< বিচারকর্ত্তৃগণের বিবরণ 4 >

1 এহূদ মারা যাওয়ার পর ইস্রায়েলীরা আবার সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করল।
Ehudi atamwalira, Aisraeli anachitanso zinthu zoyipira Yehova.
2 তাই সদাপ্রভু তাদের কনানের রাজা সেই যাবীনের হাতে সমর্পণ করে দিলেন, যিনি হাৎসোরে রাজত্ব করতেন। তাঁর সৈন্যদলের সেনাপতি সীষরা হরোশৎ-হগ্গোয়ীমের অধিবাসী ছিলেন।
Choncho Yehova anawapereka mʼmanja mwa Yabini, mfumu ya ku Kanaani, imene inkalamulira ku Hazori. Mkulu wa ankhondo ake anali Sisera, amene ankakhala ku Haroseti-Hagoyimu.
3 যেহেতু তাঁর কাছে 900-টি লৌহরথ ছিল এবং তিনি কুড়ি বছর ধরে ইস্রায়েলীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিলেন, তাই ইস্রায়েলীরা সাহায্য পাওয়ার আশায় সদাপ্রভুর কাছে কেঁদেছিল।
Aisraeli analira kwa Yehova kuti awathandize, chifukwa Sisera anali ndi magaleta achitsulo 900 ndipo anazunza Aisraeli mwankhanza kwa zaka makumi awiri.
4 সেই সময় লপ্পীদোতের স্ত্রী দবোরা—একজন মহিলা ভাববাদী, ইস্রায়েলীদের নেতৃত্ব দিচ্ছিলেন।
Debora, mneneri wamkazi, mkazi wake wa Rapidoti ndiye ankatsogolera Israeli nthawi imeneyo.
5 ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে রামা ও বেথেলের মাঝখানে অবস্থিত দবোরার খেজুর গাছের তলায় বসে তিনি বিচারকাজ চালাতেন, এবং ইস্রায়েলীরা তাদের দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য সেখানে তাঁর কাছে যেত।
Iye ankakhala pansi pa mtengo wa mgwalangwa wa Debora, pakati pa Rama ndi Beteli mʼdziko la ku mapiri la Efereimu, ndipo Aisraeli ankapita kwa iye kuti akaweruze milandu yawo.
6 তিনি কেদশ-নপ্তালি থেকে অবীনোয়মের ছেলে বারককে ডেকে পাঠালেন এবং তাঁকে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, তোমাকে এই আদেশ দিয়েছেন: ‘যাও, নপ্তালি ও সবূলূন গোষ্ঠীভুক্ত 10,000 লোক সঙ্গে নাও এবং তাবোর পর্বত পর্যন্ত তাদের নেতৃত্ব দিয়ে যাও।
Debora uja anatuma munthu kuti akayitane Baraki mwana wa Abinoamu wa ku Kedesi mʼdziko la Nafutali ndipo anati kwa iye, “Yehova Mulungu wa Israeli akukulamula iwe kuti, ‘Pita kasonkhanitse anthu ku phiri la Tabori. Ubwere nawo anthu 10,000 a fuko la Nafutali ndi a fuko la Zebuloni.
7 আমি যাবীনের সৈন্যদলের সেনাপতি সীষরাকে এবং তার রথ ও তার সৈন্যবাহিনীকে কীশোন নদীর কাছে পরিচালনা দিয়ে নিয়ে যাব এবং তাকে তোমার হাতে সমর্পণ করব।’”
Ine ndidzakokera Sisera mkulu wa ankhondo a Yabini pamodzi ndi magaleta ake ndi asilikali ake kwa inu ku mtsinje wa Kisoni ndipo ndidzamupereka mʼmanja mwanu.’”
8 বারক তাঁকে বললেন, “আপনি যদি আমার সঙ্গে যান, তবেই আমি যাব; কিন্তু আপনি যদি আমার সঙ্গে না যান, তবে আমি যাব না।”
Baraki anamuyankha kuti, “Mukapita nane limodzi ine ndipita. Koma ngati sitipitira limodzi, inenso sindipita.”
9 “আমি নিশ্চয় তোমার সঙ্গে যাব,” দবোরা বললেন। “কিন্তু এ যাত্রায় তুমি সম্মান লাভ করবে না, কারণ সদাপ্রভু সীষরাকে একজন স্ত্রীলোকের হাতে সমর্পণ করবেন।” অতএব দবোরা বারকের সঙ্গে কেদশে চলে গেলেন।
Debora anati, “Chabwino, ine ndipita nawe limodzi. Koma mudziwe kuti inu simudzalandirapo ulemu pa zimene mwachitazi popeza Yehova wapereka Sisera mʼmanja mwa munthu wamkazi.” Choncho Debora ananyamuka kupita ku Kedesi pamodzi ndi Baraki.
10 বারক সেখানে সবূলূন ও নপ্তালি গোষ্ঠীভুক্ত লোকদের ডেকে পাঠালেন, এবং 10,000 লোক তাঁর নেতৃত্বাধীন হয়ে তাঁর সঙ্গে গেল। দবোরাও তাঁর সঙ্গে গেলেন।
Baraki anayitana mafuko a Zebuloni ndi Nafutali kuti abwere ku Kedesi. Anthu 10,000 anamutsatira, ndipo Debora anapita naye pamodzi.
11 ইত্যবসরে মোশির শ্যালক, কেনীয় হেবর হোববের বংশধর অন্যান্য কেনীয়দের থেকে পৃথক হয়ে কেদশের নিকটবর্তী সানন্নীমের বিশাল সেই গাছটির কাছে তাঁর তাঁবু খাটিয়েছিলেন।
Nthawi imeneyo nʼkuti Mkeni wina dzina lake Heberi atalekana ndi Akeni anzake, zidzukulu za Hobabu, mlamu wa Mose, nakamanga tenti yake pafupi ndi mtengo wa thundu ku Zananimu pafupi ndi Kedesi.
12 সীষরাকে যখন বলা হল যে অবীনোয়মের ছেলে বারক তাবোর পর্বতে উঠেছে,
Pamene Sisera anamva kuti Baraki mwana wa Abinoamu wapita ku phiri la Tabori,
13 তখন সীষরা হরোশৎ-হাগ্গোয়ীম থেকে তাঁর সব লোকজনকে ও তাঁর 900-টি লৌহরথ কীশোন নদীতীরে ডেকে আনালেন।
anasonkhanitsa magaleta ake achitsulo 900 ndi anthu onse amene anali naye ndipo anachoka ku Haroseti-Hagoyimu kupita ku mtsinje wa Kisoni.
14 তখন দবোরা বারককে বললেন, “যাও! সদাপ্রভু আজই তোমার হাতে সীষরাকে সমর্পণ করেছেন। সদাপ্রভু কি তোমার অগ্রগামী হননি?” অতএব বারক তাঁর 10,000 জন অনুচরকে সঙ্গে নিয়ে তাবোর পর্বত থেকে নেমে এলেন।
Debora anawuza Baraki kuti, “Dzukani! Paja ndi lero limene Yehova wapereka Sisera mʼmanja mwako. Kodi Yehova sanakhale akukutsogolerani?” Choncho Baraki anatsika phiri la Tabori, anthu 10,000 akumutsata.
15 বারক এগিয়ে যেতে না যেতেই সদাপ্রভু সীষরাকে এবং তাঁর সব রথ ও সৈন্যবাহিনীকে তরোয়ালের আঘাতে ছত্রভঙ্গ করে দিলেন, এবং সীষরা তাঁর রথ থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে গেলেন।
Yehova anasokoneza Sisera ndi magaleta ake pamodzi ndi ankhondo ake onse. Baraki ndi anthu ake anawapirikitsa ndipo Sisera anatsika pa galeta yake nayamba kuthawa pansi.
16 বারক হরোশৎ-হাগ্গোয়ীম পর্যন্ত সেইসব রথ ও সৈন্যদলের পশ্চাদ্ধাবন করলেন এবং সীষরার সৈন্যবাহিনী তরোয়াল দ্বারা পতিত হল; একজনও অবশিষ্ট রইল না।
Baraki analondola magaletawo pamodzi ndi ankhondo onse mpaka ku Haroseti-Hagoyimu, ndipo ankhondo onse a Sisera anaphedwa ndi lupanga. Palibe munthu ndi mmodzi yemwe anatsala.
17 এদিকে, সীষরা পায়ে হেঁটে কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাঁবুর কাছে পালিয়ে গেলেন, কারণ হাৎসোরের রাজা যাবীনের সঙ্গে কেনীয় হেবরের পরিবারের এক মৈত্রীর সম্পর্ক ছিল।
Komabe Sisera anathawa pansi mpaka anakafika ku tenti ya Yaeli mkazi wa Heberi Mkeni uja, chifukwa panali mtendere pakati pa Yabini mfumu ya Hazori ndi banja la Heberi, Mkeni uja.
18 যায়েল সীষরার সঙ্গে দেখা করার জন্য বাইরে এসে তাঁকে বললেন, “হে আমার প্রভু, ভিতরে আসুন। ভয় পাবেন না।” অতএব সীষরা যায়েলের তাঁবুতে প্রবেশ করলেন, এবং তিনি একটি কম্বল দিয়ে সীষরাকে ঢেকে দিলেন।
Yaeli anatuluka kukachingamira Sisera ndipo anati, “Bwerani mbuye wanga, lowani momwemo musaope.” Choncho analowa mʼtenti muja, ndipo anamufunditsa chofunda.
19 “আমার পিপাসা পেয়েছে,” সীষরা বললেন। “দয়া করে আমাকে একটু জল দাও।” যায়েল তখন দুধ-ভর্তি একটি মশক খুলে তাঁকে খানিকটা দুধ পান করতে দিলেন, এবং আবার তাঁকে ঢেকে দিলেন।
Anati, “Ndili ndi ludzu, chonde patseniko madzi pangʼono akumwa, ndili ndi ludzu.” Mkaziyo anatsekula thumba la chikopa mmene munali mkaka, namupatsa kuti amwe, ndipo anamufunditsanso.
20 “তুমি তাঁবুর দরজায় দাঁড়িয়ে থাকো,” তিনি যায়েলকে বললেন। “কেউ যদি এসে তোমায় জিজ্ঞাসা করে, ‘এখানে কি কেউ আছে?’ তবে বোলো, ‘না, কেউ নেই।’”
Kenaka anawuza mkaziyo kuti, “Muyime pa khomo la tentili, ndipo munthu wina akabwera kudzakufunsani kuti, ‘Kodi kwafika munthu wina kuno?’ Inu muyankha kuti, ‘Ayi.’”
21 কিন্তু হেবরের স্ত্রী যায়েল একটি তাঁবু-খুটা ও একটি হাতুড়ি তুলে নিয়ে নিঃশব্দে তাঁর কাছে গেলেন। ক্লান্ত সীষরা গভীর ঘুমে নিদ্রাগত হয়ে পড়েছিলেন। যায়েল সেই খুঁটিটি সীষরার রগে এমনভাবে বিঁধিয়ে দিলেন যে সেটি মাটিতে গেঁথে গেল, ও তিনি মারা গেলেন।
Koma Yaeli mkazi wa Heberi, anatenga chikhomo cha tenti ndi hamara ndi kupita mwakachetechete kwa Sisera uja. Tsono Sisera ali mtulo chifukwa chotopa, mkazi uja anamukhomera chikhomo chija mʼmutu mwake. Chinatulukira kwinaku mpaka kulowa mʼnthaka, ndipo anafa pomwepo.
22 ঠিক তখনই বারক সীষরার পশ্চাদ্ধাবন করতে করতে সেখানে উপস্থিত হলেন এবং যায়েল তাঁর সঙ্গে দেখা করার জন্য বাইরে গেলেন। “আসুন,” যায়েল বললেন, “আপনি যে লোকটির খোঁজ করছেন, তাকে আমি দেখিয়ে দিচ্ছি।” অতএব বারক তাঁর সঙ্গে তাঁবুতে প্রবেশ করলেন, এবং সেখানে সীষরা রগে তাঁবু-খুটা বিদ্ধ অবস্থায় মরে পড়েছিলেন।
Baraki atafika akulondola Sisera, Yaeli anatuluka kukamuchingamira namuwuza kuti, “Lowani mudzaone munthu amene mukumufunafuna.” Tsono atalowa anangoona Sisera ali thapsa pansi wakufa ndi chikhomo chili mʼmutu mwake.
23 সেদিন ঈশ্বর কনানের রাজা যাবীনকে ইস্রায়েলীদের সামনে অবনমিত করলেন।
“Choncho pa tsiku limenelo Mulungu anagonjetsa Yabini mfumu ya Akanaani, pamaso pa Aisraeli.
24 আর ইস্রায়েলীরা কনানের রাজা যাবীনকে ধ্বংস না করা পর্যন্ত তাদের হাত তাঁর বিরুদ্ধে ক্রমাগত কঠোর থেকে কঠোরতর হতেই থাকল।
Ndipo Aisraeli anapanikizabe Yabini, mfumu ya Akanaani, mpaka kumuwonongeratu.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 4 >