< যিহোশূয়ের বই 10 >

1 এদিকে জেরুশালেমের রাজা অদোনী-ষেদক শুনতে পেলেন যে যিহোশূয় অয় দখল করে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছেন, যিরীহো ও সেখানকার রাজার প্রতি তিনি যেমন করেছিলেন, অয় ও সেখানকার রাজার প্রতিও সেরকমই করেছেন, এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সঙ্গে এক মৈত্রীচুক্তি করেছে ও তাদের মিত্রশক্তি হয়ে উঠেছে।
Adoni-Zedek sarkin Urushalima ya ji cewa Yoshuwa ya ci Ai da yaƙi ya kuma hallaka ta sarai, ya yi wa Ai da sarkinta abin da ya yi wa Yeriko da sarkinta, mutanen Gibeyon kuwa sun yi yarjejjeniya ta salama da Isra’ilawa, suna kuma zama kusa da su.
2 রাজা ও তাঁর প্রজারা এতে ভীষণ উদ্‌ভ্রান্ত হয়ে গেলেন, কারণ যে কোনো রাজকীয় নগরের মতো গিবিয়োনও ছিল গুরুত্বপূর্ণ এক নগর; সেটি আকারে অয়ের থেকেও বড়ো ছিল এবং সেখানকার সব লোকজন ছিল ভালো যোদ্ধা।
Shi da mutanensa suka ji tsoron wannan sosai, gama Gibeyon muhimmiyar birni ce, har ma kamar ɗaya daga cikin biranen sarauta, ya ma fi Ai girma, mazanta duka kuwa mayaƙa ne na ƙwarai.
3 তাই জেরুশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মূতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের কাছে আবেদন জানালেন।
Saboda haka sai Adoni-Zedek sarkin Urushalima ya roƙi Hoham sarkin Hebron, Firam sarkin Yarmut, Yafiya sarkin Lakish da Debir sarki Eglon ya ce,
4 “আপনারা আমার কাছে আসুন এবং গিবিয়োন আক্রমণ করার জন্য আমাকে সাহায্য করুন,” তিনি বললেন, “কারণ তারা যিহোশূয় ও ইস্রায়েলের সঙ্গে সন্ধি করেছে।”
“Ku zo ku taimake ni in kai wa Gibeyon hari. Domin sun yi yarjejjeniya ta salama da Yoshuwa da Isra’ilawa.”
5 তখন ইমোরীয়দের এই পাঁচজন রাজা—জেরুশালেমের, হিব্রোণের, যর্মূতের, লাখীশের ও ইগ্লোনের রাজা—তাঁদের সৈন্যদল সমবেত করলেন। তাঁদের সমগ্র সৈন্যদল নিয়ে তাঁরা এগিয়ে গেলেন ও গিবিয়োনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেটি আক্রমণ করলেন।
Sai sarakunan nan biyar na Amoriyawa, sarakunan Urushalima, Hebron, Yarmut, Lakish da Eglon suka haɗa sojojinsu. Suka je dukansu suka yi shirin kai wa Gibeyon hari.
6 গিবিয়োনীয়েরা তখন গিল্‌গলের শিবিরে যিহোশূয়ের কাছে খবর পাঠাল: “আপনার দাসদের ছেড়ে যাবেন না। তাড়াতাড়ি আমাদের কাছে আসুন ও আমাদের রক্ষা করুন! আমাদের সাহায্য করুন, কারণ পার্বত্য প্রদেশের ইমোরীয় রাজারা সবাই আমাদের বিরুদ্ধে জোট বেঁধেছেন।”
Sai mutanen Gibeyon suka aika zuwa wurin Yoshuwa a sansani a Gilgal, “Kada ka juya wa bayinka baya, ka zo da sauri ka cece mu! Ka taimake mu domin sarakunan Amoriyawa duka daga kan tudu sun haɗa ƙarfinsu tare za su tasar mana.”
7 অতএব যিহোশূয় তাঁর সমগ্র সৈন্যদল ও সেরা যোদ্ধাদের সবাইকে সাথে নিয়ে গিল্‌গল থেকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন।
Saboda haka Yoshuwa ya tashi da rundunarsa duka, tare da dukan jarumawansa.
8 সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “ওদের ভয় পেয়ো না; ওদের আমি তোমার হাতে সমর্পণ করেছি। ওদের কেউই তোমার সামনে দাঁড়াতে পারবে না।”
Ubangiji ya ce wa Yoshuwa, “Kada ka ji tsoronsu; na ba ka su a hannunka. Ba waninsu da zai iya tsayayya da kai.”
9 গিল্‌গল থেকে বেরিয়ে সারারাত কুচকাওয়াজ করে এগিয়ে যাওয়ার পর, যিহোশূয় হঠাৎ তাঁদের সামনে উপস্থিত হয়ে তাঁদের চমকে দিলেন।
Bayan sun yi tafiya dukan dare daga Gilgal, Yoshuwa ya auko musu ba labari.
10 ইস্রায়েলের সামনে সদাপ্রভু তাদের বিহ্বল করে তুললেন, তাই যিহোশূয় ও ইস্রায়েলীরা গিবিয়োনে তাদের সম্পূর্ণরূপে পরাজিত করলেন। বেথ-হোরোণ পর্যন্ত উঠে যাওয়া পথটি ধরে ইস্রায়েল তাদের পশ্চাদ্ধাবন করল এবং অসেকা ও মক্কেদা পর্যন্ত এগিয়ে গিয়ে তাদের হত্যা করল।
Ubangiji ya sa suka ruɗe a gaban Isra’ilawa, Isra’ilawa kuwa suka yi babbar nasara a kansu a Gibeyon. Isra’ilawa suka fafare su a kan hanyar zuwa Bet-Horon suka karkashe su duka har zuwa Azeka da Makkeda.
11 তারা যখন বেথ-হোরোণ থেকে অসেকা পর্যন্ত বিস্তৃত পথে নামতে নামতে ইস্রায়েলের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল, তখন সদাপ্রভু তাদের উপরে বড়ো বড়ো শিলা বর্ষণ করলেন এবং ইস্রায়েলীদের তরোয়ালের আঘাতে যতজন না নিহত হল, তার থেকেও বেশি সংখ্যক লোক শিলাবৃষ্টিতে নিহত হল।
Suna guje wa Isra’ilawa suna gangarawa a kan hanyar Bet-Horon har zuwa Azeka, sai Ubangiji ya turo manyan duwatsu daga sararin sama suka karkashe su, waɗanda manyan duwatsun suka kashe sun fi waɗanda Isra’ilawa suka kashe da takobi.
12 যেদিন সদাপ্রভু ইমোরীয়দের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন, যিহোশূয় সমস্ত ইস্রায়েলের সামনে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন: “সূর্য, তুমি গিবিয়োনে স্থির হয়ে দাঁড়াও, আর চাঁদ, তুমি দাঁড়াও অয়ালোন উপত্যকায়।”
A ranar da Ubangiji ya ba da Amoriyawa a hannun Isra’ilawa, Yoshuwa ya ce wa Ubangiji a gaban Isra’ilawa, “Ke rana, ki tsaya cik a Gibeyon Kai wata, ka je Kwarin Aiyalon.”
13 তাই সূর্য স্থির হয়ে দাঁড়াল, চাঁদও থেমে রইল, যতক্ষণ না সেই জাতি তার শত্রুদের উপর প্রতিশোধ নিল, যেমনটি যাশেরের পুস্তকে লেখা আছে। সূর্য মধ্যাকাশে থেমে রইল ও অস্ত যেতে প্রায় সম্পূর্ণ একদিন দেরি করল।
Sai rana ta tsaya cik, wata kuma ya tsaya, har sai da al’ummar ta ɗauki fansa a kan abokan gābanta, kamar yadda aka rubuta a cikin littafin Yashar. Rana ta tsaya a sararin sama, ba tă fāɗi ba har kusan yini guda.
14 এর আগে বা এযাবৎ আর কখনও এমন কোনও দিন হয়নি, যেদিন সদাপ্রভু কোনো মানুষের কথা এভাবে শুনেছেন। নিঃসন্দেহে সদাপ্রভু ইস্রায়েলের হয়ে যুদ্ধ করছিলেন!
Ba a taɓa ganin abu haka ba ko dā can, ranar da Ubangiji ya saurari mutum. Ba shakka Ubangiji yana yaƙi domin Isra’ilawa.
15 পরে যিহোশূয় সমগ্র ইস্রায়েলকে সঙ্গে নিয়ে গিল্‌গলের শিবিরে ফিরে এলেন।
Sai Yoshuwa ya koma sansanin Gilgal tare da dukan Isra’ilawa.
16 এদিকে সেই পাঁচজন রাজা পালিয়ে গিয়ে মক্কেদায় একটি গুহাতে লুকিয়েছিলেন।
Sarakunan guda biyar suka gudu, suka ɓuya a cikin kogo a Makkeda.
17 যিহোশূয়কে যখন বলা হল যে সেই পাঁচজন রাজাকে মক্কেদায় একটি গুহাতে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে,
Lokacin da aka gaya wa Yoshuwa cewa an sami sarakunan nan biyar a ɓoye a cikin kogo a Makkeda.
18 তখন তিনি বললেন, “সেই গুহাটির মুখে বড়ো বড়ো পাষাণ-পাথর গড়িয়ে দাও ও সেটি পাহারা দেওয়ার জন্য কয়েকজন লোক মোতায়েন করে দাও।
Sai ya ce, “Ku mirgina manyan duwatsu ku rufe bakin kogon, sai ku sa waɗannan mutane su yi tsaron kogon.
19 কিন্তু তোমরা থেমে থেকো না; তোমাদের শত্রুদের পশ্চাদ্ধাবন করে যাও! পিছন দিক থেকে তাদের আক্রমণ করো ও তাদের নিজেদের নগরগুলিতে পৌঁছাতে দিয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের তোমাদের হাতে সমর্পণ করে দিয়েছেন।”
Amma kada ku tsaya a can! Ku fafari abokan gābanku, ku kai musu hari ta baya, kada ku bari su kai biranensu, gama Ubangiji Allahnku ya ba da su a hannunku.”
20 অতএব যিহোশূয় ও ইস্রায়েলীরা সম্পূর্ণরূপে তাদের পরাজিত করলেন, কিন্তু প্রাণে বাঁচা কয়েকজন লোক তাদের প্রাচীরবেষ্টিত নগরগুলিতে পৌঁছে যেতে পারল।
Saboda haka Yoshuwa da Isra’ilawa suka hallaka su da yawa ƙwarai, amma’yan kaɗan ɗin da suka rage suka tsere zuwa cikin biranensu masu kāriya.
21 সমগ্র সৈন্যদল নিরাপদে মক্কেদার শিবিরে যিহোশূয়ের কাছে ফিরে এল, এবং কেউই ইস্রায়েলীদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করতে পারল না।
Dukan rundunar kuma suka dawo sansanin Makkeda tare da Yoshuwa, ba abin da ya same su. Ba wanda ya sāke tsokanar Isra’ilawa.
22 যিহোশূয় বললেন, “গুহার মুখটি খোলো এবং সেই পাঁচজন রাজাকে আমার কাছে নিয়ে এসো।”
Yoshuwa ya ce, “Ku buɗe bakin kogon ku kawo mini sarakunan nan guda biyar.”
23 অতএব তারা সেই পাঁচজন রাজাকে—জেরুশালেমের, হিব্রোণের, যর্মূতের, লাখীশের ও ইগ্লোনের রাজাকে গুহা থেকে বের করে আনল।
Sai suka kawo sarakunan biyar daga cikin kogo; sarakunan Urushalima, Hebron, Yarmut, Lakish da Eglon.
24 তারা যখন এসব রাজাকে যিহোশূয়ের কাছে আনল, তখন তিনি ইস্রায়েলের সব লোকজনকে ডেকে পাঠালেন এবং তাঁর সঙ্গে আসা সৈন্যদলের সেনাপতিদের বললেন, “তোমরা এখানে এসো ও এই রাজাদের ঘাড়ে নিজেদের পা রাখো।” তাই তাঁরা এগিয়ে এলেন ও সেই রাজাদের ঘাড়ে নিজেদের পা রাখলেন।
Sa’ad da aka kawo sarakunan nan wurin Yoshuwa, ya kira dukan Isra’ilawa ya ce wa shugabannin rundunoni waɗanda suke tare da shi, “Ku zo nan ku taka wuyan sarakunan nan.” Sai suka zo suka taka wuyansu.
25 যিহোশূয় তাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না; নিরাশও হোয়ো না। তোমরা বলবান ও সাহসী হও। তোমরা যেসব শত্রুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, সদাপ্রভু তাদের সবারই প্রতি এরকম করবেন।”
Yoshuwa ya ce musu, “Kada ku ji tsoro, ko kuwa ku razana, amma ku ƙarfafa, ku yi ƙarfin hali. Haka Ubangiji zai yi da duk abokan gāban da za ku yi yaƙi da su.”
26 পরে যিহোশূয় সেই রাজাদের হত্যা করলেন ও পাঁচটি শূলে তাঁদের মৃতদেহ টাঙিয়ে দিলেন, এবং সন্ধ্যা পর্যন্ত তাঁদের মৃতদেহ ওই শূলগুলিতে ঝুলে রইল।
Sai Yoshuwa ya karkashe waɗannan sarakuna guda biyar, ya kuma rataye kowannensu a bisa itace inda jikunansu suka kasance har yamma.
27 সূর্যাস্তের সময় যিহোশূয় আদেশ দিলেন ও তারা ওই রাজাদের মৃতদেহ শূল থেকে নামাল এবং তাঁরা যেখানে লুকিয়েছিলেন, সেই গুহায় তাঁদের শবগুলি ছুঁড়ে ফেলে দিল। গুহার মুখে তারা বড়ো বড়ো পাষাণ-পাথর রেখে দিল, যা আজও পর্যন্ত সেখানে রাখা আছে।
Da yamma Yoshuwa ya ba da umarni a sauko da su daga itatuwan a jefa su cikin kogon da suka ɓuya. Aka sa manyan duwatsu aka rufe bakin kogon, suna a can har wa yau.
28 সেদিন যিহোশূয় মক্কেদা দখল করলেন। তিনি সেই নগরের ও সেখানকার রাজার উপর তরোয়াল চালালেন ও সেটির মধ্যে বসবাসকারী প্রত্যেককে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। তিনি কাউকেই প্রাণে বাঁচতে দিলেন না। আর যিরীহোর রাজার প্রতি তিনি যেমন করেছিলেন, মক্কেদার রাজার প্রতিও তিনি তেমনই করলেন।
A ranan nan Yoshuwa ya ci Makkeda da yaƙi. Ya karkashe mutanen tare da sarkinta. Bai bar wani da rai ba. Ya yi wa sarkin Makkeda yadda ya yi wa sarkin Yeriko.
29 পরে যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল মক্কেদা থেকে লিব্‌নার দিকে এগিয়ে গেলেন ও তা আক্রমণ করলেন।
Sai Yoshuwa da dukan Isra’ilawa suka tashi daga Makkeda zuwa Libna, suka kai mata hari.
30 সদাপ্রভু সেই নগরটি ও তার রাজাকেও ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন। সেই নগরের ও সেখানে বসবাসকারী প্রত্যেকের উপর যিহোশূয় তরোয়াল চালালেন। সেখানে কাউকে তিনি প্রাণে বাঁচতে দিলেন না। আর যিরীহোর রাজার প্রতি তিনি যেমন করেছিলেন, এখানকার রাজার প্রতিও তিনি তেমনই করলেন।
Ubangiji kuma ya ba da ƙasar da sarkinta a hannun Yoshuwa. Yoshuwa ya karkashe kowa ya hallaka birnin, bai bar wani da rai ba. Ya kuma yi wa sarkin yadda ya yi wa sarkin Yeriko.
31 পরে যিহোশূয় ও তাঁর সঙ্গে থাকা সমগ্র ইস্রায়েল লিব্‌না থেকে লাখীশের দিকে এগিয়ে গেলেন; তিনি সেই নগরের বিরুদ্ধে অবস্থান নিলেন ও তা আক্রমণ করলেন।
Sai Yoshuwa da dukan Isra’ilawa suka tashi daga Libna zuwa Lakish; suka yi shiri suka kai mata hari.
32 সদাপ্রভু ইস্রায়েলের হাতে লাখীশ সমর্পণ করলেন, এবং দ্বিতীয় দিনে যিহোশূয় তা দখল করলেন। সেই নগরের ও সেখানে বসবাসকারী প্রত্যেকের উপরে তিনি তরোয়াল চালালেন, ঠিক যেমনটি তিনি লিব্‌নার প্রতি করেছিলেন।
Ubangiji ya ba da Lakish a hannun Isra’ilawa, a rana ta biyu kuwa Yoshuwa ya ci nasara a kansu. Ya karkashe duk mutanen birnin ya kuma hallaka birnin, kamar yadda ya yi a Libna.
33 ইতিমধ্যে, গেষরের রাজা হোরম লাখীশকে সাহায্য করতে এলেন, কিন্তু যিহোশূয় তাঁকে ও তাঁর সৈন্যদলকেও পরাজিত করলেন—কাউকে প্রাণে বাঁচতে দিলেন না।
Horam sarkin Gezer kuwa ya zo don yă taimaki Lakish, amma Yoshuwa ya haɗa duk da shi da rundunarsa ya ci su da yaƙi, har bai bar waninsu da rai ba.
34 পরে যিহোশূয় ও তাঁর সঙ্গে থাকা সমগ্র ইস্রায়েল লাখীশ থেকে ইগ্লোনের দিকে এগিয়ে গেলেন; তাঁরা নগরের বিরুদ্ধে অবস্থান নিলেন ও তা আক্রমণ করলেন।
Yoshuwa kuwa da dukan Isra’ilawa suka tashi daga Lakish zuwa Eglon; suka yi shiri suka kai mata hari.
35 সেদিনই তাঁরা তা দখল করে নিলেন এবং সেটির উপরে তরোয়াল চালিয়ে সেখানে বসবাসকারী প্রত্যেককে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন, ঠিক যেমনটি তাঁরা লাখীশের প্রতি করেছিলেন।
A ranan nan suka ci ƙasar da yaƙi, suka buge ta, suka karkashe kowa da takobi kamar dai yadda suka yi a Lakish.
36 পরে যিহোশূয় ও তাঁর সঙ্গে থাকা সমগ্র ইস্রায়েল ইগ্লোন থেকে হিব্রোণের দিকে এগিয়ে গিয়ে তা আক্রমণ করলেন।
Sai Yoshuwa da dukan Isra’ilawa suka tashi daga Eglon zuwa Hebron suka kai hari a can.
37 তাঁরা নগরটি দখল করলেন এবং সেটির উপরে ও সেখানকার রাজার, সেখানকার গ্রামগুলির এবং সেখানে বসবাসকারী প্রত্যেকের উপরে তরোয়াল চালিয়ে দিলেন। কাউকেই তাঁরা প্রাণে বাঁচতে দিলেন না। ইগ্লোনের প্রতি যেমন করেছিলেন, সেভাবে সেই নগর ও সেখানে বসবাসকারী প্রত্যেককে তাঁরা সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
Suka ci birnin da yaƙi, suka karkashe mazaunanta, da sarkin, har da ƙauyukan, ba wanda ya tsira kamar yadda ya yi wa Eglon. Ya hallakar da ita sarai duk da kowane mutum da yake cikinta.
38 পরে যিহোশূয় ও তাঁর সঙ্গে থাকা সমগ্র ইস্রায়েল পিছনে ফিরে দবীর আক্রমণ করলেন।
Yoshuwa da Isra’ilawa duka suka juya suka kai wa Debir hari,
39 তাঁরা নগরটির রাজা ও গ্রামগুলি সমেত সেটি দখল করে নিলেন এবং তাদের উপরে তরোয়াল চালিয়ে দিলেন। সেখানে বসবাসকারী প্রত্যেককে তাঁরা সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। কাউকেই তাঁরা প্রাণে বাঁচতে দিলেন না। লিব্‌না ও সেখানকার রাজার এবং হিব্রোণের প্রতি তাঁরা যেমন করেছিলেন, দবীর ও সেখানকার রাজার প্রতিও তাঁরা তেমনই করলেন।
suka hallaka birnin, da sarkinta da ƙauyukanta, suka karkashe dukan mazaunan wurin, ba su bar wani da rai ba. Suka yi wa Debir da sarkinta yadda suka yi wa Libna da sarkinta da kuma Hebron.
40 অতএব যিহোশূয় পার্বত্য প্রদেশ, নেগেভ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ ও পর্বতের ঢাল সমেত সমগ্র অঞ্চলটি, এবং তাদের সব রাজাকে পদানত করলেন। তাদের কাউকেই তিনি প্রাণে বাঁচতে দিলেন না। শ্বাসবিশিষ্ট সকলকেই তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করলেন, ঠিক যেমনটি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
Yoshuwa ya cinye yankin duka da yaƙi, haɗe da na kan tudu, da Negeb, da kwarin yamma, da filayen cikin duwatsu tare da sarakunansu duka. Bai bar wani da rai ba, ya kashe duk wani mai numfashi, yadda Ubangiji, Allah na Isra’ilawa ya umarta.
41 কাদেশ-বর্ণেয় থেকে গাজা পর্যন্ত এবং গোশনের সমগ্র অঞ্চল থেকে গিবিয়োন পর্যন্ত, যিহোশূয় তাদের পদানত করলেন।
Yoshuwa ya ci su da yaƙi daga Kadesh Barneya zuwa Gaza, da kuma daga dukan yankin Goshen zuwa Gibeyon.
42 একই সামরিক অভিযানে যিহোশূয় এসব রাজা ও তাঁদের দেশগুলির উপর জয়লাভ করলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের হয়ে যুদ্ধ করছিলেন।
Yoshuwa kuwa ya cinye sarakunan nan duka da ƙasashensu gaba ɗaya gama Ubangiji, Allah na Isra’ila ne ya yi yaƙi domin Isra’ilawa.
43 পরে যিহোশূয় সমগ্র ইস্রায়েলকে সঙ্গে নিয়ে গিল্‌গলের শিবিরে ফিরে এলেন।
Yoshuwa kuwa ya dawo da dukan Isra’ilawa zuwa sansani a Gilgal.

< যিহোশূয়ের বই 10 >