< ইয়োবের বিবরণ 42 >
1 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:
Kisha Ayubu akamjibu Yahweh na kusema,
2 “আমি জানি যে তুমি সবকিছু করতে পার; তোমার কোনও অভিষ্ট খর্ব করা যায় না।
“Ninajua kwamba unaweza kufanya mambo yote, ya kuwa hakuna kusudi lako linaweza kuzuiliwa.
3 তুমি জিজ্ঞাসা করলে, ‘এ কে যে জ্ঞান ছাড়াই আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?’ নিশ্চয় আমি যা বুঝিনি, আমার জানার পক্ষে যা খুবই অদ্ভুত, তাই বলেছি।
Ni nani huyo ambaye pasipo maarifa huificha mipango? Kwa kweli nilisema mambo ambayo sikuyaelewa, mambo magumu kwangu kuyafahamu, ambayo juu yake sikujua chochote.
4 “তুমি বললে, ‘এখন শোনো, আমি কথা বলব; আমি তোমাকে প্রশ্ন করব, ও তুমি আমাকে উত্তর দেবে।’
Uliniambia, 'Sikiliza sasa, nami nitasema; nitakuuliza mambo, nawe utaniambia.'
5 তোমার কথা আমি কানে শুনেছিলাম কিন্তু এখন আমি স্বচক্ষে তোমাকে দেখলাম।
Nimekuwa nikikusikia kwa usikivu wa sikio langu, lakini sasa jicho langu linakuona wewe.
6 তাই নিজেকে আমি ঘৃণা করছি এবং ধুলোয় ও ছাইভস্মে বসে অনুতাপ করছি।”
Basi ninajidharau mwenyewe; ninatubu kwa mavumbi na majivu.”
7 ইয়োবকে এসব কথা বলার পর, সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে বললেন, “তোমার উপরে এবং তোমার দুই বন্ধুর উপরে আমি ক্রুদ্ধ হয়েছি, কারণ আমার দাস ইয়োবের মতো তোমরা আমার সম্পর্কে সত্যিকথা বলোনি।
Ilitokea baada ya kuwa amekwisha kusema maneno hata kwa Ayubu, Yahweh alimwambia Elifazi Mtemani, “Ghadhabu yangu imewaka dhidi yako na dhidi ya marafiki zako wawili kwa kuwa hamkusema maneno ya haki juu yangu kama alivyofanya mtumishi wangu Ayubu.
8 অতএব এখন তোমরা সাতটি বলদ ও সাতটি মেষ নিয়ে আমার দাস ইয়োবের কাছে যাও এবং নিজেদের জন্য হোমবলি উৎসর্গ করো। আমার দাস ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করবে, ও আমি তার প্রার্থনা স্বীকার করব এবং তোমাদের মূর্খতা অনুসারে তোমাদের প্রতি আচরণ করব না। আমার দাস ইয়োবের মতো তোমরা আমার সম্পর্কে সত্যিকথা বলোনি।”
Sasa basi, jitwalieni mafahari saba na mabeberu saba, kisha mmwendee mtumishi wangu Ayubu na mtoe sadaka ya kuteketezwa kwa ajili yenu. Ndipo Mtumishi wangu Ayubu atawaombea ninyi, nami nitayapokea maombi yake, ili kwamba nisiwashughulikie sawasawa na upumbavu wenu. Maana hamkusema mambo ya haki juu yangu, kama alivyofanya mtumishi wangu Ayubu.”
9 তাই তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্দদ এবং নামাথীয় সোফর তাই করলেন, যা সদাপ্রভু তাদের করার আদেশ দিয়েছিলেন; এবং সদাপ্রভু ইয়োবের প্রার্থনা স্বীকার করলেন।
Basi Elifazi Mtemani, Bildadi Mshuhi na Zofari Mnaamathi walienda na kufanya kama vile Yahweh alivyowaamuru, na Mungu alimtakabali Ayubu.
10 ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করার পর, সদাপ্রভু তাঁর অবস্থা ফিরিয়ে দিলেন এবং আগে তাঁর যে পরিমাণ ধনসম্পত্তি ছিল, তাঁকে তার দ্বিগুণ সম্পত্তি দিলেন।
Na wakati Ayubu alimpowaombea rafiki zake, Yahweh alirejeza bahati yake. Yahweh alimjalia mara mbili ya kile alichokimiliki hapo awali.
11 ইয়োবের সব ভাইবোন এবং পূর্বপরিচিত সবাই তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে খাওয়াদাওয়া করলেন। সদাপ্রভু তাঁর জীবনে যেসব দুঃখদুর্দশা এনেছিলেন সেগুলির বিষয়ে তারা তাঁকে সান্ত্বনা দিলেন ও সহানুভূতি জানালেন, এবং তারা প্রত্যেকে তাঁকে একটি করে রুপোর টুকরো ও সোনার আংটি দিলেন।
Ndipo ndugu zake na Ayubu, na wale jamaa zake wote walikuwa wanajuana naye hapo mwanzo, walikuja hapo kwake na kula chakula pamoja naye katika nyumba yake. Waliomboleza pamoja naye na walimfariji kwa ajili majanga yote ambayo Yahweh alikuwa ameyaleta juu yake. Kila mtu alimpa Ayubu kipande cha fedha na pete ya dhahabu.
12 সদাপ্রভু ইয়োবের জীবনের প্রথম অবস্থার চেয়ে শেষ অবস্থাকে আরও বেশি আশীর্বাদযুক্ত করলেন। ইয়োব 14,000 মেষ, 6,000 উট, 1,000 জোড়া বলদ এবং 1,000 গাধির মালিক হলেন।
Yahweh aliubarikiwa mwisho wa maisha ya Ayubu kuliko mwanzo wake; alikuwa na kondoo kumi na nne elfu, ngamia elfu sita, jozi elfu moja, na punda jike elfu moja.
13 তার আরও সাত ছেলে ও তিন মেয়ে জন্মাল।
Pia alikuwa na wana saba na mabinti watatu.
14 তিনি তার প্রথম মেয়ের নাম দিলেন যিমীমা, দ্বিতীয়জনের নাম দিলেন কৎসীয়া এবং তৃতীয় জনের নাম দিলেন কেরণহপ্পূক।
Binti wa kwanza alimwita Yemima, na wa pili Kezia, na wa tatu Kerenihapuki.
15 সারা দেশে কোথাও ইয়োবের মেয়েদের মতো সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যেত না, এবং তাদের বাবা তাদের দাদাদের সঙ্গে তাদেরও উত্তরাধিকার দিলেন।
Katika nchi yote hawakupatikana wanawake wazuri kama mabinti wa Ayubu. Baba yao aliwapa urithi miongoni mwa kaka zao.
16 এরপর, ইয়োব আরও 140 বছর বেঁচেছিলেন; চার পুরুষ পর্যন্ত তিনি তাঁর সন্তানদের ও তাদের সন্তানদেরও দেখলেন।
Baada ya haya, Ayubu aliishi miaka 140; aliwaona wana wake na wana wa wanawe, hata kizazi cha nne.
17 এইভাবে ইয়োব বৃদ্ধ ও পূর্ণায়ূ মানুষরূপে মারা গেলেন।
Basi Ayubu alifariki, akiwa mzee na akijawa na siku nyingi.