< ইয়োবের বিবরণ 41 >
1 “তুমি কি বড়শি দিয়ে লিবিয়াথনকে টেনে তুলতে পারো বা দড়ি দিয়ে তার জিভ বাঁধতে পারো?
Je waweza kumvua mamba kwa ndoano ya samaki? Au kumfunga taya zake kwa kamba?
2 তুমি তার নাকে কি দড়ি পরাতে পারো বা বড়শি দিয়ে তার চোয়াল বিঁধতে পারো?
Je waweza kuweka kamba katika pua zake, au kumtoboa taya yake kwa ndoano?
3 সে কি তোমার কাছে অনবরত দয়া ভিক্ষা করবে? সে কি কোমল স্বরে তোমার সঙ্গে কথা বলবে?
Je atafanya maombi mengi kwako? Je atazungumza na wewe kwa maneno laini?
4 জীবনভোর তোমার দাসত্ব করার জন্য সে কি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হবে?
Je atafanya agano na wewe, ili kwamba umchukue kwa ajili ya mtumishi milele?
5 তুমি কি পাখির মতো তাকে পোষ মানাবে বা তোমার বাড়ির যুবতীদের জন্য তাকে শিকলে বেঁধে রাখবে?
Je utacheza pamoja naye kama ambavyo ungecheza na ndege? Je utamfunga kwa ajili ya mtumishi wako wa kike?
6 ব্যবসায়ীরা কি তাকে নিয়ে ব্যবসা করবে? তারা কি সওদাগরদের মধ্যে তাকে ভাগ করে দেবে?
Je makundi ya wavuvi waweza kumfanyia biashara? Je watamgawanya ili kufanya biashara miongoni mwa wafanya biashara?
7 তুমি কি হারপুন দিয়ে তার চামড়া বা মাছ ধরার বর্শা দিয়ে তার মাথা বিঁধতে পারো?
Je waweza kuijaza ngozi yake kwa vyusa au kichwa chake kwa mikuki ya kuvulia?
8 তুমি যদি তার গায়ে হাত দাও, তবে সেই সংগ্রাম তোমার মনে থাকবে ও তুমি আর কখনও তা করবে না!
Weka mkono wako juu yake mara moja, nawe utaikumbuka vita na hautaendelea kufanya hivyo tena.
9 তাকে বশে আনার যে কোনো আশা মিথ্যা; তাকে দেখামাত্রই মানুষ কাহিল হয়ে যায়।
Tazama, matumaini ya kila mtu ambaye hufanya hivyo ni uongo; je si kila mmoja atatupwa chini katika nchi mbele yake?
10 কেউ সাহস করে তাকে জাগাতে যায় না। তবে আমার সামনে কে দাঁড়াতে পারবে?
Hakuna aliye mkali ambaye aweza kuthubutu kumtikisa mamba; Ni nani basi awezaye kusimama mbele yake?
11 কে দাবি করে বলতে পারে যে আমাকেই দিতে হবে? আকাশের নিচে যা যা আছে, সবই তো আমার।
Ni nani kwanza aliyenipa kitu chochote ili kwamba niweze kumlipa? Chochote kilicho chini ya anga ni changu.
12 “লিবিয়াথনের অঙ্গপ্রত্যঙ্গের বিষয়ে, তার শক্তি ও তার শ্রীমণ্ডিত গঠনের বিষয়ে আমি কথা না বলে থাকতে পারব না।
Sitanyamaza kimya kuhusu miguu ya mamba, wala kuhusu jambo linalohusu nguvu zake, wala kuhusu umbo lake zuri.
13 কে তার বাইরের আচ্ছাদন খুলে নিতে পারে? কে তার বর্মের জোড়া আচ্ছাদন ভেদ করতে পারে?
Nani awezaye kuiondoa ngozi yake? Nani anaweza kumchoma kwa silaha mara mbili?
14 কে তার সেই মুখের দরজা খোলার সাহস করতে পারে, যা ভয়ংকর দাঁতের সারি দিয়ে সাজানো?
Nani awezaye kuifungua milango ya uso wake, imezungukwa na meno yake ambayo yanaogofya?
15 তার পিঠে সারি সারি ঢাল আছে যা একসাথে আঁটোসাঁটোভাবে বাঁধা থাকে;
Mgongo wake umefanywa kwa magamba yenye mistari, yamefungwa kwa pamoja kama chapa.
16 প্রত্যেকটি ঢাল পরবর্তীটির সাথে এমন ঘনিষ্ঠভাবে যুক্ত যে মাঝখান দিয়ে একটুও বাতাস বইতে পারে না।
Moja li karibu na jingine na ya kuwa hakuna hewa inaweza kupita katikati yake.
17 সেগুলি পরস্পরের সঙ্গে অটলভাবে জুড়ে আছে; সেগুলি একসাথে আটকে আছে ও সেগুলি আলাদা করা যায় না।
Yameunganishwa moja kwa jingine; yamegandamana kwa pamoja, ili kwamba hayawezi kutenganishwa.
18 সে হ্রেষাধ্বনি করলে আলোর ঝলক বের হয়; তার চোখদুটি ভোরের আলোকরশ্মির মতো।
Mwanga hung'ara kutoka katika kupumua kwake; macho yake ni kama kope za mapambazuko ya asubuhi.
19 তার মুখ থেকে আগুনের শিখা প্রবাহিত হয়; সবেগে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষিপ্ত হয়।
Ndani ya mdomo wake hutoka miali ya mwanga, chembe za moto huruka nje.
20 তার নাক থেকে ধোঁয়া বের হয় যেভাবে ফুটন্ত পাত্র থেকে তা জ্বলন্ত নলখাগড়ায় ছড়িয়ে পড়ে।
Katika pua zake hutoka moshi kama chungu kinachotokota juu ya moto ambao umechochewa ili uwe na joto sana.
21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে, ও তার মুখ থেকে আগুনের শিখা উড়ে আসে।
Pumzi yake huwasha mkaa na kuwa mwali; moto hutoka katika mdomo wake.
22 তার ঘাড়ে শক্তির বাস; আতঙ্ক তার সামনে সামনে যায়।
Katika shingo yake kuna nguvu, na kitisho hucheza mbele yake.
23 তার শরীরের ভাঁজ আঁটোসাঁটোভাবে যুক্ত; সেগুলি মজবুত ও অনড়।
Nofu za mwili wake zimeunganishwa pamoja; ziko imara katika yeye; wala haziwezi kuondolewa.
24 তার বুক পাষাণ-পাথরের মতো কঠিন, জাঁতার নিচের পাটের মতো নিরেট।
Moyo wake ni mgumu kama jiwe - hakika, ni mgumu kama jiwe la chini la kusagia.
25 যখন সে জেগে ওঠে, তখন শক্তিমানেরাও ভয় পায়; তারা আতঙ্কিত হয়ে তার সামনে থেকে পশ্চাদপসরণ করে।
Na anaposimama mwenyewe, hata miungu huogopa; hurudi nyuma kwasababu ya hofu.
26 তার দিকে এগিয়ে আসা তরোয়াল কোনও প্রভাব বিস্তার করতে পারে না, বর্শা বা বাণ বা বল্লমও করতে পারে না।
Na ikiwa atapigwa kwa upanga, hauwezi kumfanya kitu chochote, wala mkuki, wala mshale, wala aina yoyote ya silaha iliyochongoka.
27 সে লোহাকে খড়ের মতো ও ব্রোঞ্জকে পচা কাঠের মতো মনে করে।
Yeye hufikiri juu ya chuma kana kwamba ni majani makavu na hufikiri juu ya fedha kana kwamba ni ubao uliooza.
28 তির ছুঁড়ে তাকে তাড়ানো যায় না; গুল্তির নুড়ি-পাথর তার কাছে তুষের সমান।
Mshale hauwezi akamfanya akimbie; kwake yeye mawe ya kombeo huwa kama makapi.
29 গদা তার কাছে নিছক এক টুকরো খড়মাত্র; বর্শার ঝন্ঝনানিকে সে উপহাস করে।
Marungu huyaangalia kama majani makavu; yeye hucheka juu ya mkuki unaovuma.
30 তার বগলগুলি খাঁজকাটা খাপরাবিশেষ, শস্য ঝাড়ার হাতুড়ির মতো সে কাদায় লম্বা সারি টেনে দেয়।
Sehemu zake za chini zi kama vipande vilivyochongoka vya vyungu; huacha alama zilizosambaa katika udongo kana kwamba alikuwa ni chombo cha kusagia.
31 অগাধ জলকে সে ফুটন্ত কড়ায় রাখা জলের মতো মন্থন করে ও এক পাত্রে রাখা মলমের মতো করে সমুদ্রকে নাড়ায়।
Yeye hukifanya kilindi kichemke kama chungu cha maji ya moto; huifanya bahari kama chungu cha lihamu.
32 সে তার পিছনে এক ঝকঝকে ছাপ ছেড়ে যায়; যে কেউ দেখে ভাববে যে অগাধ সমুদ্রের বুঝি পাকা চুল আছে।
Yeye huifanya njia ing'are nyuma yake; mtu mmoja angedhani kilindi kuwa cheupe.
33 পৃথিবীর কোনো কিছুই তার সমতুল্য নয়— সে এক নির্ভীক প্রাণী।
Hakuna cha kumlinganisha juu ya dunia, ambaye yeye alikuwa ameumbwa kuishi pasipo hofu.
34 সব উদ্ধত প্রাণীকে সে অবজ্ঞার চোখে দেখে; সব অহংকারী প্রাণীর উপরে সে রাজত্ব করে।”
Hukiona kila kitu chenye kiburi; yeye ni mfalme juu ya wana wote wa kiburi.”