< নহূম ভাববাদীর বই 2 >
1 হে নীনবী, তোমার বিরুদ্ধে এক আক্রমণকারী এগিয়ে আসছে। দুর্গ পাহারা দাও, পথে নজরদারি চালাও, কোমর বাঁধো, তোমার সব শক্তি একত্রিত করো।
Mshambuliaji anasogea dhidi yako, Ninawi. Linda ngome, chunga barabara, jitieni nguvu wenyewe, kusanya nguvu zako zote!
2 ইস্রায়েলের সমারোহের মতো সদাপ্রভু যাকোবের সমারোহও ফিরিয়ে আনবেন, যদিও বিনাশকারীরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষালতাগুলি নষ্ট করে দিয়েছে।
Bwana atarudisha fahari ya Yakobo, kama fahari ya Israeli, ingawa waangamizi wamewaacha ukiwa na wameharibu mizabibu yao.
3 সৈনিকদের ঢালগুলির রং লাল; যোদ্ধারা টকটকে লাল রংয়ের পোশাকে সুসজ্জিত। রথ সাজিয়ে তোলার দিনে রথের ধাতু চকচক করে উঠেছে; দেবদারু কাঠে তৈরি বর্শাগুলি আস্ফালিত হয়েছে।
Ngao za askari wake ni nyekundu, mashujaa wamevaa nguo nyekundu. Chuma kwenye magari ya vita chametameta, katika siku aliyoyaweka tayari, mikuki ya mierezi inametameta.
4 রথগুলি জোর কদমে রাস্তায় ছুটে বেড়ায়, চকের এদিক-ওদিক তীব্র গতিতে এগিয়ে যায়। সেগুলি দেখে মনে হয় সেগুলি বুঝি জ্বলন্ত মশাল; সেগুলি বজ্রের মতো আছড়ে পড়ে।
Magari ya vita yanafanya msukosuko barabarani, yakikimbia nyuma na mbele uwanjani. Yanaonekana kama mienge ya moto; yanakwenda kasi kama umeme.
5 নীনবী তার শ্রেষ্ঠ সৈন্যদলকে তলব করল, তাও তারা পথে হোঁচট খেলো। তারা নগর-প্রাচীরে ধাক্কা খেলো; প্রতিরক্ষামূলক ঢাল স্বস্থানে রাখা হল।
Anaita vikosi vilivyochaguliwa, lakini bado wanajikwaa njiani. Wanakimbilia haraka kwenye ukuta wa mji, ile ngao ya kuwakinga imetayarishwa.
6 নদীমুখ খুলে গেল এবং রাজপ্রাসাদের পতন হল।
Malango ya mto yamefunguliwa wazi, na jumba la kifalme limeanguka.
7 হুকুম দেওয়া হল যে নীনবী নির্বাসিত ও দূরে নীত হবে। তার দাসীরা ঘুঘুর মতো বিলাপ করবে ও বুক চাপড়াবে।
Imeagizwa kwamba mji uchukuliwe na upelekwe uhamishoni. Vijakazi wake wanaomboleza kama hua na kupigapiga vifua vyao.
8 নীনবী এমন এক পুকুরের মতো যার জল শুকিয়ে যাচ্ছে। “দাঁড়াও! দাড়াও!” তারা চিৎকার করে, কিন্তু কেউই পিছু ফেরে না।
Ninawi ni kama dimbwi, nayo maji yake yanakauka. Wanalia, “Simama! Simama!” Lakini hakuna anayegeuka nyuma.
9 রুপো লুট করো! সোনা লুট করো! সরবরাহ অসীম! তার সব কোষাগারের ধনসম্পদ প্রাচুর্যময়!
Chukueni nyara za fedha! Chukueni nyara za dhahabu! Wingi wake hauna mwisho, utajiri kutoka hazina zake zote!
10 সে লুন্ঠিত, অপহৃত, নগ্ন হয়েছে! তার হৃদয় গলে গিয়েছে, হাঁটু ঠকঠক করেছে, শরীর কেঁপে উঠেছে, প্রত্যেকের মুখ ম্লান হয়ে গিয়েছে।
Ameharibiwa, ametekwa nyara, ameachwa uchi! Mioyo inayeyuka, magoti yanalegea, miili inatetemeka, na kila uso umebadilika rangi.
11 এখন কোথায় সিংহদের সেই গুহা, সেই স্থান যেখানে তারা যুবসিংহদের খাওয়াতো, যেখানে সিংহ ও সিংহী চলে যেত, ও শাবকেরা নির্ভয়ে বসবাস করত?
Liko wapi sasa pango la simba, mahali ambapo waliwalisha watoto wao, ambapo simba dume na simba jike walikwenda na ambapo wana simba walikwenda bila kuogopa chochote?
12 সিংহ তার শাবকদের জন্য পর্যাপ্ত পশু হত্যা করত ও তার সঙ্গিনীর জন্য শিকার করা পশুদের শ্বাসরোধ করত, তার ডেরাগুলি নিহত পশুদের দিয়ে ও গুহাগুলি শিকার করা পশু দিয়ে পরিপূর্ণ করে রাখত।
Simba aliua mawindo ya kutosha watoto wake, alinyonga mawindo kwa ajili ya mwenzi wake, akijaza makao yake kwa alivyoua na mapango yake kwa mawindo.
13 “আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করছেন। “আমি তোমার রথগুলি পুড়িয়ে ধোঁয়ায় পরিণত করব, ও তরোয়াল তোমার যুবসিংহদের গ্রাস করবে। পৃথিবীতে আমি তোমার জন্য কোনও শিকার ছেড়ে রাখব না। তোমার দূতদের রব আর কখনও শোনা যাবে না।”
Bwana Mwenye Nguvu Zote anatangaza, “Mimi ni kinyume na ninyi. Magari yenu ya vita nitayateketeza kwa moto, na upanga utakula wana simba wako. Sitawaachia mawindo juu ya nchi. Sauti za wajumbe wako hazitasikika tena.”