< যিহোশূয়ের বই 13 >
1 যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।
Sasa Yoshua alikuwa mzee wakati Yahweh alipomwambia, “Umekuwa mzee, lakini bado kuna nchi kubwa ya kuteka.
2 “এসব দেশ এখনও অবশিষ্ট আছে: “ফিলিস্তিনী ও গশূরীয়দের সমস্ত অঞ্চল,
Nchi iliyosalia ndio hii: mikoa yote ya Wafilisti, na mikoa ile ya Wageshuri,
3 মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে; দক্ষিণ দিকে
(tangu Shihori, iliyoko mashariki mwa Misri, na upande wa kaskazini kuelekea mpaka wa Ekroni, inayofikiriwa kuwa ni mali ya Wakanaani; wafalme watano wa Wafilisti, wale wafalme wa Gaza, Ashidodi, Ashikeloni, Gathi na Ekroni - miliki ya Waavi.
4 অব্বীয়দের এলাকা; সীদোনীয়দের আরা থেকে অফেক পর্যন্ত ও ইমোরীয়দের সীমানা পর্যন্ত বিস্তৃত কনানীয়দের দেশ;
Katika upande wa kusini, kulisalia nchi yote ya Wakanaani, na Meara ambayo ni miliki ya Wasidoni, hadi Afeki, hata mpaka wa Waamori;
5 গিব্লীয়দের অঞ্চল; এবং পূর্বদিকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত বায়াল-গাদ থেকে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত সমগ্র লেবানন।
nchi ya Wagebali, Lebanoni kuelekea upande wa mapambazuko ya jua, kutoka Baali- Gadi chini ya Mlima Hermoni mpaka Lebo Hamathi.
6 “লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীকে, অর্থাৎ, সীদোনীয়দের সবাইকে আমি স্বয়ং ইস্রায়েলীদের সামনে থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি যেমন নির্দেশ দিয়েছিলাম, সেই অনুসারে এক উত্তরাধিকাররূপে এই দেশটি তুমি অবশ্যই ইস্রায়েলীদের জন্য বরাদ্দ কোরো,
Pia, wenyeji wote wa nchi ya milima kutoka Lebanoni hadi Misrefothi - Maimu, pamoja na watu wa Sidoni. Nitawafukuza mbele ya jeshi la Israeli. Uwe na uhakika wa kuwapa Waisraeli nchi kama urithi, kama nilivyokuagiza.
7 এবং এটি এক উত্তরাধিকাররূপে নয় বংশের ও মনঃশির অর্ধেক বংশের মধ্যে ভাগ করে দিয়ো।”
Igawanye nchi hii kama urithi kwa makabila tisa na kwa nusu ya kabila la Manase.
8 মনঃশির অন্য অর্ধেক বংশ, রূবেণীয়রা ও গাদীয়রা তাদের সেই উত্তরাধিকার লাভ করল যা মোশি জর্ডনের পূর্বপারে তাদের দিয়েছিলেন, যেভাবে তিনি, সদাপ্রভুর দাস, তাদের জন্য সেটি বরাদ্দ করে দিয়েছিলেন।
Pamoja na nusu nyingine ya kabila la Manase, Wareubeni na Wagadi wamekwisha kupokea urithi wao ambao Musa aliwapa katika upande wa mashariki wa Yordani,
9 এটি অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং সেই গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে সম্প্রসারিত হল এবং দীবোন পর্যন্ত বিস্তৃত মেদ্বার সমগ্র মালভূমি,
kutoka Aroeri, iliyo katika ukingo wa bonde la mto Arnoni (kujumuisha na mji ambao uko katikati ya bonde), kwa nyanda zote za Medeba hadi Diboni;
10 ও অম্মোনীয়দের সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা ইমোরীয়দের রাজা সেই সীহোনের সমস্ত নগরও এতে যুক্ত হল, যিনি হিষ্বোনে রাজত্ব করতেন।
miji yote ya Sihoni, mfalme wa Waamori, ambaye alitawala katika Heshiboni, hata mpaka wa Waamori,
11 এছাড়াও এতে গিলিয়দ অঞ্চল, গশূর ও মাখার অধিবাসীদের এলাকা, সমগ্র হর্মোণ পর্বত ও সল্খা পর্যন্ত বিস্তৃত সমগ্র বাশন যুক্ত হল—
Gileadi na mkoa wa Wageshuri na Maakathi, mlima wote wa Hermoni, Bashani yote mpaka Saleka;
12 অর্থাৎ, বাশনে সেই ওগের সমগ্র রাজ্য, যিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। (তিনিই রফায়ীয়দের সর্বশেষ জন) মোশি তাদের পরাজিত করলেন ও তাদের দেশ অধিকার করে নিলেন।
ufalme wote wa Ogu katika Bashani, aliyetawala katika Ashitarothi na Edrei - hawa ni wale waliosalia katika Refaimu - ambao Musa aliwapiga na kuwafukuzia mbali.
13 কিন্তু ইস্রায়েলীরা গশূর ও মাখার লোকদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়নি, তাই আজও পর্যন্ত তারা ইস্রায়েলীদের মধ্যে বসবাস করে যাচ্ছে।
Lakini watu wa Israeli hawakuwafukuza Wageshuri wala Wamakathi. Badala yake, Wageshuri na Wamakathi wanaishi miongoni mwa Waisraeli hadi leo.
14 কিন্তু লেবি বংশকে তিনি কোনও উত্তরাধিকার দেননি, যেহেতু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত ভক্ষ্য নৈবেদ্যই হল তাদের উত্তরাধিকার, যেভাবে সদাপ্রভু তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
Kabila la Lawi pekee halikupewa urithi na Musa. Urithi wao ni sadaka za Yahweh, Mungu wa Israeli, zilizotolewa kwa moto, kama Mungu alivyomwagiza Musa.
15 রূবেণ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
Musa aliwapa urithi kabila la Rubeni, ukoo kwa ukoo.
16 অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে, এবং মেদ্বা ছাড়িয়ে সমগ্র মালভূমি থেকে
Miliki yao ilikuwa kutoka Aroeri, juu ya ukingo wa bonde la Mto Arnoni, na mji ulio katikati ya bonde, na nyanda zote za Medeba.
17 হিষ্বোন এবং মালভূমিতে ছড়িয়ে থাকা নগরগুলির সাথে দীবোন, বামোৎ-বায়াল, বেথ-বায়াল-মিয়োন,
Wareubeni walipata pia Heshiboni, na miji yake yote zilizo katika uwanda, Diboni, na Bamathi Baali, na Bethi Baalimeoni,
na Yahazi, na Kedemothi, na Mefaathi,
19 কিরিয়াথয়িম, সিব্মা, উপত্যকার পাহাড়ে অবস্থিত সেরৎ-নগর,
na Kiriathaimu, na Sibuma, na Zerethishahari juu ya kilima cha bonde.
20 বেথ-পিয়োর, পিস্গার ঢাল, ও বেথ-যিশীমোৎ
Wareubeni walipata pia Bethi Peori, miteremko ya Pisiga, Bethi Yeshimothi,
21 মালভূমিতে অবস্থিত সমস্ত নগর এবং হিষ্বোনে রাজত্বকারী ইমোরীয়দের রাজা সীহোনের সমগ্র অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা তাদের দিলেন। মোশি সীহোনকে এবং মিদিয়নীয় সর্দারদের, ইবি, রেকম, সূর, হূর ও রেবাকে—সীহোনের সঙ্গে জোট বাঁধা এই অধিপতিদের—পরাজিত করলেন, যাঁরা সেই দেশে বসবাস করতেন।
miji yote ya uwanda, na ufalme wote wa Sihoni, mfalme wa Waamori, ambaye alikuwa ametawala katika Heshiboni, ambaye Musa alikuwa amemshinda pamoja na viongozi wa Midiani, Evi, Rekemu, Zuri, Huri na Reba, wana wa mfalme wa Sihoni, ambao walikuwa wameishi katika nchi.
22 যুদ্ধে যারা নিহত হল, তাদের সাথে বিয়োরের ছেলে সেই বিলিয়মকেও ইস্রায়েলীরা তরোয়াল চালিয়ে মেরে ফেলল, যে ভবিষ্যৎ-কথনের অনুশীলন করত।
Pia, watu wa Israeli walimwua kwa upanga Baalam mwana wa Beori, ambaye alifanya mambo ya uaguzi, miongoni mwa wale waliowaua.
23 রূবেণীয়দের সীমানা ছিল জর্ডন নদীর পাড়। তাদের গোষ্ঠী অনুসারে এইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি রূবেণ বংশের অধিকার হল।
Mpaka wa kabila la Rubeni ni Mto Yordani; huu ndio mpaka wao. Huu ulikuwa ni urithi wa kabila la Rubeni, uliotolewa kwa kila ukoo, pamoja na miji na vijiji vyao.
24 গাদ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
Hiki ndicho Musa alilipa kabila la Gadi, ukoo kwa ukoo:
25 যাসেরের এলাকা, গিলিয়দের সবকটি নগর এবং রব্বার নিকটবর্তী, অরোয়ের পর্যন্ত বিস্তৃত অম্মোনীয়দের অর্ধেক দেশ;
Himaya yao ilikuwa Yazeri, miji yote ya Gileadi na nusu ya nchi ya Waamoni, hadi Aroeri, iliyo mashariki mwa Raba,
26 এবং হিষ্বোন থেকে রামৎ-মিস্পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল;
kutoka Heshiboni hadi Ramathi - Mizipe na Betonimu, kutoka Mahanaimu mpaka himaya ya Debiri.
27 এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)
Katika bonde, Musa aliwapa Bethi -Haramu, Bethi - Nimra, Sukothi, na Zafoni, ufalme uliobakia wa Sihoni mfalme wa Heshiboni, pamoja na Yordani kama mpaka, katika sehemu za chini za mwisho wa Bahari ya Kinerethi, upande wa mashariki ng'ambo ya Yordani.
28 এসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি তাদের গোষ্ঠী অনুসারে গাদ বংশের অধিকার হল।
Huu ni urithi wa kabila la Gadi, ukoo kwa ukoo, pamoja na miji na vijiji vyao.
29 মনঃশির অর্ধেক বংশকে, অর্থাৎ, মনঃশির বংশধরদের অর্ধেক ভাগকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
Musa aliwapa urithi nusu ya kabila la Manase. Urithi uligawiwa kwa nusu ya kabila la watu wa Manase kutokana na kabila zao.
30 মহনয়িম ছাড়িয়ে এবং সমগ্র বাশন যুক্ত এলাকা, বাশনের রাজা ওগের সমগ্র এলাকা—বাশনে অবস্থিত যায়ীরের সমস্ত জনবসতি, ষাটটি নগর,
Miliki yao ilikuwa kutoka Mahanaimu, Bashani yote, ufalme wote wa mfalme Ogu wa Bashani, na miji yote ya Yairi, iliyo katika Bashani, miji sitini;
31 গিলিয়দের অর্ধেক ভাগ এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী। (বাশনে অবস্থিত ওগের রাজকীয় নগরগুলি) মনঃশির ছেলে মাখীরের বংশধরদের জন্য—তাদের গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার জন্য এটি অধিকার হল।
nusu ya Gileadi, na Ashitarothi na Edrei (miji ya kifalme ya Ogu katika Bashani). Miji hii iligawanywa kwa ukoo wa Makiri mwana wa Manase -nusu ya watu wa Makiri, walipewa kwa kila familia zao.
32 মোশি যখন যিরীহোর পূর্বদিকে, জর্ডন নদীর পারে মোয়াবের সমভূমিতে ছিলেন, তখন তিনি এই উত্তরাধিকারটি দিয়েছিলেন।
Huu ndio urithi ambao Musa aliowagawia katika nyanda za Moabu, ng'ambo ya Yordani mashariki mwa Yeriko.
33 কিন্তু লেবির বংশকে মোশি কোনও উত্তরাধিকার দেননি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুই তাদের অধিকার, যেভাবে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
Musa hakulipa urithi kabila la Lawi. kwa kuwa Yahweh, Mungu wa israeli, ni urithi wao, kama vile alivyowaambia.