< যিরমিয়ের বই 50 >

1 ব্যাবিলন ও ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে সদাপ্রভু, ভাববাদী যিরমিয়কে এই কথা বলেন:
Ga maganar Ubangiji da ya yi ta wurin Irmiya annabi game da Babilon da kuma ƙasar Babiloniyawa.
2 “তোমরা বিভিন্ন জাতির মধ্যে প্রচার ও ঘোষণা করো, পতাকা তুলে ধরো ও ঘোষণা করো; কিছুই গোপন রেখো না, কিন্তু বলো, ‘ব্যাবিলন পরহস্তগত হবে; বেলকে লজ্জিত করা হবে, মরোদক আতঙ্কগ্রস্ত হবে। তার প্রতিমাগুলি লজ্জিত হবে, তার বিগ্রহগুলি ভয়ে পরিপূর্ণ হবে।’
“Ka yi shela ka kuma furta a cikin al’ummai, ka tā da tuta ka kuma furta; kada ku ɓoye kome, amma ku ce, ‘Za a ci Babilon da yaƙi; za a kunyata Bel, Marduk ya cika da tsoro. Siffofinta za su sha kunya gumakanta za su cika da tsoro.’
3 উত্তর দিক থেকে আসা এক জাতি তাকে আক্রমণ করবে, তার দেশ পরিত্যক্ত হবে; তার মধ্যে কেউই বসবাস করবে না; মানুষ ও পশু, সকলেই পলায়ন করবে।
Al’umma daga arewa za tă fāɗa mata su mai da ƙasar kango. Ba wanda zai zauna a cikinta; mutane da dabbobi za su gudu.
4 “সেই সমস্ত দিনে ও সেই সময়ে,” সদাপ্রভু ঘোষণা করেন, “ইস্রায়েল কুল ও যিহূদা কুলের লোকেরা একত্রে চোখের জলে তাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে যাবে।
“A kwanakin nan, a wannan lokaci,” in ji Ubangiji, “mutanen Isra’ila da mutanen Yahuda gaba ɗaya za su tafi cikin hawaye su nemi Ubangiji Allahnsu.
5 তারা সিয়োনে যাওয়ার পথের কথা জিজ্ঞাসা করবে ও সেই দিকে তাদের মুখ ফিরাবে। তারা এসে এক চিরস্থায়ী চুক্তির বাঁধনে সদাপ্রভুর সঙ্গে নিজেদের আবদ্ধ করবে, সেই চুক্তি লোকে কখনও ভুলে যাবে না।
Za su tambayi hanyar zuwa Sihiyona su kuma juya fuskokinsu wajenta. Za su zo su haɗa kansu ga Ubangiji a madawwamin alkawari da ba za a manta da shi ba.
6 “আমার প্রজারা হারানো মেষের মতো; তাদের পালকেরা তাদের বিপথে চালিত করেছে, তারা তাদের পাহাড়-পর্বতে পরিভ্রমণ করিয়েছে। তারা পাহাড়ে ও পর্বতে উদ্‌ভ্রান্ত ঘুরে বেড়িয়েছে, তারা নিজেদের বিশ্রামের স্থান ভুলে গেছে।
“Mutanena sun zama ɓatattun tumaki; makiyayansu sun bauɗar da su suka sa suna ta yawo a cikin duwatsu. Sun yi ta yawo a bisa dutse da tudu suka manta wurin hutunsu.
7 যে তাদের সন্ধান পেয়েছে, সেই তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা অপরাধী নই, কারণ তারা তাদের প্রকৃত চারণভূমি, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে, যে সদাপ্রভু ছিলেন তাদের পিতৃপুরুষদের আশাভূমি।’
Duk wanda ya same su ya cinye su; abokan gābansu suka ce, ‘Ba mu da laifi, gama sun yi zunubi wa Ubangiji, wurin kiwonsu na gaske, Ubangiji, abin sa zuciyar kakanninsu.’
8 “তোমরা ব্যাবিলন থেকে পলায়ন করো; ব্যাবিলনীয়দের দেশ ত্যাগ করো এবং পালের সামনে চলা ছাগলের মতো হও।
“Ku gudu daga Babilon; ku bar ƙasar Babiloniyawa, ku zama kamar awakin da suke bi da garke.
9 কারণ আমি উত্তর দিকের দেশগুলি থেকে, বড়ো বড়ো জাতির এক জোটকে উত্তজিত করব এবং ব্যাবিলনের বিরুদ্ধে নিয়ে আসব। তারা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করবে, উত্তর দিক থেকে তার দেশ অধিকৃত হবে। তাদের তিরগুলি সুনিপুণ যোদ্ধাদের মতো হবে, যা লক্ষ্য বিদ্ধ না করে ফিরে আসে না।
Gama zan kuta in kuma kawo a kan Babilon haɗinkan manyan al’ummai na arewa. Za su ja dāgār gāba da ita, kuma daga arewa za a ci ta da yaƙi. Kibiyoyinsu za su zama kamar na gwanayen jarumawa waɗanda ba sa dawowa hannu wofi.
10 এভাবে ব্যাবিলনিয়া লুন্ঠিত হবে, তাদের লুণ্ঠনকারীরা সকলে পরিতৃপ্ত হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
Saboda haka za a washe Babiloniyawa; dukan waɗanda suka washe ta za su ƙoshi,” in ji Ubangiji.
11 “আমার উত্তরাধিকারকে লুট করে যেহেতু তোমরা উল্লাস করেছ ও আনন্দিত হয়েছ, শস্য মাড়াইকারী বকনা-বাছুরের মতো নাচানাচি করেছ ও যুদ্ধের অশ্বের মতো হ্রেষাধ্বনি করেছ,
“Saboda kuna farin ciki kuna kuma murna, ku da kuka washe gādona, domin kuna tsalle kamar karsana mai sussuka hatsi kuna kuma haniniya kamar ingarmu.
12 তাই তোমার স্বদেশ ভীষণ লজ্জিত হবে; তোমার জন্মদায়িনী অসম্মানিত হবে। জাতিগণের মধ্যে সে নগণ্যতম হবে, এক মরুপ্রান্তর, এক শুকনো ভূমি, এক মরুভূমির মতো।
Mahaifiyarku za tă sha babbar kunya; ita da ta haife ku za tă sha kunya. Za tă zama mafi ƙanƙanta na al’ummai, jeji, busasshiyar ƙasa, hamada.
13 সদাপ্রভুর ক্রোধের জন্য, তার মধ্যে কেউ বসবাস করবে না, সে সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে। ব্যাবিলনের পাশ দিয়ে যাওয়া যে কোনো মানুষ বিস্মিত হবে এবং তার ক্ষতগুলি দেখে বিদ্রুপ করবে।
Saboda fushin Ubangiji ba za tă zauna a cikinta ba amma za tă zama kufai gaba ɗaya. Duk waɗanda suka wuce Babilon za su ji tsoro su kuma yi tsaki saboda dukan mikinta.
14 “যারা ধনুকে চাড়া দাও, তোমরা সকলে ব্যাবিলনের বিরুদ্ধে তোমাদের অবস্থান গ্রহণ করো। তার দিকে তির নিক্ষেপ করো! একটিও তির রেখে দিয়ো না, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।
“Ku ja dāgā kewaye da Babilon, dukanku waɗanda kuke jan baka. Ku harbe ta! Kada ku rage kibiyoyi, gama ta yi zunubi ga Ubangiji.
15 সবদিক থেকে তার বিরুদ্ধে রণহুঙ্কার দাও! সে আত্মসমর্পণ করছে, তার দুর্গগুলি পতিত হচ্ছে, তার প্রাচীরগুলি ভেঙে পড়ছে। যেহেতু এ হল সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তোমরা তার উপরে প্রতিশোধ নাও; অন্যদের প্রতি সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো।
Ku yi kuwwa a kanta a kowane gefe! Ta miƙa wuya, hasumiyarta ta fāɗi, katangarta sun rushe. Da yake wannan sakayya ce ta Ubangiji, ku ɗauki fansa a kanta; yi mata yadda ta yi wa waɗansu.
16 ব্যাবিলন থেকে বীজবপককে ও যারা ফসল কাটার সময় কাস্তে ধরে, তোমরা তাদের উচ্ছিন্ন করো। অত্যাচারীর তরোয়ালের জন্য প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাক, প্রত্যেকেই পালিয়ে যাক তার নিজের নিজের দেশে।
Ku datse wa Babilon mai shuka, da mai girbi lauje a lokacin girbi. Saboda takobin mai zalunci bari kowa ya koma ga mutanensa, bari kowa ya gudu zuwa ga ƙasarsa.
17 “ইস্রায়েল যেন এক ছিন্নভিন্ন মেষপাল, যাদের সিংহেরা তাড়িয়ে দিয়েছে। আসিরিয়া-রাজ তাকে সর্বপ্রথম গ্রাস করেছে, সবশেষে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তার হাড়গুলি চূর্ণ করেছে।”
“Isra’ila garke ne da ya watse da zakoki suka kora. Na farkon da ya cinye shi sarkin Assuriya ne; na ƙarshen da ya ragargaza ƙasusuwansa Nebukadnezzar sarkin Babilon ne.”
18 সেই কারণে, সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “আমি যেমন আসিরীয় রাজাকে দণ্ড দিয়েছি, তেমনই ব্যাবিলনের রাজা ও তার দেশকে দণ্ড দেব।
Saboda haka ga abin da Ubangiji Maɗaukaki, Allah na Isra’ila, yana cewa, “Zan hukunta sarkin Babilon da ƙasarsa yadda na hukunta sarkin Assuriya.
19 কিন্তু ইস্রায়েলকে আমি তার চারণভূমিতে ফিরিয়ে আনব, সে বাশন ও কর্মিলের উপরে চরে বেড়াবে; ইফ্রয়িম ও গিলিয়দের পাহাড়গুলির উপরে, তার ক্ষুধার পরিতৃপ্তি হবে।
Amma zan komo da Isra’ila zuwa wurin kiwonsa zai kuwa yi kiwo a Karmel da Bashan; zai ƙosar da marmarinsa a tuddan Efraim da Gileyad.
20 সেই দিনগুলিতে, সেই সময়ে,” সদাপ্রভু বলেন, “ইস্রায়েলের অপরাধের অন্বেষণ করা হবে, কিন্তু একটিও পাওয়া যাবে না, যিহূদারও পাপের অন্বেষণ করা হবে, কিন্তু কোনো একটিও পাওয়া যাবে না, কারণ অবশিষ্ট যাদের আমি রেহাই দেব, তাদের পাপ ক্ষমা করব।
A kwanakin nan, da kuma a lokacin nan,” in ji Ubangiji, “za a yi bincike don laifin Isra’ila, amma ba za a samu ba, kuma don zunubin Yahuda, amma ba za a sami wani abu ba, gama zan gafarta wa raguwar da na rage.
21 “মরাথয়িম ও পকোদের বসবাসকারী লোকেদের দেশ তোমরা আক্রমণ করো। তাদের তাড়া করে হত্যা করো, সম্পূর্ণরূপে তাদের ধ্বংস করো,” সদাপ্রভু এই কথা বলেন। “আমি তোমাদের যা আদেশ দিয়েছি, তার প্রত্যেকটি পালন করো।
“Ku fāɗa wa ƙasar Meratayim da waɗanda suke zama a Fekod. Ku fafara, ku kashe kuma hallaka su sarai,” in ji Ubangiji. “Ku aikata dukan abin da na umarce ku.
22 যুদ্ধের কোলাহল দেশে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে মহাবিনাশের রব!
Hargowar yaƙi tana a ƙasar, hargowar babbar hallaka!
23 সমস্ত পৃথিবীর শক্তিশালী হাতুড়ি ব্যাবিলন কীভাবে ভগ্ন ও চূর্ণবিচূর্ণ হয়েছে! সব জাতির মধ্যে ব্যাবিলন কেমন পরিত্যক্ত হয়েছে!
Dubi yadda aka karya aka kuma ragargaza gudumar dukan duniya! Dubi yadda Babilon ta zama kufai a cikin al’ummai!
24 হে ব্যাবিলন, আমি তোমার জন্য একটি ফাঁদ পেতেছি, তুমি বুঝবার আগেই তার মধ্যে ধরা পড়েছ; তোমার সন্ধান পাওয়া গেছে, তুমি ধৃত হয়েছ, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধাচরণ করেছিলে।
Na sa miki tarko, Babilon, kika kuwa kamu kafin ki sani; aka same ki aka kuma kama ki domin kin tayar wa Ubangiji.
25 সদাপ্রভু তাঁর অস্ত্রাগার খুলেছেন আর বের করেছেন তাঁর ক্রোধের সব অস্ত্র, কারণ ব্যাবিলনীয়দের দেশে সার্বভৌম সর্বশক্তিমান সদাপ্রভুর কাজ করার আছে।
Ubangiji ya buɗe taskar makamansa ya fitar da makaman fushinsa, gama Maɗaukaki Ubangiji Mai Iko Duka yana da aikin da zai yi a ƙasar Babiloniyawa.
26 তোমরা সুদূর দেশ থেকে তার বিরুদ্ধে এসো। তার গোলাঘরগুলি খুলে ফেলো, শস্যস্তূপের মতো তাকে স্তূপীকৃত করো। তোমরা তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করো, তার কেউই যেন অবশিষ্ট না থাকে।
Ku zo ku yi gāba da ita daga nesa. Ku buɗe rumbunanta; ku jibga ta kamar tsibin hatsi. Ku hallaka ta sarai kada ku bar mata raguwa.
27 তার সমস্ত এঁড়ে বাছুরকে মেরে ফেলো; তাদের ঘাতকের কাছে নিয়ে যাওয়া হোক! ধিক্ তাদের! কারণ তাদের শেষের দিন সমাগত, শেষের সময় যখন তাদের শাস্তি দেওয়া হবে।
Ku kashe dukan’yan bijimanta bari su gangara zuwa mayanka! Kaitonsu! Gama ranansu ta zo, lokaci ya yi da za a hukunta su.
28 ব্যাবিলন থেকে পালিয়ে আসা শরণার্থীদের কথা শোনো, তারা সিয়োনে ঘোষণা করছে, সদাপ্রভু আমাদের ঈশ্বর কেমনই না প্রতিশোধ নিয়েছেন, তাঁর মন্দিরের উপরে প্রতিশোধ নিয়েছেন।
Ku saurari masu gudun hijira da masu neman mafaka daga Babilon suna furtawa a Sihiyona yadda Ubangiji Allahnmu ya ɗauki fansa, fansa domin haikalinsa.
29 “ব্যাবিলনের বিরুদ্ধে তিরন্দাজদের তলব করো, যারা ধনুকে চাড়া দেয় তাদের ডাকো। তার চারপাশে শিবির স্থাপন করো, কেউ যেন পালাতে না পারে। তার কৃতকর্মের প্রতিফল তাকে দাও; সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো। কারণ সে ইস্রায়েলের পবিত্রতম জন, সেই সদাপ্রভুর বিরুদ্ধে দর্প করেছে।
“Ku kira’yan baka a kan Babilon, dukan waɗanda suke jan baka. Ku yi sansani kewaye da ita duka; kada ku bar wani ya tsira. Ku sāka mata don ayyukanta; ku yi mata yadda ta yi. Gama ta tayar wa Ubangiji, Mai Tsarkin nan na Isra’ila.
30 সেই কারণে, তার যুবকেরা পথে পথে পতিত হবে; তার সব সৈন্যকে সেদিন মেরে ফেলা হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
Saboda haka, samarinta za su fāɗi a tituna; za a kawar da dukan sojojinta a wannan rana,” in ji Ubangiji.
31 “হে উদ্ধত জন, দেখো, আমি তোমার বিরোধী,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “কারণ তোমার শেষের দিন সমাগত, যখন তোমাকে দণ্ডিত করা হবে।
“Ga shi, ina gāba da ke, ya ke mai girman kai,” in ji Ubangiji, Ubangiji Maɗaukaki, “gama ranarki ta zo, lokacin da za a hukunta ki.
32 সেই উদ্ধত জন হোঁচট খেয়ে পতিত হবে, কেউ তাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে না; আমি তার নগরগুলিতে অগ্নি সংযোগ করব, তা তার চারপাশের সবাইকে গ্রাস করবে।”
Mai ɗaga kai za tă yi tuntuɓe ta kuma fāɗi kuma ba wanda zai taimake ta tă tashi; zan hura wuta a garuruwanta da za tă cinye duk waɗanda suke kewaye da ita.”
33 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের লোকেরা অত্যাচারিত হয়েছে, হয়েছে যিহূদা কুলেরও সব মানুষ। বন্দিকারীরা তাদের শক্ত করে ধরে রাখে, তাদের কাউকে চলে যেতে দেয় না।
Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “An danne mutanen Isra’ila, haka ma mutanen Yahuda. Dukan waɗanda suka kama su suna riƙe su kankan, suna kin barinsu su tafi.
34 তবুও তাদের মুক্তিদাতা শক্তিশালী; তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু। তিনি প্রবলভাবে তাদের পক্ষে ওকালতি করবেন, যেন তিনি তাদের দেশে সুস্থিতি নিয়ে আসেন, কিন্তু ব্যাবিলনবাসীদের প্রতি অস্থিরতা আনবেন।
Duk da haka Mai Fansarsu yana da ƙarfi; Ubangiji Maɗaukaki ne sunansa. Zai kāre muradunsu gabagadi don yă kawo hutu ga ƙasarsu, amma rashin hutu ga waɗanda suke zaune a Babilon.
35 “ব্যাবিলনীয়দের জন্যে রয়েছে একটি তরোয়াল!” সদাপ্রভু এই কথা বলেন— “তাদের বিরুদ্ধে, যারা ব্যাবিলনে বসবাস করে, এবং তার যত রাজকর্মচারী ও জ্ঞানী লোকের বিরুদ্ধে!
“Akwai takobi a kan Babiloniyawa!” In ji Ubangiji “a kan waɗanda suke zama a Babilon da kuma a kan fadawanta da masu hikimarta!
36 তরোয়াল রয়েছে তার ভণ্ড ভাববাদীদের বিরুদ্ধে! তারা সবাই মূর্খ প্রতিপন্ন হবে। তার যোদ্ধাদের বিরুদ্ধেও রয়েছে একটি তরোয়াল! তারা আতঙ্কে পূর্ণ হবে।
Akwai takobi a kan annabawan ƙaryanta! Za su zama wawaye. Akwai takobi a kan jarumawanta! Za su cika da tsoro.
37 তরোয়াল রয়েছে তার অশ্বদের ও রথসমূহের এবং যত মিত্রশক্তি তাদের সঙ্গে আছে, তাদের বিরুদ্ধে! তারা সবাই হবে স্ত্রীলোকের মতো। তার সব ধনসম্পদের বিরুদ্ধেও রয়েছে তরোয়াল! সেগুলি সবই লুন্ঠিত হবে।
Akwai takobi a kan dawakanta da kekunan yaƙinta da kuma dukan baƙin da suke cikin mayaƙanta! Za su zama mata. Akwai takobi a kan dukiyarta! Za a washe su.
38 তার জলাধার সকলের উপরেও রয়েছে তরোয়াল! সেগুলি সব শুকিয়ে যাবে। এর কারণ হল, সমস্ত দেশটি প্রতিমায় পরিপূর্ণ, যেগুলি আতঙ্কে পাগল হয়ে যাবে।
Fări a kan ruwanta! Za su bushe ƙaf. Gama ƙasa ce ta gumaka, gumakan da za su haukace da tsoro.
39 “তাই সেখানে থাকবে মরুভূমির পশু ও হায়েনারা, সেখানে থাকবে রাজ্যের যত প্যাঁচা। এখানে আর কখনও জনবসতি হবে না, কিংবা বংশপরম্পরায় আর কেউ থাকবে না।
“Saboda haka halittun hamada da kuraye za su zauna a can, a can kuma mujiya za tă zauna. Ba za a ƙara zauna ko a yi zama a cikinta ba daga tsara zuwa tsara.
40 আমি যেমন চারপাশের নগরগুলি সমেত সদোম ও ঘমোরাকে উৎপাটিত করেছিলাম, তেমনই আর কেউ সেখানে বেঁচে থাকবে না, কোনো মানুষই সেখানে বসবাস করবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
Yadda Allah ya tumɓuke Sodom da Gomorra tare da maƙwabtan garuruwansu,” in ji Ubangiji “haka ma ba wanda zai zauna a can; ba wani da zai zauna a cikinta.
41 “দেখো! উত্তর দিক থেকে এক সৈন্যদল আসছে; এক মহাজাতি ও অনেক রাজা উত্তেজিত হয়ে পৃথিবীর প্রান্তসীমা থেকে উঠে আসছে।
“Duba! Ga sojoji suna zuwa daga arewa; babbar al’umma da sarakuna masu yawa suna tahowa daga iyakokin duniya.
42 তাদের হাতে আছে ধনুক ও বর্শা; তারা নিষ্ঠুর ও মায়ামমতা প্রদর্শন করে না। তারা ঘোড়ায় চড়লে সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়; হে ব্যাবিলনের কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য তারা যুদ্ধের সাজ পরে আসছে।
Suna riƙe da baka da māshi; mugaye ne marasa tausayi. Amonsu ya yi kamar rurin teku yayinda suke hawan dawakansu; suna zuwa kamar mutane a dāgār yaƙi don su fāɗa miki, ya Diyar Babilon.
43 ব্যাবিলনের রাজা তাদের বিষয়ে সংবাদ পেয়েছে, তার হাত দুটি অবশ হয়ে ঝুলে গেছে। মনস্তাপে সে কবলিত হয়েছে, তার যন্ত্রণা যেন প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর মতো।
Sarkin Babilon ya ji rahotanni game da su, hannunsa kuma ya yi laƙwas. Wahala ta kama shi, zafi kamar na mace mai naƙuda.
44 জর্ডনের জঙ্গলের মধ্য থেকে সিংহের মতো সে সমৃদ্ধ চারণভূমির উপরে আসবে। আমি ব্যাবিলনকে এক নিমেষে তারই দেশে তাড়া করব, কে সেই মনোনীত জন যাকে আমি তার উপরে নিযুক্ত করব? আমার মতো আর কে আছে? কে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে? কোনো মেষপালক আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে?”
Kamar zaki mai haurawa daga kurmin Urdun zuwa wurin kiwo mai dausayi, zan fafare Babilon daga ƙasan nan da nan. Wane ne zaɓaɓɓen da zan naɗa domin wannan? Wane ne kamar ni da zai kalubalance ni? Kuma wanda makiyayi zai iya tsaya gāba da ni?”
45 সেই কারণে শোনো, সদাপ্রভু ব্যাবিলনের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন, ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে তাঁর অভিপ্রায় কী: পালের শাবকদের টেনে নিয়ে যাওয়া হবে; তাদের চারণভূমি তাদের কারণেই সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে।
Saboda haka, ku ji abin da Ubangiji ya shirya a kan Babilon, abin da ya nufa gāba da ƙasar Babiloniyawa. Za a kwashe ƙananan garkensu a tafi; zai hallaka wurin kiwonsu sarai saboda su.
46 ব্যাবিলনের পরহস্তগত হওয়ার শব্দে সমস্ত পৃথিবী কম্পিত হবে; এর আর্তস্বর সমস্ত জাতির মধ্যে প্রতিধ্বনিত হবে।
Da jin an ci Babilon da yaƙi sai duniya ta girgiza; za a ji kukanta cikin al’ummai.

< যিরমিয়ের বই 50 >