< যিরমিয়ের বিলাপ 3 >

1 আমিই সেই ব্যক্তি, যে সদাপ্রভুর ক্রোধের দণ্ড দ্বারা কৃত দুঃখকষ্ট দেখেছে।
Ni ne mutumin da ya ga azaba ta wurin bulalar fushin Ubangiji.
2 তিনি আমাকে তাড়িয়ে নিয়ে গেছেন এবং আলোতে নয় অন্ধকারে গমন করিয়েছেন;
Ya kore ni, ya sa na yi tafiya a cikin duhu maimakon a cikin haske;
3 সত্যিই, তিনি সমস্ত দিন, বারংবার আমার বিরুদ্ধে তাঁর হাত তুলেছেন।
ba shakka, ya juya mini baya, yana gāba da ni sau da sau, dukan yini.
4 তিনি আমার চামড়া ও আমার মাংস জীর্ণ হতে দিয়েছেন, তিনি আমার হাড়গুলি ভেঙে ফেলেছেন।
Ya sa fatar jikina da naman jikina sun tsufa ya kuma karya ƙasusuwana.
5 তিনি তিক্ততা ও দুর্দশা দিয়ে আমাকে অবরুদ্ধ করেছেন ও ঘিরে ধরেছেন।
Ya yi mini kwanton ɓauna ya kuma kewaye ni da baƙin ciki da kuma wahala.
6 যারা অনেক দিন আগে মারা গেছে, তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসতি করান।
Ya sa na zauna a cikin duhu kamar waɗanda suka mutu da jimawa.
7 তিনি আমার চারপাশে বেড়া দিয়েছেন, যেন আমি পালাতে না পারি; তিনি শিকল দিয়ে আমাকে ভারাক্রান্ত করেছেন।
Ya kewaye ni yadda ba zan iya gudu ba; Ya daure ni da sarƙa mai nauyi.
8 এমনকি, যখন আমি সাহায্যের জন্য তাঁকে ডাকি বা কাঁদি, তিনি আমার প্রার্থনা শোনেন না।
Ko lokacin da nake kira don neman taimako, ba ya jin addu’ata.
9 বিশাল সব পাথর দিয়ে তিনি আমার পথ অবরুদ্ধ করেছেন, তিনি আমার সব পথ বাঁকা করেছেন।
Ya tare hanyata da tubula na duwatsu; ya sa hanyata ta karkace.
10 ভালুক যেমন লুকিয়ে ওৎ পাতে, যেভাবে সিংহ গোপনে লুকিয়ে থাকে,
Kamar beyar da take a laɓe tana jira, kamar zaki a ɓoye,
11 সেইভাবে তিনি আমাকে পথ থেকে টেনে এনে খণ্ডবিখণ্ড করেছেন এবং আমাকে সহায়হীন করেছেন।
ya janye ni daga kan hanya ya ɓatar da ni ya bar ni ba taimako.
12 তিনি তাঁর ধনুকে চাড়া দিয়েছেন, এবং আমাকে তাঁর তিরগুলির লক্ষ্যবস্তু করেছেন।
Ya ja kwarinsa ya sa in zama abin baratarsa.
13 তাঁর তূণের তির দিয়ে তিনি বিদ্ধ করেছেন আমার হৃদয়।
Ya harbi zuciyata da kibiyoyin kwarinsa.
14 আমার সব লোকজনদের কাছে আমি হাসির খোরাক হয়েছি; তারা সারাদিন আমাকে নিয়ে বিদ্রুপাত্মক গান গায়।
Na zama abin dariya ga mutanena duka; suna yi mini ba’a cikin waƙa dukan yini.
15 তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন, এবং পান করার জন্য আমাকে এক বিষপূর্ণ পানপাত্র দিয়েছেন।
Ya cika ni da kayan ɗaci ya gundure ni da abinci mai ɗaci.
16 তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙেছেন; তিনি ধুলিতে আমাকে পদদলিত করেছেন।
Ya kakkarya haƙorana da tsakuwa; ya tattake ni cikin ƙura.
17 আমি শান্তি থেকে বঞ্চিত হয়েছি, আমি ভুলে গিয়েছি সমৃদ্ধি কাকে বলে।
An hana ni salama; na manta da ko mene ne ake kira wadata.
18 তাই আমি বলি, “আমার জৌলুস শেষ হয়ে গেছে, এবং সদাপ্রভুর কাছ থেকে আমার সব প্রত্যাশার অবসান হয়েছে।”
Saboda haka na ce, “Darajata ta ƙare da kuma duk abin da nake begen samu daga wurin Ubangiji.”
19 আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি, আমার তিক্ততা ও পিত্তের কথা।
Na tuna da azabata da kuma sintiri, da na yi ta yi da ɗacin rai.
20 সেগুলি আমার ভালোভাবেই স্মরণে আছে, এবং আমার প্রাণ আমারই মধ্যে অবসন্ন হয়েছে।
Na tuna su sosai, sai kuma na ji ba daɗi a raina.
21 তবুও আমি আবার একথা স্মরণ করি, আর তাই আমার আশা জেগে আছে:
Duk da haka na tuna da wannan na kuma sa bege ga nan gaba.
22 সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি, কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
Domin ƙaunar Ubangiji ba mu hallaka ba; gama jiyejiyanƙansa ba su ƙarewa.
23 প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়; তোমার বিশ্বস্ততা মহৎ।
Sababbi ne kowace safiya; amincinka kuwa mai girma ne.
24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার; এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”
Na ce wa kaina, “Ubangiji shi ne nawa; saboda haka zan jira shi.”
25 যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে, এবং যারা তাঁর অন্বেষণ করে, তিনি তাদের পক্ষে মঙ্গলময়;
Ubangiji mai alheri ne ga waɗanda suke da bege a cikinsa, ga kuma wanda yake neman shi;
26 সদাপ্রভুর পরিত্রাণের জন্য শান্তভাবে অপেক্ষা করা ভালো।
yana da kyau ka jira shiru domin samun ceton Ubangiji.
27 মানুষের যৌবনকালে জোয়াল বহন করা উত্তম।
Yana da kyau mutum yă sha wuya tun yana yaro.
28 নীরবে সে একা বসে থাকুক, কেননা সেই জোয়াল সদাপ্রভু তার উপরে দিয়েছেন।
Bari yă zauna shiru shi kaɗai, gama haka Ubangiji ya sa yă yi.
29 সে ধুলোয় নিজের মুখ ঢেকে রাখুক— হয়তো তখনও আশা থাকতে পারে।
Bari yă ɓoye fuskarsa cikin ƙura kila akwai bege.
30 যে তাকে আঘাত করেছে, তার প্রতি সে গাল পেতে দিক, এবং সে অপমানে পূর্ণ হোক।
Bari yă ba da kumatunsa a mare shi, yă kuma bari a ci masa mutunci.
31 কারণ প্রভু মানুষকে চিরকালের জন্য পরিত্যাগ করেন না।
Gama Ubangiji ba ya yashe mutane har abada.
32 যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন, তাঁর অব্যর্থ ভালোবাসা এমনই মহান।
Ko da ya kawo ɓacin rai, zai nuna tausayi sosai, ƙaunarsa tana da yawa.
33 কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের কষ্ট বা মনোদুঃখ দেন না।
Gama ba haka kawai yake kawo wahala ko ɓacin rai ga’yan adam ba.
34 দেশের সব বন্দিকে যদি লোকেরা পদতলে দলিত করে,
Bai yarda a tattake’yan kurkuku a ƙasa ba,
35 পরাৎপর ঈশ্বরের সামনে যদি মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে,
ko kuma a danne wa mutum hakkinsa a gaban Maɗaukaki,
36 তারা যদি ন্যায়বিচার না পায়— তাহলে প্রভু কি এসব বিষয় দেখবেন না?
ko kuma a danne wa mutum shari’ar gaskiya ashe Ubangiji ba zai ga irin waɗannan abubuwa ba?
37 প্রভু যদি অনুমতি না দেন তাহলে কে কিছু বলে তা ঘটাতে পারে?
Wane ne ya isa yă yi magana kuma ta cika in ba Ubangiji ne ya umarta ba?
38 পরাৎপর ঈশ্বরের মুখ থেকে কি বিপর্যয় ও উত্তমতা দুই-ই নির্গত হয় না?
Ba daga bakin Maɗaukaki ne bala’i da abubuwa masu kyau suke fitowa ba?
39 তাহলে তাদের পাপের জন্য শাস্তি পেলে জীবিত মানুষমাত্র কেন অভিযোগ করে?
Don mene ne wani mai rai zai yi gunaguni sa’ad da aka ba shi horo domin zunubansa?
40 এসো আমরা নিজেদের জীবনাচরণ যাচাই ও পরীক্ষা করি, আর এসো, আমরা সদাপ্রভুর পথে ফিরে যাই।
Bari mu auna tafiyarmu mu gwada ta, sai mu kuma koma ga Ubangiji.
41 এসো, আমরা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের হৃদয় ও আমাদের হাতগুলি তুলে ধরি, এবং বলি:
Bari mu ɗaga zuciyarmu da hannuwanmu ga Allah na cikin sama, mu ce,
42 “আমরা পাপ করেছি ও বিদ্রোহী হয়েছি, এবং তুমি আমাদের ক্ষমা করোনি।
“Mun yi zunubi mun yi tawaye ba ka kuwa gafarta ba.
43 “তুমি ক্রোধে নিজেকে আচ্ছাদন করে আমাদের তাড়া করেছ; কোনো মমতা ছাড়াই তুমি হত্যা করেছ।
“Ka rufe kanka da fushi, ka fafare mu; ka karkashe mu ba tausayi.
44 তুমি মেঘ দ্বারা নিজেকে ঢেকেছ, ফলে কোনো প্রার্থনা তা ভেদ করতে পারে না।
Ka rufe kanka da gajimare don kada addu’armu ta kai wurinka.
45 তুমি জাতিগণের মধ্যে আমাদের আবর্জনা ও বর্জ্যপদার্থের মতো অবস্থা করেছ।
Ka mai da mu tarkace da juji a cikin mutane.
46 “আমাদের সব শত্রু আমাদের বিরুদ্ধে তাদের মুখ হাঁ করে খুলে আছে।
“Dukan maƙiyanmu suna ta yin mana magana marar daɗi.
47 আমরা ত্রাস ও ফাঁদ, ধ্বংস ও বিনাশের মুখে পড়েছি।”
Muna cika da tsoro, da lalatarwa da hallakarwa.”
48 আমার দু-চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে কেননা আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে।
Hawaye na kwararowa daga idanuna domin an hallaka mutanena.
49 আমার অশ্রু অবিরাম বয়ে যায়, তার কোনো উপশম হয় না,
Idanuna za su ci gaba da kwararowa da hawaye, ba hutawa.
50 যতক্ষণ না সদাপ্রভু স্বর্গ থেকে নিচে দৃষ্টিপাত করেন।
Har sai in Ubangiji ya duba daga sama ya gani.
51 আমার নগরের সমস্ত নারীর যে দশা আমি দেখি, তা আমার প্রাণকে দুঃখ দেয়।
Abin da nake gani yana kawo mini baƙin ciki domin dukan matan birnina.
52 যারা বিনা কারণে আমার শত্রু হয়েছিল, তারা পাখির মতো আমাকে শিকার করেছে।
Maƙiyana suna farauta ta ba dalili kamar tsuntsu.
53 তারা গর্তে ফেলে আমার প্রাণ শেষ করতে চেয়েছে, তারা আমার দিকে পাথর ছুঁড়েছে;
Sun yi ƙoƙari su kashe ni a cikin rami suka kuma jajjefe ni da duwatsu;
54 জলরাশি আমার মাথার উপরে উঠেছে, এবং আমি ভেবেছিলাম, আমি প্রায় নিশ্চিহ্ন হতে চলেছি।
ruwaye suka rufe kaina, sai na yi tunani cewa na kusa mutuwa.
55 গর্তের গভীর তলদেশ থেকে হে সদাপ্রভু, আমি তোমার নামে ডেকেছি।
Na yi kira ga sunanka, ya Ubangiji, daga rami mai zurfi.
56 তুমি আমার এই বিনতি শুনেছ: “উপশম লাভের জন্য আমার কান্নার প্রতি তুমি তোমার কান রুদ্ধ কোরো না।”
Ka ji roƙona, “Kada ka toshe kunnuwanka ka ƙi jin roƙona na neman taimako.”
57 আমি তোমাকে ডাকলে তুমি নিকটে এলে, আর তুমি বললে, “ভয় কোরো না।”
Ka zo kusa lokacin da na kira ka, kuma ka ce mini, “Kada ka ji tsoro.”
58 হে সদাপ্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ; তুমি আমার জীবন মুক্ত করেছ।
Ya Ubangiji, ka goyi bayana; ka fanshi raina.
59 হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে, তা তুমি দেখেছ। আমার বিচার করে তুমি আমাকে নির্দোষ প্রতিপন্ন করো!
Ya Ubangiji, ka ga inda aka yi mini ba daidai ba. Ka shari’anta, ka ba ni gaskiya!
60 তাদের প্রতিশোধ গ্রহণের গভীরতা, আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র তুমি দেখেছ।
Ka ga zurfin ramakonsu, da duk mugun shirin da suke yi mini.
61 হে সদাপ্রভু, তুমি তাদের টিটকিরি, আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা শুনেছ,
Ya Ubangiji, ka ji zaginsu, da duka mugun shirin da suke yi mini
62 যা আমার শত্রুরা আমার বিরুদ্ধে সারাদিন ফিসফিস ও বিড়বিড় করে বলে।
Abin da maƙiyana suke yin raɗa a kai game da ni duk yini.
63 ওদের দেখো! ওরা দাঁড়িয়ে থাকুক বা বসে থাকুক, ওরা গান গেয়ে আমাকে ঠাট্টা-বিদ্রুপ করে।
Dube su! A zaune ko a tsaye, suna yi mini ba’a cikin waƙoƙinsu.
64 হে সদাপ্রভু, তাদের হস্তকৃত কাজের যোগ্য প্রতিফল তাদের দাও।
Ka ba su abin da ya dace su samu, ya Ubangiji, domin abin da hannuwansu suka yi.
65 তাদের হৃদয়ের উপরে তুমি একটি আবরণ দাও, তোমার অভিশাপ তাদের উপরে বর্তাক।
Ka sa yana ta rufe zuciyarsu, kuma bari la’anarka ta bi su.
66 সক্রোধে তাদের পিছনে তাড়া করো ও সদাপ্রভুর স্বর্গের নিচে তাদের ধ্বংস করো।
Ka fafare su cikin fushi ka hallaka su daga cikin duniya ta Ubangiji.

< যিরমিয়ের বিলাপ 3 >