< লেবীয় বই 11 >
1 সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Bwana akawaambia Mose na Aroni,
2 “তোমরা ইস্রায়েলীদের বলো, ‘ভূচর সব পশুর মধ্যে সমস্ত জীব তোমাদের খাদ্য হবে:
“Waambieni Waisraeli: ‘Kati ya wanyama wote waishio juu ya nchi, hawa ndio mtakaowala:
3 পশুদের মধ্যে যেসব পশু দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাবর কাটে, তার মাংস তোমরা ভোজন করতে পারবে।
Mwaweza kula mnyama yeyote mwenye kwato zilizogawanyika sehemu mbili na ambaye hucheua.
4 “‘পশুদের মধ্যে যে পশুরা কেবল জাবর কাটে অথবা কেবল দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তোমরা কোনোভাবে সেই পশু ভক্ষণ করবে না। উট যদিও জাবর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাই আনুষ্ঠানিকভাবে তোমাদের পক্ষে উট অশুচি।
“‘Kuna wanyama wengine ambao hucheua tu au wenye kwato zilizogawanyika tu, lakini hao kamwe msiwale. Ngamia ingawa hucheua hana kwato zilizogawanyika; kwa kawaida ya ibada hiyo ni najisi kwenu.
5 শাফন জাবর কাটলেও দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়; তাই তোমাদের পক্ষে এটি অশুচি।
Pelele ingawa hucheua hana kwato zilizogawanyika; huyo ni najisi kwenu.
6 খরগোশ যদিও জাবর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়; তোমাদের পক্ষে এটি অশুচি।
Sungura ingawa hucheua hana kwato zilizogawanyika; huyo ni najisi kwenu.
7 আর শূকর যদিও তার খুর দ্বিখণ্ডিত, জাবর কাটে না; তোমাদের পক্ষে এটি অশুচি।
Naye nguruwe ingawa anazo kwato zilizogawanyika sehemu mbili, hacheui; huyo ni najisi kwenu.
8 তোমরা তাদের মাংস খাবে না কিংবা তাদের মৃতদেহও ছোঁবে না; তোমাদের পক্ষে এগুলি অশুচি।
Kamwe msile nyama yao wala kugusa mizoga yao; wao ni najisi kwenu.
9 “‘সমুদ্রের জলে ও জলস্রোতে বসবাসকারী সব প্রাণীর মধ্যে যেগুলির ডানা ও আঁশ আছে সেগুলি তোমরা খেতে পারবে।
“‘Kuhusu viumbe wote wanaoishi ndani ya maji ya bahari na vijito, mtakula wale wote wenye mapezi na magamba.
10 কিন্তু সমুদ্রে অথবা জলস্রোতে বসবাসকারী যে প্রাণীদের ডানা ও আঁশ নেই, সেগুলি ঝাঁকে ঝাঁকে থাকলেও অথবা জলচর প্রাণীদের দলভুক্ত হলেও সেগুলি তোমাদের ঘৃণার্হ।
Lakini viumbe wote ndani ya bahari au vijito wasio na mapezi na magamba, wakiwa miongoni mwa makundi au viumbe wote ndani ya maji, hao ni machukizo kwenu.
11 যেহেতু সেগুলি তোমাদের কাছে ঘৃণার্হ, তাই তোমরা কিছুতেই সেগুলির মাংস ভক্ষণ করবে না; সেগুলির মৃতদেহও অবশ্যই ঘৃণা করবে।
Nao watakuwa machukizo kwenu. Msile nyama yao, nayo mizoga yao itakuwa machukizo.
12 জলচর যে প্রাণীদের ডানা ও আঁশ নেই, তোমাদের পক্ষে সেগুলি ঘৃণার্হ।
Chochote kinachoishi ndani ya maji ambacho hakina mapezi na magamba kitakuwa chukizo kwenu.
13 “‘এই পাখিগুলিকে তোমাদের ঘৃণা করতে হবে এবং তাদের মাংস তোমরা ভক্ষণ করবে না, কারণ সেগুলি ঘৃণার্হ: এগুলি ঈগল, শকুন, কালো শকুন,
“‘Wafuatao ndio ndege watakaokuwa machukizo kwenu, hivyo msiwale kwa sababu ni chukizo: tai, furukombe, kipungu,
14 লাল চিল, যে কোনো ধরনের কালো চিল,
mwewe mwekundu, aina zote za mwewe mweusi,
15 যে কোনো ধরনের দাঁড়কাক,
aina zote za kunguru,
16 শিংযুক্ত প্যাঁচা, কালপ্যাঁচা, শঙ্খচিল, যে কোনোরকম বাজপাখি,
mbuni, kiruka-njia, dudumizi, kipanga, shakwe, aina zote za kipanga,
17 ছোটো প্যাঁচা, পানকৌড়ি, বড়ো প্যাঁচা,
bundi, mnandi, bundi mkubwa,
18 সাদা প্যাঁচা, মরু-প্যাঁচা, সিন্ধু-ঈগল,
mumbi, mwari, nderi,
19 সারস, যে কোনো ধরনের কাক, ঝুঁটিওয়ালা পাখি ও বাদুড়।
korongo, koikoi wa aina yoyote, hudihudi na popo.
20 “‘চার পায়ে চলা সব পতঙ্গ তোমাদের ঘৃণিত।
“‘Wadudu wote warukao ambao hutembea kwa miguu minne watakuwa chukizo kwenu.
21 অন্যদিকে কিছু ডানাওয়ালা প্রাণী রয়েছে, যারা চার পায়ে গমনাগমন করে, সেগুলি তোমরা ভোজন করতে পারো; ভূমিতে গমনশীল চতুষ্পদ প্রাণীদের মধ্যে।
Lakini wako viumbe wenye mabawa ambao hutembea kwa miguu minne mtakaowala: wale wenye vifundo katika miguu yao ya kurukaruka juu ya ardhi.
22 যে কোনো ধরনের পঙ্গপাল, বাঘাফড়িং, ঝিঁঝি অথবা অন্য ধরনের ফড়িং তোমরা ভোজন করতে পারো,
Miongoni mwa hawa, mtakula nzige wa aina zote, senene, parare au panzi.
23 কিন্তু ডানাওয়ালা যে প্রাণীরা চতুষ্পদ, তারা তোমাদের কাছে ঘৃণার্হ।
Lakini viumbe wengine wote wenye mabawa na wenye miguu minne ni machukizo kwenu.
24 “‘এসব দ্বারা তোমরা অশুচি হবে, যে কেউ ঘৃণিত প্রাণীদের অথবা পাখিদের মৃতদেহ স্পর্শ করবে, সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
“‘Mtajinajisi kwa wanyama hawa. Yeyote agusaye mizoga yao atakuwa najisi mpaka jioni.
25 যে কেউ তাদের মৃতদেহ তুলে ধরবে, তাকে তার পরিধান ধুতেই হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
Yeyote atakayebeba mizoga ya viumbe hawa ni lazima afue nguo zake, naye atakuwa najisi mpaka jioni.
26 “‘যেসব পশু কিছুটা ছিন্ন ক্ষুরবিশিষ্ট, পুরোপুরি দ্বিখণ্ডিত নয়, অথবা জাবর কাটে না, তোমাদের পক্ষে এরা অশুচি। যে কেউ তাদের কোনো মৃতদেহ স্পর্শ করবে, সে অশুচি হবে।
“‘Kila mnyama mwenye ukwato ulioachana lakini haukugawanyika kabisa, au yule asiyecheua, huyo ni najisi kwenu; yeyote agusaye mzoga wowote wa hao atakuwa najisi.
27 যেসব পশু চার পায়ে গমনাগমন করে, যে পশুরা থাবা ফেলে চলে, তোমাদের পক্ষে ওরা অশুচি। ওদের মৃতদেহ যে কেউ স্পর্শ করবে, সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
Miongoni mwa wanyama wote watembeao kwa miguu minne, wale watembeao kwa vitanga vyao ni najisi kwenu; yeyote agusaye mizoga yao atakuwa najisi mpaka jioni.
28 তাদের মৃতদেহ যদি কেউ তুলে নেয়, তার পরিধান তাকে ধুতেই হবে, এবং সন্ধ্যা অবধি সে অশুচি থাকবে। এই পশুগুলি তোমাদের পক্ষে অশুচি।
Yeyote atakayebeba mizoga yao ni lazima afue nguo zake, naye atakuwa najisi mpaka jioni. Wanyama hawa ni najisi kwenu.
29 “‘ভূমিতে বিচরণকারী পশুরা তোমাদের পক্ষে অশুচি, যেমন বেজি, ইঁদুর, বড়ো চেহারার যে কোনো ধরনের টিকটিকি,
“‘Kuhusu wanyama watambaao juu ya ardhi, hawa ni najisi kwenu: kicheche, panya, aina yoyote ya mijusi mikubwa,
30 গোসাপ, নীল টিকটিকি, মেটে গিড়গিটি, সবুজ টিকটিকি ও কাঁকলাশ।
guruguru, kenge, mijusi ya ukutani, goromoe na kinyonga.
31 এগুলির মধ্যে যেগুলি ভূমিতে চলে, তোমাদের পক্ষে সেগুলি অশুচি। ওদের মৃতদেহ যে কেউ স্পর্শ করবে, সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
Hao wote watambaao juu ya ardhi ni najisi kwenu. Yeyote agusaye mizoga yao atakuwa najisi mpaka jioni.
32 এদের একটি যখন মরে ও কোনো কিছুর উপরে পড়ে যায়, কাঠ, কাপড়, চামড়া, অথবা চটের তৈরি সেই উপাদান ব্যবহৃত হলে সেটি অশুচি হবে। সেটি জলে ডোবাবে; সন্ধ্যা পর্যন্ত সেটি অশুচি থাকবে, পরে শুচি হবে।
Ikiwa mmoja wao atakufa na kuangukia juu ya kitu fulani, chombo hicho, hata kikiwa cha matumizi gani, kitakuwa najisi, kiwe kimetengenezwa kwa mti, nguo, ngozi au gunia. Kiweke ndani ya maji; kitakuwa najisi mpaka jioni, kisha kitakuwa safi tena.
33 যদি তাদের মধ্যে কোনও একটি মাটির কোনো পাত্রে পড়ে যায়, পাত্রস্থিত সবকিছুই অশুচি হবে এবং পাত্রটি তোমরা অবশ্যই ভেঙে ফেলবে,
Ikiwa mmoja wa wanyama aliyekufa ataangukia ndani ya chungu, kila kilichomo katika chungu hicho kitakuwa najisi, nawe ni lazima uvunje chungu hicho.
34 কোনো খাদ্য ভোজনযোগ্য হলে যদি উপরোক্ত পাত্র থেকে সেই খাদ্যে জল পড়ে, তাহলে সেই খাদ্য অশুচি হবে এবং সেই পাত্র থেকে পানযোগ্য যে কোনো পানীয় অশুচি।
Chakula chochote ambacho chaweza kuliwa lakini kikawa kimeingia maji kutoka kwenye chungu hicho ni najisi, na kitu chochote cha majimaji ambacho chaweza kunyweka kutoka kwenye chungu hicho ni najisi.
35 যদি কোনো দ্রব্যের উপরে তাদের মৃতদেহ থেকে কিছুটা পড়ে যায়, তাহলে সেই জিনিস অশুচি হবে; উনুন অথবা রান্নার বাসন ভেঙে ফেলতে হবে; ওগুলি অশুচি এবং তোমরা ওই উপাদানগুলিকে অশুচি বিবেচনা করবে।
Chochote ambacho mzoga wa mmojawapo utaangukia kitakuwa najisi. Jiko au chungu cha kupikia ni lazima kivunjwe. Ni najisi, nawe ni lazima uvihesabu kuwa najisi.
36 অন্যদিকে, জলধারা অথবা চৌবাচ্চা শুচি রাখতে হবে, কিন্তু কেউ যদি কোনো মৃতদেহ স্পর্শ করে, সে অশুচি হবে।
Lakini chemchemi au kisima, mahali pa kuchota maji, patakuwa safi, lakini yeyote atakayegusa moja ya mizoga hii ni najisi.
37 তাদের মৃতদেহের কিছুটা যদি বপনীয় বীজের উপরে পতিত হয়, বীজগুলি শুচি থাকবে।
Kama mzoga ukianguka juu ya mbegu zozote ambazo ni za kupanda, zinabaki safi.
38 কিন্তু বীজের উপরে যদি জল ছিটানো হয় ও সেগুলির উপরে মৃতদেহ পড়ে যায়, তাহলে তোমাদের পক্ষে তা অশুচি।
Lakini kama mbegu imetiwa maji na mzoga ukaanguka juu yake, hiyo mbegu ni najisi kwenu.
39 “‘তোমাদের ভোজনযোগ্য কোনো পশু যদি মরে এবং যদি কেউ মৃতদেহটি স্পর্শ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
“‘Kama mnyama ambaye mnaruhusiwa kumla akifa, yeyote atakayeugusa mzoga wake atakuwa najisi mpaka jioni.
40 মৃতদেহগুলির কিছুটা যদি কেউ ভোজন করে, সে তার পরিধান অবশ্যই ধুয়ে দেবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে। যদি কেউ মৃতদেহ বহন করে তাহলে তাকে তার পরিধান অবশ্যই ধুয়ে দিতে হবে এবং সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
Yeyote atakayekula sehemu ya mzoga huo ni lazima afue nguo zake, naye atakuwa najisi mpaka jioni. Yeyote atakayebeba mzoga huo ni lazima afue nguo zake, naye atakuwa najisi mpaka jioni.
41 “‘ভূমিতে গমনশীল সমস্ত প্রাণী ঘৃণিত; তাদের মাংস ভক্ষণ করা নিষিদ্ধ।
“‘Kila kiumbe kitambaacho juu ya ardhi ni chukizo; kisiliwe.
42 ভূমিতে গমনশীল কোনো প্রাণী তোমরা ভোজন করবে না; হতে পারে তারা পেটে অথবা চার পায়ে কিংবা ততোধিক পায়ে ভর দিয়ে চলে; সেগুলি ঘৃণিত।
Msile kiumbe chochote kitambaacho juu ya ardhi, kiwe kitambaacho kwa tumbo lake, au kitambaacho kwa miguu minne au kwa miguu mingi; ni chukizo.
43 এই পতঙ্গগুলির মধ্যে থেকে কোনো কিছুর দ্বারা তোমরা নিজেদের অশুচি করো না। তাদের কাজে লাগিয়ে অথবা তাদের দ্বারা তোমরা অশুচি হোয়ো না।
Msijitie unajisi kwa chochote katika viumbe hivi. Msijitie unajisi kwa viumbe hivyo au kutiwa unajisi navyo.
44 আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু; তোমরা উৎসর্গীকৃত ও পবিত্র হও, কেননা আমি পবিত্র। ভূমিতে গমনশীল কোনো প্রাণী দ্বারা নিজেদের অশুচি কোরো না।
Mimi ndimi Bwana Mungu wenu; jitakaseni mwe watakatifu, kwa sababu mimi ni mtakatifu. Msijitie unajisi wenyewe kwa kiumbe chochote kile kiendacho juu ya ardhi.
45 আমি সদাপ্রভু মিশর থেকে তোমাদের বের করে এনেছি, যেন তোমাদের ঈশ্বর হতে পারি; অতএব, তোমরা পবিত্র হও, যেমন আমি পবিত্র।
Mimi ndimi Bwana niliyewapandisha mtoke Misri ili niwe Mungu wenu. Kwa hiyo kuweni watakatifu kwa sababu Mimi ni mtakatifu.
46 “‘এই নিয়মাবলি সব ধরনের পশু, পাখি, জলে গমনশীল সব ধরনের প্রাণী এবং ভূমিতে গমনশীল প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য।
“‘Haya ndiyo masharti kuhusu wanyama, ndege, kila kiumbe hai kiendacho ndani ya maji, na kila kiumbe kiendacho juu ya ardhi.
47 অশুচি ও শুচির মধ্যে এবং খাদ্য ও অখাদ্য জীবিত প্রাণীদের মধ্যে তোমরা অবশ্যই পার্থক্য রাখবে।’”
Ni lazima mpambanue kati ya kilicho najisi na kilicho safi, kati ya viumbe hai vinavyoweza kuliwa na vile visivyoweza kuliwa.’”