< ইয়োবের বিবরণ 35 >
2 “আপনার কি মনে হয় এটি যথাযথ? আপনি বলছেন, ‘ঈশ্বর নন, আমিই ঠিক।’
“Ko kana tsammani wannan gaskiya ne? Kana cewa, ‘Ni mai adalci ne a gaban Allah.’
3 তাও আপনি তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘এতে আমার কী লাভ হবে, ও পাপ না করেই বা আমি কী পাব?’
Duk da haka kana tambayarsa cewa, ‘Wace riba nake da ita, kuma mene ne zan samu ta wurin ƙin yin zunubi?’
4 “আমি আপনাকে এবং আপনার সঙ্গে থাকা বন্ধুদের উত্তর দিতে চাই।
“Zan so in ba ka amsa kai tare da abokanka.
5 আকাশের দিকে তাকিয়ে দেখুন; আপনার এত উপরে অবস্থিত মেঘরাশির দিকে একদৃষ্টিতে তাকান।
Ku ɗaga kai ku dubi sama ku gani; ku dubi gizagizai a samanku.
6 আপনি যদি পাপ করেন, তবে তা কীভাবে তাঁকে প্রভাবিত করে? আপনার পাপ যদি অসংখ্যও হয় তাতেও বা তাঁর কী আসে-যায়?
In kun yi zunubi ta yaya wannan zai shafi Allah? In zunubanku sun yi yawa, me wannan zai yi masa?
7 আপনি ধার্মিক হয়ে তাঁকে কী দিতে পারবেন, অথবা আপনার হাত থেকে তিনি কী গ্রহণ করবেন?
In kuna da adalci, me kuka ba shi, ko kuma me ya karɓa daga hannunku?
8 আপনার দুষ্টতা শুধু আপনার মতো মানুষদেরই প্রভাবিত করে, ও আপনার ধার্মিকতাও শুধু অন্যান্য লোকজনকেই প্রভাবিত করে।
Muguntarku takan shafi mutum kamar ku ne kaɗai, adalcinku kuma yakan shafi’yan adam ne kaɗai.
9 “অত্যাচারের ভার দুঃসহ হলে লোকজন আর্তনাদ করে; শক্তিশালীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সনির্বন্ধ মিনতি জানায়।
“Mutane suna kuka don yawan zalunci; suna roƙo don taimako daga hannu mai ƙarfi.
10 কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টিকর্তা সেই ঈশ্বর কোথায়, যিনি রাতের বেলায় গান দান করেন,
Amma ba wanda ya ce, ‘Ina Allah wanda ya halicce ni, mai ba da waƙoƙi cikin dare,
11 যিনি পার্থিব পশুদের যত না শিক্ষা দেন, তার চেয়েও বেশি আমাদের শিক্ষা দেন ও আকাশের পাখিদের চেয়েও আমাদের বেশি জ্ঞানী করে তোলেন?’
wanda ya fi koya mana fiye da dabbobin duniya ya kuma sa muka fi tsuntsayen cikin iska hikima.’
12 দুষ্টদের দাম্ভিকতার কারণে লোকজন যখন আর্তনাদ করে তখন তিনি উত্তর দেন না।
Ba ya amsawa lokacin da mutane suka yi kira don taimako domin girman kan mugaye.
13 বাস্তবিক, ঈশ্বর তাদের শূন্যগর্ভ অজুহাত শোনেন না; সর্বশক্তিমান তাতে মনোযোগ দেন না।
Lalle Allah ba ya sauraron roƙonsu na wofi; Maɗaukaki ba ya kula da roƙonsu.
14 তাঁর পক্ষে কি শোনা সম্ভব যখন আপনি বলছেন যে আপনি তাঁকে দেখতে পাচ্ছেন না, এই যে আপনার মামলাটি তাঁর সামনে আছে ও আপনাকে তাঁর জন্য অপেক্ষা করতে হবে,
Ta yaya zai saurara sosai ko zai saurara lokacin da kake cewa ba ka ganinsa, cewa ka kawo ƙara a wurinsa kuma dole ka jira shi.
15 আর এছাড়াও, এই যে তাঁর ক্রোধ কখনও শাস্তি দেয় না ও তিনি আদৌ দুষ্টতার প্রতি মনোযোগ দেন না।
Kuma ka ce, ba ya ba da horo cikin fushinsa ko kaɗan ba ya kula da mugunta.
16 তাই ইয়োব শূন্যগর্ভ কথায় তাঁর মুখ খুলেছেন; জ্ঞান ছাড়াই তিনি অনেক কথা বলেছেন।”
Saboda haka Ayuba ya buɗe baki yana magana barkatai; yana ta yawan magana ba tare da sani ba.”