< হিতোপদেশ 12 >

1 যে শৃঙ্খলা ভালোবাসে সে জ্ঞানও ভালোবাসে, কিন্তু যে সংশোধন ঘৃণা করে সে বোকা।
Duk mai ƙaunar horo yana ƙaunar sani, amma duk mai ƙin gyara wawa ne.
2 সৎলোক সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করে, কিন্তু যারা দুষ্ট ফন্দি আঁটে তিনি তাদের দোষী সাব্যস্ত করেন।
Mutumin kirki kan sami tagomashi daga Ubangiji, amma Ubangiji yakan hukunta mai son yin wayo.
3 কেউই দুষ্টতার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না, কিন্তু ধার্মিকদের নির্মূল করা যায় না।
Ba yadda mutum zai kahu ta wurin aikata mugunta, amma ba za a tumɓuke adali ba.
4 উদারস্বভাব বিশিষ্ট স্ত্রী তার স্বামীর মুকুট, কিন্তু মর্যাদাহানিকর স্ত্রী স্বামীর অস্থির পচনস্বরূপ।
Mace mai halin kirki rawanin mijinta ne, amma mace marar kunya tana kama da ciwo a ƙasusuwansa.
5 ধার্মিকদের পরিকল্পনাগুলি ন্যায়সংগত, কিন্তু দুষ্টদের পরামর্শ প্রতারণাপূর্ণ।
Shirye-shiryen masu adalci daidai ne, amma shawarar mugaye ruɗu ne.
6 দুষ্টদের কথাবার্তা রক্তপাতের জন্য লুকিয়ে থাকে, কিন্তু ন্যায়পরায়ণদের কথাবার্তা তাদের রক্ষা করে।
Kalmomin mugu sukan kwanta suna jira su yi kisankai, amma jawabin masu aikata gaskiya kan kuɓutar da su.
7 দুষ্টেরা পর্যুদস্ত হয় ও তারা নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু ধার্মিকদের বাড়ি অটল থাকে।
Akan tumɓuke mugaye ba a ƙara ganinsu, amma gidan masu adalci kan tsaya daram.
8 একজন মানুষ তার দূরদর্শিতা অনুসারেই প্রশংসিত হয়, ও যার মন পক্ষপাতদুষ্ট সে অবজ্ঞাত হয়।
Akan yabi mutum bisa ga hikimarsa, amma mutane marasa azanci akan rena su.
9 কেউকেটা হওয়ার ভান করে নিরন্ন হয়ে থাকার চেয়ে বরং নগণ্য মানুষ হয়ে দাস রাখা ভালো।
Gara ka zama kai ba kome ba ne amma kana da bawa da ka mai da kanka kai wani ne alhali kuwa ba ka da abinci.
10 ধার্মিকেরা তাদের পশুদের যত্ন নেয়, কিন্তু দুষ্টদের সদয় ব্যবহারও নিষ্ঠুরতামাত্র।
Mai adalci kan kula da bukatun dabbobinsa, amma halaye mafi kyau na mugaye su ne ƙeta.
11 যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে, কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় তাদের কোনও বোধবুদ্ধি নেই।
Duk wanda ya nome gonarsa zai sami abinci a yalwace, amma shi da yake naushin iska marar azanci ne.
12 দুষ্টেরা অনিষ্টকারীদের সুরক্ষিত আশ্রয় কামনা করে, কিন্তু ধার্মিকদের মূল স্থায়ী হয়।
Mugaye suna sha’awar ganimar mugayen mutane, amma saiwar masu adalci kan haɓaka.
13 অনিষ্টকারীরা তাদের পাপে পরিপূর্ণ কথাবার্তা দ্বারাই ফাঁদে পড়ে, ও সেভাবেই নির্দোষ লোকজন বিপত্তি থেকে রক্ষা পায়।
Mugun mutum kan fāɗa a tarkon maganarsa ta zunubi, amma adali kan kuɓuta daga wahala.
14 মানুষ তাদের ঠোঁটের ফল দ্বারা মঙ্গলে পরিপূর্ণ হয়, ও তাদের হাতের কাজই তাদের পুরস্কৃত করে।
Daga abubuwan da suke fitowa daga leɓunansa mutum kan cika da abubuwa masu kyau tabbatacce yadda aikin hannuwansa suke ba shi lada.
15 মূর্খদের পথ তাদের কাছে ঠিক বলে মনে হয়, কিন্তু জ্ঞানবানেরা পরামর্শ শোনে।
Hanyar wawa daidai take a gare shi, amma mai hikima kan saurari shawara.
16 মূর্খেরা অবিলম্বে তাদের বিরক্তি প্রকাশ করে, কিন্তু বিচক্ষণ লোকেরা অপমান উপেক্ষা করে।
Wawa kan nuna fushinsa nan take, amma mai la’akari kan ƙyale zargi.
17 একজন সত্যবাদী সাক্ষী সত্যিকথা বলে, কিন্তু একজন মিথ্যাসাক্ষী মিথ্যা কথা বলে।
Mashaidin gaskiya kan ba da shaidar gaskiya, amma mashaidin ƙarya yana baza ƙarairayi ne.
18 অবিবেচকের কথা তরোয়ালের মতো বিদ্ধ করে, কিন্তু জ্ঞানবানের জিভ সুস্থতা নিয়ে আসে।
Maganganun rashin tunani sukan soki mutum kamar takobi, amma harshen mai hikima kan kawo warkarwa.
19 সত্যবাদী ঠোঁট চিরকাল স্থায়ী হয়, কিন্তু মিথ্যাবাদী জিভ শুধু এক মুহূর্তের জন্য স্থায়ী হয়।
Leɓunan gaskiya kan dawwama har abada, amma harshen ƙarya yakan dawwama na ɗan lokaci ne kawai.
20 যারা অমঙ্গলের চক্রান্ত করে তাদের অন্তরে ছলনা থাকে, কিন্তু যারা শান্তির উদ্যোক্তা হয় তারা আনন্দ পায়।
Akwai ruɗu a zukatan waɗanda suke ƙulla mugunta, amma waɗanda suke aikata alheri za su yi farin ciki.
21 কোনও অনিষ্টই ধার্মিকদের আতঙ্কগ্রস্ত করে না, কিন্তু দুষ্টদের অসুবিধা ভোগ করতে হয়।
Ba wani lahanin da zai sami masu adalci, amma mugaye suna da nasu cike da wahala.
22 সদাপ্রভু মিথ্যাবাদী ঠোঁট ঘৃণা করেন, কিন্তু যারা নির্ভরযোগ্য তাদের নিয়ে তিনি আনন্দ করেন।
Ubangiji yana ƙyamar leɓunan masu ƙarya, amma yana jin daɗin mutanen da suke masu gaskiya.
23 বিচক্ষণ লোকেরা তাদের জ্ঞান নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে, কিন্তু মূর্খদের অন্তর মূর্খতা ফাঁস করে দেয়।
Mai la’akari kan kiyaye saninsa wa kansa, amma zuciyar wawa kan yi ta tallar wawanci.
24 পরিশ্রমী হাত শাসন করবে, কিন্তু অলসতা শেষ পর্যন্ত বেগার শ্রমিকে পরিণত হয়।
Hannuwan masu aiki tuƙuru za su yi mulki, amma ragwanci kan ƙarasa a aikin bauta.
25 দুশ্চিন্তার ভারে অন্তর অবনত হয়, কিন্তু সৌজন্যমূলক একটি কথা সেটিকে উৎসাহিত করে।
Zuciya mai damuwa takan naƙasar da mutum, amma maganar alheri kan faranta masa rai.
26 ধার্মিকেরা সতর্কতার সঙ্গে তাদের বন্ধু মনোনীত করে, কিন্তু দুষ্টেরা তাদের বিপথগামী করে।
Adali yakan yi hankali a abokantaka, amma hanyar mugaye kan kai su ga kaucewa.
27 অলসেরা শিকার করা কোনো কিছু উনুনে সেঁকে না, কিন্তু পরিশ্রমীরা শিকারের ধন উপভোগ করে।
Rago ba ya gashin abin da ya kama daga farauta, amma mai aiki tuƙuru yakan ɗauki mallakarsa da muhimmanci.
28 ধার্মিকতার পথে জীবন আছে; সেই পথ বরাবর অমরতা আছে।
A hanyar adalci akwai rai; a wannan hanya akwai rashin mutuwa.

< হিতোপদেশ 12 >