< বিচারকর্ত্তৃগণের বিবরণ 17 >

1 ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে বসবাসকারী মীখা নামক একজন লোক
Munthu wina dzina lake Mika wochokera ku dziko la mapiri la Efereimu anawuza amayi ake kuti
2 তার মাকে বলল, “তোমার যে 1,100 শেকল রুপো চুরি হয়েছিল এবং যার জন্য আমি তোমাকে অভিশাপ দিতে শুনেছিলাম—সেই রুপো আমার কাছেই আছে; আমিই তা নিয়েছিলাম।” তখন তার মা বললেন, “বাছা, সদাপ্রভু তোমায় আশীর্বাদ করুন!”
“Ndinamva inu mukutemberera munthu amene anaba ndalama zanu zasiliva 1,100. Ndalamazo zili ndi ine, ndinatenga ndine.” Pamenepo amayi akewo anati, “Yehova akudalitse mwana wanga!”
3 সে যখন তার মাকে সেই 1,100 শেকল রুপো ফিরিয়ে দিল, তখন তার মা বললেন, “আমার এই রুপো আমি শপথ নিয়ে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করছি, যেন আমার ছেলে রুপো দিয়ে মোড়া একটি মূর্তি তৈরি করে। এই রুপো আমি তোমাকেই ফিরিয়ে দেব।”
Choncho Mika anabweza ndalama 1,100 za siliva kwa amayi ake, ndipo amayi akewo anati, “Ine ndapatulira Yehova ndalama za silivazi kuti mwana wanga aseme fano ndi kulikuta ndi siliva. Ndiye tsopano ndikubwezera ndalamazo.”
4 অতএব মীখা সেই রুপো তার মাকে ফিরিয়ে দেওয়ার পর, তিনি তা থেকে 200 শেকল রুপো নিয়ে সেগুলি এমন একজন রৌপ্যকারকে দিলেন, যে প্রতিমা নির্মাণ করার জন্য সেগুলি ব্যবহার করল। আর সেটি মীখার বাড়িতেই রাখা হল।
Tsono Mika atabweza ndalama zija kwa amayi ake, iwo anatengapo ndalama za siliva 200 namupatsa mmisiri wosula siliva. Iye anakonza fano, nasungunula siliva uja ndi kulikutira fano lija. Ndipo Mika anayika fanolo mʼnyumba mwake.
5 সেই মীখার একটি মন্দির ছিল, এবং সে একটি এফোদ ও কয়েকটি গৃহদেবতা তৈরি করল ও তার এক ছেলেকে নিজের যাজকরূপে অভিষিক্ত করল।
Mikayu anali ndi kachisi, ndipo anapanga efodi ndi mafano otchedwa terafimu. Anapatula mwana wake mmodzi kuti akhale wansembe.
6 সেই সময় ইস্রায়েলে কোনও রাজা ছিলেন না; প্রত্যেকে, তাদের যা ভালো বলে মনে হত, তাই করত।
Masiku amenewo kunalibe mfumu ku Israeli. Aliyense amachita zomwe zinamukomera.
7 যিহূদার বেথলেহেমে এক তরুণ লেবীয় ছিল, যে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকজনের সঙ্গে বসবাস করত।
Ku Betelehemu mʼdziko la Yuda kunali mnyamata wina amene anali wa fuko la Levi.
8 সে সেই নগর ছেড়ে বসবাসের উপযোগী অন্য কোনো স্থানের খোঁজে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে সে ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে মীখার বাড়িতে এসে পৌঁছাল।
Iyeyu anachoka mu mzinda wa Betelehemu uja ku Yuda kukafuna malo ena okhala. Akuyenda, anafika ku dziko la mapiri la Efereimu ku nyumba ya Mika.
9 মীখা তাকে জিজ্ঞাসা করল, “তুমি কোথাকার লোক?” “আমি যিহূদার বেথলেহেম নিবাসী এক লেবীয়,” সে বলল, “আর আমি থাকার জন্য একটি স্থান খুঁজছি।”
Tsono Mika anamufunsa kuti, “Mukuchokera kuti?” Ndipo iye anayakha kuti, “Ndine Mlevi wochokera ku Betelehemu mʼdziko la Yuda. Ndikufunafuna malo okhala.”
10 পরে মীখা সেই লেবীয়কে বলল, “আমার সঙ্গে থাকো এবং আমার পিতৃস্থানীয় এক যাজক হয়ে যাও, এবং আমি তোমাকে বছরে দশ শেকল করে রুপো, তোমার জামাকাপড় ও তোমার খাদ্যদ্রব্য দেব।”
Tsono Mika anati kwa iye, “Khalani ndi ine. Mukhale ngati mlangizi wanga ndi wansembe, ndipo ine ndizikupatsani ndalama za siliva khumi pa chaka komanso zovala ndi zakudya.”
11 অতএব সেই লেবীয় তরুণ তার সঙ্গে থাকতে রাজি হয়ে গেল, এবং সে মীখার কাছে তার পুত্রস্থানীয় হয়ে গেল।
Choncho Mleviyo anavomera kuti azikhala naye, ndipo mnyamatayo anakhala ngati mmodzi mwa ana ake aamuna.
12 পরে মীখা সেই লেবীয়কে অভিষিক্ত করল, এবং সেই তরুণ তার যাজক হয়ে গেল ও তার বাড়িতেই বসবাস করতে লাগল।
Pambuyo pake Mika anapatula Mleviyo ndipo mnyamatayu anakhala wansembe. Tsono ankakhala mʼnyumba ya Mika.
13 আর মীখা বলল, “এখন আমি বুঝতে পারছি যে সদাপ্রভু আমার প্রতি মঙ্গলময় হবেন, যেহেতু এই লেবীয় আমার যাজক হয়েছে।”
Ndipo Mika anati, “Tsopano ndadziwa kuti Yehova adzandikomera mtima chifukwa Mleviyu ndiye wakhala wansembe wanga.”

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 17 >