< মীখা ভাববাদীর পুস্তক 5 >
1 ওহে সৈন্যদলের নগর, এখন তোমার সৈন্যদল নিয়ে যাও, কারণ আমাদের বিরুদ্ধে অবরোধ হচ্ছে। ইস্রায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করবে।
Ki tattara sojojinki, ya ke birnin mayaƙa, gama an kewaye mu da yaƙi. Za su bugi kumatun mai mulkin Isra’ila da sandar ƙarfe.
2 “কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা, যদিও তুমি যিহূদার শাসকদের মধ্যে ছোটো, তোমার মধ্যে দিয়ে আমার জন্যে ইস্রায়েলের এক শাসক বেরিয়ে আসবে, যাঁর শুরু প্রাচীনকাল থেকে অনাদিকাল থেকে।”
“Amma ke, Betlehem ta Efrata, ko da yake ke ƙarama ce daga cikin zuriyarki a Yahuda, daga cikinki wani zai zo domina wanda zai yi mulkin Isra’ila, wanda asalinsa tun fil azal ne.”
3 সুতরাং ইস্রায়েল পরিত্যক্ত হবে যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে, এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে ইস্রায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য।
Saboda haka za a yashe Isra’ila har sai wadda take naƙuda ta haihu sauran’yan’uwansa kuma sun dawo su haɗu da Isra’ilawa.
4 তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, রাখালের মতো তাঁর লোকদের চালাবেন। এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।
Zai tsaya yă yi kiwon garkensa da ƙarfin Ubangiji, cikin girman sunan Ubangiji Allahnsa. Za su kuma zauna lafiya, gama girmansa za tă kai har ƙarshen duniya.
5 আর তিনি আমাদের পক্ষে শান্তি হবেন যখন আসিরীয়রা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দুর্গগুলি পদদলিত করবে তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক, এমনকি আটজন দলপতি নিযুক্ত করব।
Zai kuma zama salamarsu. Sa’ad da Assuriyawa suka kawo wa ƙasarmu hari suka tattake kagarunmu, za mu tā da makiyaya bakwai, har ma shugabannin mutane takwas su yi gāba da su.
6 সেই সময় তারা আসিরিয়ার দেশ তরোয়াল দ্বারা, নিম্রোদের দেশকে খোলা তরোয়াল দ্বারা শাসন করবে। তারা যখন আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দেশের সীমানার মধ্যে দিয়ে যাবে তিনি আমাদের আসিরীয়দের হাত থেকে রক্ষা করবেন।
Za su yi mulkin ƙasar Assuriya da takobi, ƙasar Nimrod kuma da zaran takobi. Zai cece mu daga hannun Assuriyawa sa’ad da suka kawo wa ƙasarmu hari suka kuma tattake zuwa cikin iyakokinmu.
7 অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মতো হবে, ঘাসের উপরে পড়া বৃষ্টির মতো, যা মানুষের আদেশে পড়ে না কিংবা তার উপর নির্ভর করে না।
Raguwar Yaƙub za tă kasance a tsakiyar mutane masu yawa kamar raɓa daga Ubangiji, kamar yayyafi a kan ciyawa, wanda ba ya jiran mutum ko kuma yă dakata wa ɗan adam.
8 অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো, মেষপালের মধ্যে যুবক সিংহের মতো, সে যখন পালের মধ্যে দিয়ে যায় তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কেউ তাদের উদ্ধার করতে পারে না।
Raguwar Yaƙub za tă kasance tare da al’ummai, a cikin mutane masu yawa, kamar zaki a cikin sauran namun jeji, kamar ɗan zaki cikin garken tumaki, wanda yake tattaka yă kuma yi kaca-kaca da su sa’ad da yake ratsa a cikinsu, ba kuwa wanda zai cece su.
9 তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে, এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।
Za a ɗaga hannunka cikin nasara a kan abokan gābanka, za a hallaka maƙiyanka duka.
10 “সেইদিন,” সদাপ্রভুর বলেন, “আমি তোমাদের ঘোড়াদের তোমাদের মধ্যে থেকে বিনাশ করব এবং তোমাদের রথগুলি ধ্বংস করব।
“A wannan rana,” in ji Ubangiji “Zan hallaka dawakanku daga cikinku, in kuma rurrushe kekunan yaƙinku.
11 আমি তোমাদের দেশের নগরগুলি ধ্বংস করব আর তোমার সব দুর্গগুলি ভেঙে ফেলব।
Zan hallaka biranen ƙasarku in yi rugu-rugu da dukan katangunku.
12 আমি তোমার জাদুবিদ্যা নষ্ট করব মায়াবিদ্যা ব্যবহারকারীরা তোমার মধ্যে আর থাকবে না।
Zan kawar da maitarku, ba za a ƙara yin sihiri ba.
13 আমি তোমার মধ্যে থেকে তোমার ক্ষোদিত মূর্তিগুলি এবং তোমার পবিত্র পাথরগুলি ধ্বংস করব; যাতে তুমি আর কখনও নিজের হাতে নির্মিত বস্তুসকলের কাছে নত না হও।
Zan sassare dukan gumakan da kuka sassaƙa da keɓaɓɓun duwatsunku a cikinku, nan gaba ba za ku ƙara rusuna wa aikin hannuwanku ba.
14 যখন তোমার নগরগুলি ধ্বংস করব, আমি তোমার মধ্যে থেকে তোমার আশেরার খুঁটিগুলি উপড়ে ফেলব।
Zan tumɓuke daga gare ku ginshiƙan Asheranku in kuma rurrushe biranenku.
15 যে জাতিগণ আমার বাধ্য হয়নি আমি ভীষণ ক্রোধে তাদের উপর প্রতিশোধ নেব।”
Zan yi ramuwa cikin fushi da hasala a kan al’umman da ba su yi mini biyayya ba.”