< বিচারকর্ত্তৃগণের বিবরণ 21 >
1 ইস্রায়েলী লোকজন মিস্পাতে এক শপথ নিয়েছিল: “আমাদের মধ্যে কেউই তার মেয়ের সঙ্গে বিন্যামীন গোষ্ঠীভুক্ত কোনও ছেলের বিয়ে দেবে না।”
Mutanen Isra’ila sun riga sun yi rantsuwa a Mizfa cewa, “Ba ɗayanmu da zai ba da’yarsa aure ga mutumin Benyamin.”
2 লোকেরা বেথেলে গেল, এবং সন্ধ্যা পর্যন্ত তারা ঈশ্বরের সামনে বসে জোর গলায় প্রচণ্ড কান্নাকাটি করল।
Sai mutanen suka tafi Betel, inda suka zauna a gaban Allah har yamma, suna tā da muryoyinsu suna kuka mai zafi.
3 “ইস্রায়েলের ঈশ্বর, হে সদাপ্রভু,” তারা চিৎকার করে বলল, “ইস্রায়েলের মধ্যে এমন ঘটনা কেন ঘটল? আজ কেন ইস্রায়েল থেকে একটি গোষ্ঠী বিলুপ্ত হতে চলেছে?”
Suka ce, ya Ubangiji, Allah na Isra’ila, “Me ya sa wannan abu ya faru da Isra’ila? Don me kabila ɗaya daga Isra’ila za tă ɓace a yau?”
4 পরদিন ভোরবেলায় লোকেরা এক যজ্ঞবেদি নির্মাণ করল এবং হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল।
Kashegari da sassafe mutane suka gina bagade suka miƙa hadaya ta ƙonawa da hadaya ta salama.
5 পরে ইস্রায়েলীরা জিজ্ঞাসা করল, “ইস্রায়েলের সব গোষ্ঠীর মধ্যে কারা সদাপ্রভুর সামনে সমবেত হয়নি?” কারণ তারা এক আনুষ্ঠানিক শপথ নিয়েছিল যে মিস্পাতে যদি কেউ সদাপ্রভুর সামনে না আসে তবে তাকে মেরে ফেলা হবে।
Sa’an nan Isra’ilawa suka ce, “Wace kabila ce cikin kabilan Isra’ila ba tă zo taro a gaban Ubangiji ba?” Gama an yi rantsuwa cewa duk wanda ya kāsa zuwa taro a gaban Ubangiji a Mizfa lalle a kashe shi.
6 ইত্যবসরে ইস্রায়েলীরা তাদের স্বজাতীয় বিন্যামীন গোষ্ঠীর জন্য শোকসন্তপ্ত হল। “আজ ইস্রায়েল থেকে একটি গোষ্ঠী বিচ্ছিন্ন হল,” তারা বলল।
To, Isra’ilawa suka yi juyayin’yan’uwansu, mutanen Benyamin. “Yau an hallaka kabila daga cikin Isra’ila.
7 “আমরা কীভাবে তবে যারা এখনও অবশিষ্ট আছে তাদের জন্য স্ত্রীর বিধান করব, যেহেতু আমরা তো সদাপ্রভুর নামে শপথ নিয়েছি যে তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না।”
Yaya za mu ba wa waɗanda suka rage mata, da yake mun riga mun yi rantsuwa a gaban Ubangiji, ba za mu ba su ɗaya daga’ya’yanmu su aura ba?”
8 পরে তারা জিজ্ঞাসা করল, “ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে কোন গোষ্ঠী মিস্পাতে সদাপ্রভুর সামনে আসেনি?” তারা জানতে পারল যে যাবেশ-গিলিয়দ থেকে কেউ সেই সভায় যোগ দেওয়ার জন্য শিবিরে আসেনি।
Sa’an nan suka ce, “Wace kabila ce cikin kabilan Isra’ila ba tă zo taro a gaban Ubangiji a Mizfa ba?” Sai su gane cewa babu wani daga Yabesh Gileyad da ya zo sansani don taron.
9 কারণ তারা যখন লোকগণনা করল, তখন দেখা গেল যে যাবেশ-গিলিয়দের লোকদের মধ্যে কেউ সেখানে নেই।
Gama da aka yi ƙidaya mutane, sai aka gane cewa babu wani daga mutanen Yabesh Gileyad da yake a can.
10 অতএব জনসমাজ 12,000 যোদ্ধাকে নির্দেশ দিয়ে পাঠাল যেন তারা যাবেশ-গিলিয়দে যায় এবং মহিলা ও শিশুসহ সেখানে বসবাসকারী সব লোককে তরোয়াল দিয়ে হত্যা করে।
Saboda haka sai taron ya umarci jarumai dubu goma sha biyu su je Yabesh Gileyad su karkashe waɗanda suke zaune a can, duk da mata da yara.
11 “তোমাদের এরকম করতে হবে,” তারা বলল। “প্রত্যেক পুরুষমানুষকে এবং যে কুমারী নয়, এমন প্রত্যেক মহিলাকে হত্যা কোরো।”
Suka ce musu, “Ga abin da za ku yi. Ku karkashe duk namiji da kowace macen da ta riga ta san namiji.”
12 যাবেশ-গিলিয়দে বসবাসকারী লোকদের মধ্যে তারা এমন 400 জন তরুণীর খোঁজ পেল, যারা কোনো পুরুষমানুষের সঙ্গে কখনও শোয়নি, এবং তারা তাদের কনান দেশের শীলোতে অবস্থিত শিবিরে নিয়ে এল।
Suka samu a cikin mutanen da suke zaune a Yabesh Gileyad mata ɗari huɗu da ba su taɓa kwana da namiji ba, suka kwashe su zuwa sansani a Shilo a Kan’ana.
13 পরে সমগ্র জনসমাজ রিম্মোণ পাষাণ-পাথরে বসবাসকারী বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের কাছে এক শান্তি-প্রস্তাব দিয়ে পাঠাল।
Sa’an nan dukan taro suka aika wa mutanen Benyamin da suke a Dutsen Rimmon cewa yaƙi ya ƙare, yanzu sai salama.
14 অতএব বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা সেই সময় ফিরে এল এবং যাবেশ-গিলিয়দের যে মেয়েদের বাঁচিয়ে রাখা হয়েছিল, তাদের সঙ্গে সেই লোকদের বিয়ে দেওয়া হল। কিন্তু তাদের সবার জন্য যথেষ্ট সংখ্যক মেয়ে পাওয়া গেল না।
Saboda haka mutanen Benyamin suka komo a lokacin aka kuma ba su matan Yabesh Gileyad nan da aka bari da rai. Amma matan ba su ishe su duka ba.
15 লোকেরা বিন্যামীনের জন্য মনঃক্ষুণ্ণ হল, কারণ সদাপ্রভু ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে এক ফাঁক তৈরি করলেন।
Mutanen kuwa suka yi juyayi saboda mutanen Benyamin, domin Ubangiji ya yi gibi a cikin kabilan Isra’ila.
16 আর জনসমাজের প্রাচীনেরা বললেন, “বিন্যামীন গোষ্ঠীভুক্ত মহিলারা ধ্বংস হয়ে গিয়েছে, এখন অবশিষ্ট পুরুষমানুষদের জন্য আমরা কীভাবে স্ত্রীর ব্যবস্থা করব?
Shugabannin taron suka ce, “Da matan Benyamin da aka hallaka, yaya za mu yi da mazan da suka ragu da ba su sami mata ba?”
17 বিন্যামীন গোষ্ঠীভুক্ত প্রাণে বেঁচে যাওয়া লোকদের বংশরক্ষাও তো করতে হবে,” তাঁরা বললেন, “যেন ইস্রায়েলের একটি গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে না যায়।
Suka ce, “Dole mutanen Benyamin da suka ragu su sami gādo, domin kada wata kabila a Isra’ila ta ɓace.
18 আমরা তো আমাদের মেয়েদের সঙ্গে তাদের বিয়ে দিতে পারব না, যেহেতু আমরা, ইস্রায়েলীরা এই শপথ নিয়েছি: ‘যে কেউ বিন্যামীন গোষ্ঠীভুক্ত কাউকে কন্যাদান করবে, সে অভিশপ্ত হোক।’
Ba za mu iya ba su’yan matanmu su zama matansu ba, da yake mu Isra’ilawa mun riga mun yi wannan rantsuwa cewa, ‘La’ananne ne wanda ya ba da’yarsa aure ga mutum Benyamin.’
19 কিন্তু দেখো, সেই শীলোতে সদাপ্রভুর উদ্দেশে প্রতি বছর এক উৎসব হয়, যা বেথেলের উত্তরে, এবং বেথেল থেকে শিখিমের দিকে চলে যাওয়া পথের পূর্বদিকে, এবং লবোনার দক্ষিণ দিকে অবস্থিত।”
Sai suka tuna, akwai bikin Ubangiji da sukan yi shekara-shekara a Shilo ya yi kusa. Shilo yana arewancin Betel, kudu da Lebona, gabas da hanyar da take tsakanin Betel da Shekem.”
20 অতএব তাঁরা বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকদের নির্দেশ দিয়ে বললেন, “যাও ও দ্রাক্ষাক্ষেতে লুকিয়ে থাকো
Saboda haka suka cewa mutanen Benyamin, “Ku je ku ɓuya a gonakin inabi
21 এবং লক্ষ্য রাখো। শীলোর তরুণীরা যখন দল বেঁধে নাচ করতে করতে বেরিয়ে আসবে, তখন দ্রাক্ষাক্ষেত থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে তোমরা প্রত্যেকে তাদের মধ্যে এক একজনকে নিজেদের স্ত্রী করে নিয়ো। পরে বিন্যামীন দেশে ফিরে যেয়ো।
ku lura. Sa’ad da’yan matan Shilo suka fito waje don su yi rawa, ku fito a guje daga gonakin inabi, kowannenku yă kama wa kansa mata daga cikin’yan matan Shilo, ku tafi ƙasar Benyamin.
22 তাদের বাবারা বা ভাইরা যখন আমাদের কাছে অভিযোগ জানাবে, তখন আমরা তাদের বলব, ‘তাদের সাহায্য করার মাধ্যমে আমাদের একটু উপকার করো, কারণ যুদ্ধের সময় আমরা তাদের জন্য স্ত্রী পাইনি। তোমরা তোমাদের শপথ ভাঙার দোষে দোষী হবে না, কারণ তোমরা তো তোমাদের মেয়েদের তাদের হাতে তুলে দাওনি।’”
Sa’ad da iyayensu maza ko’yan’uwansu suka kawo mana ƙara, za mu ce musu, ‘Ku yi mana alheri ku bar su, domin ba mu samo musu mata ba lokacin yaƙi, ku kuma marasa laifi ne, tun da yake ba ku ba da’ya’yan matanku gare su ba.’”
23 অতএব বিন্যামীন গোষ্ঠীভুক্ত লোকেরা সেরকমই করল। সেই তরুণীরা যখন নাচছিল, তখন প্রত্যেকজন পুরুষমানুষ এক একজনকে ধরে তার স্ত্রী হওয়ার জন্য তাকে তুলে নিয়ে গেল। পরে তারা তাদের অধিকারভুক্ত এলাকায় ফিরে গেল এবং নগরগুলি পুনর্নির্মাণ করে সেগুলিতে বসতি স্থাপন করল।
Haka mutanen Benyamin suka yi. Yayinda’yan matan suke rawa, kowane mutum ya kama ɗaya ya yi gaba da ita ta zama matarsa. Sa’an nan suka komo ƙasar gādonsu suka sāke giggina garuruwan suka kuwa zauna a cikinsu.
24 সেই সময় ইস্রায়েলীরা সেই স্থান ত্যাগ করে প্রত্যেকে তাদের নিজস্ব অধিকার অনুসারে তাদের গোষ্ঠী ও বংশভুক্ত এলাকায়, নিজেদের ঘরে ফিরে গেল।
A lokacin, Isra’ilawa sun bar wurin suka tafi gida zuwa ga kabilansu da zuriyoyinsu, kowane zuwa gādonsa.
25 সেই সময় ইস্রায়েলে কোনও রাজা ছিলেন না; প্রত্যেকে, তাদের যা ভালো বলে মনে হত, তাই করত।
A kwanakin Isra’ila ba ta da sarki; kowa ya yi abin da ya ga dama.