< ইয়োবের বিবরণ 10 >
1 “আমি আমার এই জীবনকে ঘৃণা করি; তাই আমি আমার অভিযোগকে লাগামছাড়া হতে দেব ও আমার প্রাণের তিক্ততায় কথা বলব।
“Ine ndatopa nawo moyo wanga; choncho ndidzanena zodandaula zanga momasuka ndipo ndidzayankhula mwa kuwawidwa mtima kwanga.
2 আমি ঈশ্বরকে বলব: আমাকে দোষী সাব্যস্ত কোরো না, কিন্তু আমাকে বলে দাও আমার বিরুদ্ধে তোমার কী অভিযোগ আছে।
Ndidzati kwa Mulungu wanga: Musandiweruze kuti ndine wolakwa, koma mundiwuze chifukwa chimene Inu mukukanganira ndi ine.
3 আমার উপরে জুলুম চালাতে, তোমার হাতের কাজকে পদদলিত করতে কি তোমার আনন্দ হয়, যদিও দুষ্টদের পরিকল্পনা দেখে তোমার হাসি পায়?
Kodi mumakondwera mukamandizunza, kunyoza ntchito ya manja anu, chonsecho mukusekerera ndi zochita za anthu oyipa?
4 তোমার কি মানুষের মতো চোখ আছে? তুমি কি নশ্বর মানুষের মতো দেখতে পাও?
Kodi maso anu ali ngati a munthu? Kodi mumaona zinthu monga momwe amazionera munthu?
5 তোমার আয়ু কি নশ্বর মানুষের মতো বা তোমার জীবনকাল কি বলশালী এক মানুষের মতো
Kodi masiku anu ali ngati masiku a munthu, kapena zaka zanu ngati zaka za munthu,
6 যে তোমাকে আমার দোষ খুঁজে বেড়াতে হবে ও আমার পাপ প্রমাণ করতে হবে—
kuti Inu mufufuze zolakwa zanga ndi kulondola tchimo langa,
7 যদিও তুমি জানো যে আমি দোষী নই ও কেউই তোমার হাত থেকে আমাকে উদ্ধার করতে পারবে না?
ngakhale mukudziwa kuti sindine wolakwa ndiponso kuti palibe amene angandilanditse mʼdzanja lanu?
8 “তোমার হাত আমাকে গড়ে তুলেছে ও আমাকে নির্মাণ করেছে। এখন কি তুমি ঘুরে দাঁড়িয়ে আমাকে ধ্বংস করবে?
“Munandiwumba ndi kundipanga ndi manja anu. Kodi tsopano Inu mudzatembenuka ndi kundiwononga?
9 মনে রেখো যে তুমি মাটির মতো করে আমাকে গড়ে তুলেছ। এখন কি তুমি আবার আমাকে মাটিতে মিশিয়ে দেবে?
Kumbukirani kuti munandipanga ndi dothi, kodi tsopano mundibwezeranso ku fumbi?
10 তুমি কি আমাকে দুধের মতো ঢেলে দাওনি ও পনিরের মতো আমাকে ঘন করোনি,
Suja munapatsa abambo anga mphamvu zoti andibale, suja munandikuza bwino mʼmimba mwa amayi anga?
11 চর্ম-মাংস দিয়ে আমাকে আচ্ছাদিত করোনি এবং অস্থি ও মাংসপেশী দিয়ে আমাকে একসঙ্গে সংযুক্ত করোনি?
Munandikuta ndi khungu ndi mnofu ndi kundilumikiza pamodzi ndi mafupa ndi mitsempha?
12 তুমি আমাকে জীবন দিয়েছ ও আমার প্রতি দয়া দেখিয়েছ, ও তোমার দূরদর্শিতায় আমার আত্মাকে পাহারা দিয়েছ।
Munandipatsa moyo ndi kundionetsa chifundo chanu, ndipo munasamalira bwino moyo wanga.
13 “কিন্তু তোমার অন্তরে তুমি এসব গুপ্ত রেখেছিলে, ও আমি জানি যে তোমার মনে এই ছিল:
“Koma izi ndi zimene munabisa mu mtima mwanu, ndipo ndikudziwa kuti zinali mʼmaganizo anu:
14 আমি যদি পাপ করি, তবে তুমি আমার প্রতি লক্ষ্য রাখবে ও আমার অপরাধ ক্ষমা করবে না।
Kuti ngati ndingachimwe mudzakhala mukundipenyetsetsa ndipo kuti simudzalola kuti ndisalangidwe chifukwa cha kulakwa kwanga.
15 আমি যদি দোষী—তবে আমার প্রতি হায়! আমি যদি নির্দোষও হয়ে থাকি, তাও আমি মাথা তুলতে পারব না, যেহেতু আমি লজ্জায় পরিপূর্ণ ও আমার দুঃখদুর্দশায় ডুবে আছি।
Ngati ndili wolakwa, tsoka langa! Koma ngakhale ndili wosalakwa sindingathe kutukula mutu wanga, pakuti ndagwidwa ndi manyazi ndipo ndamizidwa mʼmavuto anga.
16 আমি যদি আমার মাথা তুলি, তবে তুমি এক সিংহের মতো চুপিসাড়ে আমাকে অনুসরণ করবে ও আবার আমার বিরুদ্ধে তোমার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করবে।
Ndipo ndikatukula mutu wanga, Inu mumandisaka ngati mkango ndiponso mumandiopseza ndi mphamvu yanu.
17 তুমি আমার বিরুদ্ধে নতুন নতুন সাক্ষী এনেছ ও আমার প্রতি তোমার ক্রোধ বৃদ্ধি পেয়েছে; তোমার সৈন্যবাহিনী আমার বিরুদ্ধে ঢেউয়ের মতো আছড়ে পড়েছে।
Mumabweretsa mboni zatsopano potsutsana nane ndipo mkwiyo wanu pa ine umanka nukulirakulira ndi magulu anu olimbana nane amanka nachulukirachulukira.
18 “তুমি কেন তবে আমাকে গর্ভ থেকে বের করে আনলে? কোনও চোখ আমাকে দেখার আগে আমার মৃত্যু হলেই ভালো হত।
“Chifukwa chiyani Inu munalola kuti ndibadwe? Ndi bwino ndikanafa diso lililonse lisanandione.
19 আমি অজাত অবস্থায় থাকলেই ভালো হত, বা গর্ভ থেকে সোজা কবরে চলে যেতে পারলেই ভালো হত!
Ndikanapanda kubadwa, kapena akanangonditenga nditabadwa kupita nane ku manda!
20 আমার জীবনের অল্প কয়েকটি দিন কি প্রায় শেষ হতে যাচ্ছে না? আমার কাছ থেকে সরে যাও যেন সেই স্থানে যাওয়ার আগে, আমি এক মুহূর্তের আনন্দ উপভোগ করতে পারি
Kodi masiku anga owerengeka sali pafupi kutha? Ndilekeni kuti ndipumule pangʼono pokha
21 যেখান থেকে কেউ ফিরে আসে না, বিষাদ ও নিরেট অন্ধকারের সেই দেশ,
ndisanapite ku malo amene munthu sabwererako ku dziko la imfa ndi kwa mdima wandiweyani,
22 গভীর রাতের সেই দেশ, নিরেট অন্ধকারের ও বিশৃঙ্খলার সেই দেশ, যেখানে আলোও অন্ধকারের সমান।”
ku dziko la mdima wandiweyani ndi chisokonezo, kumene kuwala kumakhala ngati mdima.”