< মথি 13 >
1 সেইদিনই যীশু বাড়ি থেকে বের হয়ে সাগরের তীরে গিয়ে বসলেন।
A waccan rana Yesu ya fito daga gida ya zauna a gefen teku.
2 তাঁর চারপাশে এত লোক সমবেত হল যে তিনি একটি নৌকায় উঠলেন ও তার উপরে বসলেন। সব লোক তীরে দাঁড়িয়ে রইল।
Taro mai yawan gaske kuwa suka kewaye shi, sai ya shiga cikin kwalekwale ya zauna. Dukan taron kuwa na tsaye a bakin tekun.
3 তখন তিনি রূপকের মাধ্যমে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, “একজন কৃষক তার বীজবপন করতে গেল।
Sai Yesu ya fada masu abubuwa da yawa cikin misalai. Ya ce, “Wani mai shuka, ya tafi yayi shuka.
4 সে যখন বীজ ছড়াচ্ছিল, কিছু বীজ পথের ধারে পড়ল, আর পাখিরা এসে তা খেয়ে ফেলল।
Da yayi shukar, wadansu irin suka fadi a kan hanya, sai tsunsaye suka zo suka cinye su.
5 কিছু বীজ পাথুরে জমিতে পড়ল, যেখানে মাটি গভীর ছিল না। মাটি অগভীর থাকাতে সেগুলো দ্রুত অঙ্কুরিত হল,
Wadansu irin kuwa suka fadi a kan duwatsu, wurin da babu kasa. Nan da nan sai suka tsira, domin kasar babu zurfi.
6 কিন্তু যখন সূর্য উঠল চারাগুলি ঝলসে গেল এবং মূল না থাকাতে সেগুলি শুকিয়ে গেল।
Amma da rana ta taso, sai suka yankwane domin ba su yi saiwa ba, suka kuwa bushe suka zube.
7 অন্য কিছু বীজ পড়ল কাঁটাঝোপের মধ্যে। সেগুলি বৃদ্ধি পেলে কাঁটাঝোপ তাদের চেপে রাখল।
Wasu irin kuwa suka fada a cikin kayayuwa. Kayayuwan kuwa suka shake su.
8 তবুও কিছু বীজ উৎকৃষ্ট জমিতে পড়ল ও ফসল উৎপন্ন করল—যা বপন করা হয়েছিল তার শতগুণ, ষাটগুণ বা ত্রিশগুণ পর্যন্ত।
Wasu irin kuwa suka fada a wuri mai kyau suka ba da tsaba, wani ya ba da dari, wasu sitin, wasu kuma talatin.
9 যাদের কান আছে, তারা শুনুক।”
Duk mai kunnen ji, bari ya ji.
10 শিষ্যেরা তাঁর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “আপনি লোকদের কাছে রূপকের মাধ্যমে কথা বলছেন কেন?”
Almajiran suka zo suka ce ma Yesu, “Don me ka ke yi wa taron magana da misali?”
11 উত্তরে তিনি বললেন, “স্বর্গরাজ্যের গুপ্তরহস্য তোমাদের জানতে দেওয়া হয়েছে, তাদেরকে নয়।
Yesu ya amsa ya ce masu, “An baku 'yanci ku fahimci asiran mulkin sama, amma gare su ba a bayar ba.
12 যার কাছে আছে, তাকে আরও দেওয়া হবে ও তার অনেক হবে। যার কাছে নেই, তার কাছে যা আছে, তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
Domin wanda yake da shi, za a kara masa, zai kuma samu dayawan gaske. Amma duk wanda ba shi da shi, sai a dauke har ma abin da yake dashi.
13 এই কারণে আমি তাদের কাছে রূপকের মাধ্যমে কথা বলছি: “‘যেন দেখেও তারা দেখতে না পায়, শুনেও তারা শুনতে বা বুঝতে না পায়।’
Saboda haka na yi masu magana cikin misalai, amma ko da ya ke sun gani, duk da haka ba su gani ba. Kuma ko da yake sun ji, hakika ba su ji ba, balle ma su fahimta.
14 তাদের মধ্যেই যিশাইয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে: “‘তোমরা সবসময়ই শুনতে থাকবে, কিন্তু কখনও বুঝতে পারবে না; তোমরা সবসময়ই দেখতে থাকবে, কিন্তু কখনও উপলব্ধি করবে না।
A gare su ne annabcin Ishaya ya cika, wanda yake cewa, “Game da sauraro zaku saurara, amma ba za ku fahimta ba. Game da gani kuma za ku kalla, amma ba za ku gane ba.
15 কারণ এই লোকেদের হৃদয় অনুভূতিহীন হয়েছে, তারা কদাচিৎ তাদের কান দিয়ে শোনে এবং তারা তাদের চোখ বন্ধ করেছে। অন্যথায়, তারা হয়তো তাদের চোখ দিয়ে দেখবে, তাদের কান দিয়ে শুনবে, তাদের মন দিয়ে বুঝবে ও ফিরে আসবে, যেন আমি তাদের আরোগ্য দান করি।’
Domin zuciyar mutanen nan ta duhunta, sun taurare ga saurare, kuma sun rufe idanunsu domin kada su gani da idanunsu, ko kuwa su ji da kunnuwansu, ko kuwa su fahimta da zukatansu, saboda su juyo kuma in warkar da su'.
16 কিন্তু ধন্য তোমাদের চোখ কারণ সেগুলি দেখতে পায় ও তোমাদের কান কারণ সেগুলি শুনতে পায়।
Amma idanunku masu albarka ne, domin sun gani, haka ma kunnuwanku, domin sun ji.
17 কারণ আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যা দেখছ, বহু ভাববাদী ও ধার্মিক ব্যক্তি, তা দেখতে চেয়েছিলেন, কিন্তু তাঁরা তা দেখতে পাননি এবং তোমরা যা শুনছ, তাঁরা তা শুনতে চেয়েছিলেন, কিন্তু শুনতে পাননি।
Hakika ina gaya muku, annabawa da mutane dayawa masu aldalci sun yi marmarin ganin abin da kuka gani, amma ba su sami ganin su ba. Sun yi marmarin jin abin da kuka ji, ba su kuwa ji su ba.
18 “তাহলে শোনো, বীজবপকের রূপকের তাৎপর্য কী:
Ku saurari misalin nan na mai shuka.
19 যখন কেউ স্বর্গরাজ্যের বার্তা শোনে অথচ বোঝে না, তখন সেই পাপাত্মা এসে তার হৃদয়ে যা বপন করা হয়েছিল, তা হরণ করে নেয়। এ সেই বীজ, যা পথের ধারে বপন করা হয়েছিল।
Idan wani ya ji maganar mulkin sama amma bai fahimce ta ba, sai mugun nan ya zo ya kwace abinda aka shuka a zuciyarsa. Wannan shine irin da aka shuka a kan hanya.
20 আর পাথুরে জমিতে বপন করা বীজের সম্বন্ধে বলা হয়েছে, যে বাক্য শোনামাত্র তা সানন্দে গ্রহণ করে,
Shi wanda aka shuka akan duwatsu, shine wanda ya ji maganar ya kuma karbe ta da murna nan da nan.
21 কিন্তু যেহেতু তার অন্তরে মূল নেই, সে অল্পকালমাত্র স্থির থাকে। আর বাক্যের কারণে যখন কষ্ট বা অত্যাচার আসে, সে দ্রুত পিছিয়ে যায়।
Duk da haka, bai yi karfi cikin ta ba kuma nan ba da dadaiwa ba. Da wahala da tsanani suka taso saboda maganar, sai ya yi tuntube nan da nan.
22 আর যে বীজ কাঁটাঝোপে বপন করা হয়েছিল, সে সেই মানুষ যে বাক্য শোনে কিন্তু এই জীবনের সব দুশ্চিন্তা ও ধনসম্পদের প্রতারণা তা চেপে রাখে, এতে তা ফলহীন হয়। (aiōn )
Shi wanda aka shuka a cikin kayayuwa wannan shine wanda ya ji maganar, amma dawainiyar duniya da kuma yaudarar dukiya suka shake maganar, sai ya kasa ba da 'ya'ya. (aiōn )
23 কিন্তু উৎকৃষ্ট জমিতে যে বীজবপন করা হয়েছিল, সে সেই ব্যক্তি যে বাক্য শোনে ও তা বোঝে। যা বপন করা হয়েছিল সে তার শতগুণ, ষাটগুণ বা ত্রিশগুণ ফসল উৎপন্ন করে।”
Shi wanda aka shuka a kasa mai kyau, wannan shine wanda ya ji maganar, ya kuma fahimce ta. Wannan shine wanda ba da 'ya'ya da gaske; wadansu ribi dari, wadansu sittin, wasu kuma talatin.”
24 যীশু তাদের আর একটি রূপকের কথা বললেন: “স্বর্গরাজ্য এমন একজন মানুষের মতো, যিনি তার মাঠে উৎকৃষ্ট বীজবপন করলেন।
Yesu ya sake ba su wani misali, yana cewa “Za a kwatanta mulkin sama da wani mutum wanda ya shuka iri mai kyau a gona.
25 কিন্তু সবাই যখন নিদ্রাচ্ছন্ন, তার শত্রুরা এসে গমের সঙ্গে শ্যামাঘাসেরও বীজবপন করে চলে গেল।
Amma da mutane suka yi barci, magabcin sa ya zo ya shuka ciyayi a cikin alkamar, ya kuwa yi tafiyarsa.
26 পরে গম অঙ্কুরিত হয়ে যখন শিষ দেখা দিল, তখন শ্যামাঘাসও দেখা গেল।
Sa'adda suka yi toho suka kuma ba da tsaba, sai ciyayin suka bayyana.
27 “এতে সেই মনিবের দাসেরা তার কাছে এসে বলল, ‘মহাশয়, আপনি কি আপনার ক্ষেত্রে উৎকৃষ্ট বীজবপন করেননি? তাহলে এই শ্যামাঘাসগুলি কোথা থেকে এল?’
Bayin mai gonar kuwa suka zo suka ce masa, maigida, ashe ba iri mai kyau ka shuka a gonarka ba? ya ya aka yi ta kasance da ciyayi?
28 “‘কোনো শত্রু এরকম করেছে,’ তিনি উত্তর দিলেন। “দাসেরা তাকে জিজ্ঞাসা করল, ‘আপনি কি চান, আমরা গিয়ে শ্যামাঘাসগুলি উপড়ে ফেলি?’
Ya ce masu, “Magabci ne ya yi wannan”. Sai bayin suka ce masa, 'kana so mu je mu tuge su ne?'
29 “‘না,’ তিনি উত্তর দিলেন, ‘কারণ শ্যামাঘাস উপড়ানোর সময়, তোমরা হয়তো তার সঙ্গে গমও শিকড়শুদ্ধ তুলে ফেলবে।
Mai gonar ya ce, 'A'a, kada a garin tuge ciyayin, ku tuge tare da alkamar.
30 শস্য কাটার দিন পর্যন্ত উভয়কে একসঙ্গে বাড়তে দাও। সেই সময়ে, আমি শস্যচয়নকারীদের বলে দেব: প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করে পোড়াবার জন্য আঁটি বাঁধো; তারপরে গম সংগ্রহ করে আমার গোলাঘরে এনে মজুত করো।’”
Bari dukan su su girma tare har lokacin girbi, a lokacin girbin zan gaya wa masu girbin, “Ku tuge ciyayin da farko a daura su dami dami sai a kona su, amma a tara alkamar a kai rumbunana.'”
31 তিনি তাদের অন্য একটি রূপক বললেন: “স্বর্গরাজ্য এমন একটি সর্ষে বীজের মতো, যা একজন ব্যক্তি নিয়ে তার মাঠে রোপণ করল।
Sai Yesu ya sake yin magana da su cikin misalai, yana cewa “Za a kwatanta mulkin sama da kwayar mustad, wanda wani mutum ya shuka a lambunsa.
32 যদিও সব বীজের মধ্যে ওই বীজ ক্ষুদ্রতম, তবুও তা যখন বৃদ্ধি পেল তা অন্য সব গাছপালাকে ছাড়িয়ে গেল ও একটি গাছে পরিণত হল। ফলে আকাশের পাখিরা এসে তার শাখাপ্রশাখায় বাসা বাঁধল।”
Wannan iri shine mafi kankanta cikin dukan iri. Amma bayan ya yi girma, sai ya fi dukan ganyaye dake lambun. Ya zama itace, har ma tsuntsayen sama su yi sheka a rassansa.”
33 তিনি তাদের আরও একটি রূপক বললেন: “স্বর্গরাজ্য এমন খামিরের মতো, যা একজন স্ত্রীলোক তিন পাল্লা ময়দার সঙ্গে মেশালো, ফলে সমস্ত তালটিই ফেঁপে উঠল।”
Yesu ya sake fada masu wani misali. “Za a kwatanta mulkin sama da yisti da mace takan dauka ta kwaba gari da shi mudu uku har sai ya yi kumburi.”
34 লোকেদের কাছে যীশু এই সমস্ত বিষয় রূপকের মাধ্যমে বললেন; রূপক ব্যবহার না করে তিনি তাদের কাছে কোনো কথাই বললেন না।
Duk wadannan abubuwa Yesu ya fada wa taron cikin misalai. Babu abinda ya fada masu da ba a cikin misali ba.
35 এভাবেই ভাববাদীর মাধ্যমে কথিত বচন পূর্ণ হল: “আমি রূপকের মাধ্যমে আমার মুখ খুলব, জগৎ সৃষ্টির লগ্ন থেকে গুপ্ত বিষয়গুলি আমি উচ্চারণ করব।”
Wannan ya kasance ne domin abinda annabin ya fada ya zama gaskiya, da ya ce, “Zan buda bakina da misali. In fadi abubuwan da ke boye tun daga halittar duniya.”
36 এরপর তিনি সকলকে বিদায় দিয়ে ঘরে ঢুকলেন। তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে বললেন, “মাঠের শ্যামাঘাসের রূপকটি আমাদের কাছে ব্যাখ্যা করুন।”
Sai Yesu ya bar taron ya shiga cikin gida. Amajiransa suka zo wurin sa suka ce, “Ka fasarta mana misalan nan a kan ciyayin da ke gonar”
37 তিনি উত্তর দিলেন, “যিনি উৎকৃষ্ট বীজবপন করেন তিনি মনুষ্যপুত্র।
Yesu ya amsa kuma ya ce, “Shi wanda ya shuka iri mai kyau Dan Mutum ne.
38 মাঠ হল জগৎ এবং উৎকৃষ্ট বীজ হল স্বর্গরাজ্যের সন্তানেরা। শ্যামাঘাস হল সেই পাপাত্মার সন্তানেরা।
Gonar kuwa duniya ce; iri mai kyau kuma sune 'ya'yan mulkin. Ciyayin kuma sune 'ya'yan mugun,
39 আর যে শত্রু তাদের বপন করেছিল সে হল দিয়াবল। শস্য কাটার সময় হচ্ছে যুগের শেষ সময় এবং যাঁরা শস্য কাটবেন তাঁরা হলেন সব স্বর্গদূত। (aiōn )
magabcin da ya shuka su kuma shaidan ne. Girbin shine karshen duniya, kuma masu girbin sune mala'iku. (aiōn )
40 “যেমনভাবে শ্যামাঘাস উপড়ে ফেলে আগুনে পোড়ানো হয়েছিল যুগের শেষ সময়েও সেরকমই হবে। (aiōn )
Saboda haka, kamar yadda aka tara ciyayin aka kona su da wuta, haka ma zai faru a karshen duniya. (aiōn )
41 মনুষ্যপুত্র তাঁর দূতদের পাঠাবেন। তাঁরা তাঁর রাজত্ব থেকে যা কিছু পাপের কারণস্বরূপ ও যারা অন্যায় আচরণ করে তাদের উৎখাত করবেন।
Dan Mutum zai aiki mala'ikunsa, kuma su tara dukan abubuwan da ke sa zunubi daga cikin mulkinsa, da kuma wadanda su ka yi aikin mugunta.
42 তাঁরা তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন, যেখানে হবে কেবলই রোদন ও দন্তঘর্ষণ।
Za su jefa su cikin korama ta wuta, inda za a yi kuka da cizon hakora.
43 তখন ধার্মিকেরা তাদের পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্যমান হবে। যার কান আছে, সে শুনুক।
Sa'an nan ne mutane masu adalci za su haskaka kamar rana a mulkin Ubansu. Bari mai kunnen ji, ya ji.
44 “স্বর্গরাজ্য হল মাঠে লুকোনো ধনসম্পদের মতো। যখন কোনো মানুষ তার সন্ধান পায় সে পুনরায় তা লুকিয়ে রাখে। পরে আনন্দে সে গিয়ে সর্বস্ব বিক্রি করে ও মাঠটি কিনে নিল।
Mulkin sama kamar dukiya ce da ke boye a gona. Mutum ya samu sai ya boye ta, ya tafi cikin murna, ya sayar da mallakarsa kuma ya sayi filin.
45 “আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের মতো, যে উৎকৃষ্ট সব মুক্তার অন্বেষণ করছিল।
Haka ma za a kwatanta mulkin sama da wani attajiri mai neman Lu'ulu'ai masu daraja.
46 যখন সে অমূল্য এক মুক্তার সন্ধান পেল সে ফিরে গিয়ে সর্বস্ব বিক্রি করে তা কিনে নিল।
Da ya sami lu'ulu'u daya mai darajar gaske, ya je ya sayar da dukan mallakarsa ya kuma saye shi.
47 “আবার স্বর্গরাজ্য এমন এক টানা-জালের মতো যা সাগরে নিক্ষেপ করা হলে সব ধরনের মাছ ধরা পড়ল।
Haka kuma, za a kwatanta mulkin sama da taru da aka jefa cikin teku, ya kuwa tara hallitu iri-iri.
48 জালটি পূর্ণ হলে জেলেরা তা টেনে তীরে তুলল। তারপর তারা বসে ভালো মাছগুলি ঝুড়িতে সংগ্রহ করল, কিন্তু মন্দগুলিকে ফেলে দিল।
Da ya cika, sai masuntan suka jawo shi bakin tekun. Sai suka zauna suka tara kyawawan abubuwan a taska, amma munanan abubuwan, suka watsar da su.
49 যুগের শেষ সময়ে এরকমই ঘটনা ঘটবে। স্বর্গদূতেরা এসে ধার্মিকদের মধ্যে থেকে দুষ্টদের পৃথক করবেন এবং (aiōn )
Haka zai kasance a karshen duniya. Mala'iku za su zo su ware miyagu daga cikin masu adalci. (aiōn )
50 জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাদের নিক্ষেপ করবেন, যেখানে হবে কেবলই রোদন ও দন্তঘর্ষণ।”
Za su jefa su cikin korama ta wuta, inda za a yi kuka da cizon hakora.
51 যীশু জিজ্ঞাসা করলেন, “তোমরা কি এসব বিষয় বুঝতে পেরেছ?” তারা উত্তর দিলেন, “হ্যাঁ।”
Kun fahimci dukan wadannan abubuwa? Amajiran suka ce da shi, “I”.
52 তিনি তাদের বললেন, “এই কারণে স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষাপ্রাপ্ত প্রত্যেক শাস্ত্রবিদ এমন এক গৃহস্থের মতো যিনি তার ভাণ্ডার থেকে নতুন ও পুরোনো, উভয় প্রকার সম্পদই বের করে থাকেন।”
Sai Yesu ya ce masu, “Saboda haka kowane malamin attaura da ya zama almajirin mulkin sama, yana kamar mutum mai gida wanda ya zaro tsoho da sobon abu daga taskarsa.”
53 যীশু যখন এসব রূপক বলা শেষ করলেন, তিনি সেখান থেকে অন্যত্র চলে গেলেন।
Daga nan, sa'adda Yesu ya kammala ba da wadanan misalai, sai ya tafi ya bar wurin.
54 নিজ নগরে ফিরে এসে তিনি সমাজভবনে লোকদের শিক্ষা দিতে লাগলেন। এতে তারা আশ্চর্য হয়ে গেল। তারা প্রশ্ন করল, “এই লোকটি কোথা থেকে এমন জ্ঞান ও এই অলৌকিক ক্ষমতা পেল?
Sai Yesu ya shiga yankinsa ya koyar da mutane a masujadarsu. Saboda haka suka yi mamaki suna cewa, “Daga ina wannan mutumin ya sami hikimarsa da al'ajibai?
55 এ কি সেই কাঠ মিস্ত্রির পুত্র নয়? এর মায়ের নাম কি মরিয়ম নয়? আর যাকোব, যোষেফ, শিমোন ও যিহূদা কি এর ভাই নয়?
Wannan mutumin ba dan masassakin nan ba ne? Ba kuma sunan mahaifiyarsa Maryamu ba? Ba Kuma 'yan'uwansa sune, Yakubu da Yusufu da Saminu da kuma Yahuza ba?
56 এর বোনেরা কি আমাদের মধ্যে নেই? তাহলে ও কোথা থেকে এসব পেল?”
Ba 'yan'uwansa mata na tare da mu ba? To daga ina wannan mutumin ya sami dukan wadannnan abubuwa?
57 এভাবে তারা তাঁর প্রতি বিরূপ হয়ে উঠল। কিন্তু যীশু তাদের বললেন, “কেবলমাত্র নিজের দেশ ও নিজের পরিবারেই কোনো ভাববাদী সম্মান পান না।”
Suka bata rai saboda shi. Amma Yesu ya ce masu, “Ai annabi bai rasa daraja sai dai ko a garinsa da kuma cikin iyalinsa.
58 তাদের বিশ্বাসের অভাবে তিনি সেখানে বিশেষ আর অলৌকিক কাজ করলেন না।
Kuma bai yi al'ajibai dayawa a can ba saboda rashin bangaskiyarsu.