< গণনার বই 24 >

1 বিলিয়ম যখন দেখল যে ইস্রায়েলীদের আশীর্বাদ করা সদাপ্রভুর সন্তোষজনক, তখন অন্য সময়ের মতো সে প্রত্যাদেশ লাভ করতে অন্যত্র গেল না, কিন্তু তার মুখ প্রান্তরের দিকে ফেরালো।
Tsopano Balaamu ataona kuti kunakomera Yehova kudalitsa Israeli, sanapitenso ku mawula monga ankachitira kale, koma kuyangʼana ku chipululu.
2 বিলিয়ম দেখল, গোষ্ঠী অনুসারে ইস্রায়েল ছাউনি স্থাপন করে আছে, তখন ঈশ্বরের আত্মা তার উপরে এলেন
Balaamu atayangʼana, anaona Aisraeli atamanga misasa yawo fuko ndi fuko. Pamenepo mzimu wa Mulungu unabwera pa iye
3 এবং সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ, যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,
ndipo ananena uthenga wake: “Uthenga wa Balaamu mwana wa Beori, uthenga wa amene diso lake ndi lotsekuka,
4 তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে, যে সর্বশক্তিমানের কাছ থেকে দর্শন পায়, যে সাষ্টাঙ্গ প্রণত হয়, ও যার চোখ খোলা থাকে।
uthenga wa amene amamva mawu a Mulungu, yemwe amaona masomphenya wochokera kwa Wamphamvuzonse, yemwe amagwa chafufumimba, koma maso ake ali chipenyere:
5 “হে যাকোব, তোমার তাঁবুগুলি, হে ইস্রায়েল, তোমার নিবাসস্থান কেমন মনোহর!
“Matenti ako ndi okongola kwambiri iwe Yakobo, misasa yako, iwe Israeli!
6 “উপত্যকার মতো সেগুলি বিস্তৃত হয়, নদী-তীরের বাগানের মতো হয়; সদাপ্রভু দ্বারা রোপিত অগুরু গাছগুলির মতো, জলস্রোতের পাশে থাকা দেবদারু গাছগুলির মতো হয়।
“Monga zigwa zotambalala, monga minda mʼmbali mwa mtsinje, monga aloe wodzalidwa ndi Yehova, monga mikungudza mʼmbali mwa madzi.
7 তাদের বালতি থেকে জল উপচে পড়বে, তাদের বীজ প্রচুর জল পাবে। “তাদের রাজা হবেন অগাগ থেকেও মহৎ, উন্নত হবে তাদের রাজ্য।
Madzi adzayenderera mʼmitsuko yake; mbewu zake zidzakhala ndi madzi ambiri. “Mfumu yake idzakhala yamphamvu kuposa Agagi; ufumu wake udzakwezedwa.
8 “ঈশ্বর মিশর থেকে তাদের নির্গত করেছেন, তারা বন্য ষাঁড়ের মতো শক্তিশালী। বৈরী জাতিদের তারা ছিন্নভিন্ন করে, খণ্ডবিখণ্ড করে তাদের অস্থিগুলি, তিরগুলি দিয়ে তাদের বিদ্ধ করে।
“Mulungu womutulutsa mʼdziko la Igupto ali ndi mphamvu ngati za njati. Amawononga mitundu yomuwukira ndi kuphwanya mafupa awo, amalasa ndi mivi yake.
9 সিংহের মতোই তারা হামাগুড়ি দেয়, সিংহীর মতোই শয়ন করে; কোন সাহসী তাকে উঠাতে পারে? “যারা তোমাকে আশীর্বাদ করে তারা আশিস ধন্য হবে, যারা তোমাকে অভিশাপ দেয় তারা অভিশপ্ত হবে!”
Monga mkango waumuna, amabisala nagona pansi, monga mkango waukazi, adzamuputa ndani? “Amene adalitsa iwe, adalitsike ndipo amene atemberera iwe, atembereredwe!”
10 তখন বিলিয়মের প্রতি বালাকের ক্রোধ বহ্নিমান হল। তিনি হাতে করাঘাত করে তাকে বললেন, “আমি আপনাকে ডেকে এনেছিলাম যেন আপনি আমার শত্রুদের অভিশাপ দেন, কিন্তু এই তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন।
Kenaka Balaki anakwiyira Balaamu. Anawomba mʼmanja ndi kunena naye kuti, “Ndinakuyitana kuti utemberere adani anga, koma taona, wawadalitsa katatu konseka.
11 এখন এই মুহূর্তে, প্রস্থান করুন ও বাড়িতে ফিরে যান! আমি বলেছিলাম, আপনাকে উদারভাবে পুরস্কৃত করব, কিন্তু সদাপ্রভুই আপনাকে পুরস্কার নিতে দিলেন না।”
Tsopano choka msanga uzipita kwanu! Ndinanena kuti ndidzakulipira bwino kwambiri, koma Yehova sanafune kuti ulandire malipirowo.”
12 বালাককে বিলিয়ম উত্তর দিল, “আপনি যে বার্তাবাহকদের পাঠিয়েছিলেন, আমি কি তাদের বলিনি,
Balaamu anayankha Balaki kuti, “Kodi sindinawawuze amithenga amene munawatumiza kwa ine,
13 ‘বালাক যদিও তাঁর প্রাসাদের সমস্ত সোনা ও রুপো দেন, আমি স্বেচ্ছায়, ভালো অথবা মন্দ, সদাপ্রভুর আদেশের অতিরিক্ত, কিছুই করতে পারি না। আমি শুধু সেই কথা বলব, যা সদাপ্রভু আমাকে বলে দেবেন।’
kuti ngakhale Balaki atandipatsa nyumba yake yaufumu yodzaza ndi siliva ndi golide sindingathe kuchita zinthu mwa ine ndekha, zabwino kapena zoyipa, kuposa lamulo la Yehova ndi kuti ndiyenera kunena zokhazo zimene Yehova akunena?
14 এখন আমি আমার স্বজাতির কাছে ফিরে যাই, কিন্তু এই লোকেরা ভবিষ্যতে আপনার লোকদের প্রতি কী করবে, আসুন, সেই বিষয়ে আপনাকে সচেতন করে দিই।”
Tsopano ndikupita kwa anthu anga, koma tabwerani ndikuchenjezeni zimene anthu awa adzachitira anthu anu masiku akubwerawa.”
15 পরে সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ, যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,
Ndipo iye ananena uthenga wake nati, “Uthenga wa Balaamu mwana wa Beori, uthenga wa amene diso lake ndi lotsekuka.
16 তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে, যিনি পরাৎপরের কাছে থেকে জ্ঞান লাভ করেছে, যে সর্বশক্তিমানের কাছ থেকে দর্শন পায়, যে সাষ্টাঙ্গ প্রণত হয় ও যার চোখ খোলা থাকে।
Uthenga wa amene amamva mawu a Mulungu, amene ali ndi nzeru zochokera kwa Wammwambamwamba, amene amaona masomphenya wochokera kwa Wamphamvuzonse, amene amagwa chafufumimba koma diso lake lili lotsekuka:
17 “আমি তাঁকে দেখব, কিন্তু এখন নয়, আমি দর্শন করব, কিন্তু কাছ থেকে নয়; যাকোব থেকে উদিত হবেন এক তারকা, ইস্রায়েল থেকে এক রাজদণ্ডের উত্থান হবে। তিনি মোয়াবের কপালগুলি ও শেথের সমস্ত সন্তানের খুলিগুলি চূর্ণ করবেন।
“Ndikumuona iye koma osati tsopano; ndikumupenya iye koma osati pafupi. Nyenyezi idzatuluka mwa Yakobo; ndodo yaufumu idzatuluka mwa Israeli. Iye adzagonjetsa Mowabu ndi kugonjetsa ana onse a Seti.
18 ইদোম পরাভূত হবে, তার শত্রু সেয়ীর পরাভূত হবে, কিন্তু ইস্রায়েল উত্তরোত্তর শক্তিমান হবে।
Edomu adzagonjetsedwa; Seiri, mdani wake, adzawonongedwa koma mphamvu za Israeli zidzachuluka.
19 যাকোব থেকে এক প্রশাসকের আগমন হবে, তিনি নগরের অবশিষ্ট ব্যক্তিদের বিনাশ করবেন।”
Wolamulira adzachokera mwa Yakobo ndipo adzawononga otsala a mu mzindamo.”
20 পরে বিলিয়ম অমালেকের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “অমালেক জাতিসমূহের মধ্যে অগ্রগণ্য ছিল, কিন্তু বিনাশই হবে তার পরিণতি।”
Kenaka Balaamu anaona Aamaleki ndipo ananena uthenga wake uwu: “Aamaleki anali oyamba mwa mitundu ya anthu koma potsiriza pake adzawonongeka.”
21 তারপর সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “তোমার নিবাসস্থল সুরক্ষিত, তোমার নীড় শৈলের মধ্যে স্থাপিত,
Kenaka anaonanso Akeni ndipo ananena uthenga wake, “Malo amene mukukhalamo ndi otetezedwa, chisa chanu chinayikidwa pa thanthwe;
22 তা সত্ত্বেও কেনীয়েরা, তোমার হবে বিধ্বংস যখন আসিরীয়রা বন্দি করে তোমাদের নিয়ে যাবে।”
komabe inu Akeni mudzawonongedwa, pamene Asuri adzakutengeni ukapolo.”
23 তারপর সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “হায়! ঈশ্বর যখন এই কাজ করেন, তখন কে রক্ষা পেতে পারে?
Ndipo ananenanso uthenga wina kuti, “Aa, ndani adzakhala ndi moyo Mulungu akachita zimenezi?
24 কিত্তীমের সৈকত থেকে জাহাজগুলি আসবে, তারা আসিরিয়া ও এবরকে দমন করবে; কিন্তু তাদের নিজেদেরও বিনাশ হবে।”
Sitima zapamadzi zidzabwera kuchokera ku madooko a Kitimu; kupondereza Asuri ndi Eberi, koma iwonso adzawonongeka.”
25 এরপরে বিলিয়ম উঠে নিজের ঘরে ফিরে গেল এবং বালাকও নিজের পথে প্রস্থান করলেন।
Pamenepo Balaamu ananyamuka ndi kubwerera kwawo ndipo Balaki anapitanso njira yake.

< গণনার বই 24 >