< যিহোশূয়ের বই 20 >
1 পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন:
Baada ya hayo, Yahweh akamwambia Yoshua,
2 “তুমি ইস্রায়েলীদের বলো, আমি যেমন মোশির মাধ্যমে তোমাদের নির্দেশ দিয়েছিলাম, তারা যেন তেমনই আশ্রয়-নগরগুলি মনোনীত করে।
“Waambia watu wa Israeli, na kusema, 'Chagueni miji ya makimbilio ambayo niliwaambia kupitia kwa Musa.
3 কেউ যদি দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলে, সে যেন সেখানে পালিয়ে যেতে পারে। এর ফলে রক্তপাতের প্রতিশোধদাতার হাত থেকে সে রক্ষা পাবে।
Fanyeni hivi ili mtu akiua mtu bila kukusudia aweze kwenda huko. Miji hii itakuwa ni sehemu ya kukimbilia kutoka kwa mtu yeyote yule anayetaka kulipiza kisasi kwa damu ya mtu aliyeuliwa.
4 এসব নগরের কোনো একটিতে তারা যখন পালিয়ে যাবে, তখন তারা নগর-দুয়ারের সামনে গিয়ে দাঁড়াবে এবং সেই নগরের প্রাচীনদের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করবে। পরে তারা পলাতককে তাদের নগরে প্রবেশ করতে দেবে ও তাদের সঙ্গে বসবাস করার জন্য একটি স্থান নির্দিষ্ট করে দেবে।
Atakimbilia kwa mji mmoja miongoni mwa miji hiyo na atasimama mlangoni mwa lango la mji, na ataeleza kesi yake kwa wazee wa mji ule. Kisha watamwingiza ndani ya mji na watampatia sehemu yake ya kuishi miongoni mwao.
5 রক্তপাতের জন্য প্রতিশোধদাতা যদি তার পিছু ধাওয়া করে যায়, তবে প্রাচীনেরা যেন সেই পলাতককে তার হাতে সমর্পণ না করে, কারণ সে তার প্রতিবেশীকে অনিচ্ছাকৃতভাবে এবং পূর্বপরিকল্পিত কোনো বিদ্বেষ ছাড়াই মেরে ফেলেছিল।
Na kama mtu akija akataka kulipiza kisasi kwa damu ya mtu yule ambaye aliuliwa, ndipo watu wa mji hawatatakiwa kumtoa kwa wenye mamlaka mtu huyo aliyeua. Hawaruhusiwi kufanya hivyo kwasababu alimwua jirani bila kukusudia na hakuwa na chuki naye hapo awali.
6 যতক্ষণ না তারা বিচারের জন্য মণ্ডলীর সামনে গিয়ে দাঁড়ায় এবং যতদিন না সেই সময়কার মহাযাজকের মৃত্যু হয়, তাদের সেই নগরেই থেকে যেতে হবে। পরে তারা যেখান থেকে পালিয়েছিল, নিজের বাড়িতে, তাদের নিজস্ব নগরে ফিরে যেতে পারবে।”
Ni lazima akae katika mji ule mpaka pale atakapokuwa amesimama mbele ya kusanyiko kwa ajili ya kuhukumiwa, hadi pale atakapokufa mtu yule anayetumika katika nafasi ya kuhani mkuu katka siku hizo. Na kisha mtu yule aliyeua bila kukusudia aweza kurudi nyumbani kwake, katika mji ule ulikotoka.
7 তাই তারা নপ্তালি গোষ্ঠীর এলাকায় পার্বত্য প্রদেশের অন্তর্ভুক্ত গালীলের কেদশ, ইফ্রয়িম গোষ্ঠীর পার্বত্য প্রদেশের শিখিম ও যিহূদা গোষ্ঠীর পার্বত্য প্রদেশের কিরিয়ৎ-অর্বকে (বা হিব্রোণকে) পৃথক করল।
Kwahiyo, Waisraeli wakaichaguia Kedeshi iliyoko Galilaya katika nchi ya milima ya Nafutali, Shekemu katika nchi ya milima ya Efraimu, na Kiriathi Arba (ambayo ndio Herbroni) katika nchi ya milima ya Yuda.
8 যিরীহোর জর্ডন নদীর পূর্বপারের এলাকায় তারা রূবেণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত মালভূমির মরু এলাকার বেৎসর, গাদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত গিলিয়দের রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর অন্তর্ভুক্ত বাশনের গোলন, আশ্রয়-নগররূপে পৃথক করল।
Katika ng'ambo ya Yordani mashariki mwa Yeriko, walichagua mji wa Bezeri huko nyikani katika nyanda za kabila la Rubeni; na Ramothi Gileadi kutoka kabila la Gadi; na Golani katika Bashani, kutoka katika kabila la Manase.
9 কোনো ইস্রায়েলী বা তাদের মধ্যে বসবাসকারী বিদেশি ব্যক্তি, যে দুর্ঘটনাবশত কাউকে হত্যা করেছে, সে এই নির্ধারিত নগরগুলির যে কোনো একটিতে পালিয়ে যেতে পারবে। তবে সে মণ্ডলীর সাক্ষাতে বিচারিত হওয়ার আগে রক্তপাতের জন্য প্রতিশোধদাতার হাতে নিহত হবে না।
Hii ni miji iliyochaguliwa kwa ajili ya watu wote wa Israeli na kwa ajili ya wageni wanaoishi miongoni mwao, ili kwamba mtu yeyote amwuaye mtu bila kukusudia aweza kukimbilia huko kwa ajili ya kupata usalama. Mtu huyu hatakufa kwa mkono wa mtu yule anayetake kulipiza kisasi cha damu iliyomwagwa, mpaka hapo kwanza mtuhumiwa atakaposimama mbele ya kusanyiko la watu.