< মীখা ভাববাদীর পুস্তক 7 >

1 কি দুর্দশা আমার! আমি সেইরকম হয়েছি যে গ্রীষ্মকালে ফল সংগ্রহ করে আর দ্রাক্ষাক্ষেতে কুড়ায়; খাবার জন্য আঙুরের গুচ্ছ নেই, আমার আকাঙ্ক্ষিত এমন কোনো ডুমুরও নেই যা পাকতে চলেছে।
Taabu gani hii niliyo nayo! Nimefanana na yule akusanyaye matunda ya kiangazi, aokotaye masazo baada ya kuvunwa shamba la mizabibu; hakuna kishada chenye matunda ya kula, hakuna hata ile tini ya mwanzoni ninayoitamani.
2 দেশ থেকে ভক্তদের মুছে ফেলা হয়েছে; সৎলোক একজনও নেই। রক্তপাত করার জন্য সবাই ওৎ পেতে আছে; প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আটকাতে চায়।
Wanaomcha Mungu wameondolewa kutoka nchi; hakuna mtu mnyofu hata mmoja aliyebaki. Watu wote wanavizia kumwaga damu, kila mmoja anamwinda ndugu yake kwa wavu.
3 দুষ্কর্ম করার জন্য দু-হাতই দক্ষ; শাসকেরা উপহার দাবি করে, বিচারকেরা ঘুস নেয়, ক্ষমতাশালীরা তাদের ইচ্ছা প্রকাশ করে, তারা একসঙ্গে চক্রান্ত করে।
Mikono yote miwili ni hodari katika kufanya ubaya, mtawala anadai zawadi, hakimu anapokea rushwa, wenye nguvu wanaamuru wanachotaka: wote wanafanya shauri baya pamoja.
4 তাদের মধ্যে সব থেকে ভালো লোকেরা কাঁটাঝোপের মতো, সবচেয়ে সৎলোকেরা কাঁটাগাছের বেড়ার চেয়েও খারাপ। তোমার কাছে ঐশ্বরিক দণ্ডের দিন এসে গেছে, যেদিন তোমার প্রহরীরা ঘোষণা করবে। এখনই তোমাদের বিশৃঙ্খল হওয়ার সময়।
Aliye mwema kupita wote kati yao ni kama mchongoma, anayeonekana mnyofu zaidi miongoni mwao ni mbaya kuliko uzio wa miiba. Siku ya walinzi wako imewadia, siku atakayokutembelea Mungu. Sasa ni wakati wao wa kuchanganyikiwa.
5 তোমাদের প্রতিবেশীদের বিশ্বাস করো না; তোমাদের মিত্রদের উপরও নির্ভর করো না। যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে সাবধানতার সঙ্গে কথা বোলো।
Usimtumaini jirani; usiweke matumaini kwa rafiki. Hata kwa yule alalaye kifuani mwako uwe mwangalifu kwa maneno yako.
6 কারণ ছেলে তার নিজের বাবাকে অসম্মান করে, মেয়ে নিজের মায়ের বিরুদ্ধে, ছেলের বৌ নিজের শ্বাশুড়ীর বিরুদ্ধে উঠে মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু।
Kwa kuwa mwana humdharau baba yake, naye binti huinuka dhidi ya mama yake, mkwe kuwa kinyume na mama mkwe wake: adui wa mtu ni wale wa nyumbani mwake hasa.
7 কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব, আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব; আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।
Lakini mimi, namtazama Bwana kwa matumaini, namngoja Mungu Mwokozi wangu; Mungu wangu atanisikia mimi.
8 হে আমার শত্রু, আমাকে নিয়ে খুশি হোয়ো না! আমি পড়ে গেলেও, আমি আবার উঠব। যদি আমি অন্ধকারেও বসি, সদাপ্রভু আমার জ্যোতি হবেন।
Usifurahie msiba wangu, ee adui yangu! Ingawa nimeanguka, nitainuka. Japo ninaketi gizani, Bwana atakuwa nuru yangu.
9 যেহেতু আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, তাই আমি তাঁর ক্রোধ বহন করছি, যতক্ষণ না তিনি আমাদের পক্ষে কথা বলেন এবং আমার উদ্দেশ্য সমর্থন করেন। তিনি আমাকে জ্যোতিতে নিয়ে আসবেন; আমি তাঁর ধার্মিকতা দেখব।
Kwa sababu nimetenda dhambi dhidi yake, nitabeba ghadhabu ya Bwana, mpaka atakaponitetea shauri langu na kuithibitisha haki yangu. Atanileta nje kwenye mwanga, nami nitaiona haki yake.
10 তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জিত হয়ে নিজেকে ঢাকবে, সে আমাকে বলেছিল, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু কোথায়?” আমি নিজের চোখে তার পতন দেখব; এমনকি রাস্তার কাদার মতো তাকে পা দিয়ে দলন করা হবে।
Kisha adui yangu ataliona naye atafunikwa na aibu, yule aliyeniambia, “Yu wapi Bwana Mungu wako?” Macho yangu yataona kuanguka kwake, hata sasa atakanyagwa chini ya mguu kama tope barabarani.
11 তোমার প্রাচীর গাঁথার দিন আসবে, তোমার সীমানা বৃদ্ধি করার দিন।
Siku ya kujenga kuta zako itawadia, siku ya kupanua mipaka yako.
12 সেদিন আসিরিয়া এবং মিশরের নগরগুলি থেকে লোকেরা তোমার কাছে আসবে, এমনকি মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত এবং এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত, আর এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত।
Siku hiyo watu watakuja kwako kutoka Ashuru na miji ya Misri, hata kutoka Misri hadi Frati na kutoka bahari hadi bahari na kutoka mlima hadi mlima.
13 পৃথিবীর বাসিন্দাদের কাজের ফলে পৃথিবী জনশূন্য হবে।
Dunia itakuwa ukiwa kwa sababu ya wakazi wake, kwa sababu ya matunda ya matendo yao.
14 তোমার লাঠি দিয়ে তোমার লোকেদের তত্ত্বাবধান করো, সেই পাল তোমার উত্তরাধিকার, যারা নিজেরা একা অরণ্যে বাস করে, উর্বর চারণভূমিতে। অনেক দিন আগে যেমন চরে বেড়াত তেমনি বাশনে ও গিলিয়দে তারা চরে খাক।
Wachunge watu wako kwa fimbo yako, kundi la urithi wako, ambalo linaishi peke yake msituni, katika nchi ya malisho yenye rutuba. Waache walishe katika Bashani na Gileadi kama ilivyokuwa siku za kale.
15 “মিশর দেশ থেকে বের হয়ে আসার দিনগুলির মতো, আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাব।”
“Kama siku zile mlipotoka Misri, nitawaonyesha maajabu yangu.”
16 জাতিগণ দেখবে ও লজ্জিত হবে, তাদের সমস্ত শক্তি থেকে তারা বঞ্চিত হবে। তারা নিজেদের মুখ হাত দিয়ে বন্ধ করবে, এবং তাদের কান বধির হবে।
Mataifa yataona na kuaibika, waliondolewa nguvu zao zote. Wataweka mikono yao kwenye vinywa vyao na masikio yao yatakuwa na uziwi.
17 তারা সাপের মতো ধুলো চাটবে, সেই প্রাণীদের মতো যারা সরীসৃপ। তারা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের গর্ত থেকে বেরিয়ে আসবে; তারা ভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে, এবং তোমাকে ভয় করবে।
Wataramba mavumbi kama nyoka, kama viumbe vitambaavyo juu ya ardhi. Watatoka nje ya mapango yao wakitetemeka; watamgeukia Bwana Mungu wetu kwa hofu nao watakuogopa.
18 কে তোমার মতো ঈশ্বর, যিনি তাঁর অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ ক্ষমা করেন? তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না কিন্তু দয়া দেখিয়ে আনন্দ পাও।
Ni nani Mungu kama wewe, ambaye anaachilia dhambi na kusamehe makosa ya mabaki ya urithi wake? Wewe huwi na hasira milele, bali unafurahia kuonyesha rehema.
19 তুমি আমাদের উপর আবার করুণা করবে; তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মাড়াবে এবং আমাদের সব অন্যায় সমুদ্রের গভীর জলে ফেলে দেবে।
Utatuhurumia tena, utazikanyaga dhambi zetu chini ya nyayo zako, na kutupa maovu yetu yote katika vilindi vya bahari.
20 তুমি যাকোবের প্রতি বিশ্বস্ত থাকবে এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে, যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে অনেক দিন আগে।
Utakuwa wa kweli kwa Yakobo, nawe utamwonyesha Abrahamu rehema, kama ulivyowaahidi kwa kiapo baba zetu siku za kale.

< মীখা ভাববাদীর পুস্তক 7 >