< বিচারকর্ত্তৃগণের বিবরণ 18 >
1 সেই সময় ইস্রায়েলে কোনও রাজা ছিলেন না। আর সেই সময় দান গোষ্ঠীভুক্ত লোকজন নিজস্ব এমন এক স্থান খুঁজছিল যেখানে তারা বসতি স্থাপন করতে পারে, কারণ তখনও পর্যন্ত তারা ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কোনও উত্তরাধিকার লাভ করেনি।
To, a kwanakin nan Isra’ila ba ta da sarki. A kwanakin kuwa zuriyar Dan tana neman wurinsu na zama, gama ba su riga sun sami gādo tare da kabilan Isra’ila ba.
2 অতএব দান গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের মধ্যে পাঁচজন মুখ্য লোককে সরা ও ইষ্টায়োল থেকে দেশ পর্যবেক্ষণ ও অনুসন্ধান করার জন্য পাঠাল। এই লোকেরা সমগ্র দান গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছিল। তারা তাদের বলল, “যাও, দেশটি অনুসন্ধান করো।” অতএব তারা ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে প্রবেশ করে মীখার বাড়িতে এল, এবং সেখানেই রাত কাটাল।
Saboda haka mutanen Dan suka aika jarumawa guda biyar daga Zora da Eshtawol don su leƙi asirin ƙasar su kuma bincike ta. Waɗannan mutanen sun wakilci dukan kabilar. Suka ce musu, “Ku je, ku bincike ƙasar.” Mutanen suka shiga ƙasar tudu ta Efraim suka zo gidan Mika, inda suka kwana.
3 মীখার বাড়ির কাছাকাছি পৌঁছে, তারা সেই লেবীয় তরুণের কণ্ঠস্বর শুনে তাকে চিনতে পারল; তাই তারা সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, “কে তোমাকে এখানে এনেছে? তুমি এখানে কী করছ? তুমি এখানে কেন এসেছ?”
Sa’ad da suka yi kusa da gidan Mika, sai suka gane muryar saurayin nan Balawe; saboda haka suka shiga wurin suka tambaye shi, “Wa ya kawo ka nan? Me kake yi a nan? Me ya sa kake a nan?”
4 মীখা তার জন্য যা যা করেছিল, সে তা তাদের বলে শোনাল এবং বলল, “তিনি আমাকে ভাড়া করেছেন ও আমি তাঁর যাজক হয়েছি।”
Ya gaya musu abin da Mika ya faɗa masa ya ce, “Ya ɗauke ni aiki ya kuma sa in zama masa firist.”
5 তখন তারা তাকে বলল, “দয়া করে ঈশ্বরের কাছ থেকে জেনে নাও যে আমাদের যাত্রা সফল হবে কি না।”
Sa’an nan suka ce masa, “Muna roƙonka ka nemi mana nufin Allah don mu sani ko tafiyarmu tana da nasara.”
6 যাজকটি তাদের উত্তর দিল, “শান্তিপূর্বক এগিয়ে যাও। তোমাদের যাত্রায় সদাপ্রভুর অনুমোদন আছে।”
Firist ya amsa ya ce, “Ku sauka lafiya, gama tafiyarku tana da yardan Ubangiji.”
7 অতএব সেই পাঁচজন লোক সেই স্থানটি ত্যাগ করে লয়িশে এল। সেখানে তারা দেখল যে লোকজন সীদোনীয়দের মতো নিরাপদে, শান্তিতে ও নিশ্চিন্ত-নির্ভয়ভাবে জীবনযাপন করছে। আর যেহেতু তাদের দেশে কোনো কিছুরই অভাব ছিল না, তাই তারা সমৃদ্ধিশালীও হল। এছাড়াও, তারা সীদোনীয়দের কাছ থেকে বহুদূরে বসবাস করত এবং অন্য কারোর সঙ্গে তাদের কোনও সম্পর্ক ছিল না।
Saboda haka mutum biyar ɗin suka tashi suka iso Layish, inda suka ga mutane suna zamansu a huce, kamar Sidoniyawa, ba sa zato ga tsaro. Kuma da yake ƙasarsu ba ta bukata kome, suna da wadata. Suna kuma nesa da Sidoniyawa, ba sa kuma hulɗa da kowa.
8 সেই পাঁচজন যখন সরা ও ইষ্টায়োলে ফিরে এল, তখন দান গোষ্ঠীভুক্ত তাদের আত্মীয়স্বজনেরা তাদের জিজ্ঞাসা করল, “অবস্থা কেমন দেখলে?”
Da suka komo Zora da Eshtawol,’yan’uwansu suka tambaye su, “Me kuka gano?”
9 তারা উত্তর দিল, “চলো, তাদের আক্রমণ করা যাক! আমরা সেই দেশটি দেখলাম, এবং সেটি খুব সুন্দর। তোমরা কি কিছু করবে না? সেখানে গিয়ে সেটি দখল করে নিতে দ্বিধাবোধ কোরো না।
Suka ce, “Ku zo mu yaƙe su! Mun ga ƙasar tana da kyau sosai. Ba za ku yi wani abu ba? Kada ku yi wata-wata, ku je kun mallaki ƙasar.
10 তোমরা যখন সেখানে যাবে, তখন দেখতে পাবে যে অসন্দিগ্ধচরিত্র মানুষজনদের ও খুব সুন্দর এমন এক দেশ ঈশ্বর তোমাদের হাতে তুলে দিয়েছেন, যেখানে কোনো কিছুরই অভাব নেই।”
Sa’ad da kun kai can, za ku iske mutanen suna zama a sake, ƙasar kuwa mai faɗi ce wadda Allah ya sa a hannuwanku, ƙasar da ba tă rasa kome ba.”
11 পরে দান গোষ্ঠীভুক্ত 600 জন লোক, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে, সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা শুরু করল।
Sai mutane ɗari shida daga kabilar Dan suka yi ɗamarar yaƙi, suka tashi daga Zora da Eshtawol.
12 পথে যেতে যেতে তারা যিহূদার কিরিয়ৎ-যিয়ারীমের কাছে শিবির স্থাপন করল। এই জন্য আজও কিরিয়ৎ-যিয়ারীমের পশ্চিমে অবস্থিত স্থানটিকে মহনেদান বলে ডাকা হয়।
A kan hanyarsu suka kafa sansani kusa da Kiriyat Yeyarim a Yahuda. Shi ya sa a ana kira wurin nan yamma da Kiriyat Yeyarim Mahane Dan har wa yau.
13 সেখান থেকে যাত্রা করে তারা ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে গেল এবং মীখার বাড়ি পর্যন্ত এল।
Daga can suka tafi ƙasar tudu ta Efraim suka zo gidan Mika.
14 তখন যে পাঁচজন লোক লয়িশে দেশ পর্যবেক্ষণ করেছিল, তারা দান গোষ্ঠীভুক্ত তাদের আত্মীয়স্বজনদের বলল, “তোমরা কি জানো যে এই বাড়িগুলির মধ্যে কোনো একটিতে একটি এফোদ, কয়েকটি গৃহদেবতা এবং রুপো দিয়ে মোড়া একটি মূর্তি আছে? এখন তোমরা তো জানো, তোমাদের কী করণীয়।”
Sa’an nan mutum biyar ɗin nan da suka leƙi asirin ƙasar Layish suka ce wa’yan’uwansu, “Kun san cewa ɗaya daga cikin gidajen nan yana da efod, waɗansu allolin iyali, siffar da aka sassaƙa da kuma gunki na zubi? To, kun san abin da za ku yi.”
15 অতএব তারা সেদিকে মুখ ফিরিয়ে মীখার বাড়িতে গেল, যেখানে সেই লেবীয় তরুণটি বসবাস করত এবং তারা তাকে অভিবাদন জানাল।
Saboda haka suka juya a wurin suka shiga gidan saurayin nan Balawe a wajen Mika suka gaishe shi.
16 যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত দান গোষ্ঠীভুক্ত সেই 600 জন লোক প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল।
Mutanen Dan ɗari shida da suka sha ɗamarar yaƙi suka tsaya a bakin ƙofa.
17 দেশ পর্যবেক্ষণকারী সেই পাঁচজন লোক ভিতরে প্রবেশ করল এবং সেই প্রতিমা, এফোদ ও গৃহদেবতাদের তুলে নিল, আর সেই যাজক এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 600 জন লোক প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল।
Sai mutum biyar da suka leƙi asirin ƙasar suka shiga ciki suka ɗauke gunkin da aka sassaƙa, efod, sauran allolin gida da kuma gunki na zubi yayinda firist ɗin tare da mutane ɗari shida da suka yi ɗamarar yaƙi suna tsaye a bakin ƙofa.
18 সেই পাঁচজন লোক যখন মীখার বাড়িতে গিয়ে সেই প্রতিমা, এফোদ ও গৃহদেবতাদের তুলে নিল, তখন সেই যাজক তাদের বলল, “তোমরা এ কী করছ?”
Sa’ad da waɗannan mutane suka shiga gidan Mika suka ɗauke gunkin da aka sassaƙa, efod, sauran allolin gida da kuma gunki na zubi, sai firist ya ce musu, “Me kuke yi?”
19 তারা তাকে উত্তর দিল, “চুপ করে থাকো! কোনও কথা বোলো না। আমাদের সঙ্গে চলো, এবং আমাদের পিতৃস্থানীয় এক যাজক হয়ে যাও। একটিমাত্র লোকের পরিবারের সেবা করার চেয়ে ইস্রায়েলের একটি বংশ ও গোষ্ঠীর সেবা করা কি তোমার পক্ষে ভালো নয়?”
Suka ce, “Ka yi shiru! Kada ka ce wani abu. Zo tare da mu, ka zama mahaifinmu da kuma firist. Bai fi maka ka yi wa kabila da kuma zuriya a Isra’ila aikin firist ba, da ka bauta wa iyali guda kawai?”
20 সেই যাজক খুব খুশি হল। সে সেই এফোদ, গৃহদেবতাদের এবং সেই প্রতিমাটি নিয়ে সেই লোকদের সঙ্গে চলে গেল।
Sai firist ya yi farin ciki. Ya ɗauki efod, sauran allolin gida da siffar da aka sassaƙa ya tafi tare da mutanen.
21 তাদের ছোটো ছোটো শিশুদের, তাদের গবাদি পশুপাল ও তাদের বিষয়সম্পত্তি সামনে রেখে তারা মুখ ফিরিয়ে চলে গেল।
Suka sa’ya’yansu ƙanana a gaba, dabbobinsu da mallakansu a gabansu, suka juya suka tafi.
22 মীখার বাড়ি থেকে তারা কিছু দূর যেতে না যেতেই, মীখার বাড়ির কাছে বসবাসকারী লোকদের ডাকা হল এবং তারা দান গোষ্ঠীভুক্ত লোকদের নাগাল ধরে ফেলল।
Sa’ad da suka yi ɗan nisa daga gidan Mika, sai aka kira mutanen da suke maƙwabtakar da Mika suka taru suka bi mutanen Dan suka cim musu.
23 দান গোষ্ঠীভুক্ত লোকদের লক্ষ্য করে তারা যখন চিৎকার করছিল, তখন দান গোষ্ঠীভুক্ত লোকেরা মুখ ফিরিয়ে মীখাকে বলল, “তোমার কী হয়েছে যে তুমি যুদ্ধ করার জন্য তোমার লোকদের ডেকে আনলে?”
Da suna ihu suna binsu, sai mutanen Dan suka waiga suka cewa Mika, “Mece ce damuwarka da ka kira mutanenka su zo su fāɗa mana?”
24 সে উত্তর দিল, “তোমরা আমার তৈরি করা দেবতাদের, ও আমার যাজককে নিয়ে চলে গিয়েছ। আমার কাছে আর কী রইল? তোমরা কীভাবে প্রশ্ন করতে পারো, ‘তোমার কী হয়েছে?’”
Ya amsa ya ce, “Kun kwashe allolin da na yi, da kuma firist nawa, kuka tafi. Me kuma nake da shi? Yaya za ku ce, ‘Mece ce damuwata?’”
25 দান গোষ্ঠীভুক্ত লোকেরা উত্তর দিল, “আমাদের সঙ্গে তর্কাতর্কি কোরো না, তা না হলে কয়েকজন লোক ক্রুদ্ধ হয়ে তোমাদের আক্রমণ করে ফেলতে পারে, এবং তুমি ও তোমার পরিবার-পরিজন প্রাণ হারাবে।”
Mutanen Dan suka ce, “Kada ka kuskura ka ce kome, in ba haka ba mutanen nan za su harzuƙa, da kai da iyalinka duka ku rasa rayukanku.”
26 অতএব দান গোষ্ঠীভুক্ত লোকেরা নিজেদের পথ ধরে চলে গেল, এবং তারা যে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তা বুঝতে পেরে মীখা মুখ ফিরিয়ে ঘরে ফিরে গেল।
Saboda haka mutanen Dan suka kama hanyarsu, Mika kuwa da ya ga an fi ƙarfinsa, sai ya juya ya koma gida.
27 পরে তারা মীখার তৈরি করা বস্তুগুলি ও তার যাজককে নিয়ে সেই লয়িশে গেল, যেখানকার লোকেরা শান্তিতে ও নিশ্চিন্ত-নির্ভয় অবস্থায় ছিল। তারা তরোয়াল চালিয়ে তাদের আক্রমণ করল এবং তাদের নগরটি আগুনে পুড়িয়ে দিল।
Sa’an nan suka ɗauko abin da Mika ya yi, da firist nasa, suka tafi Layish, suka fāɗa wa mutanen da suke zaman lafiya, ransu kuma a kwance. Suka fāɗa musu suka kuma ƙone birninsu.
28 তাদের রক্ষা করার কেউ ছিল না, কারণ তারা সীদোন থেকে বহুদূরে বসবাস করছিল এবং অন্য কারোর সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। সেই নগরটি বেথ-রহোবের নিকটবর্তী এক উপত্যকায় অবস্থিত ছিল। দান গোষ্ঠীভুক্ত লোকেরা সেই নগরটি পুনর্নির্মাণ করে সেখানে বসতি স্থাপন করল।
Ba wanda zai cece su domin suna nesa da Bet-Sidon kuma ba sa hulɗa da kowa. Birnin yana a kwari kusa da Bet-Rekob. Mutanen Dan suka sāke gina birnin suka zauna a can.
29 তারা তাদের পূর্বপুরুষ সেই দানের নামানুসারে সেই নগরটির নাম দিল দান, যিনি ইস্রায়েলের ছেলে ছিলেন—যদিও সেই নগরটিকে আগে লয়িশ বলে ডাকা হত।
Suka sa wa birnin suna Dan, wato, sunan kakansu Dan, wanda aka haifa wa Isra’ila, ko da yake a dā ana kira birnin Layish.
30 তারা নিজেদের জন্য সেখানে সেই প্রতিমাটি প্রতিষ্ঠিত করল, এবং মোশির ছেলে গের্শোমের সন্তান যোনাথন ও তার ছেলেরা দেশের বন্দিদশার সময়কাল পর্যন্ত দান গোষ্ঠীর যাজক হয়ে রইল।
A can mutanen Dan suka kafa wa kansu gumaka, Yonatan ɗan Gershom, ɗan Musa, da’ya’yansa maza firistoci ne na kabilar Dan har lokacin da aka kwashe mutane zuwa bauta.
31 যতদিন শীলোতে ঈশ্বরের মন্দির ছিল, ততদিন তারা মীখার তৈরি করা প্রতিমাটি ব্যবহার করে যাচ্ছিল।
Suka ci gaba da amfani da gumakan da Mika ya yi, a duk wannan lokacin gidan Allah yana a Shilo.