< ইয়োবের বিবরণ 37 >

1 “এতে আমার হৃদয় চূর্ণ হচ্ছে ও স্বস্থান থেকে লাফিয়ে উঠছে।
“Wannan ya sa gabana ya fāɗi, zuciyata ta yi tsalle.
2 শুনুন! তাঁর কণ্ঠস্বরের গর্জন শুনুন, সেই হুংকার শুনুন যা তাঁর মুখ থেকে বের হয়।
Ka saurara! Ka saurari rurin muryarsa, tsawar da take fita daga bakinsa.
3 সমগ্র আকাশের নিচে তিনি তাঁর বিজলি ছেড়ে দেন ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তা পাঠিয়ে দেন।
Ya saki walƙiyarsa, a ƙarƙashin dukan sammai ya kuma aika ta ko’ina a cikin duniya.
4 তারপরে আসে তাঁর গর্জনের শব্দ; তাঁর সৌম্য স্বর দিয়ে তিনি বজ্রধ্বনি করেন। তাঁর স্বর যখন প্রতিধ্বনিত হয়, তখন তিনি কিছুই আটকে রাখেন না।
Bayan wannan sai ƙarar rurinsa ta biyo; Ya tsawata da muryarsa mai girma. Sa’ad da ya sāke yin tsawa ba ya rage wani abu.
5 ঈশ্বরের কণ্ঠস্বর অবিশ্বাস্যভাবে বজ্রধ্বনি করে; তিনি এমন সব মহৎ কাজ করেন যা আমাদের বোধের অগম্য।
Muryar Allah tana tsawatawa a hanyoyi masu ban al’ajabi; yana yin manyan abubuwa waɗanda sun wuce ganewarmu.
6 তিনি তুষারকে বলেন, ‘পৃথিবীতে পতিত হও,’ ও বৃষ্টিধারাকে বলেন, ‘প্রবল বর্ষণে পরিণত হও।’
Yakan ce wa dusar ƙanƙara, ‘Fāɗo a kan duniya,’ ya kuma ce wa ruwa, ‘Zubo da ƙarfi.’
7 যেন তাঁর নির্মিত সবাই তাঁর কাজকর্ম জানতে পারে, তিনি সব মানুষজনকে তাদের পরিশ্রম থেকে অব্যাহতি দেন।
Domin dukan mutanen da ya halitta za su san aikinsa, ya hana kowane mutum yin wahalar aiki.
8 পশুরা আশ্রয়স্থলে প্রবেশ করে; তারা নিজেদের গুহার মধ্যে থেকে যায়।
Dabbobi sun ɓoye; sun zauna cikin kogunansu.
9 প্রবল ঝড় তার কক্ষ থেকে ধেয়ে আসে, শীত আসে ঝোড়ো হাওয়ার প্রভাবে।
Guguwa tana fitowa daga inda take, sanyi kuma daga iska mai sanyi.
10 ঈশ্বরের শ্বাস বরফ উৎপন্ন করে, ও প্রশস্ত জলরাশি হিমায়িত হয়ে যায়।
Da numfashinsa Allah yana samar da ƙanƙara sai manyan ruwaye su zama ƙanƙara.
11 মেঘরাশিতে তিনি আর্দ্রতা ভরে দেন; তাদের মাধ্যমে তিনি তাঁর বিজলি ছড়িয়ে দেন।
Yana cika gizagizai da lema; yana baza walƙiyarsa ta cikinsu.
12 তাঁরই পরিচালনায় তারা সমগ্র পৃথিবীর বুকে ঘুরপাক খেতে খেতে তাঁর দেওয়া নির্দেশ পালন করে।
Bisa ga bishewarsa suke juyawa a kan fuskar duniya, suna yin dukan abin da ya umarce su su yi.
13 তিনি মেঘরাশি সঞ্চার করে লোকজনকে শাস্তি দেন, বা তাঁর পৃথিবীকে জলসিক্ত করেন ও তাঁর প্রেম দেখান।
Yana aiko da ruwa domin horon mutane, ko kuma don yă jiƙa duniya yă kuma nuna ƙaunarsa.
14 “হে ইয়োব, আপনি একথা শুনুন; একটু থেমে ঈশ্বরের আশ্চর্য কাজকর্ম বিবেচনা করুন।
“Ka saurari wannan Ayuba; ka tsaya ka dubi abubuwan al’ajabi na Allah.
15 আপনি কি জানেন কীভাবে ঈশ্বর মেঘরাশি নিয়ন্ত্রণ করেন ও তাঁর বিজলি চমকান?
Ko ka san yadda Allah yake iko da gizagizai ya kuma sa walƙiyarsa ta haskaka?
16 আপনি কি জানেন কীভাবে মেঘরাশি শূন্যে ঝুলে থাকে, যিনি নিখুঁত জ্ঞানবিশিষ্ট, তাঁর আশ্চর্য কাজগুলি জানেন কি?
Ko ka san yadda gizagizai suke tsayawa cik a sararin sama, waɗannan abubuwa al’ajabi na mai cikakken sani.
17 দখিনা বাতাসের চাপে জমি যখন ধামাচাপা পড়ে যায় তখন তো আপনি পোশাক গায়ে দিয়েও গরমে হাঁসফাঁস করেন,
Kai mai sa kaya don ka ji ɗumi lokacin da iska mai sanyi take hurawa,
18 আপনি কি তাঁর সঙ্গে মিলে সেই আকাশমণ্ডলের প্রসার ঘটাতে পারেন, যা ঢালাই করা ব্রোঞ্জের আয়নার মতো নিরেট?
ko za ka iya shimfiɗa sararin sama tare da shi da ƙarfi kamar madubi?
19 “আমাদের বলে দিন আমরা তাঁকে কী বলব; আমাদের অজ্ঞতার কারণে আমরা আমাদের মামলাটি সাজাতে পারছি না।
“Gaya mana abin da ya kamata mu ce masa; ba za mu iya kawo ƙara ba domin duhunmu.
20 তাঁকে কি বলতে হবে যে আমি কথা বলতে চাই? কেউ কি কবলিত হতে চাইবে?
Ko za a gaya masa cewa ina so in yi magana? Ko wani zai nemi a haɗiye shi?
21 এখন কেউ সূর্যের দিকে তাকাতে পারে না, যেহেতু তখনই তা আকাশে উজ্জ্বল হয় যখন বাতাস বয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়।
Yanzu ba wanda zai iya kallon rana, yadda take da haske a sararin sama bayan iska ta share ta.
22 উত্তর দিক থেকে তিনি সোনালি ঔজ্জ্বল্য নিয়ে আসেন; ঈশ্বর অসাধারণ মহিমা নিয়ে আসেন।
Yana fitowa daga arewa da haske na zinariya, Allah yana zuwa da ɗaukaka mai ban al’ajabi.
23 সেই সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে ও তিনি পরাক্রমে উন্নত; তাঁর ন্যায়ে ও মহা ধার্মিকতায়, তিনি অত্যাচার করেন না।
Maɗaukaki ya fi ƙarfin ganewarmu, shi babban mai iko ne, mai gaskiya da babban adalci, ba ya cutar mutum.
24 তাই, লোকজন তাঁকে গভীর শ্রদ্ধা করে, কারণ যারা অন্তরে জ্ঞানী, তাদের জন্য কি তাঁর মনে কদর নেই?”
Saboda haka, mutane suke girmama shi, ko bai kula da waɗanda suke gani su masu hikima ba ne?”

< ইয়োবের বিবরণ 37 >