< লেবীয় বই 18 >

1 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
2 “ইস্রায়েলীদের বলো, ‘আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
“Yi wa Isra’ilawa magana ka kuma faɗa musu cewa, ‘Ni ne Ubangiji Allahnku.
3 মিশরে তাদের কর্মের মতো কাজ তোমরা কোরো না, যেখানে তোমরা বসবাস করতে এবং কনান দেশে তাদের কর্মানুযায়ী তোমরা কোনও কাজ কোরো না, যেখানে আমি তোমাদের আনছি। তাদের কোনও অনুশীলন অনুকরণ কোরো না।
Kada ku yi yadda suke yi a Masar inda da kuke zama, kuma ba a ku yi kamar yadda suke yi a ƙasar Kan’ana inda nake kawo ku ba. Kada ku yi yadda suke yin abubuwa.
4 আমার শাসন তোমরা অবশ্যই পালন করবে এবং আমার সব বিধি সযত্নে মানবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Dole ku kiyaye dokokina kuma ku lura ku bi farillaina. Ni ne Ubangiji Allahnku.
5 আমার বিধিলিপি ও নিয়মাবলি পালন করবে, কেননা যে ব্যক্তি সেগুলি পালন করে সে এসবের দ্বারা বাঁচবে। আমি সদাপ্রভু।
Ku kiyaye farillaina da dokokina, gama mutumin da ya aikata waɗannan abubuwa zai rayu ta wurinsu. Ni ne Ubangiji.
6 “‘যৌন সম্পর্ক স্থাপনের জন্য কেউ নিকট আত্মীয়ের কাছে যাবে না। আমি সদাপ্রভু।
“‘Kada wani ya kusaci wani dangi na kusa don yă yi jima’i. Ni ne Ubangiji.
7 “‘তোমাদের মায়ের সাথে যৌন সম্পর্ক রেখে তুমি তোমার বাবাকে অশ্রদ্ধা করো না। তিনি তোমার মা; তাঁর সাথে কোনো যৌন সম্পর্ক রেখো না।
“‘Kada ka ƙasƙantar da mahaifinka ta wurin kwana da mahaifiyarka. Ita mahaifiyarka ce; kada ka yi jima’i da ita.
8 “‘তোমার বাবার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না; এই কাজ তোমার বাবার অসম্মানজনক।
“‘Kada ka yi jima’i da matar mahaifinka, wannan zai ƙasƙantar da mahaifinka.
9 “‘তোমার বোনের সাথে অর্থাৎ তোমার বাবার মেয়ের সাথে অথবা তোমার মায়ের মেয়ের সাথে যৌন সম্পর্ক রেখো না; হতে পারে সে একই বাড়িতে অথবা অন্যত্র জন্মেছে।
“‘Kada ka yi jima’i da’yar’uwarka, ko’yar mahaifinka ko’yar mahaifiyarka, ko an haife ta a gida ɗaya da kai ko kuwa a wani wuri dabam.
10 “‘তোমার ছেলের মেয়ে অথবা তোমার মেয়ের কোনো মেয়ের সাথে যৌন সম্পর্ক রাখবে না, এই কাজ তোমার অসম্মানজনক।
“‘Kada ka yi jima’i da’yar ɗanka ko’yar’yarka, wannan zai ƙasƙantar da kai.
11 “‘তোমার বাবার ঔরসে জাত মেয়ের সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বোন।
“‘Kada ka yi jima’i da’yar matar mahaifinka wadda aka haifa wa mahaifinka; ita’yar’uwarka ce.
12 “‘তোমার বাবার বোনের সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বাবার নিকট আত্মীয়।
“‘Kada ka yi jima’i da’yar’uwar mahaifinka, ita dangin mahaifinka ne na kusa.
13 “‘তোমার মায়ের বোনের সঙ্গে যৌন সম্পর্ক রেখো না, কেননা সে তোমার মায়ের নিকট আত্মীয়।
“‘Kada ka yi jima’i da’yar’uwar mahaifiyarka, domin ita dangin mahaifiyarka ce na kusa.
14 “‘তোমার বাবার ভ্রাতৃবধূর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে বাবার ভাইকে অশ্রদ্ধা কোরো না; তিনি তোমার কাকীমা।
“‘Kada ka ƙasƙantar da ɗan’uwan mahaifinka ta wurin kusaci matarsa don ka yi jima’i da ita, ita bābarka ce.
15 “‘তোমার ছেলের বউ-এর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না। সে তোমার পুত্রের বউ; তার সাথে অবৈধ সম্পর্ক রাখবে না।
“‘Kada ka yi jima’i da matar ɗanka. Ita matar ɗanka ne; kada ka yi jima’i da ita.
16 “‘তোমার ভাই-এর বউ-এর সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না; এ কাজ তোমার ভাই-এর প্রতি অসম্মানজনক।
“‘Kada ka yi jima’i da matar ɗan’uwanka; wannan zai ƙasƙanta ɗan’uwanka.
17 “‘কোনো এক মহিলা ও তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। তার ছেলের মেয়ে অথবা তার মেয়ের কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। তারা তার নিকট আত্মীয়; এটি পাপাচার।
“‘Kada ka yi jima’i da mace da kuma’yarta. Kada ka yi jima’i da’yar ɗanta ko’yar’yarta; su danginta ne na kusa. Wannan mugun abu ne.
18 “‘তোমার স্ত্রীর বোনকে এক প্রতিযোগিনী স্ত্রীরূপে গ্রহণ করবে না ও তোমার স্ত্রী জীবিত থাকাকালীন তার সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না।
“‘Kada ka auri’yar’uwar matarka ta zama kishiyar matarka ka kuma yi jima’i da ita yayinda matarka tana da rai.
19 “‘কোনো মহিলার মাসিক রক্তস্রাবের অশুচিতা থাকাকালীন যৌন সম্পর্ক স্থাপন করার জন্য তার কাছে যাবে না।
“‘Kada ka kusaci mace don ka yi jima’i da ita a lokacin ƙazantar al’adarta.
20 “‘তোমার প্রতিবেশীর স্ত্রী সঙ্গে যৌন সম্পর্ক রেখে তার দ্বারা নিজেকে অশুচি করবে না।
“‘Kada ka yi jima’i da matar maƙwabcinka ka ƙazantar da kanka tare da ita.
21 “‘মোলকের উদ্দেশে তোমার কোনো সন্তান বলিদানার্থে দিয়ো না, কেননা তোমার ঈশ্বরের নাম তুমি কখনও অপবিত্র করবে না। আমি সদাপ্রভু।
“‘Kada ku ba da wani daga cikin’ya’yanku don a yi hadaya wa Molek, gama ba za ku ƙasƙantar da sunan Allahnku ba. Ni ne Ubangiji.
22 “‘কোনো পুরুষের সঙ্গে সংসর্গ করবে না, যেমন কেউ কোনো মহিলার সঙ্গে শয়ন করে। এই কাজ ঘৃণিত।
“‘Kada ka kwana da namiji kamar yadda namiji yakan kwana da ta mace, wannan abin ƙyama ne.
23 “‘কোনো পশুর সঙ্গে যৌন সম্পর্ক রেখে নিজেকে অশুচি করবে না। একটি নারী কামনা চরিতার্থ করতে যেন কখনও কোনো পশুর কাছে না যায়। এই কাজ চূড়ান্ত দুষ্কর্ম।
“‘Kada ka yi jima’i da dabba ka ƙazantar da kanka. Mace ba za tă ba da kanta ga dabba don yă yi jima’i da ita ba; wannan abin ƙyama ne.
24 “‘এসব দুষ্কর্ম দ্বারা তোমরা নিজেদের কলুষিত করবে না, কারণ তোমাদের সামনে থেকে যে জাতিদের আমি বিতাড়িত করতে চলেছি, তারা এইভাবে কলুষিত হয়েছিল।
“‘Kada ku ƙazantar da kanku da wani daga cikin waɗannan, domin haka al’umman da zan kora a gabanku suka ƙazantu.
25 এমনকি দেশও কলুষিত হয়েছিল; সুতরাং দেশের পাপের জন্য তাকে শাস্তি দিলাম এবং দেশ তার বাসিন্দাদের উগরে ফেলল।
Har ƙasar ma ta ƙazantu, saboda haka na hukunta ta saboda zunubinta, ƙasar kuwa ta amayar da mazaunanta.
26 কিন্তু আমার বিধি ও আমার বিধান অবশ্যই পালন করবে। স্বদেশে জাত ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিরা যেন কোনো ঘৃণিত কাজ না করে।
Amma dole ku kiyaye farillaina da kuma dokokina. Kada haifaffe ɗan ƙasa da baƙin da suke zama a cikinku yă yi wani daga cikin waɗannan abubuwa banƙyama,
27 কারণ তোমাদের আগে এই দেশে বসবাসকারী লোকেরা এই সমস্ত করেছিল ও দেশ কলুষিত হয়েছিল।
gama mutanen da suka zauna a wannan ƙasa kafin ku sun aikata dukan waɗannan abubuwa, suka kuma ƙazantu.
28 আর তোমরা যদি দেশ কলুষিত করো, তাহলে দেশ তোমাদের উগরে দেবে, যেমন তোমাদের আগে সেই জাতিদের উগরে দিয়েছিল।
Kuma in kuka ƙazantar da ƙasar, za tă amayar da ku kamar yadda ta amayar da al’umman da suka riga ku.
29 “‘যদি কেউ এই ঘৃণিত কাজগুলির মধ্যে কোনো একটি কাজ করে, তাহলে নিজের পরিজনদের মধ্য থেকে সে উচ্ছিন্ন হবে।
“‘Duk wanda ya yi wani daga cikin waɗannan abubuwa banƙyama, dole a fid da mutumin daga cikin mutanensa.
30 আমার চাহিদাগুলি পূরণ করবে ও ঘৃণিত কোনো কাজ অনুসরণ করবে না, তোমাদের আগে যেগুলি অনুশীলিত হয়েছিল এবং কুকাজগুলির দ্বারা নিজেদের কলুষিত করবে না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’”
Ku kiyaye umarnaina kuma kada yi ku wata al’ada mai banƙyamar da aka yi kafin ku zo kuma kada ku ƙazantar da kanku da su. Ni ne Ubangiji Allahnku.’”

< লেবীয় বই 18 >