলে মনে করা হয়, ও যদি তারা তাদের জিভ নিয়ন্ত্রণে রাখে তবে তাদের বিচক্ষণ বলে মনে করা হয়।
Ko wawa in bai buɗe bakinsa ba, za a zaci shi mai hikima ne, da kuma mai basira inda ya ƙame bakinsa.

< হিতোপদেশ 17 >