< যিরমিয়ের বই 6 >
1 “ওহে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা, তোমরা সুরক্ষার জন্য পলায়ন করো! তোমরা জেরুশালেম থেকে পালিয়ে যাও! তকোয় নগরে তূরী বাজাও! বেথ-হক্কেরম থেকে সংকেত দেখাও! কারণ বিপর্যয় ও বিধ্বংসের জন্য উত্তর দিক থেকে আসছে এক ভয়ংকর ত্রাস।
“Ku gudu neman mafaka, mutanen Benyamin! Ku gudu daga Urushalima! Ku busa ƙaho a Tekowa! Ku ba da alama a Bet-Hakkerem! Gama masifa tana zuwa daga arewa, mummunar hallaka ce kuwa.
2 কমনীয় ও সুন্দরী সিয়োন-কন্যাকে আমি ধ্বংস করব।
Zan hallaka Diyar Sihiyona, kyakkyawa da kuma mai laulayi.
3 মেষপালকেরা তাদের পশুপাল নিয়ে তার বিরুদ্ধে আসবে; তারা তার চারপাশে তাদের তাঁবু স্থাপন করবে, প্রত্যেকে নিজের নিজের অংশে তাদের পশুপাল চরাবে।”
Makiyaya da garkunansu za su taso mata; za su kafa tentunansu kewaye da ita, kowanne yana lura da sashensa.”
4 “তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ওঠো, আমরা মধ্যাহ্নেই তাদের আক্রমণ করি। কিন্তু হায়, দিনের আলো ম্লান হয়ে আসছে, আর সন্ধ্যের ছায়া দীর্ঘতর হচ্ছে।
“Mu shirya don yaƙi da ita! Ku tashi, bari mu fāɗa mata da tsakar rana! Amma, kaito, rana tana fāɗuwa, inuwar yamma kuwa sai ƙaran tsawo take.
5 তাই ওঠো, চলো আমরা রাত্রিবেলা আক্রমণ করি এবং তার দুর্গগুলি ধ্বংস করে দিই!”
Saboda haka ku tashi, bari mu fāɗa mata da dare mu rurrushe kagaranta!”
6 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “সব গাছ কেটে ফেলো আর জেরুশালেমের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করো। এই নগরকে অবশ্য শাস্তি দিতে হবে; এরা উপদ্রবে পূর্ণ হয়েছে।
Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “Ku sassare itatuwan ku tula ƙasa kewaye da Urushalima. Dole a hukunta wannan birni; saboda ya cika da zalunci.
7 যেভাবে কোনো উৎস বেগে জল নির্গত করে, তেমনই সে ক্রমাগত দুষ্টতা বের করে থাকে। তার মধ্যে হিংস্রতা ও ধ্বংসের বাক্য প্রতিধ্বনিত হয়, তার রোগব্যাধি ও ক্ষতগুলি সবসময়ই আমার সামনে থাকে।
Kamar yadda rijiya takan ba da ruwarta, haka birnin yake da muguntarsa. Ana jin labarin rikici da hallaka a cikinsa; ciwonsa da mikinsa kullum suna a gabana.
8 ওহে জেরুশালেম, সতর্ক হও, নইলে আমি তোমার কাছ থেকে ফিরে যাব এবং তোমার ভূমিকে উৎসন্ন করব, যেন কেউ এর মধ্যে বসবাস করতে না পারে।”
Ki ji gargaɗi, ya Urushalima, ko kuwa in juya daga gare ki in mai da ƙasarki kufai don kada wani ya zauna a cikinta.”
9 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “যেভাবে আঙুর খুঁটে খুঁটে চয়ন করা হয়, ইস্রায়েলের অবশিষ্ট লোকদেরও তারা তেমনই চয়ন করবে; আঙুর শাখাগুলিতে তোমরা আবার হাত দাও, যেন অবশিষ্ট আঙুরগুলিও তুলে নেওয়া যায়।”
Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “Bari su yi kalan raguwar Isra’ila a yi kalan sarai yadda ake yi wa inabi; ka sāke miƙa hannunka a kan rassan, kamar mai tattara inabi.”
10 কার সঙ্গে আমি কথা বলব, কাকে সতর্কবাক্য দেব? কে শুনবে আমার কথা? তাদের কান বন্ধ হয়েছে তাই তারা পায় না শুনতে। সদাপ্রভুর বাক্য তাদের কাছে আপত্তিকর; তারা তাতে কোনও আনন্দ পায় না।
Ga wa zan yi magana in kuma gargaɗar? Wa zai saurare ni? Kunnuwansu sun toshe don kada su ji. Maganar Ubangiji ta zama abin zargi a gare su; ba sa jin daɗinta.
11 কিন্তু আমি সদাপ্রভুর ক্রোধে পূর্ণ, আমি আর তা ধরে রাখতে পারছি না। “রাস্তায় জড়ো হওয়া ছেলেমেয়েদের উপরে এবং একসঙ্গে একত্র হওয়া যুবকদের উপরে তা ঢেলে দাও। ঢেলে দাও তা স্বামী-স্ত্রীর উপরে এবং তাদের উপরে, যারা বৃদ্ধ ও বয়সের ভারে জর্জরিত।
Amma ina cike da fushin Ubangiji, kuma ba na iya kannewa. “Ka kwararo shi a kan yara a titi da kuma a kan samarin da suka tattaru; za a kama miji da mata a cikinsa, tsofaffi da suka tsufa tukub.
12 তাদের খেতের জমি ও স্ত্রীদের সঙ্গে তাদের বসতবাড়িগুলিও আমি অন্যদের হাতে তুলে দেব, যখন আমি আমার হাত প্রসারিত করব, তাদের বিরুদ্ধে, যারা দেশের মধ্যে করবে বসবাস,” সদাপ্রভু এই কথা বলেন।
Za a ba da gidajensu ga waɗansu, tare da gonakinsu da matansu, sa’ad da na miƙa hannuna gāba da waɗanda suke zama a ƙasar,” in ji Ubangiji.
13 “নগণ্যতম জন থেকে মহান ব্যক্তি পর্যন্ত, সকলেই লোভ-লালসায় লিপ্ত; ভাববাদী ও যাজকেরা সব এক রকম, তারা সকলেই প্রতারণার অনুশীলন করে।
“Daga ƙarami zuwa babba, dukansu masu haɗama ne don riba; har da annabawa da firistoci, dukansu suna aikata rashin gaskiya.
14 তারা আমার প্রজাদের ক্ষত এভাবে নিরাময় করে, যেন তা একটুও ক্ষতিকর নয়। যখন কোনো শান্তি নেই, তখন ‘শান্তি, শান্তি,’ বলে তারা আশ্বাস দেয়।
Sukan ɗaura mikin mutanena sai ka ce mikin ba shi da matsala. Suna cewa, ‘Lafiya, Lafiya,’ alhali kuwa ba lafiya.
15 তাদের এই জঘন্য আচরণের জন্য তারা কি লজ্জিত? না, তাদের কোনও লজ্জা নেই; লজ্জারুণ হতে তারা জানেই না। তাই, পতিতদের মধ্যে তারাও পতিত হবে; আমি যখন তাদের শাস্তি দেব, তখন তাদেরও ভূপাতিত করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Suna jin kunyar halinsu na banƙyama? A’a, ba sa jin kunya sam; ba su ma san yadda za su soke kai ba. Saboda haka za su fāɗi tare da fāɗaɗɗu; za a hamɓarar da su sa’ad da na hukunta su,” in ji Ubangiji.
16 সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা চৌমাথায় গিয়ে দাঁড়াও ও তাকিয়ে দেখো; পুরোনো পথের কথা জিজ্ঞাসা করো, জেনে নাও, উৎকৃষ্ট পথ কোন দিকে এবং সেই পথে চলো, তাহলে তোমরা নিজের নিজের প্রাণের জন্য বিশ্রাম পাবে। কিন্তু তোমরা বললে, ‘আমরা এই পথ মাড়াব না।’
Ga abin da Ubangiji yana cewa, “Ku tsaya kan hanyoyi, ku duba; ku nemi hanyoyin dā, ku tambaya inda hanyar mai kyau take, ku yi tafiya a kanta, za ku kuwa sami hutu wa rayukanku. Amma kun ce, ‘Ba za mu bi ta ba.’
17 আমি তোমাদের উপরে প্রহরী নিযুক্ত করে বললাম, ‘তোমরা তূরীর ধ্বনি শোনো!’ কিন্তু তোমরা বললে, ‘আমরা শুনব না।’
Na naɗa muku masu tsaro a kanku na kuma ce, ‘Ku saurari karan ƙaho!’ Amma kuka ce, ‘Ba za mu saurara ba.’
18 সেই কারণে ওহে জাতিবৃন্দের লোকেরা, তোমরা শোনো, সাক্ষীরা, তোমরা লক্ষ্য করো তাদের প্রতি কী ঘটবে।
Saboda haka ku, ya al’ummai; ku lura Ya shaidu, abin da zai faru da su.
19 ও পৃথিবী শোনো, আমি এই জাতির উপরে বিপর্যয় নামিয়ে আনছি, তা হবে তাদের পরিকল্পনার ফল, কারণ তারা আমার কথা শোনেনি এবং তারা আমার বিধান অগ্রাহ্য করেছে।
Ki ji, ya duniya. Zan kawo masifa a kan waɗannan mutane, sakayyar ƙulle-ƙullensu, domin ba su saurari maganata ba suka kuma ƙi dokata.
20 আমার কাছে শিবা দেশ থেকে আনা ধূপ বা দূরবর্তী দেশ থেকে আনা মিষ্টি বচ উৎসর্গ করা অর্থহীন। আমি তোমাদের হোমবলি সব গ্রাহ্য করব না, তোমাদের বলিদানগুলি আমাকে সন্তুষ্ট করে না।”
Babu riba a kawo mini turare daga Sheba ko rake mai zaƙi daga ƙasa mai nisa? Ba zan karɓi hadayunku na ƙonawa ba; ba na jin daɗin sadakokinku.”
21 সেই কারণে সদাপ্রভু এই কথা বলেন: “আমি এই লোকেদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা স্থাপন করব। বাবারা ও পুত্রেরা একসঙ্গে তাতে হোঁচট খাবে; প্রতিবেশী ও বন্ধুবান্ধবেরা ধ্বংস হয়ে যাবে।”
Saboda haka ga abin da Ubangiji yana cewa, “Zan sa abin tuntuɓe gaban mutanena. Mahaifi da’ya’yansa maza za su yi tuntuɓe a kan juna; maƙwabci da abokansa za su hallaka.”
22 সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, উত্তরের দেশ থেকে এক সৈন্যদল আসছে; পৃথিবীর প্রান্তসীমা থেকে এক মহাজাতিকে উত্তেজিত করা হয়েছে।
Ga abin da Ubangiji yana cewa, “Duba, sojoji suna zuwa daga ƙasar arewa; babbar al’umma ce ta yunƙuro daga iyakokin duniya.
23 তাদের হাতে আছে ধনুক ও বর্শা; তারা নিষ্ঠুর, মায়ামমতা প্রদর্শন করে না। তারা ঘোড়ায় চড়লে সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়; সিয়োন-কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য তারা যুদ্ধের সাজ পরে আসছে।”
Suna riƙe da baka da māshi; mugaye ne kuma marasa tausayi. Motsinsu kamar ƙugin teku ne yayinda suke hawan dawakansu; suna zuwa a jere kamar wanda ya yi shirin yaƙi don su fāɗa miki, ya Diyar Sihiyona.”
24 আমরা তাদের বিষয়ে সংবাদ শুনেছি, আমাদের হাত যেন অবশ হয়ে ঝুলে পড়ছে। প্রসববেদনাগ্রস্ত নারীর মতো মনস্তাপে আমরা জর্জরিত হয়েছি।
Mun ji labari a kansu, hannuwanmu kuwa suka yi laƙwas. Azaba ta kama mu, zafi kamar na mace mai naƙuda.
25 তোমরা মাঠে যেয়ো না, বা রাস্তায়ও হাঁটাচলা কোরো না, কারণ শত্রুর কাছে অস্ত্র আছে, আর চতুর্দিকেই আছে আতঙ্কের পরিবেশ।
Kada ku fita zuwa gonaki ko ku yi tafiya a hanyoyi, gama abokin gāba yana da takobi, kuma akwai razana ko’ina.
26 আমার প্রজারা, চটের পোশাক পরে নাও এবং ছাইয়ের মধ্যে গড়াগড়ি দাও; একমাত্র পুত্রবিয়োগের মতো শোক ও তিক্ত বিলাপ করো, কারণ ধ্বংসকারী হঠাৎই আমাদের উপরে এসে পড়বে।
Ya mutanena, ku sanya tufafin makoki ku yi birgima a toka; ku yi kuka mai zafi irin wanda akan yi wa ɗa tilo, gama nan da nan mai hallakarwa zai auko mana.
27 “আমি তোমাকে ধাতু যাচাইকারীর পরীক্ষক এবং আমার প্রজাদের আকরিক করেছি, যেন তুমি তাদের পথসকল নিরীক্ষণ ও পরীক্ষা করতে পারো।
“Na maishe ka mai jarrabawar ƙarfe mutanena ne kuwa ƙarfen, don ka lura ka kuma gwada hanyoyinsu.
28 তারা হল কঠিন হৃদয় বিশিষ্ট বিদ্রোহী, তারা কেবলই নিন্দা করে বেড়ায়। তারা পিতল আর লোহার মতো; তারা সবাই ভ্রষ্টাচার করে।
Su duka masu taurinkai ne,’yan tawaye, suna yawo suna baza jita-jita. Su tagulla ne da ƙarfe; dukansu lalatattu ne.
29 হাপরগুলি ভীষণভাবে বাতাস দিচ্ছে, যেন আগুনে সীসা গলে যায়, কিন্তু এই পরিশোধন প্রক্রিয়া বিফল হয়, দুষ্টদের শোধন হয় না।
Mazuga yana zuga da ƙarfi don yă ƙone dalma da wuta, amma tacewa yana tafiya a banza; ba a fitar da mugaye.
30 তাদের বাতিল করা রুপো বলা হয়, কারণ সদাপ্রভু তাদের বাতিল গণ্য করেছেন।”
Ana ce da su azurfar da aka ƙi, gama Ubangiji ya ƙi su.”