< ইয়োবের বিবরণ 13 >

1 “আমি নিজের চোখে এসব কিছু দেখেছি, আমি তা নিজের কানে শুনেছি ও বুঝেছি।
“Idanuna sun ga waɗannan duka, kunnuwana sun ji sun kuma gane.
2 তোমরা যা জানো, আমিও তা জানি, আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।
Abin da kuka sani, ni ma na sani; ba ku fi ni ba.
3 কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই ও ঈশ্বরের কাছে আমার মামলার স্বপক্ষে যুক্তি দেখাতে চাই।
Amma ina so in yi magana da Maɗaukaki, in kai kukana wurin Allah kai tsaye.
4 তোমরা, অবশ্য, আমার গায়ে মিথ্যা লেপন করেছ; তোমরা, তোমরা সবাই অপদার্থ চিকিৎসক।
Ku kuma kun ishe ni da ƙarairayi; ku likitocin wofi ne, dukanku!
5 তোমরা যদি শুধু পুরোপুরি নীরব থাকতে! তোমাদের পক্ষে, তবে তা প্রজ্ঞা হত।
In da za ku yi shiru gaba ɗaya! Zai zama muku hikima.
6 এখন আমার যুক্তি শোনো; আমার ঠোঁটের আবেদনে কর্ণপাত করো।
Ku ji gardamata yanzu; ku ji roƙon da zai fito daga bakina.
7 ঈশ্বরের হয়ে কি তোমরা গর্হিত কথাবার্তা বলবে? তাঁর হয়ে কি তোমরা প্রতারণামূলক কথাবার্তা বলবে?
Za ku iya yin muguwar magana a madadin Allah? Ko za ku yi ƙarya a madadinsa?
8 তোমরা কি তাঁর প্রতি পক্ষপাতিত্ব দেখাবে? তোমরা কি ঈশ্বরের হয়ে মামলা লড়বে?
Ko za ku nuna masa sonkai? Ko za ku yi gardama a madadinsa?
9 তিনি যদি তোমাদের পরীক্ষা করেন, তবে কি ভালো কিছু হবে? নশ্বর এক মানুষকে যেভাবে তোমরা প্রতারিত করো সেভাবে কি তাঁকেও প্রতারিত করতে পারবে?
In ya bincike ku zai tarar ba ku da laifi? Ko za ku iya ruɗe shi yadda za ku ruɗi mutane?
10 তিনি নিশ্চয় তোমাদের ভর্ৎসনা করবেন যদি তোমরা গোপনে পক্ষপাতিত্ব দেখিয়েছিলে।
Ba shakka zai kwaɓe ku in kun nuna sonkai a ɓoye.
11 তাঁর প্রভা কি তোমাদের আতঙ্কিত করবে না? তাঁর শঙ্কা কি তোমাদের উপরে নেমে আসবে না?
Ko ikonsa ba ya ba ku tsoro? Tsoronsa ba zai auka muku ba?
12 তোমাদের প্রবচন ভস্মের প্রবাদ; তোমাদের দুর্গ মাটির কেল্লা।
Duk surutanku kamar toka suke; kāriyarku na yimɓu ne.
13 “নীরব হও ও আমাকে কথা বলতে দাও; পরে যা হওয়ার হবে।
“Ku yi shiru zan yi magana; sa’an nan abin da zai same ni yă same ni.
14 আমি কেন নিজের জীবন বিপন্ন করব ও আমার প্রাণ হাতে তুলে নেব?
Don me na sa kaina cikin hatsari na yi kasada da raina?
15 তিনি যদি আমাকে হত্যা করেন, তবুও আমি তাঁর উপরে আশা রাখব; আমি নিশ্চয় তাঁর মুখোমুখি দাঁড়িয়ে আমার মামলাটি লড়ব।
Ko da zai kashe ni ne, begena a cikinsa zai kasance; ba shakka zan kāre kaina a gabansa
16 সত্যিই, এটি আমার মুক্তিতে পরিণত হবে, যেহেতু কোনও অধার্মিক তাঁর সামনে আসতে সাহস পায় না!
lalle wannan zai kawo mini kuɓuta gama ba wani marar tsoron Allah da zai iya zuwa wurinsa!
17 আমি যা বলি তা মন দিয়ে শোনো; আমার বক্তব্য তোমাদের কানে বাজুক।
Ku saurara da kyau ku ji abin da zan faɗa; bari kunnuwanku su ji abin da zan ce.
18 এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি, তখন আমি জানি যে আমি নির্দোষ প্রমাণিত হব।
Yanzu da na shirya ƙarata, na san za a ce ba ni da laifi.
19 কেউ কি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে? যদি পারে, তবে আমি নীরব থাকব ও মৃত্যুবরণ করব।
Ko wani zai ce ga laifin da na yi? In an same ni da laifi, zan yi shiru in mutu.
20 “হে ঈশ্বর, আমাকে শুধু এই দুটি জিনিস দাও, ও তখন আর আমি নিজেকে তোমার কাছে লুকিয়ে রাখব না:
“Kai dai biya mini waɗannan bukatu biyu kawai ya Allah, ba zan kuwa ɓoye daga gare ka ba;
21 তোমার হাত আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও, ও তোমার আতঙ্ক দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না।
Ka janye hannunka nesa da ni, ka daina ba ni tsoro da bantsoronka.
22 তখন আমাকে ডেকো ও আমি উত্তর দেব, বা আমাকে কথা বলতে দিয়ো ও তুমি আমাকে উত্তর দিয়ো।
Sa’an nan ka kira ni, zan kuwa amsa, ko kuma ka bar ni in yi magana sai ka amsa mini.
23 আমি কতগুলি অন্যায় ও পাপ করেছি? আমার অপরাধ ও আমার পাপ আমায় দেখিয়ে দাও।
Abubuwa nawa na yi waɗanda ba daidai ba, kuma zunubi ne? Ka nuna mini laifina da zunubina.
24 তুমি কেন তোমার মুখ লুকিয়েছ ও আমাকে তোমার শত্রু বলে মনে করছ?
Don me ka ɓoye mini fuskarka; ka kuma sa na zama kamar maƙiyinka?
25 তুমি কি বায়ুতাড়িত একটি পাতাকে যন্ত্রণা দেবে? শুকনো তুষের পিছু ধাওয়া করবে?
Ko za a wahalar da ganye wanda iska take hurawa? Ko za ka bi busasshiyar ciyawa?
26 কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ লিপিবদ্ধ করেছ ও আমাকে আমার যৌবনকালীন পাপের ফলভোগ করাচ্ছ।
Gama ka rubuta abubuwa marasa daɗi game da ni; ka sa na yi gādon zunuban ƙuruciyata.
27 তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ; আমার পায়ের তলায় চিহ্ন এঁকে দিয়ে তুমি আমার সব পথে সতর্ক দৃষ্টি রেখে চলেছ।
Ka daure ƙafafuna da sarƙa; kana kallon duk inda na taka ta wurin sa shaida a tafin ƙafafuna.
28 “তাই মানুষ পচাগলা বস্তুর মতো, পোকায় কাটা পোশাকের মতো ক্ষয়ে যায়।
“Haka mutum yake lalacewa kamar ruɓaɓɓen abu, kamar rigar da asu ya cinye.

< ইয়োবের বিবরণ 13 >