< নহূম ভাববাদীর বই 3 >
1 ধিক্ সেই রক্তপাতকারী নগর, যা মিথ্যায় পরিপূর্ণ, যা লুঠতরাজে পরিপূর্ণ, যেখানে কখনোই ক্ষতিগ্রস্তের অভাব হয় না!
Kaiton birni mai zub da jini, wadda take cike da ƙarairayi, cike da ganima, wadda ba a rasa masu fāɗawa cikin wahala!
2 চাবুকের জোরালো শব্দ, চাকার ঝনঝনানি, দ্রুতগতি ঘোড়ার ক্ষুরের শব্দ ও ধুলো ওড়ানো রথের শব্দ!
Ku ji karar bulala da kwaramniyar ƙafafu, da sukuwar dawakai da girgizar kekunan yaƙi!
3 অশ্বারোহী সৈন্যদলের আক্রমণ! তরোয়ালের ঝলকানি ও বর্শার ঝনঝনানি! প্রচুর মানুষের মৃত্যু, মৃতদেহের স্তূপ, অসংখ্য মৃতদেহ, মানুষজন শবে হোঁচট খায়—
Mahaya dawakai sun kunno kai, takuba suna walƙiya, māsu kuma suna ƙyali; ga ɗumbun da aka kashe ga tsibin matattu, gawawwaki ba iyaka, mutane suna tuntuɓe da gawawwaki,
4 এসবই সেই এক বেশ্যার উচ্ছৃঙ্খল লালসার, লোভনীয়, ডাকিনীবিদ্যায় নিপুণ মহিলার কারণে হয়েছে, যে তার বেশ্যাবৃত্তি দ্বারা জাতিদের এবং তার জাদুবিদ্যা দ্বারা মানুষজনকে বন্দি করে রেখেছে।
duk saboda yawan sha’awace-sha’awacen karuwa, mai daɗin baki, uwargidan maita, wadda ta ɓad da al’ummai ta wurin karuwancinta ta kuma ɓad da mutane ta wurin maitancinta.
5 “আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন। “আমি তোমার মুখের উপর তোমার ঘাঘরা তুলে ধরব। আমি জাতিদের তোমার উলঙ্গতা দেখাব ও রাজ্যগুলির কাছে তোমার লজ্জা প্রকাশ করব।
“Ina gāba da ke,” in ji Ubangiji Maɗaukaki. “Zan kware fatarinki a idonki. Zan nuna wa al’ummai tsiraicinki, masarautai kuma kunyarki.
6 আমি অশ্লীলতা দিয়ে তোমাকে আঘাত করব, আমি তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখব এবং তোমাকে এক প্রদর্শনীতে পরিণত করব।
Zan watsa miki ƙazanta, in yi miki wulaƙanci in kuma mai da ke abin reni.
7 যারা তোমাকে দেখবে তারা সবাই তোমার কাছ থেকে পালাবে ও বলবে, ‘নীনবী ধ্বংসাবশেষে পরিণত হয়েছে—তার জন্যে কে বিলাপ করবে?’ তোমাকে সান্তনা দেওয়ার জন্য আমি কোথায় লোক খুঁজে পাব?”
Duk wanda ya gan ki zai gudu daga gare ki yana cewa, ‘Ninebe ta lalace, wa zai yi makoki domin ta?’ Ina zan sami wani wanda zai yi miki ta’aziyya?”
8 তুমি কি সেই থিব্সের চেয়ে শ্রেষ্ঠ, যা নীলনদের তীরে অবস্থিত, ও যার চতুর্দিক জলে ঘেরা? নদী তার সুরক্ষাবলয়, জলরাশি তার প্রাচীর ছিল।
Kin fi Tebes ne da take a bakin Nilu, da ruwa yake kewaye da ita? Rafi shi ne kāriyarta, ruwanta kuma katanga.
9 কূশ ও মিশর ছিল তার অপার শক্তি; পূট ও লিবিয়া তার মিত্রশক্তির মধ্যে গণ্য হত।
Kush da kuma Masar su ne ƙarfinta marar iyaka; Fut da Libiya suna cikin mataimakanta.
10 তাও তাকে বন্দি করা হল ও সে নির্বাসনে গেল। তার শিশু সন্তানদের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ছুঁড়ে ফেলে দিয়ে ছিন্নভিন্ন করা হল। তার গণ্যমান্য লোকদের জন্য গুটিকাপাত করা হল, এবং তার সব মহান লোককে শিকল দিয়ে বাঁধা হল।
Duk da haka an tafi da ita ta kuma tafi bauta. Aka fyaɗa ƙanananta da ƙasa aka yayyanka su gunduwa-gunduwa a kan kowane titi. Aka jefa ƙuri’a a kan manyan mutanenta, aka daure manyan mutanenta da sarƙoƙi.
11 তুমিও মাতাল হয়ে যাবে; তুমি আত্মগোপন করবে ও শত্রুর নাগাল এড়িয়ে থাকার জন্য আশ্রয়স্থল খুঁজবে।
Ke ma za ki bugu, za ki ɓuya. Ki kuma nemi mafaka daga wurin abokin gāba.
12 তোমার সব দুর্গ এমন ডুমুর গাছের মতো, যেগুলির ফল পাকতে চলেছে; যখন সেগুলিকে নাড়ানো হয়, তখন ডুমুরগুলি ভক্ষকদের মুখে গিয়ে পড়ে।
Dukan kagarunki suna kama da itatuwan ɓaure da’ya’yansu da suka nuna. Da an girgiza, sai ɓaure su zuba a bakin mai sha.
13 তোমার সৈন্যদলের দিকে তাকাও— তারা সবাই দুর্বল প্রাণী। তোমার দেশের প্রবেশদ্বারগুলি তোমার শত্রুদের জন্য হাট করে খুলে রাখা হয়েছে; তোমার ফটকের খিলগুলি আগুন গ্রাস করে নিয়েছে।
Dubi mayaƙanki, duk mata ne! Ƙofofin ƙasarki a buɗe suke ga abokan gābanki, wuta ta cinye madogaransu.
14 অবরোধকালের জন্য জল তুলে রাখো, তোমার দুর্গগুলি অভেদ্য করো! কাদা মেখে রাখো, চুন বালির মিশ্রণ তৈরি করো, ইটের গাঁথনি মেরামত করো!
Ki ja ruwa gama za a kewaye ki da yaƙi. Ki ƙara ƙarfin kagaranki! Ki kwaɓa laka, ki sassaƙa turmi ki gyara abin yin tubali!
15 সেখানেই আগুন তোমাকে গ্রাস করবে; তরোয়াল তোমাকে কেটে ফেলবে— সেগুলি তোমাকে পঙ্গপালের ঝাঁকের মতো গিলে খাবে। গঙ্গাফড়িং-এর মতো সংখ্যায় বৃদ্ধি পাও, পঙ্গপালের মতো সংখ্যায় বৃদ্ধি পাও!
A can wuta za tă cinye ki; takobi zai sare ki, kuma kamar fāra, za a cinye ki. Ki riɓaɓɓanya kamar fāra, ki riɓaɓɓanya kamar fārin ɗango!
16 তোমার বণিকদের সংখ্যা তুমি বাড়িয়েই গিয়েছ যতক্ষণ না তারা আকাশের তারাদের চেয়েও সংখ্যায় বেশি হয়েছে, কিন্তু পঙ্গপালের মতো তারা দেশকে ন্যাড়া করে দেয় ও পরে উড়ে চলে যায়।
Kin ƙara yawan masu kasuwancinki har sai da suka fi taurarin sama. Amma kamar fāra sun cinye ƙasar sa’an nan suka tashi, suka tafi.
17 তোমার রক্ষীবাহিনী পঙ্গপালের মতো, তোমার কর্মকর্তারা পঙ্গপালের সেই ঝাঁকের মতো যা এক শীতল দিনে প্রাচীরের উপর এসে বসে— কিন্তু যখন সূর্য ওঠে তখন তারা উড়ে চলে যায়, ও কেউ জানে না তারা কোথায় যায়।
Masu tsaronki suna kama da fāri ɗango, shugabanninki sun yi cincirindo kamar fārin ɗango da suka sauka a kan bango a rana mai sanyi, amma da rana ta fito, duk za su tashi su tafi, ba kuma wanda ya san inda suka nufa.
18 হে আসিরিয়ার রাজা, তোমার মেষপালকেরা তন্দ্রাচ্ছন্ন হয়েছে; তোমার গণ্যমান্য লোকেরা শুয়ে বিশ্রাম করছে। তোমার প্রজারা পর্বতমালায় ছিন্নভিন্ন হয়ে আছে ও তাদের একত্রিত করার কেউ নেই।
Ya sarkin Assuriya, makiyayanka sun yi barci; manyan mutanenka sun kwanta su huta. An watsar da mutanenka a cikin duwatsu, ba wanda zai tattaro su.
19 কোনো কিছুই তোমাকে সুস্থ করতে পারবে না; তোমার আঘাতটি মারাত্মক। যতজন তোমার খবর শোনে তারা সবাই তোমার পতনের খুশিতে হাততালি দেয়, যেহেতু তোমার অপার নিষ্ঠুরতার আঁচ কে না পেয়েছে?
Ba abin da zai warkar da rauninka; rauninka ya yi muni. Duk wanda ya ji labarinka zai tafa hannuwansa saboda farin cikin fāɗuwarka, gama wane ne bai ji jiki a hannunka ba?