< লুক 1 >

1 যা কিছু ঘটে গেছে, আমাদের মধ্যে অনেকেই তার একটি বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন।
Bananchima batikujitahidi beka katika mpangilio malongelo usu makowe ambago gabatimizike nkati yinu.
2 যাঁরা প্রথম থেকেই সবকিছু চাক্ষুষ দেখেছেন ও বাক্যের পরিচর্যা করেছেন, তাঁরাই সে সমস্ত আমাদের কাছে সমর্পণ করেছেন।
Kati gabatupeile twenga, ambago tangu nkiogo nga masaidi wa minyo ni apangachi wa barua.
3 মহামান্য থিয়ফিল, সেইজন্য আমি প্রথম থেকে সবকিছু সযত্নে অনুসন্ধান করে আপনার জন্য একটি সুবিন্যস্ত বিবরণ রচনা করা সংগত বিবেচনা করলাম,
Na nenga kai, baada ya chunguza kwa lingulya chanzo cha makowe aga goti boka nkiogo-nibweni nzuri kwango kae kukuandikya katika mpangilio wake mheshimiwa muno Theofilo.
4 যেন আপনি যে শিক্ষা লাভ করেছেন, সে বিষয়ে আপনার জ্ঞান সুনিশ্চিত হয়।
Linga wete uwese tanga ukweli wa makowe gaupundishilwe.
5 যিহূদিয়ার রাজা হেরোদের রাজত্বকালে সখরিয় নামে একজন যাজক ছিলেন। তিনি ছিলেন অবিয়ের পুরোহিত অধীনস্থ যাজক-সম্প্রদায়ভুক্ত। তাঁর স্ত্রী ইলিশাবেতও ছিলেন হারোণ বংশীয়।
Katika machoba ga Herode, mfalme wa Yudea, pabi ni mchungaji fulani akemelwa Zekaria, wa lukolo lwa Abiya. Nnyumbowe apitike kwa ainja ba Haruni, ni lina lyake amelwae Elizabeti.
6 তাঁরা উভয়েই ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক। তাঁরা প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধিনিয়ম নির্দোষরূপে পালন করতেন।
Boti babi ni haki nnonge ya Nnongo, batyangite bila lawama katika amri yoti ni malagano ga Ngwana.
7 কিন্তু তাঁরা ছিলেন নিঃসন্তান, কারণ ইলিশাবেত বন্ধ্যা ছিলেন এবং তাঁদের দুজনেরই বেশ বয়স হয়েছিল।
Lakini babile ni mwana, kitumbu cha Elizabeti abi n'gumba, ni kipindi chii babi agoi muno.
8 একদিন সখরিয়ের দলের পালা ছিল এবং তিনি ঈশ্বরের সামনে যাজকীয় পরিচর্যা করছিলেন।
Tumbwe yapitike Zakaria abi mu uwepe wa Nnongo, kayendelya na lyengo lya kiuchungaji katika utaratibu wa zamu yake.
9 যাজকীয় কাজের রীতি অনুসারে, প্রভুর মন্দিরে গিয়ে ধূপ জ্বালাবার জন্য তিনিই গুটিকাপাতের দ্বারা মনোনীত হয়েছিলেন।
Lingana na desturi ya chawa achungaji ywako ywapala huduma, bachawii kwa kura jingya mu kanisa lya Ngwana ni apetutuya ubani.
10 সেই ধূপ জ্বালাবার সময় যখন উপস্থিত হল, সমবেত উপাসকেরা তখন বাইরে প্রার্থনা করছিলেন।
Likundi lyoti lya bandu bende lola panja wakati wa tutuya ubani.
11 সেই সময় প্রভুর এক দূত ধূপ জ্বালাবার বেদির ডানদিকে দাঁড়িয়ে তাঁর কাছে আবির্ভূত হলেন।
Tumbwe malaika wa Ngwana atikumpitya ni kuyema upande wa mmalyo wa madhabahu ga tulukia.
12 তাঁকে দেখে সখরিয় বিস্ময়ে বিহ্বল ও ভীত হলেন।
Zakaria atiyogopa pamweni; hofu yatikuntumbukya.
13 কিন্তু দূত তাঁকে বললেন, “সখরিয়, ভয় পেয়ো না, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিশাবেত তোমার জন্য এক পুত্রসন্তানের জন্ম দেবেন। তুমি তার নাম রাখবে, যোহন।
Lakini malaika amakiye, “kana uyogope Zakaria kwasababu luba kwako kuyuanike. nnyumbowo Elizabeti akupapya mwana, lina lyake wankema Yohana.
14 সে তোমার আনন্দ ও উল্লাসের কারণ হবে এবং তার জন্মে অনেক মানুষ উল্লসিত হবে,
Upapanga ni puraha ni changamka, ni banambone bapapulaikya belekwa kwake. Kwa kuwa apanga nkolo, nnonge ya minyo ga Ngwana.
15 কারণ প্রভুর দৃষ্টিতে সে হবে মহান। সে কখনও দ্রাক্ষারস, বা অন্য কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবে না এবং জন্মমুহূর্ত থেকেই সে পবিত্র আত্মায় পূর্ণ হবে।
Hanywa kwaa wembe ni apanga atwilile Roho mpeletau tangu ndumbo ya mao bake.
16 ইস্রায়েলের বহু মানুষকে সে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে।
Na bandu banambone ba Israel bapakun'galambukya Ngwana Nnongo wabe.
17 ভাববাদী এলিয়ের আত্মা ও পরাক্রমে সে প্রভুর অগ্রগামী হবে; সকল পিতৃহৃদয়কে তাদের সন্তানের দিকে ফিরিয়ে আনবে, অবাধ্যদের ধার্মিকদের প্রজ্ঞাপথে নিয়ে আসবে—প্রভুর জন্য এক প্রজাসমাজকে প্রস্তুত করে তুলবে।”
Ayenda nnonge ya kuminyo kwa Ngwana katika mwoyo ni ngupu ya Eliya. Apanga nyaa linga buyanganiya mioyo ya tate kwa bana linga bangali panga bayende katika hekima ya bene haki. Apanga nya kuabuka tayari Ngwana bandu ambabo babaandalilwe kwaajili yake.”
18 সখরিয় দূতকে জিজ্ঞাসা করলেন, “আমি কী করে এ বিষয়ে সুনিশ্চিত হব? কারণ আমি বৃদ্ধ, আমার স্ত্রীরও অনেক বয়স হয়েছে।”
Zakaria amakiye malaika, “Ngawecha kwa tanga aga? Kwasababu nenga na n'goi na nyumbo wangu miaka yake yanambone muno.”
19 দূত উত্তর দিলেন, “আমি গ্যাব্রিয়েল, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি। এই শুভবার্তা ব্যক্ত করার জন্য ও তোমার সঙ্গে কথা বলার জন্য আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।
Malaika atiyangwa na kummakiya, “Nenga na Gabrieli, ambaye niyima nnongi ya Nnongo. Natitumilwa kukubakia, kukuletya habari yino nzuri.
20 কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না, যদিও সেকথা যথাসময়ে সত্য হয়ে উঠবে। এজন্য তুমি বোবা হয়ে যাবে এবং যতদিন না এই ঘটনা ঘটে, তুমি কথা বলতে পারবে না।”
Na linga walongela kwaa, watama chichi, wawecha kwaa longela mpaka lichoba lilo gapapita makowe aga. Hayii kwasababu washindwi ubilya maneno gango ambago gapatimya kwa wakati waupalikwa.”
21 এদিকে সখরিয়ের জন্য অপেক্ষায় লোকেরা অবাক হয়ে ভাবছিল, তিনি মন্দিরে কেন এত দেরি করছেন।
Tumbwe bandu babanendaye Zakaria. Batichangala kwamba atumiaye muda wanambone mulikanisa.
22 বাইরে বেরিয়ে এসে তিনি তাদের সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। তারা উপলব্ধি করল, তিনি মন্দিরে কোনো দর্শন লাভ করেছেন, কারণ তিনি ক্রমাগত ইঙ্গিতে তাদের বোঝাচ্ছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না।
Lakini papitike panja hawechike kwaa longela nabo. Batangite apatike maono pabile mulikanisa ayendelyae tangya na na alongei kwaa.
23 তাঁর পরিচর্যার কাজ সম্পূর্ণ হলে তিনি ঘরে ফিরে গেলেন।
Yapitike lichoba lya huduma yake yomoka aboi buyangana kachake.
24 এরপরে তাঁর স্ত্রী ইলিশাবেত অন্তঃসত্ত্বা হলেন এবং পাঁচ মাস গোপনে অবস্থান করলেন।
Baada ya Zakaria buyangana kachake boka kuhuduma yake mukanisa, nnyumbo wake abi ni ndumbo. Na ywembe aboi kwaa boka munyumba yake muda wa miei mitano. Abaite,
25 তিনি বললেন, “প্রভু আমার জন্য এ কাজ করেছেন। এই সময়ে তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, লোকসমাজ থেকে আমার অপবাদ দূর করেছেন।”
“Alii nga alipangite Ngwana apangi kwangu panilingite kwa upendeleo linga abuye oni yangu nnonge ya bandu.”
26 ছয় মাস পরে ঈশ্বর তাঁর দূত গ্যাব্রিয়েলকে গালীল প্রদেশের নাসরৎ-নগরে এক কুমারীর কাছে পাঠালেন।
Nambiyambi katika mwei wa sita wa ndumbo ya Elizabeti, Nnongo amakiye malaika Gabrieli yenda nnema wa Galilaya walikemelwa Nazareti,
27 তিনি দাউদ বংশের যোষেফ নামে এক ব্যক্তির সঙ্গে বাগদত্তা হয়েছিলেন। সেই কুমারী কন্যার নাম ছিল মরিয়ম।
Kwa bikra ywabile akobikwe na nnalome ambaye lina lyake labile Yusufu, Ywembe abile ywa lukolo lwa Daudi na Lina lya bikra aywo labile Mariamu.
28 দূত তাঁর কাছে গিয়ে বললেন, “মহান অনুগ্রহের অধিকারিণী, তোমাকে অভিনন্দন! প্রভু তোমার সঙ্গে আছেন।”
Aichi kwake na baya, “Salamu, wenga waupokile nnema ngolo! ywaakupendile Ngwana.”
29 তাঁর কথা শুনে মরিয়ম অত্যন্ত বিচলিত হলেন এবং অবাক হয়ে ভাবলেন, এ কী ধরনের অভিবাদন হতে পারে!
Lakini malongelo ga malaika gatikunyangabana na haelewite kwaa kwanamani malaika alongei salaamu yii ya ajabu kwake.
30 কিন্তু দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয়ো না। তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ।
Malaika ammakiye, “Kana uyogope, Mariamu, maana upatike nema boka kwa Nnongo.
31 তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রের জন্ম দেবে, আর তুমি তাঁর নাম রাখবে যীশু।
Linga wapotwa ndumbo katika litumbo lyako na wapapa mwana. Na wenga upakunkema lina lyake 'Yesu'.
32 তিনি মহান হবেন ও পরাৎপরের পুত্র নামে আখ্যাত হবেন। প্রভু ঈশ্বর তাঁর পিতা দাউদের সিংহাসন তাঁকে দেবেন
Apanga nkolo na akemelwa mwana ywabile kunani muno, Ngwana Nnongo ampeya iteo ya enzi ya Daudi tate bake.
33 এবং তিনি যাকোব বংশে চিরকাল রাজত্ব করবেন। তাঁর রাজত্বের কখনও অবসান হবে না।” (aiōn g165)
Atatawala katika lukolo lwa Yakobo milele ni ufalme wapanga kwaa na mwisho. (aiōn g165)
34 মরিয়ম দূতকে জিজ্ঞাসা করলেন, “তা কী করে হবে? আমি যে কুমারী!”
Mariamu ammakiye malaika, lino lyapita kwa namna gani, kwa maana nagonja kwa ni nnalome yeyoti?
35 উত্তর দিয়ে দূত তাঁকে বললেন, “পবিত্র আত্মা তোমার উপরে অবতরণ করবেন ও পরাৎপরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবেন।
Malaika kayangwa na kummakiya, “Roho mpeletau akuichila kunani yako, na ngupu ywa ywabile kunani muno yaicha kunani yako. Kwa nyoo, mpeletau ywa belekwa akemelwa Ngwana wa Nnongo.
36 আর তোমার আত্মীয় ইলিশাবেতও বৃদ্ধ বয়সে সন্তানের মা হতে চলেছেন। যাকে সকলে বন্ধ্যা বলে জানত, এখন তাঁর ছয় মাস চলছে।
Linga nongo wako Elizabeti ai ni ndumbo wa mwana katika umri wa ugoi wake. Wuno nga mwei wa sita kwake, ambae bakemae n'gumba.
37 কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।”
Ntopo lya lishindikana kwa Nnongo”
38 মরিয়ম উত্তর দিলেন, “আমি প্রভুর দাসী। আপনি যে রকম বললেন, আমার প্রতি সেরকমই হোক।” এরপর দূত তাঁকে ছেড়ে চলে গেলেন।
Mariamu ngabaya, “Linga, Nenga na mpangakachi nnwawa wa Ngwana. Leka ibe nyo kwangu sawasawa ni malongelo gako,” Boka po malaika nga nnekite.
39 তখন মরিয়ম যিহূদিয়ার পার্বত্য অঞ্চলের এক নগরের দিকে দ্রুত বেরিয়ে পড়লেন।
Ndipo katika machuba go Mariamu ngaaboi ni yenda upesi katika ilambo ya itumbi, ilambo ya Yudea.
40 সেখানে এসে তিনি সখরিয়ের বাড়িতে প্রবেশ করে ইলিশাবেতকে অভিনন্দন জানালেন।
Ayei pa nnyumba ya Zakaria ni kuntaka hali Elizabeti.
41 ইলিশাবেত যখন মরিয়মের অভিনন্দন শুনলেন, তাঁর গর্ভে শিশুটি লাফ দিয়ে উঠল এবং ইলিশাবেত পবিত্র আত্মায় পূর্ণ হলেন।
Tumbwe yapitike pa yoine salamu ya Mariamu, mwana ndumbo yake atiguluka, ni Elizabeti atwilile Roho mpeletau.
42 উচ্ছ্বসিত স্বরে তিনি বলে উঠলেন, “নারীকুলে তুমি ধন্য, আর যে শিশুকে তুমি গর্ভে ধারণ করবে, সেও ধন্য।
Apiyite lilobe lyake ni kabaya kwa lilobe likolo, ““Ubarikiwe wenga muno katika alwawa, ni mwana ywa bile mndumbo yako atibarikiwa.
43 আর আমার প্রতিই বা এত অনুগ্রহের কারণ কী যে, আমার প্রভুর মা আমার কাছে এসেছেন?
Na ipangite kitiwi kwangu, mao wa Ngwana wango yapalikwe aiche kwangu?
44 তোমার অভিনন্দন আমার কানে প্রবেশ করা মাত্র, আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল।
Kwa kuwa linga, paliyuanike mmachikilo gangu lilobe lya abari, mwana ndumbo yangu atighuluka kwa puraa.
45 ধন্য সেই নারী, যে বিশ্বাস করেছে, প্রভুর প্রতিশ্রুতি তাঁর জীবনে সার্থক হয়ে উঠবে।”
Ni abarikiwe nwawa yulo ambaye aaminile wapita ukamilifu wa makowe galo ghabikiilwe boka kwa Ngwana.”
46 তখন মরিয়ম বললেন, “আমার প্রাণ প্রভুর মহিমাকীর্তন করে,
Mariamu abayite mwoyo wango unnuba Ngwana,
47 আমার পরিত্রাতা ঈশ্বরে আমার আত্মা উল্লাস করে।
ni roho yango upulaikwe katika Nnongo mwokozi wango.
48 কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি দৃষ্টিপাত করেছেন। এখন থেকে পুরুষ-পরম্পরা আমাকে ধন্য বলে অভিহিত করবে।
Kwa maana alingite hali yango ya pae ya mpanga kachi wake nnwawa. Linga, tangu nambiyambi katika babaelekwa boti bapakunikema wanibarikiwe.
49 কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন— তাঁর নাম পবিত্র।
Kwa maana wembe ywan'gwechike apangite makoe makulu kwangu, na lina lyake ni lipeletau.
50 যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত।
Rehema yake yatitama buka kizazi hata kizazi kwa balo babamheshimu ywembe.
51 তাঁর বাহু সব পরাক্রম কাজ সাধন করেছে; যারা অন্তরের গভীরতম ভাবনায় গর্বিত, তিনি তাদের ছত্রভঙ্গ করেছেন।
Ailangi ngupu kwa luboko lwake; atikuapalagana balo ambao bendekuipuna kunani ya mawacho ga mioyo yabe.
52 শাসকদের তিনি সিংহাসনচ্যূত করেছেন, কিন্তু বিনম্রদের উন্নত করেছেন।
Atikuaeleya pae bana ba afalme boka katika iteo yabe ya enzi na kuakakatuya kunani babale hali yabe pae.
53 তিনি উত্তম দ্রব্যে ক্ষুধার্তদের তৃপ্ত করেছেন, কিন্তু ধনীদের রিক্ত হাতে বিদায় করেছেন।
Atikubayutuya bene njala kwa ilebe inanoga, bali matajiri atiabenga maboko ga bure.
54 আপন করুণার কথা স্মরণ করে, তিনি তাঁর সেবক ইস্রায়েলকে সহায়তা দান করেছেন।
Apiite msaada kwa Israel mtumishi wake, linga kumbukiya rehema.
55 যেমন আমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলেন, অব্রাহাম ও তাঁর বংশধরদের প্রতি চিরতরে করুণা প্রদান করেছেন।” (aiōn g165)
(Kati cha longei kwa tati bitu) kwa Abraham ni lukolo lwake milele.” (aiōn g165)
56 মরিয়ম প্রায় তিন মাস ইলিশাবেতের কাছে রইলেন, তারপর তিনি বাড়িতে ফিরে এলেন।
Mariamu atami na Elizabeti yatimi miei itatu nga abuyangine kachake.
57 প্রসবের সময় পূর্ণ হলে, ইলিশাবেত এক পুত্রসন্তানের জন্ম দিলেন।
Tumbwe wakati watimile kwa Elizabeti papa mwana wake akombwike mwana nnalome.
58 তাঁর প্রতিবেশী এবং আত্মীয়পরিজনেরা শুনল যে, প্রভু তাঁর প্রতি মহৎ করুণা প্রদর্শন করেছেন, আর তারাও তাঁর আনন্দের অংশীদার হল।
Majirani bake na alongela bayoine jinsi Ngwana mwaikuyite rehema kwake, na batipulaika pamope ni ywembe.
59 অষ্টম দিনে তারা শিশুটিকে সুন্নত করার জন্য এসে তার পিতার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রাখতে চাইল।
Tumbwe lyapitike lichoba lya nane baichi kumwina mwana. Yapalikwe kumkema lina lyake, “Zakaria”, kwa kuzingatia lina lya tati bake,
60 কিন্তু তার মা বলে উঠলেন, “না, ওর নাম হবে যোহন।”
Lakini mao bake ayangwi ni kubaya, nyonyo kwaa, atikemelwa Yohana.”
61 তারা তাঁকে বলল, “কেন? আপনার আত্মীয়স্বজনদের মধ্যে কারও তো এই নাম নেই!”
Bammakiye ntopo hata yumo katika alongo ywa kemelwa lina lelo.”
62 তখন তারা তার পিতার কাছে ইশারায় জানতে চাইল, তিনি শিশুটির কী নাম রাখতে চান।
Bampangii ishara tati bake ashilia ywembe apalike lina akemelwa nyai.
63 তিনি একটি লিপিফলক চেয়ে নিলেন এবং সবাইকে অবাক করে দিয়ে লিখলেন, “ওর নাম যোহন।”
Tati bake apalikwa kibao cha andikiya, na andika “lina lyake Yohana.” boti balichangala leno.
64 সঙ্গে সঙ্গে তাঁর মুখ খুলে গেল, জিভের জড়তা চলে গেল, আর তিনি কথা বলতে লাগলেন ও ঈশ্বরের প্রশংসায় মুখর হলেন।
Gafula nkano wake watiyughulikwa na lulimi lwake lwapangite ulu. Atilongela ni kunnumba Nnongo.
65 প্রতিবেশীরা সবাই ভীত হল এবং যিহূদিয়ার সমস্ত পার্বত্য অঞ্চলের লোকেরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে লাগল।
Woga watikuwachilya boti babatami karibu ni bembe.
66 যারা শুনল, তারা প্রত্যেকেই বিস্মিত হয়ে বলাবলি করল, “এই শিশুটি তাহলে ভবিষ্যতে কী হবে?” কারণ প্রভুর হাত ছিল তার সহায়।
Makowe choti cha itumbi ya Yudea. Na boti babayowine batikugatunza mumioyo yabe, babayite, “mwana yu wa namna gani? kwasababu luboko lwa Ngwana wabile pamope ni ywembe.
67 তখন তার পিতা সখরিয় পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাণী করলেন। তিনি বললেন:
Tate bake Zakaria atwilile ni Roho mpeletau na piya unabii, abayite,
68 “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক, কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।
Alumbilwe Ngwana, Nnongo wa Israel, kwa sababu atikusaidia na shughulikiya wokovu kwa bandu bake.
69 তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,
Atikakatulile mbembe ya wokovu katika, nyumba mpanga kachi wake Daudi, boka nkati mwa lukolo mwa mpanga kachi wake Daudi,
70 (বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন), (aiōn g165)
Kati cha bayite kwa nkano wa manabii bake bababile katika wakati kunchogo. (aiōn g165)
71 যেন আমরা আমাদের সব শত্রুর কবল থেকে উদ্ধার পাই, যারা আমাদের ঘৃণা করে, তাদের হাত থেকে রক্ষা পাই,
Atukombwa boka kwa adui bitu na boka mwaboko mwa boti babachukya.
72 আমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা প্রদর্শন এবং তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য,
Apangite nyaa langiya rehema kwa tati bitu, na kumbukya lilagano lyake takatifu.
73 আমাদের পিতা অব্রাহামের কাছে তিনি যা শপথ করেছিলেন:
Kilapo cha kibayite kwa Abrahamu tati bitu.
74 তিনি আমাদের সব শত্রুর হাত থেকে আমাদের নিস্তার করবেন, যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন,
Atilapa thibitisha kwamba ywawechekana kumtumikiya ywembe bila yogopa, baada ya kombolelwa boka katika maboko ga adui bitu.
75 যেন তাঁর সামনে পবিত্রতায় ও ধার্মিকতায় আমরা তাঁর সেবা করে যাই।
Katika utakatifu na haki nnonge ya machuba gitu goti.
76 “আর তুমি, আমার শিশুসন্তান, তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে, কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য তুমি তাঁর অগ্রগামী হবে;
E'lo, na wenga wa mwana, makemelwa nabii ywa ywabile kunani muno, kwa kuwa wayendelya nnongi ya kuminyo ya Nwana linga kumwandaliya ndila, kubaandaa bandu kwaajili ya icha kwake.
77 তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য।
kubafahamisha bandu bake kwamba, bakombolelwa kwa ndila ya kuaminiya dhambi yabe.
78 আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে, স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে।
Lino lipapita kwa sababu ya lwongulwa Nnongo witu,
79 যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে, তাদের উপর আলো বিকীর্ণ করতে, আমাদের পা শান্তির পথে চালিত করতে।”
Kuamulikya kwabe babatama mulubindu na katika kiwili cha mauti, Apanga nyoo kugalongoya maghulu gitu katika ndila ya amani.”
80 আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই শিশু আত্মাতে বলীয়ান হয়ে উঠলেন এবং ইস্রায়েলের জনসমক্ষে আত্মপ্রকাশ না করা পর্যন্ত, তিনি মরুপ্রান্তরে বসবাস করলেন।
Tumbwe yulo mwana atikula na panga mwene ngupu mu mwoyo na atami mmwitu mpaka machuba gapitike kwa Israel.

< লুক 1 >