< লেবীয় বই 4 >

1 সদাপ্রভু মোশিকে বললেন,
Bwana alisema na Musa na kumwambi,
2 “তুমি ইস্রায়েলীদের বলো: ‘কেউ যখন অনিচ্ছাকৃতভাবে পাপ করে এবং সদাপ্রভুর আদেশসমূহের যে কোনো নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে।
“Waambie wana wa Israeli 'mtu yeyote akifanya dhambi bila kukusudia, kufanya chochote ambacho Bwana ameagiza kutofanya, na kama akifanya chochote kilichozuiliwa, yafuatayo lazima yatatendeka.
3 “‘যদি অভিষিক্ত যাজক পাপ করে, লোকদের উপরে দোষ বর্তায়, তাহলে তার করা পাপের জন্য সে সদাপ্রভুর উদ্দেশে পাপার্থক বলিরূপে ত্রুটিহীন এঁড়ে বাছুর উৎসর্গ করবে।
Kama ni kuhani mkuu aliyetenda dhambi na kuleta hatia kwa watu, atatoa dume asiyekuwa na kasoro kwa Bwana kwa ajili ya dhambi aliyotenda kama sadaka ya dhambi.
4 সে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে গোবৎস রাখবে। বাছুরটির মাথায় সে হাত রাখবে ও সদাপ্রভুর সামনে তাকে বধ করবে।
Ataleta dume mbele ya mlango wa hema ya kukutania mbele ya Bwana, ataweka mikono juu ya dume, na atamchinja huyo dume mbele za Bwana.
5 পরে অভিষিক্ত যাজক বাছুরটির কিছু রক্ত নেবে ও সমাগম তাঁবুতে নিয়ে যাবে।
Kuhani aliyewekewa mafuta atachukua damu ya dume na kuileta mbele ya hema ya kukutania.
6 সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।
Kuhani atazamisha kidole chake katika damu na kuinyunyiza mara saba mbele za Bwana, mbele ya pazia la mahali pa takatifu.
7 পরে যাজক সমাগম তাঁবুর মধ্যে সদাপ্রভুর সামনে সুগন্ধি ধূপযুক্ত বেদির শৃঙ্গে অল্প রক্ত দেবে। সমাগম তাঁবুর প্রবেশদ্বারে হোমবলির বেদির মূলে সে বাছুরটির অবশিষ্ট রক্ত ঢালবে।
Na kuhani ataweka kiasi cha damu ya huyo dume juu ya pembe za madhabahu ya kuvukizia uvumba mbele za Bwana, katika hema ya kukutania na ataimwaga yote iliyobaki chini ya madhabahu ya sadaka ya kuteketezwa, iliyo mahali pa kuinglia katika hema ya kukutania.
8 পাপার্থক বলির বাছুরটির সমস্ত মেদ সে ছাড়াবে যা অন্ত্রের সঙ্গে সংযুক্ত অংশ,
Atakata mafuta yote ya dume wa sadaka ya dhambi, mafuta yanayofunika matumbo na mafuta yote yaliyo katika matumbo,
9 কোমরের কাছাকাছি মেদযুক্ত দুটি কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে।
figo mbili na mafuta yaliyopo pamoja nazo, yaliyo karibu na kiuno na kitambi cha maini pamoja na hizo figo.
10 একইভাবে বলিকৃত বাছুরটির মেদ সরাবে, যা মঙ্গলার্থক বলিদান। পরে যাজক হোমবলির বেদিতে সেগুলি পোড়াবে।
Ataondoa zote vile vile kama yanavyoondolewa katika dume wa sadaka ya dhabihu ya amani. Kuhani atatekeza sehemu hizo katika madhabahu ya sadaka za kuteketezwa.
11 কিন্তু ওই বাছুরটির চামড়া, সমস্ত মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর,
Ngozi ya dume na mabaki yoyote ya nyama, pamoja na kichwa chake, miguu yake, matumbo yake na mavi yake,
12 সম্পূর্ণ বাছুরটিকে নিয়ে শিবিরের বাইরে কোনো আনুষ্ঠানিক শুচিশুদ্ধ স্থানে কাঠের উপরে আগুনে পোড়াবে, ভস্ম ফেলার স্থানেই ভস্মের স্তূপে সেগুলি পুড়বে।
mabaki yote ya dume atayachukua nje ya mji mahali palipo safi, mahali wanapomwaga majivu; watateketeza sehemu zote juu ya kuni. Watateketeza sehemu zote mahali wanapomwaga majivu.
13 “‘যদি সমগ্র ইস্রায়েলী সমাজ অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, এমনকি বিষয়টি সমাজের অজানা থাকলেও তারা দোষী সাব্যস্ত হবে
Kama mkutano wote wa wana wa Israeli wakitenda dhambi bila kukusudia, na mkutano hawatakumbuka kwamba wametenda dhambi, na kufanya vile Bwana aliagiza wasifanye na wakajisikia hatia.
14 যখন সমাজ তাদের করা পাপের কথা জানতে পারবে, সকলে পাপার্থক বলিরূপে অবশ্যই একটি এঁড়ে বাছুর আনবে ও সমাগম তাঁবুর সামনে রাখবে।
Na dhambi waliyofanya ikajulikana, mkutano watatoa ng'ombe dume mchanga kuwa sadaka ya dhambi watamleta mbele ya hema ya kukutania.
15 সমাজের প্রাচীনেরা সদাপ্রভুর সামনে বাছুরটির মাথায় হাত রাখবে এবং বাছুরটিকে সদাপ্রভুর সামনে বধ করবে।
Wazee wa mkutano wataweka mikono yao juu ya kichwa cha ng'ombe mbele za Bwana, na ng'ombe atachinjwa mbele za Bwana.
16 তারপর অভিষিক্ত যাজক বাছুরটির কিছুটা রক্ত নিয়ে সমাগম তাঁবুর মধ্যে যাবে।
Kuhani aliyetiwa mafuta ataleta damu ya ng'ombe katika hema ya kukutania,
17 সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।
kuhani atachovya kidole chake katika damu na kuinyunyizia mara saba mbele za Bwana mbele ya pazia.
18 বেদির শৃঙ্গে সে খানিকটা রক্ত ঢালবে, যা সমাগম তাঁবুর সদাপ্রভুর সামনে রয়েছে। সমাগম তাঁবুর প্রবেশদ্বারে হোমবলির বেদিমূলে সে অবশিষ্ট রক্ত ঢালবে।
Ataweka kiasi cha damu katika pembe za madhabahu mbele za Bwana iliyo katika hema ya kukutania na ataimwaga damu yote chini ya madhabahu ya sadaka ya kuteketezwa, iliyo katika mlango wa kuingilia katika hema ya kukutania.
19 সে বাছুরটির সমস্ত মেদ ছাড়াবে ও বেদিতে পোড়াবে,
Atakata mafuta yote na kuyatekeza katika madhabahu.
20 এবং পাপার্থক বলিদানে বাছুরটির প্রতি কৃতকর্মের মতো এই বাছুরটির প্রতি আচরণ করবে। এভাবে তাদের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে ও তারা ক্ষমা পাবে।
Hivyo ndivyo atakavyomfanya huyo ng'ombe, kama alivyomfanya ng'ombe wa sadaka ya dhambi, atamfanyia vivyo hivyo huyu ng'ombe, kuhani atawafanyia upatanisho watu nao watasamehewa.
21 পরে সে বাছুরটিকে শিবিরের বাইরে নিয়ে যাবে ও তাকে পোড়াবে, যেমন প্রথমে বাছুরকে পুড়িয়েছিল। এই হল সমাজের পাপার্থক বলিদান।
Atamchukua huyo ng'ombe nje ya mji na kumteketeza kama alivyomteketeza ng, ombe wa kwanza. Hii ni sadaka ya dhambi kwa ajili ya mkutano.
22 “‘যখন কোনো নেতা অনিচ্ছাকৃতভাবে পাপ করে এবং তার ঈশ্বর সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, সে যখন তার অপরাধ বুঝতে পারবে
Mtawala akitenda dhambi bila kukusudia kufanya moja ya yale Bwana Mungu wake ameagiza kutotenda, na anajisikia hatia
23 এবং তার করা পাপ অন্যেরা জানতে পারবে, সে অবশ্যই ত্রুটিমুক্ত মদ্দা ছাগল উৎসর্গ করবে।
na kama dhambi yake aliyotenda anaifahamu, ataleta dhabihu yake mbuzi mme asiye na kasoro.
24 ছাগলটির মাথায় সে হাত রাখবে ও সেখানে তাকে বধ করবে, সেখানে সদাপ্রভুর সামনে হোমবলি করা হয়। এটি পাপার্থক বলিদান।
Ataweka mkono wake juu ya kichwa cha mbuzi na kumchinja mahali ambapo huchinja sadaka ya kuteketezwa mbele za Bwana. Hii ni sadaka ya dhambi.
25 এরপর পাপার্থক বলিদানের খানিকটা রক্ত যাজক আঙুল দিয়ে তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
Kuhani atachukua damu ya sadaka ya dhambi kwa kidole chake na kuiweka juu ya pembe za madhabahu kwa dhabihu ya kuteketezwa, na atamwaga damu chini ya madhabahu ya dhabihu ya kuteketezwa.
26 সে সমস্ত মেদ বেদিতে জ্বালাবে, যেমন মঙ্গলার্থক বলিদানে জ্বালিয়েছিল। এভাবে মানুষের পাপের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে ও সে পাপের ক্ষমা পাবে।
Atateketeza mafuta yote katika madhabahu, kama vile mafuta ya dhabihu ya sadaka ya amani, Kuhani atafanya upatanisho kwa ajili ya mtawala kulingana na dhambi yake, na mtawala atakuwa amesamehewa.
27 “‘যদি সমাজের কোনো সদস্য অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, যখন তারা তার দোষ বুঝতে পারবে
Kama yeyote wa watu wa kawaida akitenda dhambi bila kukusudia, kufanya vitu ambavyo Bwana ameagiza kutokufanywa na kama ana hatia,
28 এবং তার করা পাপ অন্যেরা জানতে পারবে, তাদের করা পাপের জন্য বলিদানরূপে অবশ্যই একটি ত্রুটিমুক্ত মাদি ছাগল আনবে।
ndipo dhambi yake aliyoitenda ikajulikana kwake, ndipo ataleta mbuzi mke asiyekuwa na kasoro awe dhabihu kwa ajili ya dhambi zake alizotenda.
29 পাপার্থক বলির মাথায় সে হাত রাখবে ও হোমবলির জায়গায় সেটিকে বধ করবে।
Ataweka mikono yake juu ya sadaka ya dhambi na kuchinja sadaka ya dhambi mahali pa sadaka ya kuteketezwa.
30 এবারে যাজক তার আঙুল দিয়ে খানিকটা রক্ত তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
Kuhani atachukua kiasi cha damu kwa kidole chake na kuweka katika pembe za madhabahu ya dhabihu ya kuteketezwa. Damu yote iliyobaki ataimwaga chini ya madhabahu.
31 সে সমস্ত মেদ ছাড়াবে, যেমন মঙ্গলার্থক বলি থেকে ছাড়িয়েছিল; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদিতে রাখা সবকিছুই জ্বালিয়ে দেবে। এভাবে যাজক তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং সে ক্ষমা পাবে।
Atayaondoa mafuta yote, kama alivyoondoa mafuta katika dhabihu ya amani. Kuhani ataiteketeza katika madhabahu ili kuwa harufu nzuri kwa Bwana. Kuhani atafanya upatanisho kwa mtu, na atasamehewa.
32 “‘যদি সে তার পাপার্থক বলিরূপে একটি মেষশাবক আনে, তাকে ত্রুটিমুক্ত মাদি মেষশাবক আনতে হবে।
Kama mtu ataleta mwanakondoo kama dhabihu yake kwa sadaka ya dhambi, ataleta jike asiye na kasoro.
33 শাবকটির মাথায় সে হাত রাখবে, এবং হোমবলি বধ করার জায়গায় পাপার্থক বলিরূপে সেটিকে বধ করবে।
Ataweka mikono kichwani mwa sadaka ya dhambi na atamchinja kuwa sadaka ya dhambi mahali wanapochinjwa sadaka ya kuteketezwa.
34 তারপর পাপার্থক বলিদানের খানিকটা রক্ত যাজক তার আঙুল দিয়ে তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
Kuhani atachukua baadhi ya damu ya sadaka ya dhambi kwa kidole chake na kuweka katika pembe za madhabahu kwa ajili ya sadaka za kuteketezwa, na ataimwaga damu yote chini ya madhabahu.
35 সে সমস্ত মেদ ছাড়াবে, যেমন মঙ্গলার্থক বলিদানের মেষশাবকের মেদ ছাড়িয়েছিল এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত নৈবেদ্যের বেদির উপরে পোড়াবে। এইভাবে যাজক তার কৃত পাপের কারণে প্রায়শ্চিত্ত করবে এবং সে ক্ষমা পাবে।
Ataondoa mafuta yote, kama akatavyo mafuta ya mwanakondoo dhabihu ya sadaka ya amani na kuhani ataiteketeza juu ya madhabahu juu ya sadaka ya Bwana itolewayo kwa moto. Kuhani ataleta upatanisho kwa dhambi aliyoifanya, naye atasamehewa.

< লেবীয় বই 4 >