< মথি 11 >

1 যীশু তাঁর বারোজন শিষ্যকে আদেশ দেওয়া শেষ করে সেখান থেকে গালীলের বিভিন্ন নগরে শিক্ষা দিতে ও প্রচার করতে চলে গেলেন।
Baada ya Yesu yomwa kwaeleza anapunzi bake komi ni ibele atibuka pae yopundisha ni hubiri munuji yabe.
2 সেই সময়ে, যোহন কারাগার থেকে মশীহের কার্যাবলি শুনে তাঁকে জিজ্ঞাসা করার জন্য তাঁর শিষ্যদের এই বলে পাঠালেন,
Ni Yohana atabilwe payowine mwapangage Kristo, atumite banapunzi bake,
3 “যাঁর আসার কথা ছিল আপনিই কি তিনি না আমরা অন্য কারও প্রতীক্ষায় থাকব?”
Bakannokiya, “Wenga nga ywaapala icha, au kwi ni ywenge ywatunnenda?”
4 যীশু উত্তর দিলেন, “তোমরা যা শুনছ ও দেখছ, ফিরে গিয়ে যোহনকে সেই কথা বলো।
Yesu kaayagwa ni kukoya, “Muyende kum'bakiya Yohana gamgabona ni galo gamugayowa.
5 যারা অন্ধ তারা দৃষ্টি পাচ্ছে, যারা খোঁড়া তারা চলতে পারছে, যারা কুষ্ঠরোগী তারা শুচিশুদ্ধ হচ্ছে, যারা কালা তারা শুনতে পাচ্ছে, যারা মৃত তারা উত্থাপিত হচ্ছে ও যারা দরিদ্র তাদের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে।
Ipofu bandalola, iwete banda yenda, akoma banda pona, babakotokage yowa benda yowa kae, bandu babawile benda yoka kae, ni anyonge bahubiyilwe likowe linanoga.
6 আর ধন্য সেই ব্যক্তি যে আমার কারণে বাধা পায় না।”
Ni abarikiwa ywa kotoka kuniboniya masaka.
7 যখন যোহনের শিষ্যেরা চলে যাচ্ছিল, তখন যীশু সকলের কাছে যোহনের সম্পর্কে বলতে লাগলেন, “তোমরা মরুপ্রান্তরে কী দেখতে গিয়েছিলে? বাতাসে দুলছে এমন কোনো নলখাগড়া?
Ni bandu pababoi, Yesu ngatumbwa longela ni bandu kuhusu Yohana, “Kinamani chamwaiyei kukilinga kupongote mbonga ya yalendemiye linyei?
8 তা যদি না হয়, তাহলে তোমরা কী দেখতে গিয়েছিলে? মোলায়েম পোশাক পরা কোনো মানুষকে? তা নয়, যারা মোলায়েম পোশাকে পরিচ্ছন্ন তারা তো রাজপ্রাসাদে থাকে।
Lakini kinamani mwauei kukibona mundu ywaweti mangobo laini? Kwakweli, balo babawala ngobo laini batama munyumba, ni zaidi ya nabii.
9 তাহলে তোমরা কী দেখতে গিয়েছিলে? কোনো ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলি, ভাববাদীর চেয়েও মহত্তর একজনকে।
Lakini mwatiboka lolekeya namani nabii? nga nyo nendakuwamakiya, na zaidi ya nabii.
10 ইনিই সেই ব্যক্তি, যাঁর সম্পর্কে লেখা আছে: “‘আমি আমার বার্তাবাহককে তোমার আগে পাঠাব, যে তোমার আগে তোমার জন্য পথ প্রস্তুত করবে।’
Ayoo nga yolo ywaandikilwe, linga nitume talisi wango nnonge ya kuminyo yako, ywembe ngalima ndela yake.
11 আমি তোমাদের সত্যি বলছি: নারীর গর্ভে জন্মেছে এমন ব্যক্তিদের মধ্যে, বাপ্তিষ্মদাতা যোহনের চেয়ে মহান আর কেউই নেই; তবুও স্বর্গরাজ্যে যে নগণ্যতম সেও যোহনের চেয়ে মহান।
Nenga niakokiya ukweli, kati ya bababelekwi ni nwawa btopo ywabile nkoto kuliko Yohana Mbatizaji. Lakini ywembe nchini mu utawala wa kumaunde nga nkolo kuliko ywembe.
12 বাপ্তিষ্মদাতা যোহনের সময় থেকে এখন পর্যন্ত, স্বর্গরাজ্য সবলে অগ্রসর হচ্ছে ও পরাক্রমী ব্যক্তিরা তা অধিকার করছে।
Buka masoba ga Yohana mbatizaji mpaka leno utawala wa kumaunde upatikana kwa ngupu ni bandu babile ni ngupu, batola kwa ngupu.
13 কারণ সমস্ত ভাববাদী ও বিধান যোহনের সময় পর্যন্ত ভবিষ্যদ্‌বাণী করেছে।
Kwa mwanja manabii ni saliya, batitabiri mpaka wakati wa Yohana.
14 আর তোমরা যদি স্বীকার করতে আগ্রহী হও তাহলে জেনে নাও, ইনিই সেই এলিয় যার আগমনের কথা ছিল।
Ni mana itei mpala yeketya, yembe nga Eliya ywa palaisa.
15 যার কান আছে, সে শুনুক।
ywa abi ni makutu gayowa na ayowe.
16 “এই প্রজন্মকে আমি কার সঙ্গে তুলনা করব? তারা সেই ছেলেমেয়েদের মতো, যারা হাটেবাজারে বসে অন্য লোকদের আহ্বান করে বলে,
Nikilinganishe ni namani kibeleki cheno? mfano wa bana babang'anda sokoni, babatama na kemelyana.
17 “‘আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, তোমরা তো নৃত্য করলে না; আমরা শোকগাথা গাইলাম, তোমরা তো বিলাপ করলে না!’
Ni kukoya, 'Twakombwi zomarimwainike kwaa, Twatilombola, mwaleikwaa.'
18 কারণ যোহন এসে আহার করলেন না, দ্রাক্ষারসও পান করলেন না, অথচ তারা বলল, ‘সে ভূতগ্রস্ত।’
Maana Yohana atiicha bila lya nkate wala nywaa divai, ni mubayage,'Aii na nchela.'
19 মনুষ্যপুত্র এলেন, খাওয়াদাওয়া করলেন, কিন্তু তারা বলল, ‘এই দেখো একজন পেটুক ও মদ্যপ, কর আদায়কারী ও “পাপীদের” বন্ধু।’ কিন্তু প্রজ্ঞা তার অনুসরণকারীদের আচরণের দ্বারাই সত্য বলে প্রমাণিত হয়।”
Mwana wa Adamu atiisa kalya no ywaa na mumaya ni kumila na nepi, mbwiga labe akusanga ushuru na bene sambii, lakini hekima itanganikwa kwa matendo gake.”
20 এরপর যীশু সেই সমস্ত নগরকে ধিক্কার দিতে লাগলেন, যেখানে তাঁর অধিকাংশ অলৌকিক কাজ সম্পাদিত হয়েছিল, কারণ তারা মন পরিবর্তন করেনি। তিনি বললেন,
Yesu atumbwi kuakalipiya miji yayabile miyendo yake michapu, mana babile bado tubu.
21 “কোরাসীন, ধিক্ তোমাকে! বেথসৈদা, ধিক্ তোমাকে! তোমাদের মধ্যে যেসব অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে, সেসব যদি টায়ার ও সীদোনে করা হত, তারা অনেক আগেই চটবস্ত্র পরে ভস্মে বসে অনুতাপ করত।
Ole wako, Kolazini, Ole wake Bethesaida kati matendo makolo gakapangika Tiro i Sidoni galo gagapangike pano, bapale tubu zamani kwo wala mabuniya na pakala lingu.
22 কিন্তু আমি তোমাদের বলছি, বিচারদিনে টায়ার ও সীদোনের দশা, বরং তোমাদের চেয়ে বেশি সহনীয় হবে।
Lakini kwaloba bana pumulia Tiro na Sidoni masoba gahukumu kuliko kasabe.
23 আর তুমি কফরনাহূম, তুমি কি না স্বর্গ পর্যন্ত উঁচুতে উঠবে? তা নয়, তুমি অধোলোক পর্যন্ত তলিয়ে যাবে। তোমার মধ্যে যেসব অলৌকিক কাজ করা হয়েছে, সেগুলি যদি সদোমে করা হত, তাহলে আজও সেই নগরের অস্তিত্ব থাকত। (Hadēs g86)
Wenga Kapernaum, ukita tondobelwa mpaka kumaunde? Ntopo walowa ulujilwa mpaka pai kuzimu. Kati kwa Sodoma kulwe pangika makowe makolo, kati mwagapangilwe kachabe, ilwepanga mpaka leno. (Hadēs g86)
24 কিন্তু আমি তোমাকে বলছি যে, বিচারদিনে টায়ার ও সদোমের দশা, বরং তোমাদের চেয়ে বেশি সহনীয় হবে।”
Ila nibaya, kachako yalowa baa rahisi kwa nnema wa Sodoma pumulia lisoba lya hukumu kuliko wenga.
25 সেই সময় যীশু বললেন, “হে পিতা, তুমি স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও শিক্ষিত মানুষদের কাছ থেকে গোপন রেখে ছোটো শিশুদের কাছে প্রকাশ করেছ।
Muda woo yesu atibaya, nenda kulumba, mwenga mwa Tate, Ngwana wa kumaunde ni nnema, kwa mwanja waijite makowe gaa bene hekima na akili, na kwayogolya bange lunda, kati bana achunu.
26 হ্যাঁ পিতা, কারণ এই ছিল তোমার ঈপ্সিত ইচ্ছা।
Tate kwa kuwa mwapendesilwe nyoo pa minyo yinu.
27 “আমার পিতা সবকিছুই আমার হাতে সমর্পণ করেছেন। পুত্রকে কেউ জানে না, কেবলমাত্র পিতা জানেন এবং পিতাকে কেউ জানে না, কেবলমাত্র পুত্র জানেন ও পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করেন, সেই জানে।
Makowe goti galekilwe kachango buka kwa Tate. Nantopo ywantangite mwana ila Tate, na ntopo ywantangite Tate ila mwana na ywoywoti ywampendi mwana kunnagilya.
28 “ওহে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব।
Muiche kwango, mwenga mwa boti mwamuangaika na mwamulemewa na igombo inatopa, ni nenga nipala mpomoli.
29 আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে।
Mube ni akili ni mwiyegane buka kachango, mana nibii ni lwongo na nampole wa mwoyo ni mwalowa pata pumulya na nafsi yinu.
30 কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা।”
Kwa mana nila yango ibii laini ni igombo yango nj'oyou.

< মথি 11 >