< মার্ক 5 >
1 তারা গালীল সাগর আড়াআড়ি পার হয়ে গেরাসেনী অঞ্চলে পৌঁছালেন।
Da su ka zo daya ketaren tekun, wanda ya ke cikin yankin Garasinawa.
2 যীশু নৌকা থেকে নেমে এলে এক মন্দ-আত্মাগ্রস্ত ব্যক্তি কবরস্থান থেকে বের হয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এল।
Sa'adda Yesu ya sauko daga cikin jirgin ruwan sai wani mutum mai aljanu ya fito daga cikin kaburbura ya tarbe shi.
3 এই মানুষটি কবরস্থানে বাস করত। কেউ তাকে আর বেঁধে রাখতে পারত না, এমনকি, শিকল দিয়েও নয়।
Mutumin yana zama a cikin kaburbura. An daure shi da sarkoki da mari
4 কারণ তার হাত পা প্রায়ই শিকল দিয়ে বাঁধা হত, কিন্তু সে ওই শিকল ছিঁড়ে ফেলত এবং পায়ের লোহার বেড়িও ভেঙে ফেলত। তাকে বশ করার মতো শক্তি কারও ছিল না।
An daure shi da sarkoki da mari sau da yawa, amma ya tsuntsunke sarkoki da marin. har ma ba wanda zai iya daure shi kuma.
5 সে দিনরাত কবরস্থানে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াত এবং পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করত।
Dare da rana a cikin kabarbarun da duwatsu mutumin ya na ihu ya na yaiyage jikinsa da duwatsu masu kaifi.
6 সে দূর থেকে যীশুকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাঁর সামনে নতজানু হয়ে প্রণাম করল।
Sa'adda ya hango Yesu daga nesa, sai ya tarbi Yesu ya durkusa a gabansa.
7 তারপর সে উচ্চকণ্ঠে চিৎকার করে বলে উঠল, “হে পরাৎপর ঈশ্বরের পুত্র যীশু! আমাকে নিয়ে আপনি কী করতে চান? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমাকে যন্ত্রণা দেবেন না।”
Ya tada muryarsa da karfi ya ce, ina ruwa na da kai? Yesu Dan Allah Madaukaki Ina rokon ka da sunan Allah kada ka bani wahala,
8 কারণ যীশু তাকে ইতিমধ্যে বলেছিলেন, “ওহে মন্দ-আত্মা, এই মানুষটির ভিতর থেকে বেরিয়ে এসো!”
Gama Yesu ya ce masa kai aljani ka fito daga cikinsa.”
9 তারপর যীশু তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার নাম কী?” সে উত্তর দিল, “আমার নাম বাহিনী, কারণ আমাদের সংখ্যা অনেক।”
Ya tambaye shi, “Yaya sunanka? Ya ce suna na tari gama muna da yawa.
10 আর সে বারবার যীশুর কাছে অনুনয়-বিনয় করতে লাগল, যেন সেই এলাকা থেকে তিনি তাদের তাড়িয়ে না দেন।
Ya yi ta rokonsa kada ya raba su da wannan yankin kasar.
11 অদূরে পাহাড়ের ঢালে বিশাল একপাল শূকর চরে বেড়াচ্ছিল।
Akwai babban garken aladu a wurin suna kiwo a gindin tsauni.
12 ওই ভূতেরা যীশুর কাছে মিনতি করতে লাগল, “আমাদের ওই শূকরদের মধ্যে পাঠিয়ে দিন; ওদের ভিতরে প্রবেশ করার অনুমতি আমাদের দিন।”
Sai suka roke shi ya bar su su shiga cikin wadannan aladun.
13 তিনি তাদের যাওয়ার অনুমতি দিলেন। তখন মন্দ-আত্মারা বের হয়ে সেই শূকরদের মধ্যে প্রবেশ করল। পালে প্রায় দুই হাজার শূকর ছিল। সেই শূকরের পাল হ্রদের ঢালু পাড় বেয়ে ছুটে গেল এবং হ্রদে ডুবে মরল।
Shi kuma ya yardar masu. Aljanun suka fita suka shiga cikin aladun su kimanin dubu biyu. Aladun dubu biyu suka gangaro daga gindin tsaunin suka fada cikin ruwa.
14 যারা ওই শূকরদের চরাচ্ছিল, তারা দৌড়ে পালিয়ে গিয়ে নগরে ও গ্রামে-গঞ্জে এই বিষয়ের সংবাদ দিল। আর কী ঘটেছে, তা দেখার জন্য লোকেরা বেরিয়ে এল।
Mutanen da ke kiwon aladun su ka shiga cikin gari da kewaye suka bada labarin abin da ya faru. Mutane da yawa suka je su ga abin da ya faru
15 তারা যীশুর কাছে এসে দেখল, যে ব্যক্তির উপরে ভূত বাহিনী ভর করেছিল, সে পোশাক পরে সুবোধ হয়ে সেখানে বসে আছে। তারা সবাই ভয় পেয়ে গেল।
Sai suka zo wurin Yesu suka ga mutumin mai aljanun a zaune, cikin hankalinsa, saye da tufafi, sai suka tsorata.
16 প্রত্যক্ষদর্শীরা সেই ভূতগ্রস্ত ব্যক্তিটির ও সেই শূকরপালের পরিণতির কথা সকলকে বলতে লাগল।
Wadanda suka zo su ka ga abin da ya faru da mutumin mai aljanun, suka je suka fada wa mutane abin da suka gani game da aladun.
17 তখন সেই লোকেরা তাদের অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য যীশুকে অনুরোধ করল।
Mutanen suka roke shi ya fita daga yankin kasarsu.
18 যীশু নৌকায় উঠতে যাচ্ছিলেন, এমন সময় সেই ব্যক্তি, যে ভূতগ্রস্ত ছিল, তাঁর সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করল।
Shi mutumin da aljanu ke iko da shi, sa'adda ya ga Yesu zai shiga cikin jirgin ruwa ya tafi, ya roki Yesu da ya bi shi.
19 যীশু তাকে সেই অনুমতি দিলেন না, কিন্তু বললেন, “তুমি বাড়িতে তোমার পরিবারের কাছে যাও ও তাদের বলো, প্রভু তোমার জন্য যে যে মহান কাজ করেছেন এবং কেমন করে তিনি তোমার প্রতি দয়া প্রদর্শন করেছেন।”
Amma Yesu bai yarda masa ba. Ya ce masa ka tafi gidanku, wurin mutanenka ka gaya ma su alherin da Ubangiji ya yi maka.
20 তখন সে চলে গেল এবং যীশু তার জন্য যা করেছেন, সেকথা ডেকাপলিতে প্রচার করতে লাগল। আর সব মানুষই এতে চমৎকৃত হল।
Mutumin ya shiga cikin Dikafolis yana shaidar babban abin da Yesu ya yi masa, dukansu suka cika da mamaki.
21 যীশু যখন আবার নৌকায় উঠে আড়াআড়ি সাগরের অপর পারে গেলেন, সাগরের তীরে তখন তাঁর চারপাশে অনেক লোকের সমাবেশ হল।
Sa'adda Yesu ya sake ketaren kogin zuwa daya gefen, acikin jirgin, sai taron jama'a suka keweye shi, a gefen tekun.
22 সেই সময় যায়ীর নামে সমাজভবনের একজন অধ্যক্ষ সেখানে এলেন। যীশুকে দেখে তিনি তাঁর চরণে পতিত হলেন।
Sai wani daya daga cikin shugabannin Majami'a mai suna Yayirus, ya zo, wurinsa sa'adda ya ganshi ya durkusa a gabansa.
23 তিনি আকুলভাবে তাঁর কাছে অনুনয় করলেন, “আমার ছোটো মেয়েটি মরণাপন্ন। আপনি দয়া করে আসুন ও তার উপরে হাত রাখুন, যেন সে আরোগ্য লাভ করে বাঁচতে পারে।”
Ya yi ta rokonsa, yana cewa, “Diya ta ba ta da lafiya har ma ta kusa mutuwa. Ina rokonka mu je gida na ka dora ma ta hannu domin ta warke. ta rayu.”
24 তাই যীশু তাঁর সঙ্গে চললেন। অনেক লোক তাঁকে অনুসরণ করছিল ও তারা চারপাশ থেকে ঠেলাঠেলি করে তাঁর উপরে প্রায় চেপে পড়তে লাগল।
Sai ya tafi tare da shi, babban taro suka biyo shi har ma suna matse shi.
25 সেখানে এক নারী ছিল, যে বারো বছর ধরে রক্তস্রাবের ব্যাধিতে ভুগছিল।
Akwai wata mace wadda ta ke zubar jini ta kai tsawon shekara goma sha biyu.
26 বহু চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সে অনেক কষ্টভোগ করেছিল। সে তার সর্বস্ব ব্যয় করেছিল, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল।
Ta sha wahala kwarai da gaske ta je wurin likitoci da yawa ta kashe kudi sosai, amma ba ta warke ba abin ma sai karuwa ya ke yi.
27 যীশুর কথা শুনে ভিড়ের মধ্যে সে পিছন দিকে এল এবং তাঁর পোশাক স্পর্শ করল।
Ta ji labarin Yesu. Sai ta biyo bayansa yana tafiya cikin taro, ta taba habar rigarsa.
28 কারণ সে ভেবেছিল, “আমি যদি কেবলমাত্র তাঁর পোশাকটি স্পর্শ করতে পারি, তাহলেই আমি সুস্থ হয়ে যাব।”
Domin ta ce “Idan dai na taba ko da habar rigarsa zan warke.”
29 আর তক্ষুনি তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল এবং সে শরীরে অনুভব করল যে, সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে।
Da dai ta taba shi sai zubar jinin ta ta tsaya, ta ji a jikin ta ta warke, daga damuwarta.
30 সেই মুহূর্তে যীশু উপলব্ধি করলেন যে, তাঁর মধ্য থেকে শক্তি নির্গত হয়েছে। তিনি পিছনে লোকদের দিকে ঘুরে বললেন, “কে আমার পোশাক স্পর্শ করেছে?”
Nan da nan, Yesu ya ji iko ya fita daga gare shi sai ya ce “wanene ya taba rigata?”
31 তাঁর শিষ্যেরা উত্তর দিলেন, “আপনি দেখতে পাচ্ছেন, লোকেরা আপনার উপর চাপাচাপি করে পড়ছে, তবুও আপনি জিজ্ঞাসা করছেন, ‘কে আমাকে স্পর্শ করল’?”
Almajiransa suka ce, “a cikin wannan taron mutane da yawa ka ce wanene ya taba ni?”
32 কিন্তু যীশু চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন, কে এই কাজ করেছে।
Amma Yesu ya waiga ya ga ko wanene ya taba shi.
33 তখন সেই নারী, তার প্রতি কী ঘটেছে জেনে, যীশুর কাছে এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সমস্ত সত্য তাঁকে জানাল।
Matar ta san abin da ya faru sai ta zo cikin tsoro da rawar jiki ta durkusa a gaban Yesu ta fada masa gaskiya.
34 যীশু তাকে বললেন, “কন্যা, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। শান্তিতে ফিরে যাও ও তোমার কষ্ট থেকে মুক্তি পাও।”
Sai ya ce da ita, “Diya bangaskiyarki ta warkar da ke, ki tafi lafiya kin sami warkewa daga cutarki”.
35 যীশু তখনও কথা বলছেন, এমন সময় সমাজভবনের অধ্যক্ষ যায়ীরের বাড়ি থেকে কয়েকজন লোক এসে উপস্থিত হল। তারা বলল, “আপনার মেয়ের মৃত্যু হয়েছে। আর কেন গুরুমহাশয়কে বিব্রত করছেন?”
Sa'adda ya ke magana da ita sai ga mutane daga gidan shugaban majami'a suka ce “Diyarka ta mutu me ya sa za ka dami malam?”
36 তাদের কথা অগ্রাহ্য করে যীশু সেই অধ্যক্ষকে বললেন, “ভয় পেয়ো না, শুধু বিশ্বাস করো।”
Amma sa'adda Yesu ya ji abin da suka ce, sai ya ce da shugaban majami'ar, “kada ka ji tsoro ka ba da gaskiya kawai.”
37 তিনি পিতর, যাকোব ও যাকোবের ভাই যোহন, এই তিনজন ছাড়া আর কাউকে তাঁর সঙ্গে যেতে দিলেন না।
Bai bari kowa ya kasance tare da shi ba sai Bitrus da Yakubu da Yahaya dan'uwan Yakubu.
38 তাঁরা সেই অধ্যক্ষের বাড়িতে এলে যীশু দেখলেন, সেখানে প্রচণ্ড হৈ হট্টগোল হচ্ছে, লোকেরা কাঁদছে ও তারস্বরে বিলাপ করছে।
Suka zo gidan shugaban majami'ar ya ga mutane suna bakin ciki, suna kuka sosai.
39 তিনি ভিতরে প্রবেশ করে তাদের বললেন, “তোমরা এত হৈ হট্টগোল ও বিলাপ করছ কেন? মেয়েটি মরেনি, ও ঘুমিয়ে আছে।”
Sa'adda ya shiga gidan ya ce da mutane “Me ya sa kuke damuwa da kuka?” Yarinyar ba ta mutu ba barci ta ke yi.
40 তারা কিন্তু তাঁকে উপহাস করল। তাদের সবাইকে বের করে দিয়ে তিনি মেয়েটির বাবা-মা ও তাঁর সঙ্গী শিষ্যদের সঙ্গে নিয়ে মেয়েটি ভিতরে যেখানে ছিল, সেখানে গেলেন।
Sai su kayi masa dariya. Amma ya fitar da su waje su duka. Ya kira baban yarinyar da mamar ta da wadansu da ke tare da shi su ka shiga wurin da yarinyar ta ke.
41 তিনি তার হাত ধরে তাকে বললেন, “টালিথা কওম্!” (এর অর্থ, “খুকুমণি, আমি তোমাকে বলছি, ওঠো”)
Ya kama hannun yarinyar ya ce da ita “Tilatha koum” wato yarinya na ce ki tashi”
42 সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়াল ও চারদিকে ঘুরে বেড়াতে লাগল (তার বয়স ছিল বারো বছর)। এতে তারা সম্পূর্ণরূপে বিস্ময়-বিহ্বল হয়ে পড়ল।
Nan da nan yarinyar ta tashi ta yi tafiya [gama shekarun ta sun kai goma sha biyu]. Nan da nan mutanen suka yi mamaki kwarai da gaske.
43 তিনি তাদের দৃঢ় আদেশ দিলেন, কেউ যেন এ বিষয়ে জানতে না পারে। তারপর তিনি মেয়েটিকে কিছু খাবার খেতে দিতে বললেন।
Ya ummurce su da gaske kada kowa ya sani. Ya ce da su su ba ta abinci ta ci.