< গণনার বই 4 >
1 সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Ubangiji ya ce wa Musa da Haruna,
2 “লেবি গোষ্ঠীর অন্তর্গত, কহাৎ সন্তানদের, গোষ্ঠী ও বংশ অনুসারে জনগণনা করো।
“Ku yi ƙidaya Kohatawa daga Lawiyawa, bisa ga kabilarsu da iyalansu.
3 যারা সমাগম তাঁবু সম্পর্কিত কাজ করার জন্য সমাগত হয়, ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সেই পুরুষদের সংখ্যা গণনা করো।
Ku ƙidaya dukan maza daga shekara talatin zuwa hamsin da suka zo domin aiki a Tentin Sujada.
4 “সমাগম তাঁবুতে কহাতীয়দের কাজকর্ম এই; অতি পবিত্র দ্রব্যসমূহের তত্ত্বাবধান।
“Ga aikin Kohatawa a Tentin Sujada, kulawa da kayayyaki mafi tsarki.
5 যখন শিবির যাত্রা শুরু করবে, হারোণ ও তার ছেলেরা ভিতরে ঢেকে দেবে। তারা আচ্ছাদক-পর্দা নামিয়ে এনে, তা দিয়ে সাক্ষ্যের সিন্দুক আবৃত করবে।
Lokacin da za a tashi daga sansani, Haruna da’ya’yansa za su shiga ciki su kunce labulen kāriya, su rufe Akwatin Alkawari da shi.
6 তার উপরে তারা টেকসই চামড়ার আচ্ছাদন দেবে। এরপর তারা ঘন নীল রংয়ের এক বস্ত্রের আবরণ দিয়ে যথাস্থানে বহন-দণ্ড পরিয়ে দেবে।
Sa’an nan su rufe shi da fatun shanun teku, su shimfiɗa zane mai ruwan shuɗi a bisansa, su sa masa sandunansa.
7 “উপস্থিতির মেজের উপর তারা নীল রংয়ের বস্ত্র পাতবে, তার উপরে সমস্ত রেকাব, থালা ও বাটি এবং পেয়-নৈবেদ্য রাখার ঘটগুলি রাখবে। যে রুটি সতত সেই মেজের উপরে রাখা থাকে, তা যথারীতি থাকবে।
“A bisa teburin Burodin Ajiyewa, za su shimfiɗa zane mai ruwan shuɗi, a kansa kuma su sa farantai, kwanoni da manyan kwanoni, da tuluna don hadayun sha; da burodin da zai ci gaba da kasancewa a kansa.
8 এই সমস্তের উপরে তারা এক উজ্জ্বল লাল রংয়ের বস্ত্র পাতবে ও টেকসই চামড়ার আচ্ছাদন দেবে এবং তার বহন-দণ্ড যথাস্থানে পরিয়ে দেবে।
A bisa waɗannan za su shimfiɗa jan zane, su rufe su da fatun shanun teku, su kuma zura masa sandunansa.
9 “তারা একটি নীল রংয়ের বস্ত্র নিয়ে, দীপ্তিদানের উদ্দেশে যে দীপাধার, তা আবৃত করবে; সেই সঙ্গে তার প্রদীপগুলি, সলিতা-কাটা যন্ত্রগুলি, বারকোশ এবং তার প্রজ্বলনের উদ্দেশে দত্ত জলপাই তেলের পাত্রগুলি আবৃত করবে।
“Za su ɗauki zane mai ruwan shuɗi su rufe wurin ajiye fitilan da yake don fitilu, tare da fitilunsa, lagwaninsa da farantansa, da dukan tulunansa don man amfaninsu.
10 তারপর, তারা সেই দীপাধার ও তার সম্পর্কিত সমস্ত জিনিসের উপর টেকসই চামড়ার আচ্ছাদন দেবে এবং সেই সমস্ত তারা বহনকারী কাঠামোর উপরে রাখবে।
Sa’an nan su naɗe shi da kuma dukan kayayyakinsa a cikin fatar shanun teku, su sa shi a kan sandan ɗaukarsa.
11 “স্বর্ণ-বেদির উপরে তারা নীল রংয়ের বস্ত্র পাতবে এবং টেকসই চামড়ার আচ্ছাদন দিয়ে তার বহন-দণ্ড যথাস্থানে পরিয়ে দেবে।
“A kan bagaden zinariya, za su shimfiɗa zane mai ruwan shuɗi, su kuma rufe shi da fatar shanun teku, sai a zura masa sandunansa.
12 “পবিত্রস্থানে পরিচর্যার উদ্দেশে ব্যবহৃত সমস্ত পাত্র নিয়ে তারা নীল রংয়ের কাপড়ে জড়াবে; সেই সমস্তের উপরে টেকসই চামড়ার আচ্ছাদন দেবে এবং বহনকারী কাঠামোর উপরে রাখবে।
“Za su ɗauki dukan kayayyakin da ake amfani da su a wuri mai tsarki, su nannaɗe su da zane mai ruwan shuɗi, su rufe shi da fatar shanun teku, sa’an nan a sa su a kan sandan ɗaukarsa.
13 “তারা পিতলের বেদি থেকে সমস্ত ছাই বের করে দেবে। তার উপরে বেগুনি রংয়ের কাপড় পাতবে।
“Za su kwashe tokar da take a bagaden tagulla, su shimfiɗa zane mai ruwan shuɗi a bisansa.
14 তার উপরে তারা বেদির উদ্দেশে ব্যবহৃত সমস্ত বাসনপত্র রাখবে, সমস্ত অঙ্গারধানী, ত্রিশূল, বেলচা, রক্ত ছিটানোর উদ্দেশে ব্যবহৃত বাটি সমূহ। এর উপরে তারা টেকসই চামড়ার আচ্ছাদন দেবে এবং তার বহন-দণ্ড যথাস্থানে পরাবে।
Sa’an nan su sa a kansa dukan kayayyakin da aka yi amfani da su a bagaden, haɗe da farantai don wuta, cokula masu yatsu don nama, manyan cokula, da darunan yayyafawa. A kansa za su shimfiɗa murfi na fatun shanun teku, su zura sandunan ɗaukarsa.
15 “হারোণ ও তার ছেলেরা সমস্ত পবিত্র আসবাব ও পবিত্র দ্রব্যসমূহ আবৃত করার পর, যখন ছাউনি যাবার উদ্দেশে অগ্রসর হবে, তখন কেবল কহাতীয়েরা বহন করার জন্য এগিয়ে আসবে। তারা কিন্তু পবিত্র দ্রব্যসকল স্পর্শ করবে না, নইলে মৃত্যুবরণ করবে। কহাতীয়েরা সমাগম তাঁবুর মধ্যে স্থিত দ্রব্যসকল বহন করবে।
“Bayan Haruna da’ya’yansa suka gama rufe kayayyaki masu tsarki da dukan abubuwa masu tsarki, sa’ad da kuma aka shirya tashi daga sansani, sai Kohatawa su zo gaba, su ɗauka. Amma kada su taɓa abubuwa masu tsarki, don kada su mutu. Kohatawa za su ɗauki abubuwan da suke cikin Tentin Sujada.
16 “যাজক হারোণের ছেলে ইলীয়াসর, দীপ্তির জন্য তেলের, সুগন্ধি ধূপ, নিয়মিত শস্য-নৈবেদ্য ও অভিষেকের তেলের দায়িত্ব নেবে। সে সমস্ত পবিত্র আসবাব ও জিনিসপত্র সমাগম তাঁবু ও তার ভিতরের সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক হবে।”
“Eleyazar ɗan Haruna firist zai lura da man fitila da turare da hadaya ta gari na kullum da kuma keɓaɓɓen mai. Shi ne zai lura da dukan tabanakul da duk abin da yake cikinsa da kuma kayayyaki da abubuwan masu tsarki.”
17 সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Ubangiji ya ce wa Musa da Haruna,
18 “দেখবে, যেন কহাতীয় গোষ্ঠীর বংশসমূহ, লেবীয় গোষ্ঠী থেকে উচ্ছিন্ন না হয়।
“Ku tabbata cewa ba a kawar da zuriyar Kohatawa daga Lawiyawa ba.
19 যখন তারা অতি পবিত্র দ্রব্যসমূহের নিকটবর্তী হয়, তারা যেন জীবিত থাকে, হত না হয়; তাদের জন্য এই কাজ করো, হারোণ ও তার ছেলেরা পবিত্রস্থানের ভিতরে যাবে এবং প্রত্যেক ব্যক্তিকে তার কাজ এবং কোন দ্রব্য সে বহন করবে, তা নিরূপণ করবে।
Saboda su rayu, kada su mutu sa’ad da suka zo kusa da abubuwa mafi tsarki, a yi musu wannan, wato, Haruna da’ya’yansa za su shiga wuri mai tsarki su ba wa kowane mutum aikinsa da kuma abin da zai ɗauka.
20 কিন্তু কহাতীয়েরা অবশ্যই ভিতরে গিয়ে, এক মুহূর্তের জন্যও পবিত্র দ্রব্যসকল দেখবে না, নইলে তাদের মৃত্যু হবে।”
Amma kada Kohatawa su shiga don su dubi abubuwa masu tsarki, ko na ɗan ƙanƙanin lokaci, in ba haka ba za su mutu.”
21 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
22 “বংশ এবং গোষ্ঠী অনুসারে গের্শোনীয়দের জনগণনা করো,
“Ka ƙidaya mutanen Gershon bisa ga iyalansu da kabilarsu.
23 সমাগম তাঁবুর কাজে যারা অংশগ্রহণ করে, ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সেইসব পুরুষের সংখ্যা গণনা করো।
Ka ƙidaya maza masu shekara talatin zuwa hamsin waɗanda sukan zo hidimar aiki a Tentin Sujada.
24 “গের্শোন গোষ্ঠীর সকলে, যখন তারা ভারবহন ও কাজ করে, তাদের কর্তব্য এরকম হবে।
“Ga aikin kabilar Gershonawa yayinda suke aiki, suke kuma ɗaukar kaya.
25 তারা উপাসনা-তাঁবুর সব পর্দা, তার বাইরে টেকসই চামড়ার আচ্ছাদন, সমাগম তাঁবুর প্রবেশপথের সব পর্দা,
Za su ɗauki labulen tabanakul, Tentin Sujada, kayan da za a rufe shi, da kuma kayan da za a rufe shi daga waje na fatun rufuwa na shanun teku, labulen ƙofar Tentin Sujada,
26 উপাসনা-তাঁবু ও যজ্ঞবেদি পরিবেষ্টনকারী অঙ্গনের পর্দাসকল, প্রবেশপথের পর্দা, দড়ি সকল এবং পরিচর্যায় ব্যবহৃত সমস্ত উপকরণ বহন করবে। গের্শোনীয়েরা এসব দ্রব্য-সংক্রান্ত অথবা অন্যান্য যে কোনো কাজই হোক না কেন তা করতে হবে।
labulen filin da yake kewaye da tabanakul da bagade, labulen ƙofa, igiyoyi da kuma dukan abubuwan da ake amfani da su wajen hidima. Geshonawa za su yi dukan abin da ya kamata a yi da waɗannan abubuwa.
27 তাদের সমস্ত কাজ, বহন-সংক্রান্ত অথবা অন্যান্য যে কোনো কাজই হোক না কেন, সেই সমস্ত হারোণ এবং তার ছেলেদের নির্দেশে করতে হবে। তাদের দায়িত্বে যে সকল বহন করার কাজ থাকবে তা তুমি নির্দিষ্ট করে দেবে।
Dukan hidimominsu, ko na ɗauko, ko kuma na yin wani aiki, za a yi su ne bisa ga umarnin Haruna da’ya’yansa. Za ka ba su dukan kayan da za su ɗauka a matsayin hakkinsu.
28 সমাগম তাঁবুর জন্য গের্শোনীয়দের কাজকর্ম এই। তাদের করণীয় কর্তব্য যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশ অনুসারে হবে।
Wannan shi ne hidimar da kabilar Gershonawa za su yi a Tentin Sujada. Ayyukansu za su kasance bisa ga umarnin Itamar ɗan Haruna firist.
29 “মরারিদেরও তাদের গোষ্ঠী ও বংশ অনুসারে গণনা করো।
“Ka ƙidaya kabilar Merari bisa ga kabilarsu da iyalansu.
30 সমাগম তাঁবুর কাজে অংশগ্রহণের জন্য যারা সমাগত হয়, ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সেই সমস্ত পুরুষের সংখ্যা গণনা করো।
Ka ƙidaya maza daga masu shekara talatin zuwa hamsin waɗanda sukan zo hidimar aiki a Tentin Sujada.
31 সমাগম তাঁবুতে, তারা যখন কাজ করে, তাদের করণীয় কর্তব্য হবে এরকম; তারা উপাসনা-তাঁবুর কাঠামোর তক্তা সকল, তার অর্গলদণ্ড গুলি, খুঁটি ও পীঠসকল,
Ga aikinsu sa’ad da suke hidima a Tentin Sujada, za su ɗauki katakan tabanakul, sandunansa da dogayen sandunansa, da rammukansa,
32 সেই সঙ্গে প্রাঙ্গণের পরিবেষ্টনকারী খুঁটি সকল, তাঁবুর গোঁজ, দড়ি, তাদের উপকরণ এবং ব্যবহার্য সমস্ত আনুষঙ্গিক দ্রব্য বহন করবে। বহনের জন্য প্রত্যেক ব্যক্তিকে তার নির্দিষ্ট দ্রব্যসকল নিরূপণ কোরো।
har ma da dogayen sandunan kewayen filin da rammukansu, turakun tenti, igiyoyi, da dukan kayayyaki, da kuma dukan abubuwan da suke dangane da amfaninsu. Ka ba wa kowane mutum ayyuka na musamman da zai yi.
33 সমাগম তাঁবু সম্পর্কিত কাজ করার সময় মরারি গোষ্ঠীর করণীয় কর্তব্য এই। তারা যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশে এই সমস্ত কাজ করবে।”
Wannan ce hidimar da mutanen Merari za su yi a aikin Tentin Sujada, a ƙarƙashin jagorancin Itamar ɗan Haruna, firist.”
34 মোশি, হারোণ এবং সমাজের নেতারা, গোষ্ঠী ও বংশ অনুসারে কহাতীয়দের গণনা করলেন।
Musa, Haruna da kuma shugabannin jama’a, suka ƙidaya Kohatawa ta kabilarsu da kuma iyalansu.
35 ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সমস্ত পুরুষের, যারা সমাগম তাঁবুর কাজ করার জন্য সমাগত হল,
Dukan maza daga shekara talatin zuwa hamsin waɗanda sukan zo hidimar aiki a Tentin Sujada,
36 গোষ্ঠী অনুসারে তাদের গণিত সংখ্যা 2,750।
da aka ƙidaya, kabila-kabila, su 2,750 ne.
37 কহাতীয় গোষ্ঠীর যারা সমাগম তাঁবুর পরিচর্যা করত, সেই সমস্ত ব্যক্তির এই মোট সংখ্যা। মোশির মাধ্যমে সদাপ্রভু যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Jimillar dukan waɗanda suke na kabilan Kohatawa, waɗanda suka yi hidimar aiki a Tentin Sujada ke nan. Musa da Haruna sun ƙidaya su bisa ga umarnin Ubangiji.
38 গের্শোনীয়েরা তাদের গোষ্ঠী এবং বংশ অনুসারে গণিত হয়েছিল।
Aka ƙidaya mazan Gershonawa ta kabilansu da kuma iyalansu.
39 সমস্ত পুরুষ যাদের বয়স ত্রিশ থেকে পঞ্চাশ বছর, যারা সমাগম তাঁবুর কাজে অংশগ্রহণ করতে আসত,
Dukan maza daga shekara talatin zuwa hamsin waɗanda sukan zo hidimar aiki a Tentin Sujada,
40 তাদের গোষ্ঠী এবং বংশ অনুসারে গণিত জনসংখ্যা ছিল 2,630।
da aka ƙidaya kabila-kabila da kuma iyali-iyali, su 2,630 ne.
41 যারা সমাগম তাঁবু পরিচর্যা করত, সেই গের্শোনীয়দের এই ছিল মোট জনসংখ্যা। সদাপ্রভুর আদেশমতো মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Jimillar waɗanda suke na kabilar Gershonawa ke nan, waɗanda suka yi hidimar aiki a Tentin Sujada. Musa da Haruna sun ƙidaya su bisa ga umarnin Ubangiji.
42 মরারিদের তাদের গোষ্ঠী ও বংশ অনুসারে গণনা করা হয়েছিল।
Aka ƙidaya mazan Merari ta kabilarsu da kuma iyalansu.
43 সমস্ত পুরুষ যাদের বয়স ত্রিশ থেকে পঞ্চাশ বছর, যারা সমাগম তাঁবুর কাজে অংশগ্রহণ করতে আসত,
Dukan maza daga shekara talatin zuwa hamsin waɗanda sukan zo hidimar aiki a Tentin Sujada,
44 গোষ্ঠী অনুসারে তাদের গণিত সংখ্যা ছিল 3,200।
da aka ƙidaya kabila-kabila, su 3,200 ne.
45 মরারি গোষ্ঠীর এই ছিল মোট সংখ্যা। সদাপ্রভু মোশির মাধ্যমে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে মোশি ও হারোণ তাদের গণনা করেছিলেন।
Jimillar waɗanda suke na kabilar Merari ke nan. Musa da Haruna suka ƙidaya su bisa ga umarnin Ubangiji.
46 এইভাবে মোশি, হারোণ এবং ইস্রায়েলের নেতারা, সমস্ত লেবীয়দের, তাদের গোষ্ঠী ও বংশ অনুসারে গণনা করেছিলেন।
Saboda haka, Musa, Haruna da shugabannin Isra’ila, suka ƙidaya dukan Lawiyawa kabila-kabila da kuma iyali-iyali.
47 ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক সমস্ত পুরুষ যারা পরিচর্যার ও সমাগম তাঁবু বহনের জন্য আসত,
Dukan maza daga shekara talatin zuwa hamsin waɗanda sukan zo hidimar aiki da kuma ɗaukar Tentin Sujada
48 তাদের গণিত সংখ্যা হয়েছিল 8,580।
jimillarsu ta kai 8,580.
49 মোশির মাধ্যমে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে তাদের প্রত্যেকজনকে তার কাজ ও বহনীয় দ্রব্যসামগ্রী নিরূপণ করা হয়েছিল। এইভাবে তাদের মোট সংখ্যা গণিত হয়েছিল, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bisa ga umarnin Ubangiji ta wurin Musa, aka ba kowa aikinsa, aka kuma faɗa musu abin da za su ɗauka. Ta haka aka ƙidaya su, yadda Ubangiji ya umarci Musa.