< বিচারকর্ত্তৃগণের বিবরণ 15 >
1 কিছুকাল পর, গম কাটার মরশুমে, শিম্শোন একটি ছাগশাবক নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। তিনি বললেন, “আমি আমার স্ত্রীর ঘরে যাচ্ছি।” কিন্তু তাঁর স্ত্রীর বাবা শিম্শোনকে ভিতরে ঢুকতে দিলেন না।
Daga baya, a lokacin girbin alkama, Samson ya ɗauki ɗan akuya ya tafi yă ziyarci matarsa. Sai ya ce, “Zan in shiga ɗakin matata.” Amma mahaifinta ya hana shi shiga.
2 “আমি এত নিশ্চিত ছিলাম যে তুমি তাকে ঘৃণা করো,” তিনি বললেন, “আমি তাকে তোমার সহচরের সঙ্গে বিয়ে দিয়েছি। তার ছোটো বোন কি তার চেয়েও বেশি সুন্দরী নয়? তার পরিবর্তে বরং তুমি তার বোনকেই বিয়ে করো।”
Ya ce wa, “Na tabbata ba ka sonta sam-sam, don haka na ba da ita ga abokinka. Ba ƙanuwarta ta fi kyau ba? Ka ɗauke ta a maimako.”
3 শিম্শোন তাদের বললেন, “এবার আমি ফিলিস্তিনীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি; আমি সত্যিই তাদের ক্ষতি করব।”
Samson kuwa ya ce musu, “A wannan lokaci ina da iko in rama a kan Filistiyawa; tabbatacce zan ji musu.”
4 অতএব তিনি বাইরে গিয়ে 300-টি শিয়াল ধরলেন এবং জোড়ায় জোড়ায় সেগুলির লেজ বেঁধে দিলেন। এরপর তিনি প্রত্যেক জোড়া লেজে একটি করে মশাল বেঁধে দিলেন,
Saboda haka ya tafi ya kama yanyawa ɗari uku ya ɗaura wutsiyoyinsu wutsiya da wutsiya. Sa’an nan ya daure acibalbal a tsakanin ko waɗanne wutsiya biyu,
5 মশালগুলি জ্বালিয়ে দিলেন এবং শিয়ালগুলিকে ফিলিস্তিনীদের ফসলের ক্ষেতে ছেড়ে দিলেন। তিনি দ্রাক্ষাক্ষেত ও জলপাই বাগান সুদ্ধ আঁটি বাঁধা ফসল এবং না কাটা ফসল, সব পুড়িয়ে দিলেন।
sai ya sa wa acibalbal wuta, ya saki yanyawan suka shiga gonakin Filistiyawa. Suka ƙone dammunan hatsi da hatsin da yake tsaye, tare da gonakin inabi da na zaitun.
6 ফিলিস্তিনীরা যখন জিজ্ঞাসা করল, “কে এই কাজ করেছে?” তখন তাদের বলা হল, “সেই তিম্নীয় লোকটির জামাই শিম্শোন এ কাজ করেছে, কারণ তার স্ত্রীকে তার সহচরের হাতে তুলে দেওয়া হয়েছে।” তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মহিলা ও তার বাবাকে আগুনে পুড়িয়ে মারল।
Filistiyawa suka yi tambaya suka ce, “Wane ne ya yi wannan abu?” Sai aka ce musu, “Ai, Samson ne surukin mutumin Timna, domin an ba wa abokinsa matarsa.” Saboda haka Filistiyawa suka haura suka je suka ƙone ta da mahaifinta ƙurmus da wuta.
7 শিম্শোন তাদের বললেন, “যেহেতু তোমরা এরকম কাজ করেছ, তাই আমি শপথ নিচ্ছি যে তোমাদের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না।”
Samson ya ce musu, “Tun da kun aikata wannan, ba zan bari ba har sai na ɗau fansa a kanku.”
8 তিনি তাদের উপর ভয়ংকর আক্রমণ শানালেন এবং বহু মানুষজনকে হত্যা করলেন। পরে তিনি সেখান থেকে চলে গিয়ে ঐটম পাষাণ-পাথরের একটি গুহায় বসবাস করতে লাগলেন।
Ya kuwa fāɗa musu ya kuma karkashe su da yawa. Sa’an nan ya gangara ya zauna a kogo a dutsen Etam.
9 ফিলিস্তিনীরা গিয়ে যিহূদা দেশে শিবির স্থাপন করল এবং লিহীর কাছে ছড়িয়ে পড়ল।
Filistiyawa suka haura suka yi sansani a Yahuda, suka bazu kusa da Lehi.
10 যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের জিজ্ঞাসা করল, “তোমরা কেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ?” “আমরা শিম্শোনকে বন্দি করে নিয়ে যেতে এসেছি,” তারা উত্তর দিল, “সে আমাদের প্রতি যা করেছে, আমরাও তার প্রতি তেমনই করব।”
Mutanen Yahuda suka ce, “Me ya sa kuka zo mana da yaƙi?” Sai suka ce, “Mun zo ne mu kama Samson, a matsayin fursunan yaƙi, mu yi masa kamar yadda ya yi mana.”
11 পরে যিহূদা দেশ থেকে 3,000 লোক এসে ঐটমের পাষাণ-পাথরের গুহায় নেমে গিয়ে শিম্শোনকে বলল, “তুমি কি বুঝতে পারছ না যে ফিলিস্তিনীরা আমাদের উপরে রাজত্ব করছে? আমাদের প্রতি তুমি এ কী করলে?” শিম্শোন উত্তর দিলেন, “তারা আমার প্রতি যা করেছে, আমিও তাদের প্রতি শুধু সেরকমই করেছি।”
Sa’an nan mutane dubu uku daga Yahuda suka gangara wajen Samson a kogo a dutsen Etam. Suka ce masa, “Ba ka san cewa Filistiyawa ne suke mulkinmu ba? Me ke nan ka yi mana?” Ya ce musu, “Na ɗan yi musu abin da suka yi mini ne.”
12 তারা তাঁকে বলল, “আমরা তোমাকে বেঁধে ফিলিস্তিনীদের হাতে সমর্পণ করে দিতে এসেছি।” শিম্শোন বললেন, “আমার কাছে শপথ করো যে তোমরা নিজেরাই আমাকে হত্যা করবে না?”
Suka ce masa, “To, mun zo ne mu daure ka mu kai wa Filistiyawa.” Samson ya ce, “Ku rantse mini ba za ku kashe ni da kanku ba.”
13 “ঠিক আছে,” তারা উত্তর দিল, “আমরা শুধু তোমাকে বেঁধে নিয়ে গিয়ে তাদের হাতে সমর্পণ করে দেব। আমরা তোমাকে হত্যা করব না।” অতএব তারা দুই গাছা নতুন দড়ি দিয়ে শিম্শোনকে বাঁধল এবং সেই পাষাণ-পাথর থেকে তাঁকে নিয়ে গেল।
Suka ce, “Mun yarda, za mu dai daure ka mu ba da kai gare su. Ba za mu kashe ka ba.” Saboda haka suka daure shi da sababbin igiyoyi biyu, suka saukar da shi daga dutsen.
14 তিনি লিহীর কাছাকাছি আসতে না আসতেই, ফিলিস্তিনীরা চিৎকার করতে করতে তাঁর দিকে ছুটে এল। সদাপ্রভুর আত্মা সপরাক্রমে তাঁর উপরে নেমে এলেন। তাঁর হাতের দড়ি পোড়া শণের মতো হয়ে গেল, এবং হাত দুটি থেকে বাঁধনগুলি খসে পড়ল।
Yayinda ya zo gab da Lehi, sai Filistiyawa suka sheƙo a guje da ihu suka nufo shi. Ruhun Ubangiji kuwa ya sauko da iko a kansa. Igiyoyin da suke daure a hannuwansa kuwa suka zama kamar abin da wuta ta babbaka, suka tsintsinke suka zuba daga hannuwansa.
15 গাধার চোয়ালের একটি টাটকা হাড় পেয়ে, তিনি সেটি হাতে তুলে নিলেন এবং সেটি দিয়ে 1,000 লোককে আঘাত করে হত্যা করলেন।
Da ya samo muƙamuƙin jaki, ya ɗauka, sai ya karkashe mutane dubu ɗaya.
16 পরে শিম্শোন বললেন, “গাধার চোয়ালের হাড় দিয়ে আমি তাদের গাধা বানালাম। গাধার চোয়ালের হাড় দিয়ে আমি 1,000 লোক মারলাম।”
Sa’an nan Samson ya ce, “Da muƙamuƙin jaki na mai da su jakuna. Da muƙamuƙin jaki na kashe mutum dubu.”
17 কথা বলা শেষ করে, তিনি গাধার চোয়ালের হাড়টি ছুঁড়ে ফেলে দিলেন; এবং সেই স্থানটির নাম রাখা হল রামৎ-লিহী।
Da ya gama magana, sai ya jefar da muƙamuƙin; aka ba wa wannan wuri suna Ramat Lehi.
18 যেহেতু তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি সদাপ্রভুকে ডেকে বললেন, “তুমি তোমার দাসকে এই মহাবিজয় দান করেছ। এখন কি আমাকে পিপাসায় মরতে হবে এবং ওই সুন্নতবিহীন লোকদের হাতে গিয়ে পড়তে হবে?”
Saboda ƙishirwa ta kama shi ƙwarai, sai ya ce wa Ubangiji, “Ka ba bawanka wannan babbar nasara. To, sai in mutu da ƙishirwa, har in shiga a hannun marasa kaciyan nan su kashe ni?”
19 তখন ঈশ্বর লিহীতে একটি গর্ত খুঁড়ে দিলেন, এবং সেখান থেকে জল বের হয়ে এল। শিম্শোন যখন সেই জলপান করলেন, তখন তাঁর শক্তি ফিরে এল এবং তিনি চাঙ্গা হয়ে গেলেন। তাই সেই জলের উৎসের নাম রাখা হল ঐন-হক্কোরী, এবং আজও পর্যন্ত লিহীতে সেটি অবস্থিত আছে।
Sa’an nan Allah ya buɗe wani rami a Lehi, ruwa kuwa ya fito daga ciki. Da Samson ya sha, sai ƙarfinsa ya dawo, ya kuma wartsake. Aka sa wa wannan maɓulɓula suna En Hakkore, yana nan a Lehi har wa yau.
20 ফিলিস্তিনীদের সময়কালে শিম্শোন কুড়ি বছর ইস্রায়েলীদের নেতৃত্ব দিলেন।
Samson kuwa ya shugabanci Isra’ila shekara ashirin a zamanin Filistiyawa.