< ইয়োবের বিবরণ 38 >
1 পরে সদাপ্রভু ঝড়ের মধ্যে থেকে ইয়োবের সঙ্গে কথা বললেন। তিনি বললেন:
Ndipo Yahweh alimwita Ayubu kutoka katika dhoruba kali na kumwambia,
2 “এ কে যে অজ্ঞানের মতো কথা বলে আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?
“Huyu ni nani aletaye giza katika mipango kwa njia ya maneno bila maarifa?
3 পুরুষমানুষের মতো নিজেকে মজবুত করো; আমি তোমাকে প্রশ্ন করব, ও তুমি আমাকে উত্তর দেবে।
Basi sasa jifunge kiunoni mwako kama mwanaume kwa kuwa nitakuuliza maswali, nawe lazima unijibu.
4 “আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে? যদি বুঝেছো, তবে আমায় বলো।
Wewe ulikuwa wapi wakati nilipoitandaza misingi ya dunia? Niambie, kama unao ufahamu zaidi.
5 পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল? তুমি নিশ্চয় তা জানো! তার উপরে কে সীমারেখা টানলো?
Je ni nani aliyeamuru vipimo vyake? Niambie, kama unajua, ni nani alivinyosha vipimo juu yake?
6 কীসের উপরে তার অবস্থান খাড়া হল, বা কে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো—
Misingi yake ilitandazwa juu ya nini? Ni nani aliyeliweka jiwe lake la pembeni
7 যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল?
wakati nyota za asubuhi zilipoimba pamoja na wana wote wa Mungu walipopiga kelele kwa furaha?
8 “কে দরজার আড়ালে সমুদ্রকে অবরুদ্ধ করল যখন তা গর্ভ থেকে বের হয়ে এল,
Ni nani huifunga bahari kwa milango wakati inapofurika, kana kwamba inatoka katika tumbo,
9 যখন আমি মেঘরাশিকে তার পোশাক বানালাম ও তা ঘন অন্ধকারে ঢেকে দিলাম,
wakati nilipoyafanya mawingu kuwa ni mavazi yake, na giza nene kuwa mkanda wake wa kujifungia?
10 যখন আমি তার জন্য সীমা নির্দিষ্ট করলাম এবং তার দরজা ও খিল যথাস্থানে লাগালাম।
Hapo ilikuwa wakati nilipoweka bahari mpaka wangu, na nilipoweka makomeo yake na milango,
11 যখন আমি বললাম, ‘এই পর্যন্তই তুমি আসতে পারবে, আর নয়; এখানেই তোমার তরঙ্গের গর্ব থেমে যাবে’?
na wakati nilipoiambia, 'Unaweza kuja hapa kutoka mbali, lakini si zaidi; na hapa ndipo nitauweka mpaka kwa fahari ya mawimbi yako.'
12 “তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছ, বা ভোরবেলাকে তার স্থান দেখিয়ে দিয়েছ
Je tangu mwanzo wa siku zako, ulishawahi kuigiza asubuhi ianze, na kuyafanya mapambazuko yajue sehemu yake katika mpangilio wa vitu,
13 যেন তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে ও সেখান থেকে দুষ্টদের ঝেড়ে ফেলে?
ili kwamba ishikilie sehemu za dunia ili watu waovu watikiswe mbali nayo.
14 পৃথিবী সিলমোহরের তলায় লেগে থাকা মাটির মতো আকার নেয়; তার বৈশিষ্ট্য এক পোশাকের মতো ফুটে ওঠে।
Dunia imebadilishwa katika mwonekano kama udongo unavyobadilika chini ya muhuri; vitu vyote husimama juu yake dhahiri kama cha kibindo cha nguo.
15 দুষ্টদের আলো দেওয়া হয় না, ও তারা যে হাত উঁচুতে তুলে ধরে তা ভেঙে যায়।
'Mwanga' wao umeondolewa kutoka kwa watu waovu; na mkono wao ulioinuliwa umevunjwa.
16 “তুমি কি সমুদ্রের উৎসে যাত্রা করেছ বা সমুদ্রতলবর্তী গর্তে হাঁটাহাঁটি করেছ?
Je umeshaenda kwenye vyanzo vya maji ya bahari? Je umeshatembea sehemu za chini kabisa za kilindi?
17 মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশিত হয়েছে? তুমি কি গাঢ় অন্ধকারের দরজা দেখেছ?
Je malango ya mauti yamefunuliwa kwako? Je umeshaona malango ya uvuli wa mauti?
18 পৃথিবীর সুবিশাল বিস্তারের বিষয়টি কি তুমি বুঝে ফেলেছ? এসব কিছু যদি তুমি জানো, তবে আমায় বলো।
Je umeifahamu dunia katika upana wake? Niambie kama unayajua yote hayo.
19 “আলোর বাসস্থানে যাওয়ার পথ কোনটি? আর অন্ধকার কোথায় বসবাস করে?
Je iko wapi njia ya sehemu ya kupumzikia kwa mwanga, na kama ilivyo kwa giza, iko wapi sehemu yake?
20 তুমি কি তাদের স্বস্থানে নিয়ে যেতে পারো? তুমি কি তাদের ঘরের পথ জান?
Je unaweza kuuongoza mwanga na giza katika sehemu zake za kazi? Waweza kuitambua njia ya kurudi katika nyumba zao?
21 নিশ্চয় জানো, কারণ তখন তো তোমার জন্ম হয়ে গিয়েছিল! তুমি তো বহু বছর ধরে বেঁচে আছ!
Bila shaka unajua, kwa kuwa ulizaliwa wakati huo; hesabu ya siku zako ni kubwa sana!
22 “তুমি কি তুষারের আড়তে প্রবেশ করেছ বা শিলাবৃষ্টির গুদাম দেখেছ,
Je ulishaingia katika ghala ya barafu, au umeshaiona ghala ya mawe ya mvua,
23 যা আমি সংকটকালের জন্য, যুদ্ধবিগ্রহের দিনের জন্য সংরক্ষিত করে রেখেছি?
vitu hivi nimeviweka kwa ajili ya siku za mateso, kwa siku za mapigano na vita?
24 কোনও পথ ধরে সেখানে যাওয়া যায়, যেখান থেকে বিজলি বিচ্ছুরিত হয়, বা যেখান থেকে পূর্বীয় বাতাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে?
Je iko wapi njia ya mshindo wa mwanga hutokea au je upepo husambazwa kutoka mashariki juu ya dunia?
25 প্রবল বৃষ্টিপাতের জন্য কে খাল খুঁড়েছে, ও বজ্রঝড়ের জন্য কে পথ তৈরি করে দিয়েছে,
Ni nani aliyezitengeneza mifereji ya gharika ya mvua, au ni nani aliyezifanya njia za milipuko ya radi,
26 যেন জনমানবহীন দেশ, বসতিহীন মরুভূমি জলসিক্ত হয়,
na kuifanya mvua inyeshe juu ya nchi ambazo hakuna mtu aishiye ndani yake, na juu ya jangwa, ambayo ndani yake hakuna mtu yeyote,
27 যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয় ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?
kwa kusudi la kutimiza mahitaji ya mikoa iliyo kame na yenye ukiwa, na kuyastawisha majani mororo?
28 বৃষ্টির কি বাবা আছে? কে শিশিরকণার জন্ম দিয়েছে?
Je kuna baba wa mvua? Ni nani aliyeyafanya matone ya umande?
29 কার গর্ভ থেকে বরফ বের হয়েছে? আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে
Je barafu ilitoka katika tumbo la nani? Na ni nani aliyeizaa theluji nyeupe katika anga?
30 যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়, যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?
Maji hujificha menyewe na kuwa kama jiwe; sehemu za juu za vilindi huwa kama barafu.
31 “তুমি কি কৃত্তিকার হার গাঁথতে পারো? তুমি কি কালপুরুষের বাঁধন আলগা করতে পারো?
Je unaweza kuzifunga minyororo ya Kilimia, au kuvifungua vifundo vya Orioni?
32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো?
Je unaweza kuziongoza nyota kutokea katika nyakati zake? Je waweza kuongoza dubu pamoja na watoto wake?
33 তুমি কি আকাশমণ্ডলের বিধান জানো? তুমি কি পৃথিবীতে ঈশ্বরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারো?
Je unazijua sheria za anga? Wewe uliweza kuanzisha sheria za anga juu ya dunia?
34 “তুমি কি মেঘ পর্যন্ত তোমার আওয়াজ তুলতে পারো ও নিজেকে জলপ্লাবন দিয়ে ঢেকে ফেলতে পারো?
Je waweza kupaza sauti yako hadi mawinguni, ili kwamba maji mengi ya mvua yakufunike?
35 তুমি কি বজ্রবিদ্যুৎ ঝলসাতে পারবে? সেগুলি কি জবাবে তোমাকে বলবে, ‘আমরা এখানে’?
Je waweza kuagiza miali ya mwanga ili itokee, na kukwambia, 'Sisi tupo hapa'?
36 কে দোচরাকে বিজ্ঞতা দিয়েছে বা মোরগকে বোধশক্তি দিয়েছে?
Ni nani ameweka hekima katika mawingu au ni nani ameweka ufahamu kwa ukungu?
37 কার কাছে মেঘরাশি গণনা করার বিজ্ঞতা আছে? কে তখন আকাশের জলে ভরা ঘড়াগুলি উল্টাতে পারে
Nani anaweza kuyahesabu mawingu kwa maarifa yake? Na ni nani awezaye kuvimwaga viriba vya anga
38 যখন ধুলো শক্ত হয়ে যায় ও মাটির ঢেলা একসঙ্গে জুড়ে যায়?
wakati mavumbi yanapoungana kuwa kitu kigumu na mabonge ya dunia yanaposhikama kwa pamoja?
39 “তুমি কি সিংহীর জন্য শিকারের খোঁজ করবে ও সিংহদের খিদে মিটাবে
Je waweza kuwinda mawindo kwa ajili ya simba jike au kutosheleza hamu ya watoto wadogo wa simba
40 যখন তারা গুহায় গুড়ি মেরে পড়ে থাকে বা ঘন ঝোপে অপেক্ষা করে বসে থাকে?
wakati wanapokwaruza kwaruza katika pango lao na kukaa katika kificho ili kulala katika hali ya kuvizia?
41 কে দাঁড়কাকের জন্য খাবার জোগায় যখন তার শাবকেরা ঈশ্বরের কাছে আর্তনাদ করে ও খাবারের অভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?
Ni nani aletaye mawindo kwa ajili ya kunguru wakati ambapo watoto wao wanapomlilia Mungu na kutangatanga kwa kukosa chakula?