< গণনার বই 2 >

1 সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Yehova anati kwa Mose ndi Aaroni:
2 “ইস্রায়েলের প্রত্যেক ব্যক্তি, নিজের নিজের পিতৃকুলের চিহ্নের সঙ্গে দলীয় পতাকার সঙ্গে কিছুটা দূরত্ব রেখে, সমাগম তাঁবুর চতুর্দিকে ছাউনি করবে।”
“Aisraeli azimanga misasa yawo mozungulira tenti ya msonkhano motalikira pangʼono. Munthu aliyense amange pamene pali mbendera ya fuko lake.”
3 পূর্বদিকে, সূর্যোদয় অভিমুখে: যিহূদার শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা জনগোষ্ঠীর নেতা হবে।
Kummawa, kotulukira dzuwa, magulu a msasa wa Yuda amange pamene pali mbendera yawo. Mtsogoleri wa Ayudawo ndi Naasoni mwana wa Aminadabu.
4 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 74,600।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 74,600.
5 তার পরবর্তী ছাউনি হবে ইষাখর গোষ্ঠীর। সূয়ারের ছেলে নথনেল ইষাখর জনগোষ্ঠীর নেতা হবে।
Fuko la Isakara lidzamanga pafupi ndi Yuda. Mtsogoleri wa gulu la Isakara ndi Netanieli mwana wa Zuwara.
6 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 54,400।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 54,400.
7 তার পরবর্তী ছাউনি হবে সবূলূন গোষ্ঠীর। হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন জনগোষ্ঠীর নেতা হবে।
Lotsatira lidzakhala fuko la Zebuloni. Mtsogoleri wa gulu la Zebuloni ndi Eliabu mwana wa Heloni.
8 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 57,400।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 57,400.
9 সমস্ত বিভাগীয় সেনাদল অনুসারে যিহূদা শিবিরের জন্য নির্দিষ্ট পুরুষের সংখ্যা 1,86,400 জন। প্রথমে তারা যাত্রা শুরু করবে।
Anthu onse aamuna mʼmisasa ya Yuda, chiwerengero chawo ndi 186,400 monga mwa magulu awo. Iwowo ndiwo aziyamba kusamuka.
10 দক্ষিণপ্রান্তে: রূবেণের শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ জনগোষ্ঠীর নেতা হবে।
Kummwera kudzakhala magulu a msasa wa Rubeni pamene pali mbendera yawo. Mtsogoleri wa gulu la Rubeni ndi Elizuri mwana wa Sedeuri.
11 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 46,500।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 46,500.
12 শিমিয়োনের গোষ্ঠী তাদের পাশে ছাউনি স্থাপন করবে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োন জনগোষ্ঠীর নেতা হবে।
Fuko la Simeoni lidzamanga pafupi ndi Rubeni. Mtsogoleri wa gulu la Simeoni ndi Selumieli mwana wa Zurisadai.
13 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 59,300।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 59,300.
14 তার পাশের ছাউনি হবে গাদের। দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ গাদ জনগোষ্ঠীর নেতা হবে।
Lotsatira lidzakhala fuko la Gadi. Mtsogoleri wa gulu la Gadi ndi Eliyasafu mwana wa Deuweli.
15 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 45,650।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 45,650.
16 রূবেণের শিবিরের জন্য নির্দিষ্ট তাদের বিভাগীয় সেনাদের অনুসারে, সমস্ত পুরুষের সংখ্যা 1,51,450। দ্বিতীয় স্থানে তারা যাত্রা শুরু করবে।
Anthu onse aamuna mu msasa wa Rubeni, chiwerengero chawo monga mwa magulu awo, ndi 151,450. Iwowo azikhala achiwiri posamuka.
17 তারপর শিবির সমূহের মধ্যস্থানে, সমাগম তাঁবু এবং লেবীয়দের ছাউনি যাত্রা শুরু করবে। তারা যে রকম ছাউনি স্থাপন করে, সেইরকম অভিন্ন ক্রম অনুসারে যাত্রা করবে, প্রত্যেকজন দলীয় পতাকার কাছে, তাদের নির্দিষ্ট স্থানে।
Tsono tenti ya msonkhano ndi msasa wa Alevi zidzakhala pakati pa misasayo. Iwo adzasamuka monga momwe anamangira misasa yawo, aliyense pa malo ake pamene pali mbendera yake.
18 পশ্চিম প্রান্তে: ইফ্রয়িম শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় অবস্থান করবে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম জনগোষ্ঠীর নেতা হবে।
Kumadzulo kudzakhala magulu a msasa wa Efereimu pamene pali mbendera yawo. Mtsogoleri wa Aefereimuwo ndi Elisama mwana wa Amihudi.
19 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 40,500।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 40,500.
20 তাদের পরবর্তী ছাউনি হবে মনঃশি গোষ্ঠীর। পদাহসূরের ছেলে গমলীয়েল, মনঃশি জনগোষ্ঠীর নেতা হবে।
Fuko la Manase lidzakhala pafupi ndi Efereimu. Mtsogoleri wa Amanase ndi Gamalieli mwana wa Pedazuri.
21 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 32,200।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 32,200.
22 বিন্যামীন গোষ্ঠীর ছাউনি হবে তাদের পরে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন জনগোষ্ঠীর নেতা হবে।
Lotsatira lidzakhala fuko la Benjamini. Mtsogoleri wa Abenjamini ndi Abidani mwana wa Gideoni.
23 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 35,400।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 35,400.
24 ইফ্রয়িমের শিবিরের জন্য নির্দিষ্ট, তাদের সেনাদল অনুসারে পুরুষের সংখ্যা 1,08,100। তারা তৃতীয় স্থানে যাত্রা শুরু করবে।
Anthu onse aamuna mu msasa wa Efereimu, chiwerengero chawo ndi 108,100 monga mwa magulu awo. Iwowo azikhala achitatu posamuka.
25 উত্তর প্রান্তে: দানের শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান জনগোষ্ঠীর নেতা হবে।
Kumpoto kudzakhala msasa wa magulu a Dani pamene pali mbendera yawo. Mtsogoleri wa Adani ndi Ahiyezeri mwana wa Amisadai.
26 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 62,700।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 62,700.
27 তার পরবর্তী ছাউনি হবে আশের গোষ্ঠীর। অক্রণের ছেলে পগীয়েল আশের জনগোষ্ঠীর নেতা হবে।
Fuko la Aseri lidzamanga pafupi ndi iwowo. Mtsogoleri wa Aaseri ndi Pagieli mwana wa Okirani.
28 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 41,500।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 41,500.
29 তারপরে অবস্থান হবে নপ্তালি গোষ্ঠীর। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি জনগোষ্ঠীর নেতা হবে।
Lotsatira lidzakhala fuko la Nafutali. Mtsogoleri wa Anafutali ndi Ahira mwana wa Enani.
30 তার বিভাগীয় সেনাদের সংখ্যা 53,400।
Chiwerengero cha gulu lake lankhondo ndi 53,400.
31 দানের শিবিরের জন্য নির্দিষ্ট সমস্ত পুরুষের সংখ্যা 1,57,600 জন। তাদের পতাকা সমেত তারা সবশেষে যাত্রা করবে।
Anthu onse aamuna mu msasa wa Dani chiwerengero chawo ndi 157,600. Iwo azidzanyamuka pomaliza, ndi mbendera zawo.
32 এরাই ইস্রায়েলী জনগোষ্ঠী, তাদের পিতৃকুল অনুসারে গণিত। শিবির সমূহে, তাদের বিভাগ অনুসারে গণিত সর্বমোট জনসংখ্যা 6,03,550 জন।
Amenewa ndi Aisraeli monga mwa mabanja a makolo awo. Chiwerengero cha Aisraeli onse mʼmisasa chinali 603,550, mwa magulu awo.
33 কিন্তু এদের মধ্যে অন্য ইস্রায়েলীদের সঙ্গে লেবীয়েরা গণিত হয়নি, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Koma Alevi sanawawerenge pamodzi ndi Aisraeli enawo monga momwe Yehova analamulira Mose.
34 সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, এইভাবে ইস্রায়েলীরা সে সমস্তই করেছিল; তারা সেইভাবে তাদের পতাকাতলে সন্নিবেশিত প্রত্যেক ব্যক্তি তার গোষ্ঠী এবং পিতৃকুল অনুসারে সেইভাবে যাত্রা করত।
Choncho Aisraeli anachita zonse zomwe Yehova analamulira Mose. Umo ndi momwe amamangira misasa yawo pamene panali mbendera zawo, ndipo ankasamuka monga mwa mafuko a makolo awo.

< গণনার বই 2 >