< ইয়োবের বিবরণ 18 >

1 পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:
Bildadi Mshuhi akajibu:
2 “তোমাদের এই বক্তৃতা কখন শেষ হবে? বিচক্ষণ হও, ও পরে আমরা কিছু বলব।
“Je, ni lini utafika mwisho wa maneno haya? Uwe mwenye busara, nasi ndipo tutakapoweza kuongea.
3 আমাদের কেন গবাদি পশুর মতো মনে করা হচ্ছে ও তোমাদের নজরে নির্বুদ্ধি বলে গণ্য করা হচ্ছে?
Kwa nini sisi tunafikiriwa kama wanyama, na kuonekana wajinga machoni pako?
4 রাগের বশে তুমি তো নিজেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছ, তোমার জন্য কি এই পৃথিবীকে পরিত্যক্ত হতে হবে? বা পাষাণ-পাথরগুলিকে কি স্বস্থান থেকে সরে যেতে হবে?
Wewe unayejirarua mwenyewe vipande vipande katika hasira yako, je, dunia iachwe kwa ajili yako wewe? Au ni lazima miamba iondolewe mahali pake?
5 “দুষ্টদের প্রদীপ তো নিবে যায়; তার আগুনের শিখা নিস্তেজ হয়।
“Taa ya mwovu imezimwa, nao mwali wa moto wake umezimika.
6 তার তাঁবুর আলো অন্ধকার হয়ে যায়; তার পাশে থাকা প্রদীপ নিভে যায়।
Mwanga hemani mwake umekuwa giza; taa iliyo karibu naye imezimika.
7 তার পদধ্বনির শব্দ দুর্বল হয়; তার নিজের ফন্দি তাকে পেড়ে ফেলে।
Nguvu za hatua zake zimedhoofishwa; shauri lake baya litamwangusha.
8 তার পা তাকে ধাক্কা মেরে জালে ফেলে দেয়; সে রাস্তা ভুলে গিয়ে নিজেই ফাঁদে পড়ে যায়।
Miguu yake imemsukumia kwenye wavu, naye anatangatanga kwenye matundu ya wavu.
9 গোড়ালি ধরে ফাঁদ তাকে আটক করে; পাশ তাকে জোর করে ধরে রাখে।
Tanzi litamkamata kwenye kisigino; mtego utamshikilia kwa nguvu.
10 মাটিতে তার জন্য ফাঁস লুকানো থাকে; তার পথে ফাঁদ পড়ে থাকে।
Kitanzi kimefichwa ardhini kwa ajili yake; mtego uko kwenye njia yake.
11 সবদিক থেকে আতঙ্ক তাকে ভয় দেখায় ও তার পায়ে পায়ে চলতে থাকে।
Vitisho vimemtia hofu kila upande, na adui zake humwandama kila hatua.
12 চরম দুর্দশা তার জন্য বুভুক্ষিত হয়; সে কখন পড়বে তার জন্য বিপর্যয় ওৎ পেতে থাকে।
Janga linamwonea shauku; maafa yako tayari kwa ajili yake aangukapo.
13 তা তার ত্বকের অংশবিশেষে পচন ধরায়; মৃত্যুর প্রথমজাত সন্তান তার অঙ্গপ্রত্যঙ্গ গ্রাস করে।
Nayo yatakula sehemu ya ngozi yake; mzaliwa wa kwanza wa mauti atakula maungo yake.
14 সে তার তাঁবুর নিরাপদ আশ্রয় থেকে বিচ্ছিন্ন হয় ও আতঙ্ক-রাজের দিকে তাকে মিছিল করে নিয়ে যাওয়া হয়।
Atangʼolewa kutoka usalama wa hema lake, na kupelekwa kwa mfalme wa vitisho.
15 তার তাঁবুতে আগুন বসবাস করে; তার বাসস্থানের উপরে জ্বলন্ত গন্ধক ছড়ানো হয়।
Moto utakaa katika hema lake; moto wa kiberiti utamwagwa juu ya makao yake.
16 মাটির নিচে তার মূল শুকিয়ে যায় ও উপরে তার শাখাপ্রশাখা নির্জীব হয়।
Mizizi yake chini itakauka na matawi yake juu yatanyauka.
17 পৃথিবী থেকে তার স্মৃতি বিলুপ্ত হয়; দেশে কেউ তার নাম করে না।
Kumbukumbu lake litatoweka katika dunia, wala hatakuwa na jina katika nchi.
18 সে আলো থেকে অন্ধকারের রাজত্বে বিতাড়িত হয় ও জগৎ থেকেও নির্বাসিত হয়।
Ameondolewa nuruni na kusukumiwa gizani, naye amefukuzwa mbali atoke duniani.
19 তার স্বজাতীয়দের মধ্যে তার আর কোনও সন্তানসন্ততি বা বংশধর থাকবে না, ও এক সময় যেখানে সে বসবাস করত, সেখানেও কেউ অবশিষ্ট থাকবে না।
Hana mtoto wala mzao miongoni mwa watu wake, wala aliyenusurika mahali alipoishi.
20 পাশ্চাত্যের মানুষজন তার এই পরিণতি দেখে হতভম্ব হয়ে যাবে; প্রাচ্যের লোকজনও ভয়গ্রস্ত হয়ে পড়বে।
Watu wa magharibi watashangaa yaliyompata; watu wa mashariki watapatwa na hofu.
21 নিঃসন্দেহে এই হল দুষ্টলোকের বসতি; যারা ঈশ্বরকে জানে না, এই হল তাদের অবস্থানস্থল।”
Hakika ndivyo yalivyo makao ya mtu mwovu; ndivyo palivyo mahali pake mtu asiyemjua Mungu.”

< ইয়োবের বিবরণ 18 >