< লেবীয় বই 23 >
2 “ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো এবং তাদের বলো, ‘এগুলি আমার নির্দিষ্ট উৎসব, সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, পবিত্র সমাবেশরূপে সেগুলি তোমরা ঘোষণা করবে।
“Yi magana da Isra’ilawa, ka ce musu, ‘Ga ƙayyadaddun bukukkuwa, ƙayyadaddun bukukkuwan Ubangiji, da za ku sanar wa mutane su riƙa kiyayewa, su zama lokutan tarurruka masu tsarki.
3 “‘তোমরা ছয় দিন কাজ করতে পারবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামের জন্য বিশ্রামদিন, পবিত্র সমাবেশ দিবস। এই দিনে তোমরা কোনো কাজ করবে না; তোমরা যেখানেই থাকো, দিনটি সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন।
“‘Akwai kwanaki shida da za ku iya yin aiki, amma rana ta bakwai, Asabbaci ne na hutu, rana mai tsarki ga jama’a. Kada ku yi wani aiki a ko’ina kuke da zama, Asabbaci ne ga Ubangiji.
4 “‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, এগুলি নির্দিষ্ট সময়ে তোমরা বিভিন্ন পবিত্র সমাবেশে ঘোষণা করবে।
“‘Waɗannan su ne bukukkuwan da Ubangiji ya kafa da tsarkakakkun taron jama’a za su yi a ƙayyadaddun lokuta.
5 প্রথম মাসের চতুর্দশ দিনে গোধূলি লগ্নে সদাপ্রভুর নিস্তারপর্ব শুরু হয়।
Bikin Ƙetarewar Ubangiji, zai fara da yamma a ranar goma sha huɗu na wata na fari.
6 সেই মাসের পঞ্চদশ দিনে সদাপ্রভুর খামিরবিহীন রুটির উৎসব শুরু হয়; সাত দিন ধরে খামিরবিহীন রুটি তোমরা অবশ্যই ভোজন করবে।
A rana ta goma sha biyar na wannan wata, za a fara Bikin Burodi Marar Yisti na Ubangiji. Za ku yi kwana bakwai kuna cin burodi marar yisti.
7 প্রথম দিনে পবিত্র সমাবেশ রাখবে এবং সেদিন নিয়মিত কাজ করবে না।
A rana ta fari, ku yi taro mai tsarki, ba kuwa za ku yi aiki na kullum ba.
8 সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য আনবে। সপ্তম দিনে পবিত্র সভা রাখবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।’”
Kwana bakwai za ku miƙa hadaya ga Ubangiji da wuta. A rana ta bakwai ɗin ku yi taro mai tsarki, ba za ku kuwa yi aiki na kullum ba.’”
10 “ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো এবং তাদের বলো, ‘তোমরা যে দেশে প্রবেশ করবে, যা আমি তোমাদের দিতে যাচ্ছি, সেখানে তোমরা ফসল সংগ্রহ করবে এবং সংগৃহীত শস্যের প্রথম আঁটি যাজকের কাছে আনবে।
“Yi magana da Isra’ilawa, ka ce musu, ‘Sa’ad da kuka shiga ƙasar da zan ba ku, kuka kuma girbe amfanin gonarta, sai ku kawo wa firist damin hatsi na farko da kuka girbe.
11 সদাপ্রভুর সামনে যাজক সেই আঁটি দোলাবে, যেন তোমাদের পক্ষে তা গৃহীত হয়; বিশ্রামদিনের পরবর্তী দিনে যাজক সেই আঁটি দোলাবে।
Zai kaɗa damin a gaban Ubangiji domin yă zama yardajje a madadinku; firist ɗin zai kaɗa shi a kashegarin Asabbaci.
12 যেদিন তোমরা বাঁধা আঁটি দোলাবে, সেদিন এক বর্ষীয় নির্দোষ মেষশাবক হোমবলিরূপে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবে,
A ranar da kuka kaɗa damin, dole ku miƙa hadaya ta ƙonawa na ɗan rago bana ɗaya, marar lahani ga Ubangiji,
13 এবং একইসঙ্গে তেল মিশ্রিত এক ঐফা মিহি ময়দার দুই-দশমাংশ শস্য-নৈবেদ্য আনবে—সদাপ্রভুর উদ্দেশে সুগন্ধযুক্ত সন্তোষজনক এক উপহার—এবং এক হিন দ্রাক্ষারসের এক-চতুর্থাংশ পেয়-নৈবেদ্য রাখবে।
tare da hadaya ta gari mai laushi, humushi biyu haɗe da mai, wato, hadaya ce da aka ƙone da wuta ga Ubangiji, mai daɗin ƙanshi, da kuma abin sha kwalaba ɗaya na ruwan inabi.
14 যতদিন না নির্দিষ্ট দিনে সদাপ্রভুর উদ্দেশে তোমরা এই উপহার আনছ, ততদিন পর্যন্ত কোনো রুটি বা সেঁকা খাদ্য অথবা নবান্ন ভোজন করবে না। তোমরা যেখানেই বসবাস করো, আগামী প্রজন্মগুলির পক্ষে এ এক চিরস্থায়ী বিধি।
Ba za ku ci wani burodi, ko gasasshen hatsi, ko sabon hatsi ba, sai ran nan da kuka kawo wannan hadaya ga Allahnku. Wannan za tă zama dawwammamiyar farilla wa tsararraki masu zuwa, a duk inda kuke zama.
15 “‘বিশ্রামদিনের পরবর্তী দিন থেকে, দোলনীয় উপহাররূপ আঁটি আনার দিন থেকে সম্পূর্ণ সাত সপ্তাহ গণনা করবে।
“‘Daga kashegarin Asabbaci, ranar da kuka kawo dami don hadaya ta kaɗawa, ku ƙirga cikakku makoni bakwai.
16 সপ্তম বিশ্রামদিনের পরবর্তী দিন থেকে পঞ্চাশ দিন গণনা করবে এবং পরে সদাপ্রভুর উদ্দেশে নতুন শস্যের নৈবেদ্য নিয়ে আসবে।
Ku ƙirga kwana hamsin har zuwa kashegarin Asabbaci na bakwai, sa’an nan ku miƙa hadaya ta sabon hatsi ga Ubangiji.
17 তোমরা যেখানেই বসবাস করো সেখান থেকে এক ঐফা মিহি ময়দার দুই-দশমাংশ দিয়ে তৈরি খামিরযুক্ত দুটি রুটি সদাপ্রভুর উদ্দেশে প্রথম ফসলের দোলনীয় উপহাররূপে আনবে।
Daga ko’ina kuke da zama, ku kawo dunƙule biyu na humushin gari mai laushi da aka tuya da yisti, a matsayin hadaya ta kaɗawa ta’ya’yan fari na itatuwa ga Ubangiji.
18 এই রুটির সঙ্গে এক বর্ষীয় সাতটি নির্দোষ মদ্দা মেষশাবক, একটি কমবয়সি ষাঁড় ও দুটি মেষ রাখবে। শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যের সঙ্গে এগুলি সদাপ্রভুর উদ্দেশে হোম-নৈবেদ্যরূপে বিবেচিত হবে—সদাপ্রভুর উদ্দেশে সুরভিযুক্ত ভক্ষ্য-নৈবেদ্যের সন্তোষজনক এক উপহার।
Tare da wannan, ku miƙa’yan raguna bakwai, kowanne bana ɗaya-ɗaya marar lahani, bijimi da kuma raguna biyu. Za su zama hadaya ta ƙonawa ga Ubangiji, tare da hadayunsu na hatsi, da hadayunsu na sha, hadaya da aka yi da wuta, mai daɗin ƙanshi ga Ubangiji.
19 পরে পাপার্থক বলিরূপে একটি পুংছাগ এবং মঙ্গলার্থক বলিরূপে এক বর্ষীয় দুটি মেষশাবক উৎসর্গ করবে।
Sa’an nan ku miƙa bunsuru ɗaya na hadaya don zunubi, da’yan raguna biyu, kowanne bana ɗaya-ɗaya, don hadaya ta salama.
20 সদাপ্রভুর উদ্দেশে প্রথম ফসলের রুটির সঙ্গে দোলনীয় উপহাররূপে দুটি মেষশাবক যাজক দোলাবে। যাজকের পক্ষে এগুলি সদাপ্রভুর উদ্দেশে পবিত্র উপহার।
Firist zai kaɗa’yan raguna biyun a gaban Ubangiji, a matsayin hadaya ta kaɗawa, tare da burodin sababbin’ya’yan fari na itatuwan. Tsarkaken hadaya ce ga Ubangiji ga firist.
21 একই দিনে তোমরা পবিত্র সমাবেশ ঘোষণা করবে এবং কোনো নিয়মিত কাজ করবে না। তোমরা যেখানেই বসবাস করো, আগামী প্রজন্মগুলির পক্ষে এ এক চিরস্থায়ী বিধি।
A wannan rana za ku yi taro mai tsarki, ba kuwa za ku yi aiki na kullum ba. Wannan za tă zama dawwammamiyar farilla wa tsararraki masu zuwa, a ko’ina kuke da zama.
22 “‘যখন তোমাদের দেশে তোমরা শস্য ছেদন করবে, ক্ষেত্রের প্রান্তসীমার শস্য ছেদন অথবা পতিত শস্য সংগ্রহ করবে না। দরিদ্র ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিদের জন্য সেগুলি রেখে দিয়ো। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’”
“‘Sa’ad da kuka yi girbin gonarku, kada ku girbe har ƙarshen gefen gonar, ko ku yi kalar girbinku. Ku bar su wa matalauta da baƙi. Ni ne Ubangiji Allahnku.’”
23 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
24 “তুমি ইস্রায়েলীদের বলো, ‘সপ্তম মাসের প্রথম দিনে বিশ্রামদিন পালন করবে, তূরীধ্বনি সহকারে পবিত্র সমাবেশ দিবস স্মরণ করবে।
“Faɗa wa Isra’ilawa cewa, ‘A ranar farko ga wata na bakwai, za tă zama ranar hutu, rana ce ta tuni da yin taro mai tsarki na sujada da za a fara busar ƙaho.
25 নিয়মিত কোনো কাজ করবে না, কিন্তু সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য নিবেদন করবে।’”
Kada ku yi aiki na kullum, amma ku miƙa hadaya ta ƙonawa ga Ubangiji.’”
26 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
27 “এই সপ্তম মাসের দশম দিনটি প্রায়শ্চিত্ত দিবস। এক পবিত্র সমাবেশ আয়োজন করো এবং নিজেদের অস্বীকার করবে ও সদাপ্রভু উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য দেবে।
“Rana ta goma ta wata bakwai, za tă zama Ranar Kafara. Sai ku yi taro mai tsarki don ku yi mūsun kanku ku kuma miƙa hadayar da aka yi da wuta ga Ubangiji.
28 ওই দিনে কোনো কাজ করবে না, কারণ দিনটি প্রায়শ্চিত্ত দিবস, যেদিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা হয়।
Kada ku yi aiki a ranar, gama Ranar Kafara ce, sa’ad da za a yi kafara saboda ku a gaban Ubangiji Allahnku.
29 যদি সেদিন কেউ নিজেকে অস্বীকার না করে, সে তার আপনজনদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
Duk wanda bai yi mūsun kansa a wannan rana ba, dole a raba shi daga mutanensa.
30 যদি সেদিন কেউ কাজ করে, তাহলে তার আপনজনদের মধ্য থেকে আমি তাকে বিনষ্ট করব।
Zan hallaka duk wani da ya yi aiki a wannan rana daga mutanensa.
31 তোমরা কোনো কাজই করবে না। তোমরা যেখানেই বসবাস করো, আগামী প্রজন্মগুলির পক্ষে এটি চিরস্থায়ী বিধি।
Sam ba za ku yi wani aiki ba. Wannan za tă zama dawwammamiyar farilla ce, wa tsararraki masu zuwa, a ko’ina kuke da zama.
32 এটি তোমাদের জন্যে এক বিশ্রামের দিন, সেদিন তোমরা নিজেদের অস্বীকার করবে। মাসের নবম দিনের সন্ধ্যা থেকে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত এটি তোমাদের পালনীয় বিশ্রামদিন।”
Asabbaci ne na hutu dominku, kuma dole ku yi mūsun kanku. Daga yamman rana ta tara ga wata, har zuwa yamma na biye, za ku kiyaye Asabbacinku.”
33 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
34 “ইস্রায়েলীদের বলো, ‘সপ্তম মাসের পঞ্চদশ দিনে সদাপ্রভুর উদ্দেশে কুটিরবাস-পর্ব পালন করতে হবে এবং এই পর্ব সাত দিন পর্যন্ত চলবে।
“Faɗa wa Isra’ilawa cewa, ‘A ranar goma sha biyar ga wata na bakwai, za a fara Bikin Tabanakul na Ubangiji, zai kuma ɗauki kwana bakwai.
35 প্রথম দিনে এক পবিত্র সমাবেশ হবে; সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।
A ranar farko za tă zama ta taro mai tsarki, kada ku yi aiki na kullum.
36 সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে এবং অষ্টম দিনে এক পবিত্র সমাবেশ রাখবে এবং সদাপ্রভুর উদ্দেশে তোমরা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে। এটি বিশেষ সমাপ্তি সমাবেশ; সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।
Kwana bakwai za ku miƙa hadayun da aka yi da wuta ga Ubangiji, a rana ta takwas, ku yi taro mai tsarki, ku kuma miƙa hadayar da aka yi da wuta ga Ubangiji. Wannan ranar rufewar taro ce; kada ku yi aiki na kullum.
37 (“‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, পবিত্র সমাবেশরূপে যেগুলি তোমরা ঘোষণা করবে, যখন সদাপ্রভুর উদ্দেশে তোমরা ভক্ষ্য-নৈবেদ্য আনবে—প্রতিদিনের জন্য হোমবলি, শস্য-নৈবেদ্য, বিভিন্ন বলিদান ও পেয়-নৈবেদ্য দিতে হবে।
(“‘Waɗannan su ne bukukkuwan da Ubangiji ya kafa, waɗanda za ku yi a matsayin tsarkakakkun taro, don kawo hadayun da aka yi da wuta ga Ubangiji, hadayu na ƙonawa da hadayu na hatsi, sadaka da kuma hadayu na sha, da ake bukata kowace rana.
38 এই উপাদানগুলি সদাপ্রভুর বিশ্রামদিনের উদ্দেশে, তোমাদের বিভিন্ন দান এবং তোমাদের রকমারি মানত ও সদাপ্রভুর উদ্দেশে তোমাদের স্বেচ্ছাদত্ত সব দানের অতিরিক্ত।)
Waɗannan hadayu, ƙari ne a kan waɗannan na Asabbatan Ubangiji, haɗe kuma da kyautanku, da kome da kuka yi alkawari, da kuma hadayu yardar ran da za ku ba wa Ubangiji.)
39 “‘সুতরাং সপ্তম মাসের পঞ্চদশ দিনে জমি থেকে শস্য সংগ্রহ করার পর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা উৎসব পালন করবে; প্রথম দিনটি বিশ্রামদিন এবং অষ্টম দিনটিও বিশ্রামদিন।
“‘Saboda haka, farawa daga ranar goma sha biyar ga watan bakwai, bayan kun tara hatsin gona, ku yi bikin Ubangiji kwana bakwai; rana ta fari, rana hutu ce, rana ta takwas kuma rana hutu ce.
40 প্রথম দিনে তোমরা পছন্দসই গাছের ফল, খেজুর পাতা, পাতাবাহার গাছের শাখা ও দীর্ঘ বৃক্ষবিশেষের শাখা তুলবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন ধরে আনন্দে মাতোয়ারা হবে।
A rana ta fari, za ku ɗebi zaɓaɓɓun’ya’yan itatuwa daga itatuwa, da rassan dabino, rassa masu ganye, da kuma ganyayen itacen wardi na rafi, ku yi farin ciki a gaban Ubangiji Allahnku, kwana bakwai.
41 প্রতি বছর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা এই উৎসব পালন করবে; আগামী প্রজন্মগুলির জন্য এটি চিরস্থায়ী বিধি। সপ্তম মাসে বিধি অনুযায়ী তোমরা উৎসব পালন করবে।
Za ku kiyaye bikin nan har kwana bakwai a kowace shekara ga Ubangiji. Wannan za tă zama dawwammamiyar farilla wa tsarraraki masu zuwa, ku kiyaye ta a wata na bakwai.
42 সাত দিনের জন্য তোমরা কুটিরে থাকবে; স্বদেশে জাত সব ইস্রায়েলী থাকবে,
Ku zauna a bukkoki kwana bakwai. Dukan’yan ƙasa haifaffun Isra’ilawa, za su zauna a bukkoki
43 যেন তোমাদের বংশধরেরা জানতে পারে, যখন আমি মিশর থেকে তাদের বের করে এনেছিলাম তখন ইস্রায়েলীদের আমি কুটিরে বসবাস করিয়েছিলাম। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’”
don zuriyarku tă san cewa na sa Isra’ilawa suka zauna a bukkoki sa’ad da na fitar da su daga Masar. Ni ne Ubangiji Allahnku.’”
44 তখন সদাপ্রভুর উদ্দেশে নির্দিষ্ট উৎসবগুলি সম্বন্ধে মোশি ইস্রায়েলীদের জানালেন।
Saboda haka Musa ya sanar wa Isra’ilawa ƙayyadaddun bukukkuwan Ubangiji.