< যোয়েল ভাববাদীর বই 3 >
1 “সেইসব দিনে ও সেই সময়ে, যখন আমি যিহূদা ও জেরুশালেমের বন্দিদশা ফিরাব,
“A waɗancan kwanaki da kuma a wancan lokaci, sa’ad da zan maido da arzikin Yahuda da Urushalima,
2 আমি সমস্ত জাতিকে একত্র করব ও তাদের যিহোশাফট উপত্যকায় নামিয়ে আনব। সেখানে আমি আমার অধিকার ও আমার প্রজা ইস্রায়েলের বিরুদ্ধে তাদের বিচার করব, কারণ তারা বিভিন্ন জাতির মধ্যে আমার প্রজাদের ছিন্নভিন্ন করেছিল এবং আমার দেশকে বিভাগ করেছিল।
zan tattara dukan al’ummai in kuma kawo su Kwarin Yehoshafat Can zan yi musu shari’a game da gādona, mutanena Isra’ila, gama sun warwatsar da mutanena a cikin al’ummai sun kuma raba ƙasata.
3 তারা আমার প্রজাদের জন্য গুটিকাপাত করেছিল এবং বেশ্যার বিনিময়ে বালককে দিয়েছিল; দ্রাক্ষারসের জন্য তারা বালিকাদের বিক্রি করেছিল, যেন তারা তা পান করতে পারে।
Sun jefa ƙuri’a a kan mutanena suna kuma sayar da yara maza don karuwanci, sun sayar da’yan matan domin ruwan inabi wanda za su sha.
4 “এখন ওহে সোর ও সীদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল, আমার বিরুদ্ধে তোমাদের কী বলার আছে? আমি কিছু করেছি বলে, তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ? যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ, তাহলে আমি দ্রুত ও অতি সত্বর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব, যা তোমরা করেছ।
“Yanzu mene ne damuwarku da ni, ya Taya da Sidon da kuma dukan mazaunan yankunan Filistiya? Kuna ƙoƙari ku sāka mini don abin da na yi ne? In kuna sāka mini ne, to, da gaggawa zan mayar muku da sakayya a kanku.
5 কারণ তোমরা আমার রুপো ও আমার সোনা এবং আমার ভাণ্ডারের উৎকৃষ্ট রত্নরাজি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছ।
Gama kun kwashe azurfata da zinariyata kun kuma washe dukiyata mafi kyau kun kai cikin haikalinku.
6 তোমরা যিহূদা ও জেরুশালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ, যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো।
Kun sayar da mutanen Yahuda da na Urushalima ga mutanen Hellenawa, don ku aika da su nesa da ƙasarsu.
7 “দেখো, তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব, আর তোমরা যেসব অপকর্ম করেছ, তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব।
“Duba, zan dawo da su daga wuraren da kuka sayar da su, in kuma yi muku abin da kuka yi musu.
8 আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন।
Zan sayar da’ya’yanku maza da mata ga mutanen Yahuda, su kuma za su sayar da su ga mutanen Sabenawa, al’umma da take nesa da ku.” Ubangiji ya faɗa.
9 তোমরা জাতিবৃন্দের কাছে একথা ঘোষণা করো: তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও! যত বীরযোদ্ধাকে জাগিয়ে তোলো! সমস্ত লড়াকু মানুষ সামনে এসে আক্রমণ করো।
Ku yi shelar wannan ga al’ummai. Ku yi shirin yaƙi! Ku tā da jarumawa! Bari mayaƙa su ja kusa su kai hari.
10 তোমাদের লাঙলের ফাল ভেঙে তরোয়াল তৈরি করো ও তোমাদের কাস্তেগুলি ভেঙে বর্শা তৈরি করো। দুর্বল মানুষও বলুক, “আমি বলবান!”
Ku bubbuge garemaninku su zama takuba da kuma laujenku su zama māsu. Bari raunana su ce, “Ni mai ƙarfi ne!”
11 সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো এবং ওই জায়গায় সমবেত হও। হে সদাপ্রভু, তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো।
Ku gaggauta, dukanku al’ummai daga kowane ɓangare, ku tattaru a can. Ka sauko da mayaƙanka, ya Ubangiji!
12 “জাতিগণ জেগে উঠুক; তারা যিহোশাফট উপত্যকার দিকে এগিয়ে যাক, কারণ আমি সেখানেই সব দিকের সমস্ত জাতির বিচার করতে বসব।
“Bari a tā da dukan al’ummai; bari su kutsa zuwa Kwarin Yehoshafat gama a can zan zauna in shari’anta dukan al’ummai daga kowane ɓangare.
13 তোমরা কাস্তে চালাও, কারণ শস্য পেকে গেছে। এসো, আঙুর মাড়াই করো, কারণ আঙুর মাড়াই-কল পূর্ণ হয়েছে ও ভাঁটিগুলি রসে উপচে পড়ছে— তাদের দুষ্টতা এতই ব্যাপক!”
Ku fito da lauje, gama girbi ya nuna. Ku zo, ku tattaka inabin, gama wurin matsewar ruwan inabi ya cika randunan tarawa kuma sun cika har suna zuba, muguntarsu da girma take!”
14 বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছে! কারণ বিচারের উপত্যকায় সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে।
Dubun dubbai suna a cikin kwarin yanke shawara! Gama ranar Ubangiji ta yi kusa a cikin kwarin yanke shawara.
15 সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে, নক্ষত্রগুলি দীপ্তি বিকিরণ বন্ধ করবে।
Za a duhunta rana da wata, taurari kuma ba za su ba da haske ba.
16 সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন এবং জেরুশালেম থেকে করবেন বজ্রধ্বনি; পৃথিবী ও আকাশ কম্পিত হবে। কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন, ইস্রায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ।
Ubangiji zai yi ruri daga Sihiyona tsawa kuma daga Urushalima; duniya da sararin sama za su yi rawan jiki. Amma Ubangiji zai zama mafakar mutanensa, mafaka ga mutanensa Isra’ila.
17 “তখন তোমরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বসবাস করি। জেরুশালেম পবিত্র হবে; বিদেশিরা আর কখনও তা আক্রমণ করবে না।
“Sa’an nan za ku san cewa ni, Ubangiji Allahnku, ina zaune a Sihiyona, dutsena mai tsarki. Urushalima za tă zama mai tsarki; baƙi ba za su ƙara mamaye ta ba.
18 “সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ক্ষরে পড়বে, আর পাহাড়গুলি থেকে প্রবাহিত হবে দুধ; যিহূদার গিরিখাতগুলি থেকে জল প্রবাহিত হবে। সদাপ্রভুর গৃহ থেকে এক উৎস প্রবাহিত হবে, তা বাবলা-উপত্যকাকে জলসিক্ত করবে।
“A wannan rana duwatsu za su ɗiga da sabon ruwan inabi, tuddai kuma za su malmalo madara; dukan rafuffukan Yahuda za su yi ta gudano da ruwa. Maɓulɓula kuma za tă fito daga gidan Ubangiji haka ma ruwa a kwarin itatuwan ƙirya.
19 কিন্তু মিশর জনশূন্য হবে, ইদোম হবে এক পতিত মরুপ্রান্তর, যেহেতু তারা যিহূদার লোকেদের প্রতি হিংস্র আচরণ করেছিল, সেইসব ভূমিতে তারা নির্দোষের রক্তপাত করেছিল।
Amma Masar za tă zama kango, Edom kuma hamada marar amfani, saboda kama-karyar da aka yi wa mutanen Yahuda, a ƙasar da aka zub da jinin marasa laifi.
20 যিহূদা চিরকালের জন্য ও জেরুশালেম বংশপরম্পরায় জনঅধ্যুষিত হবে।
Za a zauna a Yahuda har abada Urushalima kuma daga tsara zuwa tsara.
21 তাদের রক্তপাতের যে অপরাধ আমি ক্ষমা করিনি, তা আমি ক্ষমা করব।”
Alhakin jininsu, wanda ban gafarta ba, zan gafarta.”