< যিহোশূয়ের বই 21 >

1 লেবীয়দের পিতৃকুলপতিরা যাজক ইলীয়াসর, নূনের ছেলে যিহোশূয় ও ইস্রায়েলী অন্যান্য গোষ্ঠীপ্রধানদের কাছে এলেন।
To, a lokacin, sai shugabannin iyalan Lawiyawa suka je wurin Eleyazar firist, Yoshuwa ɗan Nun da kuma shugabannin sauran iyalan kabilu na Isra’ila a
2 তাঁরা কনান দেশের শীলোতে তাঁদের বললেন, “সদাপ্রভু মোশির মাধ্যমে আদেশ দিয়েছিলেন যে, আপনি আমাদের বসবাস করার জন্য নগর ও আমাদের পশুপালের জন্য চারণভূমি দেবেন।”
Shilo cikin Kan’ana, suka ce musu, “Ubangiji ya yi umarni ta wurin Musa cewa a ba mu garuruwan da za mu zauna a ciki, da wurin kiwo mai kyau don dabbobinmu.”
3 তাই, সদাপ্রভুর আদেশানুসারে, ইস্রায়েলীরা তাদের উত্তরাধিকার থেকে এই সমস্ত নগর ও চারণভূমি লেবীয়দের দান করল:
Saboda haka kamar yadda Ubangiji ya umarta, sai Isra’ilawa suka ba wa Lawiyawa waɗannan garuruwa da wuraren kiwo daga cikin gādonsu.
4 প্রথম গুটিকাপাতের দানটি তাদের বংশানুসারে উঠল কহাতীয় গোষ্ঠীর নামে। লেবীয়েরা ছিল যাজক হারোণের বংশধর। তাদের যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন গোষ্ঠীর বংশধরদের থেকে তেরোটি নগর দেওয়া হল।
Ƙuri’a ta farko ta fāɗa a kan Kohatawa bisa ga iyalansu. Sai aka ba wa Lawiyawa waɗanda suke’yan zuriyar Haruna, firist, garuruwa goma sha uku daga kabilan Yahuda, Simeyon da Benyamin.
5 কহাতের অবশিষ্ট বংশধরদের জন্য ইফ্রয়িম, দান ও মনঃশির অর্ধ গোষ্ঠীর বংশধরদের থেকে দশটি নগর দেওয়া হল।
Sauran Kohatawan kuma aka ba su garuruwa goma daga iyalan kabilar Efraim, Dan da kuma rabi kabilar Manasse.
6 গের্শোনের বংশধরদের দেওয়া হল তেরোটি নগর। তারা ইষাখর, আশের, নপ্তালি ও বাশনের মনঃশির অর্ধ গোষ্ঠীর বংশধরদের কাছ থেকে এই নগরগুলি পেল।
Aka kuma ba wa zuriyar Gershon garuruwa goma sha uku daga iyalan kabilan Issakar, Asher, Naftali, da kuma rabin kabilar Manasse a Bashan.
7 মরারির বংশধরেরা রূবেণ, গাদ ও সবূলূন গোষ্ঠী থেকে বংশ অনুসারে বারোটি নগর পেল।
Aka ba wa zuriyar Merari bisa ga iyalansu, garuruwa goma sha biyu daga kabilan Ruben, Gad da Zebulun.
8 এইভাবে ইস্রায়েলীরা চারণভূমিসহ এই সমস্ত নগর লেবীয়দের দিল, যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে আদেশ দিয়েছিলেন।
Haka Isra’ilawa suka ba wa Lawiyawa waɗannan garuruwa da wuraren kiwo masu kyau, yadda Ubangiji ya umarta ta wurin Musa.
9 যিহূদা ও শিমিয়োন গোষ্ঠী থেকে তারা এই নামবিশিষ্ট নগরগুলি বরাদ্দ করল।
Daga kabilan Yahuda da Simeyon ne aka ba su waɗannan garuruwan da aka ambata,
10 এই নগরগুলি হারোণের সেই বংশধরদের দেওয়া হল, যারা ছিল লেবীয় গোষ্ঠীভুক্ত কহাতীয় গোত্র, যেহেতু প্রথম গুটিকাপাতের দান তাদের নামেই উঠেছিল:
(ga garuruwan da aka ba wa zuriyar Haruna waɗanda suke daga iyalan Kohatawa na Lawiyawa, domin ƙuri’a ta farko ta fāɗa a kansu),
11 যিহূদার পার্বত্য প্রদেশে তারা চারণভূমিসহ তাদের কিরিয়ৎ-অর্ব (অর্থাৎ, হিব্রোণ) নগরটি দিল। (অর্ব ছিল অনাকীয়দের পূর্বপুরুষ)
an ba su, Kiriyat Arba (wato, Hebron), da wurin kiwon da yake kewaye da ƙasar kan tudu ta Yahuda. (Arba shi ne kakan Anak.)
12 কিন্তু ওই নগরের মাঠগুলি ও চারপাশের সব গ্রাম তারা উত্তরাধিকারস্বরূপ যিফূন্নির ছেলে কালেবকে দিয়েছিল।
Amma sai aka ba Kaleb ɗan Yefunne filayen da kuma ƙauyukan da suke kewaye da birnin, su zama nasa.
13 এভাবে তারা যাজক হারোণের বংশধরদের দিল চারণভূমিসহ হিব্রোণ (নগরটি ছিল নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য আশ্রয়-নগর), লিব্‌না,
Sai aka ba zuriyar Haruna firist, ƙasar Hebron (garin masu neman mafaka don sun yi kisa), da Libna,
14 যত্তীর, ইষ্টিমোয়,
da Yattir, da Eshtemowa,
15 হোলোন, দবীর,
da Holon, da Debir,
16 ঐন্, যুটা ও বেত-শেমশ—এই দুই গোষ্ঠী থেকে নয়টি নগর দেওয়া হল।
da Ayin, da Yutta, da kuma Bet-Shemesh, tare da wuraren kiwonsu, garuruwa tara ke nan daga kabilun nan biyu, Yahuda da Simeyon.
17 আর বিন্যামীন গোষ্ঠী থেকে তারা দিল: চারণভূমিসহ গিবিয়োন, গেবা,
Daga kabilar Benyamin kuwa aka ba su, Gibeyon, Geba,
18 অনাথোৎ ও অল্‌মোন—এই চারটি নগর।
Anatot da Almon, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan.
19 চারণভূমিসহ মোট তেরোটি নগর হারোণের বংশধর যাজকদের অধিকার হল।
Duka-duka garuruwan firistoci, zuriyar Haruna, su goma sha uku ne tare da wuraren kiwonsu.
20 লেবীয় গোষ্ঠীভুক্ত কহাতীয় গোত্রের অবশিষ্টদের জন্য ইফ্রয়িম গোষ্ঠী থেকে নগর বরাদ্দ করা হল:
Aka kuma ba wa sauran Kohatawa, iyalan Lawiyawa, garuruwa daga kabilar Efraim.
21 ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে তাদের দেওয়া হল: চারণভূমিসহ শিখিম (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর) ও গেষর,
A ƙasar kan tudu ta Efraim, aka ba su, Shekem (garin masu neman mafaka don sun yi kisa) da Gezer,
22 কিবসয়িম ও বেথ-হোরোণ—মোট চারটি নগর।
Kibzayim da Bet-Horon, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan.
23 সেই সঙ্গে দান গোষ্ঠী থেকে তারা পেল: চারণভূমিসহ ইল্‌তকী, গিব্বথোন,
Haka kuma daga kabilar Dan, aka ba su, Elteke, Gibbeton,
24 অয়ালোন ও গাৎ-রিম্মোণ—এই চারটি নগর।
Aiyalon da Gat-Rimmon, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan.
25 মনঃশির অর্ধ গোষ্ঠী থেকে তারা পেল: চারণভূমিসহ তানক ও গাৎ-রিম্মোণ—এই দুটি নগর।
Daga rabin kabilar Manasse kuwa aka ba su, Ta’anak da Gat-Rimmon, tare da wuraren kiwonsu, garuruwa biyu ke nan.
26 চারণভূমিসহ এই দশটি নগর কহাতীয়দের অবশিষ্ট গোত্রদের দেওয়া হল।
Dukan garuruwan nan goma tare da wuraren kiwonsu ne aka ba sauran iyalan Kohatawa.
27 লেবীয় গোষ্ঠীভুক্ত গের্শোনীয় গোত্রকে এই নগরগুলি দেওয়া হল: মনঃশির অর্ধ গোষ্ঠী থেকে: চারণভূমিসহ বাশনের গোলন (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর) ও বে-এস্তেরা—এই দুটি নগর;
Aka ba wa zuriyar Gershon, waɗanda suke Lawiyawa, rabo. Daga rabin kabilar Manasse, Golan a cikin Bashan (garin masu neman mafaka don sun yi kisa), da Be’eshtera, tare da wuraren kiwonsu, garuruwa biyu ke nan;
28 ইষাখর গোষ্ঠী থেকে দেওয়া হল: চারণভূমিসহ কিশিয়োন, দাবরৎ,
daga kabilar Issakar kuma aka ba su Kishiyon, Daberat,
29 যর্মুৎ ও ঐন-গন্নীম—এই চারটি নগর;
Yarmut da En Gannim, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan;
30 আশের গোষ্ঠী থেকে দেওয়া হল: চারণভূমিসহ মিশাল, আব্দোন,
daga kabilar Asher kuwa aka ba su, Mishal, Abdon,
31 হিল্‌কৎ ও রাহব—এই চারটি নগর;
Helkat da Rehob, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan;
32 নপ্তালি গোষ্ঠী থেকে দেওয়া হল: চারণভূমিসহ গালীলের কেদশ (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর), হম্মোৎ-দোর ও কর্তন—এই তিনটি নগর।
daga kabilar Naftali kuma aka ba su, Kedesh a cikin Galili (garin masu neman mafaka don sun yi kisa), Hammon-Dor da kuma Kartan, tare da wuraren kiwonsu, garuruwa uku ke nan.
33 গের্শোনীয় গোত্রদের জন্য ছিল চারণভূমিসহ মোট তেরোটি নগর।
Duka-duka, garuruwan iyalan Gershonawa goma sha uku ne, tare da wuraren kiwonsu.
34 (অবশিষ্ট লেবীয় গোষ্ঠীর মধ্যে) মরারীয় গোষ্ঠীকে দেওয়া হল: সবূলূন গোষ্ঠী থেকে: চারণভূমিসহ যক্নিয়াম, কার্তা,
Aka ba wa iyalan Merari (sauran Lawiyawa) garuruwa, daga kabilar Zebulun, wato, Yokneyam, Karta,
35 দিম্না ও নহলাল—এই চারটি নগর;
Dimna da kuma Nahalal, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan;
36 রূবেণ গোষ্ঠী থেকে: চারণভূমিসহ বেৎসর, যহস,
daga kabilar Ruben kuma aka ba su, Bezer, Yahza,
37 কদেমোৎ ও মেফাৎ—এই চারটি নগর;
Kedemot da kuma Mefa’at, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan;
38 গাদ গোষ্ঠী থেকে: চারণভূমিসহ গিলিয়দের রামোৎ (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর), মহনয়িম,
daga kabilar Gad kuwa aka ba su, Ramot Gileyad (garin masu neman mafaka don sun yi kisa), Mahanayim,
39 হিষ্‌বোন ও যাসের—মোট এই চারটি নগর।
Heshbon da kuma Yazer, tare da wuraren kiwonsu, garuruwa huɗu ke nan.
40 লেবীয় গোষ্ঠীভুক্ত অবশিষ্ট মরারীয় গোত্রগুলির জন্য বণ্টন করা হল এই বারোটি নগর।
Duka-duka garuruwan da aka ba iyalan mutanen Merari, waɗanda su ne sauran Lawiyawa, garuruwa goma sha biyu ne.
41 ইস্রায়েলীদের দখলীকৃত এলাকা থেকে লেবীয়দের জন্য নির্দিষ্ট চারণভূমিসহ নগরগুলির সংখ্যা মোট আটচল্লিশটি।
Jimillar birane da wurarensu na kiwon da aka ba Lawiyawa daga cikin mallakar jama’ar Isra’ila guda arba’in da takwas ne.
42 এসব নগরের চারপাশে ছিল চারণভূমি। সমস্ত নগরের ক্ষেত্রেই একথা সত্যি ছিল।
Dukan garuruwan nan kowannensu yana kewaye da wurin kiwo.
43 এভাবে সদাপ্রভু ইস্রায়েলের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তাদের দিলেন ও তারা ওই দেশের দখল নিয়ে সেখানে বসতি স্থাপন করল।
Ubangiji kuwa ya ba Isra’ilawa dukan ƙasar da ya yi wa kakanninsu alkawari, suka kuwa mallake ta, suka zauna a cikinta.
44 সদাপ্রভু চারদিক থেকে তাদের বিশ্রাম দিলেন, যেমন তিনি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন। তাদের কোনও শত্রু তাদের সামনে দাঁড়াতে পারল না। সদাপ্রভু তাদের সব শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন।
Ubangiji ya ba su hutawa a kowane gefe kamar yadda ya yi wa kakanninsu alkawari, ba ko ɗaya daga cikin abokan gābansu da ya iya cinsu da yaƙi.
45 ইস্রায়েল কুলকে সদাপ্রভুর দেওয়া সমস্ত সুন্দর প্রতিশ্রুতির মধ্যে একটিও ব্যর্থ হয়নি; সব প্রতিশ্রুতিই পূর্ণ হল।
Ubangiji kuwa ya cika kowane alkawarin alherin da ya yi wa mutanen Isra’ila.

< যিহোশূয়ের বই 21 >