< লেবীয় বই 17 >

1 সদাপ্রভু মোশিকে বললেন,
Yehova anawuza Mose kuti,
2 “তুমি হারোণকে এবং তার ছেলেদের ও ইস্রায়েলীদের সবাইকে এই কথা বলো, ‘সদাপ্রভু এই আদেশ দিয়েছেন:
“Uza Aaroni ndi ana ake, pamodzi ndi Aisraeli onse kuti, ‘Chimene Yehova walamula ndi ichi:
3 যদি কোনো ইস্রায়েলী শিবিরের মধ্যে অথবা শিবিরের বাইরে গরু, অথবা মেষ কিংবা ছাগল হত্যা করে,
Mwisraeli aliyense amene apha ngʼombe, mwana wankhosa kapena mbuzi mu msasa kapena kunja kwa msasa,
4 কিন্তু সদাপ্রভুর আবাসের সামনে, সদাপ্রভুর উদ্দেশে উপহার উৎসর্গ করতে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তা না আনে, তাহলে সেই মানুষটি রক্তপাতের অপরাধী গণিত হবে; সে রক্তপাত করছে; সুতরাং তার পরিজনদের কাছ থেকে সে উচ্ছিন্ন হবে।
mʼmalo mobwera nayo pa khomo la tenti ya msonkhano pamaso pa Yehova ndi kuyipereka kuti ikhale nsembe ya Yehova, ameneyo wapalamula mlandu wa magazi, wakhetsa magazi ndipo ayenera kuchotsedwa pakati pa anthu anzake.
5 এরপরে ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে বিভিন্ন বলিদান আনবে, যেগুলি ওই সময় পর্যন্ত তারা খোলা ময়দানে উৎসর্গ করছিল। তারা যাজকের কাছে সেগুলি অবশ্যই আনবে: অর্থাৎ সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে এনে মঙ্গলার্থক বলিরূপে সেগুলি উৎসর্গ করবে।
Izi zili choncho kuti Aisraeli azibwera ndi nyama zawo za nsembe zimene akanaphera ku malo kwina kulikonse. Aisraeli azibwera nazo nyamazo kwa Yehova, kwa wansembe wokhala pa khomo la tenti ya msonkhano ndipo aziphere pomwepo kuti zikhale nsembe za chiyanjano.
6 সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর বেদির সামনে যাজক রক্ত ছিটাবে এবং সদাপ্রভুর সুগন্ধি সন্তোষজনক উপহাররূপে মেদ পোড়াবে।
Wansembe awaze magazi ake pa guwa la Yehova limene lili pa khomo la tenti ya msonkhano ndipo atenthe mafuta ake kuti atulutse fungo lokomera Yehova.
7 ছাগল প্রতিমাদের উদ্দেশে তারা আর কোনোরকম বলিদান করবে না, যাদের অনুগমনে তারা ব্যভিচার করেছে। তাদের জন্যে ও আগামী প্রজন্মের জন্য এটি চিরস্থায়ী বিধি।’
Motero asadzapherenso nsembe fano la mbuzi limene amachita nalo zadama. Limeneli ndi lamulo la muyaya kwa iwo ndi mibado ya mʼtsogolo.’”
8 “তাদের বলো, ‘তাদের মধ্যে বসবাসকারী কোনো ইস্রায়েলী অথবা প্রবাসী যদি হোম অথবা বলিদান করে
“Uwawuze kuti, ‘Mwisraeli aliyense kapena mlendo amene amakhala pakati pawo akapereka nsembe yopsereza kapena nsembe ina iliyonse
9 এবং সদাপ্রভুর উদ্দেশে বলিদান করার জন্য সমাগম তাঁবুর প্রবেশদ্বারে ওই নৈবেদ্য না আনে, তাহলে তার পরিজনদের নিকট থেকে সে অবশ্যই উচ্ছিন্ন হবে।
popanda kubwera nayo pa khomo la tenti ya msonkhano kudzayipereka pamaso pa Yehova, munthu ameneyo achotsedwe pakati pa anthu anzake.’”
10 “‘তোমাদের মধ্যে বসবাসকারী কোনো ইস্রায়েলী অথবা কোনো প্রবাসী যদি রক্ত ভোজন করে, তাহলে আমি ওই রক্ত ভোজনকারীর প্রতি বিমুখ হব ও তার পরিজনদের কাছ থেকে তাকে উচ্ছিন্ন করব।
“Mwisraeli aliyense kapena mlendo aliyense wokhala pakati panu amene adya magazi, ndidzamufulatira ndipo ndidzamuchotsa pakati pa anthu anzake.
11 কেননা একটি প্রাণীর রক্তে জীবন থাকে এবং এই জীবন আমি তোমাদের দিয়েছি, যেন তোমাদের জন্য তোমরা বেদির ওপরে প্রায়শ্চিত্ত করতে পারো; এই রক্ত প্রত্যেকজনের জন্য প্রায়শ্চিত্ত সাধন করে।
Pakuti moyo wa cholengedwa chilichonse uli mʼmagazi, ndipo ndawupereka kwa inu kuti muzichitira mwambo wopepesera machimo a moyo wanu pa guwa. Pajatu magazi ndiwo amachotsa machimo chifukwa moyo uli mʼmenemo.
12 অতএব ইস্রায়েলীদের উদ্দেশে আমি এই কথা বলি, “তোমাদের কেউ অথবা তোমাদের মধ্যে বসবাসকারী কোনো প্রবাসী যেন রক্ত ভোজন না করে।”
Choncho ndikuwawuza Aisraeli kuti, ‘Pasapezeke aliyense wa inu wodya magazi, ngakhale mlendo wokhala pakati panu.’”
13 “‘কোনো ইস্রায়েল সন্তান অথবা তোমাদের মধ্যে বসবাসকারী কোনো প্রবাসী যদি মৃগয়াতে গিয়ে ভোজনের উপযোগী পশু অথবা পাখি বধ করে, তাহলে মৃত পশুর অথবা পাখির প্রবাহিত রক্তধারাকে ধুলো দিয়ে ঢেকে দিতে হবে,
“Mwisraeli aliyense kapena mlendo aliyense wokhala pakati panu amene amasaka ndi kupha nyama zakuthengo kapena mbalame zimene amadya, ataye magazi ake pansi ndi kuwakwirira ndi dothi,
14 কারণ প্রত্যেক প্রাণীর জীবন রক্তের মধ্যে রয়েছে। এই কারণে আমি ইস্রায়েলীদের বলেছি, “তোমরা কোনো প্রাণীর রক্ত একেবারে ভোজন করবে না, কারণ রক্তের মধ্যে প্রত্যেক প্রাণীর জীবন রয়েছে, যদি কেউ তা ভোজন করে, তাকে উচ্ছিন্ন হতেই হবে।”
chifukwa moyo wa cholengedwa chilichonse uli mʼmagazi ake. Nʼchifukwa chake ndinawawuza Aisraeli kuti, ‘Musamadye magazi a cholengedwa chilichonse, chifukwa moyo wa cholengedwa chilichonse uli mʼmagazi. Aliyense wodya magaziwo ayenera kuchotsedwa pakati pa anthu anzake.
15 “‘স্বদেশি অথবা বিদেশি কেউ যদি কোনো মৃত অথবা বিদীর্ণ বন্যপশুর মাংস ভক্ষণ করে, তাহলে সে নিজের কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে অশুদ্ধ থাকবে; পরে সে শুদ্ধ হবে।
“‘Munthu aliyense, kaya ndi mbadwa kapena mlendo, amene amadya chilichonse chofa chokha, kapena chojiwa ndi zirombo, achape zovala zake ndi kusamba, komabe adzakhala wodetsedwa mpaka madzulo. Kenaka adzakhala woyeretsedwa.
16 কিন্তু সে যদি তার কাপড় না ধোয় ও নিজে স্নান না করে, তাহলে সে নিজের অপরাধ বহন করবে।’”
Koma ngati sachapa zovala zake ndi kusamba, adzasenzabe machimo ake.’”

< লেবীয় বই 17 >