< ফিলিপীয় 4 >

1 অতএব, আমার প্রিয় ভাইবোন, তোমাদের, যাদের আমি ভালোবাসি ও যাদের একান্তভাবে পেতে চাই, তোমরাই আমার আনন্দ ও মুকুট। প্রিয় বন্ধুরা, প্রভুতে তোমরা এভাবেই অবিচল থাকো।
Saboda haka’yan’uwana, ku da nake ƙauna, nake kuma marmarin ganinku, ku da kuke farin cikina da kuma rawanina, ku dāge ga Ubangiji, ya ku ƙaunatattuna!
2 আমি ইবদিয়াকে অনুনয় করছি এবং সুন্তুখীকেও অনুনয় করছি, তারা যেন প্রভুতে সহমত হয়।
Ina roƙon Yuwodiya ina kuma roƙon Sintike, su yi zaman lafiya da juna saboda su na Ubangiji ne.
3 আর আমার অনুগত সহকর্মী, আমি তোমাকেও বলছি, এই মহিলাদের সাহায্য করো। সুসমাচারের জন্য তারা ক্লীমেন্ত এবং আমার অন্যান্য সহকর্মীদের পাশে থেকে কঠোর পরিশ্রম করেছে। তাদের নাম জীবনপুস্তকে লেখা আছে।
I, ina kuma roƙonka, abokin famata, ka taimaki matan nan waɗanda suka yi fama aikin bishara tare da ni, haka ma Kilemen da kuma sauran abokan aikina, waɗanda sunayensu suna cikin littafin rai.
4 তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো। আমি আবার বলব, আনন্দ করো।
Ku yi farin ciki a cikin Ubangiji kullum. Ina sāke gaya muku ku yi farin ciki!
5 তোমাদের শান্তভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। প্রভু শীঘ্রই আসছেন।
Bari kowa yă kasance da sauƙinkai. Ubangiji ya yi kusan zuwa.
6 কোনো বিষয়েই উৎকণ্ঠিত হোয়ো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও।
Kada ku damu game da kome sai dai a cikin abu duka, ku gabatar da roƙe-roƙenku ga Allah ta wurin addu’a da roƙo, tare da godiya.
7 এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি, খ্রীষ্ট যীশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে।
Salamar Allah, wadda ta wuce dukan fahimta, za tă tsai da zukatanku da tunaninku cikin Kiristi Yesu.
8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো।
A ƙarshe,’yan’uwa, duk abin da yake na gaskiya, duk abin da yake na girmamawa, duk abin da yake daidai, duk abin da yake da tsarki, duk abin da yake kyakkyawa, duk abin da yake na sha’awa, in ma wani abu mafifici ne, ko ya cancanci yabo, ku yi tunani a kan irin abubuwan nan.
9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।
Duk abin da kuka koya ko kuka karɓa ko kuka ji daga wurina, ko kuka gani a cikina, ku yi aiki da shi. Allah na salama kuma zai kasance tare da ku.
10 প্রভুতে আমি পরম আনন্দ করি যে, অবশেষে তোমরা আমার সম্বন্ধে চিন্তা করতে নতুন উৎসাহ পেয়েছ। সত্যিই, তোমাদের চিন্তা ছিল, কিন্তু তা দেখানোর সুযোগ তোমাদের ছিল না।
Na yi farin ciki sosai ga Ubangiji don yanzu kun sāke nuna kun kula da ni. Ko da yake dā ma kun kula da ni sai dai ba ku sami dama ku nuna mini ba.
11 আমি অভাবগ্রস্ত বলেই যে একথা তোমাদের বলছি, তা নয়। কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি।
Ba na faɗin haka domin ina cikin bukata, gama na koya yadda zan gamsu a cikin kowane hali.
12 অভাব কী, তা আমি জানি এবং প্রাচুর্য কী, তাও আমি জানি। যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি—ভালোভাবে উদরপূর্তি করার বা ক্ষুধার্ত থাকার, প্রাচুর্যের মধ্যে থাকার, কিংবা অনটনে থাকার।
Na san mene ne zaman rashi, na kuma san mene ne zaman samu. Zan iya zama cikin kowane hali, ko cikin ƙoshi ko cikin yunwa, ko cikin yalwa ko kuma cikin fatara.
13 যিনি আমাকে শক্তি দান করেন, তাঁর মাধ্যমে আমি সবকিছুই করতে পারি।
Ina iya yin kome ta wurin wannan wanda yake ba ni ƙarfi.
14 তবুও তোমরা আমার দুঃখকষ্টের অংশীদার হয়ে ভালোই করেছ।
Duk da haka kun kyauta da kuka yi tarayya da ni cikin wahalolina.
15 তা ছাড়াও, তোমরা ফিলিপীয়েরা তো জানো, তোমাদের সুসমাচার-পরিচিতি লাভের প্রাথমিক পর্বে আমি যখন ম্যাসিডোনিয়া ছেড়ে যাত্রা করেছিলাম, তখন তোমরা ছাড়া আর কোনো মণ্ডলী দেওয়া-নেওয়ার বিষয়ে আমার সহভাগী হয়নি।
Ban da haka, kamar yadda ku Filibbiyawa kuka sani, a farkon kwanakin da kuka ji bishara, sa’ad da na tashi daga Makidoniya, babu wata ikkilisiyar da tă yi tarayya da ni a fannin bayarwa da karɓa, sai ku kaɗai;
16 এমনকি, থিষলনিকায় থাকার সময়ে আমার অভাব পূরণের জন্য তোমরা বারবার আমাকে সাহায্য পাঠিয়েছিলে।
gama ko sa’ad da nake a Tessalonika ma, kun aiko mini da taimako sau da sau sa’ad da nake cikin bukata.
17 আমি যে দান গ্রহণের জন্য আগ্রহী, তা নয়, বরং আমার দৃষ্টি তোমাদের ভবিষ্যতের সঞ্চয়ের দিকে।
Ba cewa ina neman kyauta ba ne, sai dai ina neman abin da za a ƙara a kan ribarku.
18 আমি পূর্ণমাত্রায় সবকিছু পেয়েছি, এমনকি, তার চেয়েও বেশি পেয়েছি; বর্তমানে ইপাফ্রদীতের মাধ্যমে পাঠানো তোমাদের দান পর্যাপ্ত পরিমাণে আমাকে দেওয়া হয়েছে। সেই দান সুরভিত অর্ঘ্যস্বরূপ, ঈশ্বরের প্রীতিজনক গ্রহণযোগ্য বলি।
An biya ni duka, biyan da ya wuce misali. Bukatata ta biya, da yake na karɓi kyautarku da kuka aiko ta hannun Afaforiditus. Baiwa mai ƙanshi, hadaya abar karɓa, mai faranta wa Allah rai.
19 আর আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্থিত তাঁর গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন।
Allahna kuma zai biya dukan bukatunku bisa ga ɗaukakar wadatarsa cikin Kiristi Yesu.
20 আমাদের ঈশ্বর ও পিতার প্রতি মহিমা যুগে যুগে চিরকাল হোক। আমেন। (aiōn g165)
Ɗaukaka ta tabbata ga Allahnmu da Ubanmu har abada abadin. Amin. (aiōn g165)
21 খ্রীষ্ট যীশুতে সমস্ত পবিত্রগণকে শুভেচ্ছা জানিয়ো। আমার সঙ্গী ভাইয়েরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
Ku gai da dukan tsarkaka cikin Kiristi Yesu.’Yan’uwan da suke tare da ni suna gaishe ku.
22 সমস্ত পবিত্রগণ, বিশেষ করে কৈসরের পরিজনেরা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
Dukan tsarkaka suna gaishe ku, musamman waɗanda suke na gidan Kaisar.
23 প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমেন।
Alherin Ubangiji Yesu Kiristi yă kasance da ruhunku. Amin.

< ফিলিপীয় 4 >