< নহিমিয়ের বই 4 >
1 সন্বল্লট যখন শুনল যে, আমরা আবার প্রাচীর গাঁথছি, তখন সে ভয়ানক রাগ করল ও ভীষণ বিরক্ত হল। সে ইহুদিদের বিদ্রুপ করল,
Da Sanballat ya ji cewa muna sāke ginin katangar, sai ya husata, ya haukace ƙwarai. Ya yi wa Yahudawa dariya,
2 এবং তার সঙ্গের লোকদের ও শমরীয় সৈন্যদলের সামনে সে বলল, “এই দুর্বল ইহুদিরা কি করেছে? তারা কি তাদের প্রাচীর পুনর্নির্মাণ করবে? তারা কি যজ্ঞ করবে? একদিনের মধ্যে কি তারা শেষ করবে? ধ্বংসস্তূপ থেকে তারা কি পাথরগুলিকে সজীব করবে, ওগুলি তো পুড়ে গেছে?”
a gaban abokansa da kuma sojojin Samariya ya ce, “Me waɗancan Yahudawan nan marasa ƙarfi suke yi? Za su maido da katangarsu ne? Za su miƙa hadayu ne? Za su gama a rana ɗaya? Za su iya samun duwatsun gini daga tsibin matattun duwatsu?”
3 তখন অম্মোনীয় টোবিয় তার পাশে ছিল, সে বলল, “ওরা কি গাঁথছে, তার উপরে যদি একটি শিয়াল ওঠে তবে তাদের ওই পাথরের প্রাচীর ভেঙে পড়বে!”
Tobiya wakilin mutanen Ammon wanda yake a gefensa ya ce, “Abin nan da suke gini, ko dila ma ya hau, zai rushe shi!”
4 হে আমাদের ঈশ্বর, তুমি শোনো, কেমন করে আমাদের তুচ্ছ করা হচ্ছে। তাদের এই অপমান তুমি তাদেরই মাথার উপরে ফেলো। তুমি এমন করো যেন তারা বন্দি হয়ে লুটের বস্তুর মতো অন্য দেশে থাকে।
Ka ji mu, ya Allahnmu, gama an rena mu. Bari zagin da suke yi mana yă koma kansu. Ka sa a kwashe su a kai su bauta a wata ƙasa.
5 তাদের অন্যায় তুমি ক্ষমা কোরো না কিংবা তোমার সামনে থেকে তাদের পাপ তুমি মুছে ফেলো না, কারণ তারা গাঁথকদের সামনেই তোমাকে অসন্তুষ্ট করেছে।
Kada ka rufe laifinsu, kada kuwa ka gafarta musu, gama sun ci mutuncinmu, mu da muke gini.
6 সমস্ত প্রাচীরটি যত উঁচু হবে তার অর্ধেকটা পর্যন্ত আমরা গাঁথলাম, কারণ লোকেরা তাদের সমস্ত মনপ্রাণ দিয়ে কাজ করছিল।
Sai muka sāke ginin katangar sai da duka ta kai rabin tsayinta, gama mutane sun yi aiki da dukan ƙarfinsu.
7 কিন্তু যখন সন্বল্লট, টোবিয়, আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদের লোকেরা শুনল যে, জেরুশালেমের প্রাচীর মেরামতের কাজ এগিয়ে গেছে এবং ফাঁকগুলি বন্ধ করা হয়েছে তখন তারা ভীষণ রেগে গেল।
Amma da Sanballat, da Tobiya, da Larabawa, da Ammonawa, da kuma mutanen Ashdod suka ji cewa gyare-gyaren katangar Urushalima yana cin gaba, ana kuma tattoshe wuraren da suka tsattsaga, sai suka husata ƙwarai.
8 তারা সকলে ষড়যন্ত্র করল যে, তারা গিয়ে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং গোলমাল শুরু করে দেবে।
Dukansu suka ƙulla su zo, su yi yaƙi da Urushalima, su tā da hankali a cikinta.
9 কিন্তু আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এবং তাদের বিরুদ্ধে দিনরাত পাহারা দেবার ব্যবস্থা করলাম।
Amma muka yi addu’a ga Allahnmu muka kuma sa masu tsaro da rana da kuma dare don mu magance wannan barazana.
10 এর মধ্যে, যিহূদার লোকেরা বলল, “শ্রমিকেরা দুর্বল হয়ে পড়েছে এবং পড়ে থাকা ধ্বংসস্তূপ এত বেশি যে, আমরা আর প্রাচীর গাঁথতে পারব না।”
Ana cikin haka, mutane a Yahuda suka ce, “Ƙarfin ma’aikata yana kāsawa, akwai kuma sauran tarkace da yawa da ba za mu iya sāke gina katangar ba.”
11 এদিকে আমাদের শত্রুরা বলল, “তারা জানবার আগে কিংবা দেখবার আগেই আমরা সেখানে উপস্থিত হব এবং তাদের মেরে ফেলে কাজ বন্ধ করে দেব।”
Abokan gābanmu sun ce, “Ba za su sani ba, ba kuwa za su gan mu ba, sai dai kawai su gan mu a cikinsu, za mu karkashe su, mu tsai da aikin.”
12 যে ইহুদিরা তাদের কাছাকাছি বাস করত তারা এসে দশবার আমাদের বলতে লাগল, “তোমরা যেদিকেই যাবে, তারা আমাদের আক্রমণ করবে।”
Sau da yawa Yahudawan da suke da zama kusa da abokan gābanmu sun yi ta zuwa suna yin mana magana, suna cewa “Ko’ina muka juya, za su fāɗa mana.”
13 অতএব আমি প্রাচীরের পিছন দিকে নিচু জায়গাগুলি যেখানে ফাঁকগুলির ছিল সেখানে বংশ অনুসারে লোকদের তরোয়াল, বড়শা ও ধনুক হাতে নিযুক্ত করলাম।
Saboda haka na sa jama’a su ja ɗamara bisa ga iyalinsu a bayan katanga, a wuraren da ba a gina ba. Suna riƙe da takuba, da māsu, da bakkuna.
14 সমস্ত পরিস্থিতি দেখার পর আমি উঠে দাঁড়িয়ে প্রধান লোকেদের, উচ্চপদস্থ কর্মচারীদের ও অন্য সকল লোকদের বললাম, “ওদের ভয় কোরো না। মহান ও ভয়ংকর প্রভুকে স্মরণ করো এবং নিজেদের ভাই, নিজেদের ছেলেদের ও নিজেদের মেয়েদের, নিজেদের স্ত্রীদের ও নিজেদের বাড়ির জন্য যুদ্ধ করো।”
Bayan na dudduba abubuwa, sai na miƙe tsaye na ce wa manyan gari da shugabanni da kuma sauran jama’a, “Kada ku ji tsoronsu. Ku tuna da Ubangiji, wanda yake mai girma da banrazana, ku yi yaƙi don’yan’uwanku, da’ya’yanku maza da mata, da matanku da kuma gidajenku.”
15 আমাদের শত্রুরা যখন শুনল যে, আমরা তাদের ষড়যন্ত্র জানি এবং ঈশ্বর তা বিফল করে দিয়েছেন, তখন আমরা সকলে প্রাচীরের কাছে ফিরে গিয়ে যে যার কাজ করতে লাগলাম।
Da abokan gābanmu suka ji muna sane da shirinsu, Allah kuma ya wargaje shirin nan, sai duk muka dawo ga katangar, kowa ya kama aikinsa.
16 সেদিন থেকে আমার অর্ধেক লোক কাজ করত আর বাকি অর্ধেক বর্শা, ঢাল, ধনুক, ও বর্ম নিয়ে প্রস্তুত থাকত। যিহূদার যে সমস্ত লোক প্রাচীর গাঁথছিল তাদের পিছনে কর্মকর্তারা থাকত।
Daga wannan rana zuwa gaba, rabin mutane suka yi aiki, yayinda sauran rabin suka kintsa da māsu, da garkuwa, da bakkuna da makamai. Shugabanni suka goyi bayan dukan mutanen Yahuda
17 যারা মালমশলা বইত তারা এক হাতে কাজ করত আর অন্য হাতে অস্ত্র ধরত।
waɗanda suke ginin katanga. Waɗanda suke ɗaukan kaya suka yi aikinsu da hannu ɗaya, suna kuma riƙe da makami a ɗaya hannun,
18 গাথকেরা প্রত্যেকে কোমরে তরোয়াল বেঁধে কাজ করত, আর যে তূরী বাজাত সে আমার সঙ্গে থাকত।
kuma kowane mai gini ya ɗaura takobinsa a gefe yayinda yake aiki. Amma mutum mai busa ƙaho ya kasance tare da ni.
19 পরে আমি প্রধান লোকেদের, উচ্চপদস্থ কর্মচারীদের ও অন্য সকল লোককে বললাম, “কাজের এলাকাটি বড়ো এবং তা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে, আর আমরা প্রাচীর বরাবর একজনের কাছ থেকে অন্যজন আলাদা হয়ে দূরে দূরে আছি।
Sai na ce wa manyan gari, da shugabanni, da sauran jama’a, “Aikin nan babba ne kuma mai yawa, ga shi muna a rarrabe nesa da juna a katangar.
20 তোমরা যে কোনও স্থানে তূরীর শব্দ শুনবে, সেই স্থানে আমাদের কাছে জড়ো হবে। আমাদের ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন!”
Duk inda kuka ji an busa ƙaho, sai ku taru a wurin. Allahnmu zai yi yaƙi dominmu!”
21 ভোর থেকে শুরু করে অন্ধকার না হওয়া পর্যন্ত অর্ধেক লোক বর্শা ধরে থাকত আর আমরা এইভাবেই কাজ করতাম।
Saboda haka muka ci gaba da aiki, rabin mutane suna riƙe da māsu, daga wayewar gari har zuwa fitowar taurari.
22 সেই সময় আমি লোকেদের আরও বললাম, “প্রত্যেকে তার চাকরকে নিয়ে রাত্রে যেন জেরুশালেমে থাকে, যেন রাতে পাহারা দিতে পারে এবং দিনের বেলা কাজ করতে পারে।”
A wannan lokaci na kuma ce wa mutane, “A sa kowane mutum da mataimakinsa su zauna a Urushalima da dare, domin a yi tsaro da dare, da safe kuma a kama aiki.”
23 আমি কিংবা আমার ভাইরা বা আমার চাকরেরা বা আমার দেহরক্ষীরা কেউই আমরা কাপড় খুলতাম না এমনকি, জলের কাছে গেলেও আমরা প্রত্যেকে নিজের অস্ত্রশস্ত্র সঙ্গে নিতাম।
Saboda haka ni, da’yan’uwana, da bayina, da matsaran da suke tare da ni, ba wanda ya tuɓe tufafinsa; kowa ya rataye makaminsa, ko ya je shan ruwa ma.