< গণনার বই 1 >
1 ইস্রায়েলীরা মিশর থেকে বের হয়ে আসার পর দ্বিতীয় বছরের, দ্বিতীয় মাসের, প্রথম দিনে, সদাপ্রভু সীনয় মরুভূমিতে সমাগম তাঁবুর মধ্যে মোশির সঙ্গে কথা বললেন। তিনি বললেন,
Ubangiji ya yi magana da Musa a Tentin Sujada a cikin Hamadar Sinai, a rana ta fari na watan biyu a shekara ta biyu, bayan Isra’ilawa suka fito Masar ya ce,
2 “গোষ্ঠী এবং পরিবার অনুযায়ী, সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের জনগণনা করো। প্রত্যেক ব্যক্তির নাম, এক এক করে তালিকাভুক্ত করতে হবে।
“Ka yi ƙidayan dukan al’umman Isra’ilawa bisa ga iyalansu da kabilarsu, ka rubuta kowa da sunansa bi da bi.
3 ইস্রায়েলের সমস্ত পুরুষ কুড়ি বছর বা তারও বেশি বয়স্ক ব্যক্তিদের, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তুমি ও হারোণ, শ্রেণিবিভাগ অনুসারে তাদের গণনা করো।
Da kai da Haruna za ku lissafta dukan mazan Isra’ila bisa ga sashensu, waɗanda suka kai shekaru ashirin ko fiye, da za su iya shiga soja.
4 প্রত্যেক গোষ্ঠীর মধ্যে একজন ব্যক্তি, যে তাদের কুলের পুরোধা, সে তোমাদের সাহায্য করবে।
Mutum ɗaya daga kowace kabila wanda yake shugaban danginsa, zai taimake ku.
5 “যে সমস্ত ব্যক্তি তোমাদের সহকারী হবে, তাদের নাম হল: “রূবেণ থেকে শদেয়ূরের ছেলে ইলীষূর;
“Ga sunayen da za su taimake ku. “Daga kabilar Ruben, Elizur ɗan Shedeyur;
6 শিমিয়োন থেকে সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল;
daga kabilar Simeyon, Shelumiyel ɗan Zurishaddai;
7 যিহূদা থেকে অম্মীনাদবের ছেলে নহশোন;
daga kabilar Yahuda, Nashon ɗan Amminadab;
8 ইষাখর থেকে সূয়ারের ছেলে নথনেল;
daga kabilar Issakar, Netanel ɗan Zuwar;
9 সবূলূন থেকে হেলোনের ছেলে ইলীয়াব;
daga kabilar Zebulun, Eliyab ɗan Helon;
10 যোষেফের ছেলেদের মধ্য থেকে, ইফ্রয়িম থেকে, অম্মীহূদের ছেলে ইলীশামা, মনঃশি থেকে পদাহসূরের ছেলে গমলীয়েল;
daga kabilar’ya’yan Yusuf, daga Efraim, Elishama ɗan Ammihud; daga Manasse, Gamaliyel ɗan Fedazur;
11 বিন্যামীন থেকে গিদিয়োনির ছেলে অবীদান;
daga kabilar Benyamin, Abidan ɗan Gideyoni;
12 দান থেকে অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর;
daga kabilar Dan, Ahiyezer ɗan Ammishaddai;
13 আশের থেকে অক্রণের ছেলে পগীয়েল;
daga kabilar Asher, Fagiyel ɗan Okran;
14 গাদ থেকে দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ;
daga kabilar Gad, Eliyasaf ɗan Deyuwel;
15 নপ্তালি থেকে ঐননের ছেলে অহীরঃ।”
daga kabilar Naftali, Ahira ɗan Enan.”
16 সমাজের মধ্য থেকে এই ব্যক্তিদের নিযুক্ত করা হল। তারা নিজের নিজের গোষ্ঠীর নেতা ছিলেন। ইস্রায়েলী গোষ্ঠীসমূহের তারা শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন।
Waɗannan su ne mutanen da aka naɗa daga cikin jama’a, shugabannin asalin kabilu. Su ne kuma shugabannin dangogin Isra’ila.
17 যাদের নাম দেওয়া হয়েছিল, মোশি ও হারোণ সেই ব্যক্তিদের নিলেন।
Sai Musa da Haruna suka ɗauki sunayen mutanen nan da aka ba su,
18 দ্বিতীয় মাসের প্রথম দিনে, তাঁরা সমস্ত সমাজকে একত্র হওয়ার আহ্বান দিলেন। জনতার পৈতৃক কুল তাদের গোষ্ঠী ও পরিবার অনুযায়ী সূচিত হচ্ছিল, যাদের বয়স কুড়ি বা তারও বেশি, সেই সমস্ত পুরুষ ব্যক্তিরই নাম এক একজন করে তালিকাভুক্ত করা হয়েছিল,
suka kira dukan al’umma wuri ɗaya a rana ta fari ga wata na biyu. Aka kuwa rubuta mutanen bisa ga asalin kabilansu da iyalansu. Aka kuma rubuta sunayen maza ɗaya-ɗaya da suka kai shekaru ashirin ko fiye,
19 যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। তিনি সীনয় মরুভূমিতেই তাদের গণনা করেছিলেন।
yadda Ubangiji ya umarci Musa. Da haka ya ƙidaya su a Hamadar Sinai.
20 ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Ruben ɗan fari na Isra’ila. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
21 রূবেণ গোষ্ঠীর জনসংখ্যা ছিল 46,500।
Jimillar maza daga mutanen Ruben 46,500 ne.
22 শিমিয়োনের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে, এক একজন গণিত ও নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Simeyon. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
23 শিমিয়োন গোষ্ঠীর জনসংখ্যা ছিল 59,300।
Jimillar maza daga mutanen Simeyon 59,300 ne.
24 গাদের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Gad. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
25 গাদ গোষ্ঠীর জনসংখ্যা ছিল 45,650।
Jimillar maza daga mutanen Gad 45,650 ne.
26 যিহূদার উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Yahuda. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
27 যিহূদা গোষ্ঠীর জনসংখ্যা ছিল 74,600।
Jimillar maza daga mutanen Yahuda 74,600 ne.
28 ইষাখরের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Issakar. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
29 ইষাখর গোষ্ঠীর জনসংখ্যা ছিল 54,400।
Jimillar maza daga mutanen Issakar 54,400 ne.
30 সবূলূনের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Zebulun. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
31 সবূলূন গোষ্ঠীর জনসংখ্যা ছিল 57,400।
Jimillar maza daga mutanen Zebulun 57,400 ne.
32 যোষেফের সন্তানদের মধ্য থেকে, ইফ্রয়িমের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga’ya’yan Yusuf. Daga zuriyar Efraim. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
33 ইফ্রয়িম গোষ্ঠীর জনসংখ্যা ছিল 40,500।
Jimillar maza daga mutanen Efraim 40,500 ne.
34 মনঃশির উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Manasse. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
35 মনঃশি গোষ্ঠীর জনসংখ্যা ছিল 32,200।
Jimillar maza daga mutanen Manasse 32,200 ne.
36 বিন্যামীনের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে, এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Benyamin. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
37 বিন্যামীন গোষ্ঠীর জনসংখ্যা ছিল 35,400।
Jimillar maza daga mutanen Benyamin 35,400 ne.
38 দানের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Dan. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
39 দান গোষ্ঠীর জনসংখ্যা ছিল 62,700।
Jimillar maza daga mutanen Dan 62,700 ne.
40 আশেরের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Asher. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
41 আশের গোষ্ঠীর জনসংখ্যা ছিল 41,500।
Jimillar maza daga mutanen Asher 41,500 ne.
42 নপ্তালির উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Daga zuriyar Naftali. Aka rubuta sunayen dukan maza ɗaya-ɗaya da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, bisa ga iyalansu da kabilarsu da take a rubuce.
43 নপ্তালি গোষ্ঠীর জনসংখ্যা ছিল 53,400।
Jimillar maza daga mutanen Naftali kuwa 53,400 ne.
44 মোশি ও হারোণ এবং নিজের নিজের গোষ্ঠীর প্রতিনিধিস্বরূপ ইস্রায়েলের বারোজন নেতা, এই ব্যক্তিদের গণনা করেছিলেন।
Waɗannan su ne mazan da Musa da Haruna, tare da shugabanni goma sha biyun nan na Isra’ila suka ƙidaya, kowa a madadin iyalinsa.
45 সমস্ত ইস্রায়েলী, যাদের বয়স কুড়ি বছর এবং তারও বেশি, যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম ছিল তাদের নিজের নিজের গোষ্ঠী অনুসারে গণিত হয়েছিল।
Dukan Isra’ilawan da suka kai shekara ashirin ko fiye da suka isa shiga soja, an ƙidaya su bisa ga iyalansu.
46 এই সমগ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল 6,03,550 জন।
Jimillar kuwa ita ce mutum 603,550.
47 লেবীয় গোষ্ঠীভুক্ত পরিবারগুলি অন্যদের সঙ্গে গণিত হয়নি।
Ba a dai ƙidaya zuriyar Lawi tare da saura kabilan ba.
48 সদাপ্রভু মোশিকে বলেছিলেন,
Ubangiji ya riga ya gaya wa Musa cewa,
49 “তুমি অবশ্যই লেবির গোষ্ঠীকে গণনা করবে না অথবা অন্যান্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের সংখ্যা যুক্ত করবে না।
“Ka tabbatar ba ka ƙidaya mutanen Lawi ko kuma ka haɗe su tare a ƙidayan sauran Isra’ilawa ba.
50 তার পরিবর্তে, লেবীয়দের নিয়োগ করবে, যেন তারা সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবু, তার আসবাব এবং তার মধ্যবর্তী সমস্ত দ্রব্যের তত্ত্বাবধায়ক হয়। তারা উপাসনা-তাঁবু ও তার সমস্ত দ্রব্য বহন করবে; তারা তার তত্ত্বাবধান করবে এবং তার চতুর্দিকে ছাউনি স্থাপন করবে।
A maimakon haka sai ka naɗa Lawiyawa su lura da tabanakul Shaida, wato, kan dukan kayayyaki da kuma kome da yake na wuri mai tsarki. Za su ɗauko tabanakul da dukan kayayyakinsa; za su lura da shi, su kasance kewaye da shi.
51 যখনই উপাসনা-তাঁবুর স্থানান্তরের প্রয়োজন হবে, লেবীয়েরা তা খুলে ফেলবে। যখন উপাসনা-তাঁবু স্থাপন করতে হবে, লেবীয়েরাই তা করবে। অন্য যে কেউ তার নিকটবর্তী হয়, তাকে বধ করতে হবে।
Duk sa’ad da za a gusar da tabanakul, Lawiyawa ne za su saukar da shi; kuma duk sa’ad da za a kafa shi, Lawiyawa ne za su yi haka. Duk wani dabam da ya je kusa da shi za a kashe shi.
52 ইস্রায়েলীরা তাদের নিজের তাঁবু, শ্রেণী অনুসারে প্রত্যেকজন তার নিজস্ব ছাউনিতে, নিজেরাই পতাকার তলায় স্থাপন করবে।
Sauran Isra’ilawa za su zauna ƙungiya-ƙungiya, kowane mutum a ƙungiyarsa daidai bisa ga ƙa’idarsa.
53 কিন্তু লেবীয়েরা, সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবুর চারিদিকে তাদের ছাউনি স্থাপন করবে যেন আমার ক্রোধ ইস্রায়েলী সমাজের উপরে না বর্তায়। লেবীয়েরাই সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবুর তত্ত্বাবধানের জন্য দায়ী হবে।”
Amma Lawiyawa za su kafa sansaninsu kewaye da tabanakul na Shaida. Don kada fushi yă fāɗo a kan al’ummar Isra’ilawa. Hakkin Lawiyawa ne su kula da tabanakul na Shaida.”
54 ইস্রায়েলীরা এই সমস্তই সঠিক করেছিল, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Isra’ilawa suka yi duk waɗannan kamar dai yadda Ubangiji ya umarci Musa.