< যোনা ভাববাদীর বই 3 >

1 তারপর, সদাপ্রভুর বাণী দ্বিতীয়বার যোনার কাছে উপস্থিত হল:
Ndipo Yehova anayankhula ndi Yona kachiwiri kuti,
2 “তুমি মহানগরী নীনবীতে যাও ও আমি যে বার্তা তোমাকে দেব, তা গিয়ে তুমি ঘোষণা করো।”
“Nyamuka, pita ku mzinda waukulu wa Ninive ndipo ukalalikire uthenga umene ndikupatsa.”
3 যোনা সদাপ্রভুর কথার বাধ্য হয়ে নীনবীতে গেলেন। সেই সময়, নীনবী ছিল একটি অত্যন্ত বৃহৎ নগর যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তিন দিন সময় লাগত।
Yona anamvera mawu a Yehova ndipo anapita ku Ninive. Tsono Ninive unali mzinda waukulu kwambiri; wofunika masiku atatu kuwudutsa.
4 যোনা নগরে প্রবেশ করে একদিনের পথ গেলেন এবং ঘোষণা করলেন, “আজ থেকে চল্লিশ দিন পার হলে নীনবী ধ্বংস হবে।”
Yona analowa mu mzindawo, nayenda ulendo wa tsiku limodzi. Iye ankalalikira kuti, “Atsala masiku makumi anayi kuti Ninive awonongedwe.”
5 নীনবীবাসীরা ঈশ্বরে বিশ্বাস করল। তারা উপবাস ঘোষণা করল এবং সকলে তাদের মহত্তম জন থেকে শুরু করে নগণ্যতম জন পর্যন্ত, প্রত্যেকে চট পরল।
Anthu a ku Ninive anakhulupirira Mulungu. Analengeza kuti aliyense, wamkulu ndi wamngʼono yemwe asale zakudya ndipo avale chiguduli.
6 যোনার সতর্কবাণী যখন নীনবীর রাজার কাছে পৌঁছাল, তিনি তার সিংহাসন থেকে উঠলেন, তার রাজকীয় পোশাক খুলে ফেলে চট পরলেন ও ভস্মের উপরে বসলেন।
Mfumu ya ku Ninive itamva nkhaniyi, inatsika pa mpando wake waufumu, nivula mkanjo wake waufumu ndipo inavala chiguduli ndi kukhala pansi pa fumbi.
7 রাজা নীনবীতে ঘোষণা করলেন: “রাজা ও তাঁর বিশিষ্ট ব্যক্তি সকলের আদেশ হল এই: “মানুষ অথবা পশু, গোপাল বা মেষপাল, কেউই যেন কোনও কিছুর স্বাদ গ্রহণ না করে; তারা যেন কেউ কিছু ভোজন বা পান না করে।
Tsono mfumuyo inalengeza mu Ninive kuti, “Mwa lamulo lochokera kwa mfumu ndi akalonga ake: “Munthu aliyense kapenanso nyama, ngʼombe kapena nkhosa, zisadye kanthu kalikonse; musazilole kuti zidye kapena kumwa.
8 কিন্তু মানুষ বা পশু, সকলকেই চট দিয়ে ঢেকে দেওয়া হোক। সকলেই আগ্রহভরে ঈশ্বরকে ডাকুক। তারা তাদের মন্দ আচরণ ও তাদের হিংস্রতা ত্যাগ করুক।
Koma anthu avale ziguduli, ndipo nyamanso aziveke ziguduli. Munthu aliyense azifuwula kwa Mulungu ndi mphamvu zake zonse. Anthuwo asiye makhalidwe awo oyipa ndi machitidwe achiwawa.
9 কে জানে? ঈশ্বর হয়তো নরমচিত্ত হবেন এবং করুণাবিশিষ্ট হয়ে তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে মন পরিবর্তন করবেন, যেন আমরা বিনষ্ট না হই।”
Angadziwe ndani? Mwina Mulungu nʼkutikhululukira ndipo mwa chifundo chake nʼkuleka kutikwiyira, ifeyo osawonongedwa.”
10 ঈশ্বর যখন দেখলেন যে তারা কী করেছে এবং কীভাবে তারা তাদের মন্দ আচরণ থেকে মন ফিরিয়েছে, ঈশ্বর মন পরিবর্তন করলেন এবং যে ধ্বংস করার ভয় তাদের দেখিয়েছিলেন তা করলেন না।
Mulungu ataona zimene anthuwo anachita, ndi mmene anasiyira makhalidwe awo oyipa, anawachitira chifundo ndipo sanabweretse chiwonongeko chimene anawaopseza nacho.

< যোনা ভাববাদীর বই 3 >