< গণনার বই 27 >
1 মনঃশির ছেলে মাখীর, তাঁর ছেলে গিলিয়দ, তাঁর ছেলে হেফর; তাঁর ছেলে সলফাদের মেয়েরা, যোষেফের ছেলে মনঃশির গোষ্ঠীভুক্ত ছিল। সেই মেয়েদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
’Ya’yan nan mata na Zelofehad, ɗan Hefer, ɗan Gileyad, ɗan Makir, ɗan Manasse, suna cikin kabilan Manasse ɗan Yusuf, suka tafi ƙofar shiga Tentin Sujada. Sunayensu kuwa su ne Mala, Nowa, Hogla, Milka da kuma Tirza.
2 তারা সমাগম তাঁবুর প্রবেশ মুখে মোশি, যাজক ইলীয়াসর, নেতৃবর্গ এবং সমগ্র সমাজের সামনে এসে দাঁড়াল। তারা বলল,
Da suka tafi ƙofar shiga Tentin Sujada, sai suka tsaya a gaban Musa, Eleyazar firist, shugabannin da sauran taro, suka ce,
3 “আমাদের বাবা প্রান্তরে মারা গিয়েছিলেন। যারা সদাপ্রভুর বিপক্ষে জোটবদ্ধ হয়েছিল, সেই কোরহের অনুগামীদের মধ্যে তিনি ছিলেন না, কিন্তু তিনি নিজের পাপেই মারা গিয়েছেন এবং কোনো ছেলে রেখে যাননি।
“Mahaifinmu ya mutu a hamada. Ba ya cikin mabiyan Kora waɗanda suka taru suka tayar wa Ubangiji, amma ya mutu ne saboda zunubinsa, bai kuma bar’ya’ya maza ba.
4 যেহেতু তাঁর ছেলে নেই, তাই আমাদের বাবার নাম, তাঁর গোষ্ঠী থেকে কেন অবলুপ্ত হবে? আমাদের বাবার আত্মজনের মধ্যে থেকে, আমাদের ভূমির স্বত্বাধিকার দিন।”
Me ya sa sunan mahaifinmu zai ɓace a kabilarsa don kawai ba shi da ɗa? Ka ba mu gādo cikin’yan’uwan mahaifinmu.”
5 মোশি তাদের আবেদন সদাপ্রভুর সামনে নিয়ে গেলেন।
Saboda haka Musa ya kawo maganarsu a gaban Ubangiji.
Ubangiji kuwa ya ce wa masa,
7 “সলফাদের কন্যাগণ সঠিক কথাই বলেছে। তুমি নিশ্চিতরূপে তাদের বাবার আত্মীয়দের অধিকারের মধ্যে, তাদের ভূমির স্বত্বাধিকার দেবে এইভাবে, তাদের বাবার স্বত্বাধিকার, তাদের দান করবে।
“Abin da’ya’yan nan mata na Zelofehad suke faɗi gaskiya ne. Dole ka ba su mallaka a matsayin gādo cikin’yan’uwan mahaifinsu, ka kuma mayar musu da gādon mahaifinsu.
8 “ইস্রায়েলীদের বলো, ‘যদি কোনো ব্যক্তি মারা যায় ও তার ছেলে না থাকে তাহলে স্বত্বাধিকার তার মেয়ের হবে।
“Ka faɗa wa Isra’ilawa cewa, ‘In wani ya mutu ba shi da ɗa, a ba da gādonsa ga’yarsa.
9 যদি তার মেয়েও না থাকে, তবে তার ভ্রাতৃবৃন্দকে সেই স্বত্বাধিকার দিতে হবে।
In ba shi da diya, sai a ba wa’yan’uwansa gādonsa.
10 যদি তার ভ্রাতৃবৃন্দও না থাকে, তাহলে তার পিতৃকুলের ভ্রাতৃগণকে তার স্বত্বাধিকার দিতে হবে।
In ba shi da’yan’uwa, a ba da gādonsa ga’yan’uwan mahaifinsa.
11 যদি তার বাবারও কোনো ভাই না থাকে, তাহলে গোষ্ঠীর নিকটতম আত্মীয়কে তা দান করতে হবে। এইভাবে সে তার স্বত্বাধিকার লাভ করবে। ইস্রায়েলীদের জন্য এই বিধি হবে আইনানুগ, কারণ সদাপ্রভু মোশিকে এরকমই আদেশ দিয়েছেন।’”
In mahaifinsa ba shi da’yan’uwa, a ba da gādonsa ga danginsa na kusa, a kabilarsa don yă mallaka. Wannan ya zama ƙa’ida wa Isra’ilawa, yadda Ubangiji ya umarci Musa.’”
12 তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “অবারীম পর্বতশ্রেণীর এই পর্বতে ওঠো এবং ইস্রায়েলীদের যে দেশ আমি দিতে চাই, সেই দেশ দেখো।
Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Hau bisa wannan dutse a Abarim. Ka ga ƙasar da na ba wa Isra’ilawa.
13 সেটি দেখার পর তুমিও, তোমার দাদা হারোণের মতো স্বজনবর্গের কাছে সংগৃহীত হবে।
Bayan ka gani, kai ma za ka bi ƙafafun mutanenka, kamar yadda ɗan’uwanka Haruna ya yi,
14 কারণ সীন মরুভূমিতে যখন জনতা জলের জন্য বিদ্রোহ করেছিল, তোমরা উভয়েই আমার আদেশের অবাধ্য হয়ে তাদের দৃষ্টিগোচরে আমাকে পবিত্র বলে সম্মান করোনি।” (এই জল ছিল সীন মরুভূমির মরীবা কাদেশের জল।)
gama sa’ad da jama’a suka yi tayarwa saboda rashin ruwa a Hamadan Zin, ku biyu, ba ku kiyaye umarnina don ku ɗaukaka ni matsayin mai tsarki, a gabansu ba.” (Waɗannan su ne ruwaye na Meriba da Kadesh, a Hamadan Zin.)
15 মোশি সদাপ্রভুকে বললেন,
Musa ya ce wa Ubangiji,
16 “হে সদাপ্রভু, সমগ্র মানবজাতির আত্মাস্বরূপ ঈশ্বর, এই সম্প্রদায়ের উপরে এক ব্যক্তিকে নিযুক্ত করুন,
“Bari Ubangiji, Allah na ruhohin’yan adam, yă naɗa wani a kan wannan jama’a
17 যে তাদের সামনে গমনাগমন করবে ও তাদের নেতৃত্ব দিয়ে বাইরে নিয়ে যাবে ও ভিতরে নিয়ে আসবে, যেন সদাপ্রভুর প্রজারা পালকবিহীন মেষপালের মতো না হয়।”
yă shiga, yă kuma fita a gabansu, wanda zai bishe su zuwa waje, yă kuma dawo da su ciki, don kada mutanen Ubangiji su zama kamar tumakin da ba su da makiyayi.”
18 অতএব সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়কে নিয়ে তার উপরে তুমি তোমার হাত রাখো, সে আত্মাবিষ্ট ব্যক্তি।
Sai Ubangiji ya ce wa Musa, “Ka ɗauki Yoshuwa ɗan Nun, mutumin da ruhun shugabanci yake a cikinsa, ka ɗibiya masa hannunka.
19 তাকে যাজক ইলীয়াসর ও সমগ্র সমাজের সামনে দাঁড় করাও এবং তাদের উপস্থিতিতে তাকে নিয়োগ করো।
Ka sa yă tsaya a gaban Eleyazar firist, da gaban dukan jama’a, sa’an nan ka keɓe shi a gabansu.
20 তোমার কর্তৃত্বভারের কিছু অংশ তাঁকে দাও, যেন সমগ্র ইস্রায়েলী সম্প্রদায় তাঁকে মেনে চলে।
Ka danƙa masa ikonka don dukan jama’a Isra’ilawa su yi masa biyayya.
21 সে যাজক ইলিয়াসরের সামনে দাঁড়াবে, যে তার জন্য সদাপ্রভুর কাছে, ঊরিম মারফত সদাপ্রভুর সিদ্ধান্ত যাচ্ঞা করবে। তাঁর আদেশে সে এবং সমস্ত ইস্রায়েলী সম্প্রদায় বাইরে যাবে এবং তাঁর আদেশে তারা ভিতরে আসবে।”
Zai tsaya a gaban Eleyazar firist, wanda zai nemi masa shawara ta wurin Urim a gaban Ubangiji. Da umarninsa, da shi da dukan jama’ar Isra’ilawa za su fita, da umarninsa kuma za su shiga.”
22 মোশি ঠিক তাই করলেন, যে রকম সদাপ্রভু তাঁকে আদেশ করেছিলেন। তিনি যিহোশূয়কে নিয়ে যাজক ইলীয়াসর ও সমগ্র সমাজের সামনে দাঁড় করালেন।
Musa ya yi yadda Ubangiji ya umarce shi. Ya ɗauki Yoshuwa, ya sa ya tsaya a gaban Eleyazar firist, da kuma gaban dukan jama’a.
23 তারপর তিনি তাঁর উপর হাত রাখলেন এবং তাঁকে নিয়োগ করলেন যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে সেরকমই নির্দেশ দিয়েছিলেন।
Sai ya ɗibiya masa hannuwansa, ya keɓe shi, yadda Ubangiji ya umarta ta wurin Musa.