< গণনার বই 21 >

1 কনান বংশীয় অরাদের রাজা, যিনি নেগেভে বসবাস করতেন, যখন শুনলেন যে ইস্রায়েলীরা অথারীমের পথ ধরে আসছে, তখন তিনি তাদের আক্রমণ করে কয়েকজনকে বন্দি করলেন।
Aradi mfalme wa Wakanaani, aliyekuwa akiishi Negebu, aliposikia kuwa Israeli alikuwa akisafiri kwa kupitia barabara kuelekea Atharimu, akapigana dhidi ya Israeli na kujitwalia baadhi ya mateka.
2 তখন ইস্রায়েল সদাপ্রভুর কাছে এই শপথ করল, “যদি তুমি এই লোকদের আমাদের হাতে সমর্পণ করো, তবে আমরা তাদের নগরগুলি নিঃশেষে বিনষ্ট করব।”
Israeli akaapa mbele ya BWANA akasema, “Kama utatupa ushindi dhidi ya hawa watu, ndipo tutakapoingamiza kabisa miji yao,”
3 সদাপ্রভু ইস্রায়েলীদের অনুনয় শুনলেন এবং তাদের হাতে কনানীয়দের সমর্পণ করলেন। তারা তাদের নগর সমেত সবাইকে সম্পূর্ণরূপে ধ্বংস করল। তাই সেই স্থানের নাম রাখা হল হর্মা।
BWANA akaisikia sautiya Israeli na kuwapa ushindi dhidi ya Wakanaani. Wakawaangamiza kabisa pamoja na miji yao. Mahali pale paliitwa Horima.
4 তারা হোর পর্বত থেকে যাত্রা শুরু করল, ইদোম প্রদক্ষিণ করার উদ্দেশে লোহিত সাগর অভিমুখে গমন করল। কিন্তু জনতা পথের মধ্যে অসহিষ্ণু হয়ে উঠল।
Wakasafiri kutoka Mlima Hori kwa barabara kuelekea bahari ya shamu wakiizunguka nchi ya Edomu. Watu walikufa moyo kwa njia hiyo.
5 তারা ঈশ্বরের এবং মোশির বিপক্ষে নিন্দা করে বলল, “আপনারা কেন মিশর থেকে আমাদের বের করে এই প্রান্তরে মেরে ফেলার জন্য নিয়ে এলেন? এখানে কোনো রুটি নেই! জল নেই! এই কষ্টদায়ক আহারে আমাদের অরুচি ধরে গেছে!”
Watu wakamnung'unikia Mungu na Musa: “Kwa nini umetutoa Misiri ili tufa katika jangwa hili? Hapa hakuna mikate, wala maji, na chakula hiki dhaifu kimetukinai.”
6 তখন সদাপ্রভু তাদের মধ্যে বিষধর সাপ পাঠালেন; সেগুলি লোকদের দংশন করল এবং অনেক ইস্রায়েলী মারা গেল।
Basi Mungu akatuma nyoka wa sumu kati yao. Wale nyoka wakawauma wale watu; watu wengi walikufa.
7 লোকেরা মোশির কাছে এসে তাঁকে বলল, “আমরা সদাপ্রভু ও আপনার বিপক্ষে কথা বলে পাপ করেছি। প্রার্থনা করুন যেন সদাপ্রভু এই সাপদের আমাদের কাছ থেকে দূর করেন।” তাই মোশি লোকদের জন্য বিনতি করলেন।
Watu wakaenda kwa Musa wakamwambia, “Tumetenda dhambi kwa sababu tumemnung'unikia Mungu na wewe. Mwombe Mungu atuondolee hawa nyoka.” Kwa hiyo Musa akawaombea watu.
8 সদাপ্রভু মোশিকে বললেন, “একটি সাপ নির্মাণ করে তুমি খুঁটির উপরে স্থাপন করো। কাউকে সাপ দংশন করলে সে তার প্রতি দৃষ্টিপাত করে রক্ষা পাবে।”
BWANA akamwambia Musa, “Tengeneza nyoka na umweke kwenye nguzo. Na itakuwa kila anayeumwa, akimwangalia huyo nyoka atapona,”
9 মোশি তখন ব্রোঞ্জের একটি সাপ নির্মাণ করে একটি খুঁটির উপরে স্থাপন করলেন। তারপর যখনই কোনো ব্যক্তিকে সাপ দংশন করত এবং সে ওই ব্রোঞ্জ নির্মিত সাপের প্রতি দৃষ্টিপাত করত, সে বেঁচে যেত।
Kwa hiyo Musa akatengeneza nyoka wa shaba naye akamweka juu ya nguzo. Na kila mtu alipoumwa na nyoka na kumwangalia huyo nyoka alipona.
10 ইস্রায়েলীরা যাত্রা করে ওবোতে ছাউনি স্থাপন করল।
Kisha watu wa Israeli wakasafiri na kisha kuweka kambi Obothi.
11 তারপর তারা ওবোৎ থেকে যাত্রা করে, সূর্যোদয়ের অভিমুখে, মরুভূমি সন্নিহিত মোয়াবের কাছে ঈয়ী-অবারীমে ছাউনি স্থাপন করল।
Kisha wakasafiri kutoka pale na kuweka kambi Iye Abarimu katika jangwa linalokabili Moabu kuelekea upande wa mashariki.
12 সেখান থেকে অগ্রসর হয়ে তারা সেরদ উপত্যকায় ছাউনি স্থাপন করল।
Kutoka pale wakasafiri na kuweka kambi katika bonde la Zeredi.
13 সেখান থেকে যাত্রা করে তারা অর্ণোনের পাশে ছাউনি স্থাপন করল। অর্ণোন মরুভূমিতে অবস্থিত, যা ইমোরীয়দের এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। মোয়াব এবং ইমোরীয়দের মধ্যে অর্ণোনই হল মোয়াবের সীমানা।
Kutoka pale walisafiri na kuweka kambi kwenye upande mwingine wa mto Amoni, ambao ukubwa wake unaanzia kwenye mpaka wa Waamori. Mto wa Amoni ndio unaootengeneza mpaka wa Moabu, kati ya Moabu na Waamori.
14 এই কারণে সদাপ্রভুর যুদ্ধ সংক্রান্ত পুস্তকে লিপিবদ্ধ আছে, “শূফাতে অবস্থিত বাহেব ও উপত্যকা সকল, অর্ণোন
Ndiyo maana imeandikwa katika gombo la Kitabu cha BWANA, “Wahebu katika Sufa, na bonde la Amoni,
15 এবং উপত্যকা সকলের পার্শ্ব ভূমি, যা আর্-এর অভিমুখী, এবং মোয়াবের সীমানার পাশে অবস্থিত।”
mtelemko wa bonde linaloelekea katika mji wa Ari na kuelekea kwenye mpaka wa Moabu,”
16 সেই স্থান থেকে তারা ক্রমাগত অগ্রসর হয়ে বীর-এ গেল। সেই কুয়োর কাছে সদাপ্রভু মোশিকে বললেন, “লোকদের একত্র করো। আমি তাদের জল দেব।”
Kutoka pale wakasafiri mpaka Beeri, hapo ndipo palipo na kisima ambacho Bwana alimwambia Musa, “Wakusanye watu kwa ajili yangu ili uwape maji,”
17 তখন ইস্রায়েলীরা এই গীত গাইল “উৎসারিত হও, হে কুয়ো, এর উদ্দেশে গাও গীত,
Ndipo Israeli waipoimba wimbo huu: “enyi visima, yajazeni maji. Imbeni juu ya kisima hiki.
18 রাজপুত্রদের খনিত এই কুয়োর বিষয়ে অভিজাত ব্যক্তিরা যা খনন করেছিলেন, অভিজাত ব্যক্তিদের রাজদণ্ড ও লাঠি দিয়ে।” তারপর তারা প্রান্তর থেকে মত্তানায় গেল।
Kisima ambacho viongozi wetu walichimba, kisima ambacho wenye hekima walichimba kwa fimbo ya kifalme na kwa fimbo ya kutembelea.” Kisha kutoka jangwani walitembea mpaka Matanaha.
19 মত্তানা থেকে নহলীয়েলে, নহলীয়েল থেকে বামোতে,
Kutoka Matanaha walisafiri mpaka Nathalieli, na kutoka Nathalieli mpaka Bamothi,
20 বামোৎ থেকে মোয়াব উপত্যকায়, যেখানে পিস্‌গা শিখর থেকে মরুভূমি প্রত্যক্ষ হল।
na kutoka Bamothi hadi kwenye bonde la Moabu. Hapo ndipo kilele cha Mlima Piska kinapoonekana jangwani.
21 ইস্রায়েল, ইমোরীয়দের রাজা সীহোনের কাছে বার্তাবাহকদের প্রেরণ করল। তারা গিয়ে বলল,
Kisha Israeli akatuma wajumbe kwa Sihoni mfalme wa Waamori akisema,
22 “আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যাওয়ার অনুমতি দিন। আমরা কোনো শস্যক্ষেত্র বা দ্রাক্ষাকুঞ্জের মধ্য গিয়ে যাব না, কুয়ো থেকে জলও পান করব না। যতদিন না আমরা এলাকা পার হয়ে যাই, আমরা শুধু রাজপথ দিয়েই গমন করব।”
Tunaomba tupite katika nchi yako. hatutapita katika shamba au kwenye shamba la mizabibu. Hatutakunywa maji ya visima vyako. Tutapita katika njia kuu ya mfalme mpaka tutakapopita mpaka wako.”
23 সীহোন কিন্তু তাঁর এলাকা দিয়ে ইস্রায়েলীদের যেতে দিলেন না। তিনি তাঁর সমস্ত সেনা সমাবেশ করে প্রান্তরে ইস্রায়েলীদের বিপক্ষে অগ্রসর হলেন। যহসে পৌঁছে তিনি ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন।
Lakini mfalme Sihoni hakumruhusu Israeli kupita kwenye mpaka wao. Badala yake, Sihoni akakusanya jeshi lake lote na kumvamia Isreli huko jangwani. Akaja kwa Jahazi, ambapo alipigana dhidi ya Israeli.
24 তাতে ইস্রায়েল তাঁকে তরোয়াল দিয়ে আঘাত করল এবং অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত দখল করে নিল, কারণ অম্মোনীয়দের সীমানা সুরক্ষিত ছিল।
Israeli akalivamia jeshi la Sihoni na nchi ya upanga na kuchukua nchi yao kutoka Amon mpaka mto Jabboki, hadi kufikia nchi ya watu wa Amoni. Sasa mpaka wa watu wa Amoni ulikuwa umefungwa.
25 ইস্রায়েল হিষ্‌বোন সমেত ইমোরীয়দের সমস্ত নগর এবং তাদের সন্নিহিত উপনিবেশগুলি দখল করে বসতি স্থাপন করল।
Israeli akachukua miji yote ya Waamori na akaishi ndani yake, pamoja na Heshiboni na vijiji vyake wote.
26 হিষ্‌বোন, ইমোরীয়দের রাজা সীহোনের শহর ছিল, যা তিনি মোয়াবের সঙ্গে যুদ্ধ করে অর্ণোন পর্যন্ত তাঁর সমস্ত রাজ্য অধিকারভুক্ত করেছিলেন।
Heshiboni ulikuwa mji wa Sihoni mfalme wa Waamori, ambaye hapo awali alipigana dhidi ya mfalme wa kwanza wa Moabu. Sihoni alikuwa ameteka ardhi yake yote toka mipaka yake mpaka mto wa Amoni.
27 সেইজন্য কবিরা বলেছেন, “হিষ্‌বোনে এসো, তা পুনর্নির্মিত হোক, সীহোনের নগর পুনরুদ্ধার হোক।
Hiyo ndiyo sababu wala ambao huongea kwa Mitahali husema, “Njoni Heshboni. Mji wa Sihoni ujengwe na kuimarishwa tena.
28 “হিষ্‌বোন থেকে অগ্নি, সীহোনের নগর থেকে নির্গত হল এক বহ্নিশিখা, তা মোয়াবের আর্ ও অর্ণোনের উচ্চভূমির নাগরিকদের বিনাশ করল।
Moto uliwaka toka Heshiboni, moto kutoka mji wa Sihoni ambao uliiteketeza Ari ya Moabu, na wenyeji wa miji ya juu ya Amoni.
29 হে মোয়াব, ধিক্ তোমাকে! কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে। সে তার ছেলেদের পলাতকদের হাতে, ও মেয়েদের বন্দিরূপে সমর্পণ করেছে, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।
Ole wako, Moabu! umepotea, enyi watu wa Chemoshi. Amewafanya watu wake kuwa wakimbizi na binti zake kuwa wafungwa wa Sihoni mfalme wa Waamori.
30 “কিন্তু আমরা তাদের নিপাতিত করেছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত ধ্বংস হয়েছে, আমরা নোফঃ পর্যন্ত তাদের ধ্বংস করেছি, যা মেদ্‌বা পর্যন্ত বিস্তৃত।”
Lakini tumempiga Sihoni. Tumeiangsmiza Heshibon mpaka Diboni. Tumewaharibu wote mpaka Nofa, ambayo inafika mpaka Madeba.”
31 এইভাবে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বসতি স্থাপন করল।
Kwa hiyo Israeli akaanza kuishi katika nchi ya Waamori,
32 মোশি যাসেরে গুপ্তচর পাঠানোর পর, ইস্রায়েলীরা তার চতুর্দিকের গ্রামগুলি অধিকার করে নিল এবং সেখানকার সমস্ত ইমোরীয়দের বিতাড়িত করল।
Kisha Musa akatuma watu kwenda kuingalia Yaziri. Waliviteka vijiji vyake na kuwafukuza Waamori waliokuwa wakiishi humo.
33 তারপর তারা ঘুরে বাশনের পথে উঠে গেল। আর বাশনের রাজা ওগ তাঁর সৈন্যদল নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইদ্রিয়ীতে এলেন।
Kisha wakageuka na kuelekea njia inayoelekea Bashani. Ogu mfalme wa Bashani akatofautiana nao, yeye na Jeshi lake lote, ili apigane nao kule Ederei.
34 সদাপ্রভু মোশিকে বললেন, “তাকে ভয় পেয়ো না। আমি তাকে, তার সমস্ত সেনাবাহিনী ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি। তার প্রতি সেরকমই কোরো, যেমন তুমি ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করেছিলে, যে হিষ্‌বোনে রাজত্ব করত।”
Kisha BWANA akasema na Musa, “Msimwogope, kwa sababu nimewapeni ushindi dhidi yake, Jeshi lake lote na nchi yake. Mfanyeni kama mlivyomfanya Sihoni mfalme wa Waamori, aliyekuwa akiishi Heshiboni.”
35 তাই তারা ওগ ও তার ছেলেদের ও সমস্ত সৈন্যবাহিনীকে আঘাত করল, কাউকে বাঁচিয়ে রাখল না এবং তারা তাঁর দেশ অধিকার করে নিল।
Kwa hiyo wakamuua, na wanawe, na jeshi lake lote, mpaka wote wakaishi na hakubaki hata mmoja aliyebaki hai. Kisha wakaichukua nchi yake.

< গণনার বই 21 >